Home খেলাধুলা আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত

আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত

29


খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব, খুলনা আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর রাতে) মোহামেডান ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহামেডান এফসি বনাম খুলনা মেডিকেল কলেজ স্পোর্টস ক্লাব। প্রীতি ম্যাচে সভাপতিত্ব মোহামেডান স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আসিফ হোসেন রিংকুর সভাপতিত্বে ম্যাচের প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক মো শফিকুল আলম মনা।
খেলার উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। খেলায় খুলনা মেডিকেল কলেজের অসংখ্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির সদস্যমন্ডলী। এছাড়াও মহানগর ও জেলা বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।