Home খেলাধুলা কালীগঞ্জে আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্ট

কালীগঞ্জে আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্ট

50

কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জের আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্টে শক্তিশালী কোলা ইউনিয়নকে হারিয়ে ২ নং জামাল ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার সকালে সরকারী নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
কালীগঞ্জ বন্ধু মহলের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে মোট ১০ টি দল অংশ নেয়। বিকালে অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শক্তিশালী জামাল ভলিবল দল ২-০ সেটের ব্যাবধানে পাশর্^বর্তী কোলা ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় কালীগঞ্জ রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে জামাল ইউনিয়ন ভলিবল দলের সোহাগকে ম্যান অব দ্য ম্যাচ ও কোলা দলের রোস্তম আলীকে ম্যান অব দ্য টুর্নামেন্ট এছাড়াও জামাল দলের খেলোয়াড় রাজনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
পরে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজসহ অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন তুলে দেন। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক ডাঃ নুরুল ইসলাম ও ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মুকুল। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম. ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, ওহেদ আলী,আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, মঞ্জুরুল হক খোকা, ক্রীড়া সংগঠক বাবু অজিত ভট্টাচার্য্য, কামরুজ্জামান রাজু. গোলাম সাকলাইন মুরাদ,সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন, শাহরিয়ার আলম সোহাগ, মিশন আলী, সোয়েব প্রমুখ। খেলাটি পরিচালনা করেন,আব্দুল হাই ও বিশ^জিত। ধারা বিবরনীতে ছিলেন জুয়েল রানা, উৎসব জাহান এবং স্কোরারের দায়িত্বে পালন করেন মুকুল ও টিপু।