Home আঞ্চলিক মোরেলগঞ্জে ৮০ জন নারী পেল বিনামূল্যে ল্যাপটপ

মোরেলগঞ্জে ৮০ জন নারী পেল বিনামূল্যে ল্যাপটপ

58


মোরেলগঞ্জ প্রতিনিধি
“প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন “শীর্ষক ব্যানারে বাগেরহাটের মোরেলগঞ্জে ৩য় পর্যায়ে নারী ফ্রিল্যান্সার তৈরীর লক্ষ্যে ও নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতারণ করা হয়েছে। মঙ্গলবার(২৪ ডিসেম্বর)বিকাল ৪ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও তথ্য প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ৩য় ধাপের মোট ৮০ জন নারীর মাঝে এই ল্যাপটপ বিতারণ করা হয়।এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ এর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল ইসলাম।অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা আইসিটি অফিসার ত্রিদিপ সরকার,উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি বিভাগ ও হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষক, মোঃ তুহিন হোসেন, সুমন রায় চৌধুরী, আদনান আরফান,মোঃমেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।ল্যাপটপ বিতারণকালে উপজেলা আইসিটি অফিসার ত্রিদিপ সরকার বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের অধীনে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ৩য় ধাপের ৮০ জন প্রশিক্ষণার্থী নারীদের আড়াই মাসের প্রশিক্ষণ দেয়া হবে।আশাকরি নারী উদ্যোক্তাদের দেওয়া ল্যাপটপ নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।