Home খেলাধুলা পিএসএলের ড্রাফটে মোস্তাফিজ

পিএসএলের ড্রাফটে মোস্তাফিজ

53


স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নিজের নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ বুধবার পিএসএল তাদের ভেরিফায়েড এক্স- হ্যান্ডেলে এক বার্তায় এই বাংলাদেশ পেসারের ড্রাফটে নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী বছরের ৭ এপ্রিল পিএসএলের পরবর্তী আসর শুরু হবে। সে সময় আইপিএল থাকায় পিএসএলে এবার আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের দেখা যাওয়ার সম্ভাবনা অনেক।

মোস্তাফিজ পিএসএলে এখন পর্যন্ত কেবল একবারই খেলেছেন। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই পেসার। সেবার মাত্র ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।

২০২৫ সালের ১১ জানুয়ারি পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।