Home আঞ্চলিক পাইকগাছার বিরোধপূর্ণ জমির ধান বন্টন নিয়ে অপপ্রচারের অভিযোগ

পাইকগাছার বিরোধপূর্ণ জমির ধান বন্টন নিয়ে অপপ্রচারের অভিযোগ

53


পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার বিরোধপূর্ণ জমির ধান বন্টন নিয়ে অপপ্রচার করা হচ্ছে এমন অভিযোগ করেছেন বন্টনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সহ এলাকার বিভিন্ন মানুষ। তাদের অভিযোগ সুষ্ঠু বন্টন কে প্রশ্নবিদ্ধ করতে মহিলা ইউপি সদস্য তার লোকজন বিভিন্ন অপপ্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপরদিকে সরোজিৎ গংদের ধান তাদের কে না দিয়ে প্রতিপক্ষদের দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন।
সরেজমিন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে উপজেলার গড়ইখালী ইউনিয়নের কুমখালী মৌজার ১৩ বিঘা নালিশী জমি নিয়ে সরোজিৎ, সুজিত বৈদ্যর সাথে প্রতিবেশী পরিমল, ধীমান বৈদ্য বিরোধ চলে আসছে। চলতি আমন মৌসুমে বিলান জমিতে আমন ধানের আবাদ করা হয়। বিরোধ থাকার কারণে সরোজিৎ বৈদ্যে থানায় অভিযোগ করে। সে মোতাবেক পুলিশ এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপর বিরোধ নিষ্পত্তির জন্য কমিটি করে দেন। উভয় পক্ষের মধ্যে একটি আপোষ নামা করা হয়। আপোষ নামা অনুযায়ী ধান কর্তনের পর তা সুষ্ঠু ভাবে বন্টনের জন্য গড়ইখালী ইউনিয়ন মফিজুল ইসলাম টাকু, গাজী আবুল বাশার বাচ্চু এবং সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দীন গাইনকে দায়িত্ব অর্পণ করা হয়। থানার নির্দেশনা ও আপোষ নামা অনুযায়ী ধান কর্তনের পর কর্তনকৃত ধান স্থানীয় সোনাতন বৈদ্যের উঠানে উঠানো হয়। এরপর গত শুক্রবার উভয় পক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির ধান বন্টন করেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদ্বয়। এদিকে ধান বন্টনের পর সরোজিৎ পক্ষের দেওয়া হয়নি এবং তাদের প্রাপ্য ধান প্রতিপক্ষ পরিমল ধীমান পক্ষ কে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন মহিলা ইউপি সদস্য যমুনা রাণী বৈদ্য। এ ব্যাপারে সরেজমিন গেলে প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ কুমার সানা(৭৫) বলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ধান বন্টন করা হয়েছে। এনিয়ে কোন বিতর্ক হওয়ার কথা নয়। প্রতিবেশী গীতা রাণী বৈদ্য (৬৫) বলেন ধান বন্টনের পর সরোজিৎ গংদের ধান আজম নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। পরে তা আবার ফিরিয়ে আনা হয় এবং সন্ধ্যার পর সরোজিৎরা তাদের ধান নিয়ে যায়। মিজানুর রহমান বলেন থানার নির্দেশনা অনুযায়ী বন্টন করা হয়েছে। আমি নিজেই ধান বুঝে পাওয়ার স্বীকারোক্তি লিখেছি। যেখানে উভয় পক্ষের স্বাক্ষর রয়েছে। সোনাতন বৈদ্য বলেন আমার উঠানেই ধান তোলা হয়। যেদিন বন্টন করা হয় সেদিন সকালে আমি বাড়িতে ছিলাম না। বিকালে এসে দেখি উঠানে কিছু ধান রয়েছে। যা সন্ধার পর সরোজিৎ গংরা নিয়ে যায়। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দীন গাইন বলেন থানা থেকে ধান বন্টন করার জন্য মফিজুল ইসলাম টাকু, আবুল বাশার বাচ্চু ও আমার উপর দায়িত্ব অর্পণ করা হয়। ধান বুঝে পেয়েছি স্বীকারোক্তি নামায় সরোজিৎ সহ উভয় পক্ষের স্বাক্ষর ও রয়েছে। এত সুন্দর এই বন্টন কে প্রশ্নবিদ্ধ করতে মহিলা ইউপি সদস্য যমুনা রাণী বৈদ্য সহ সরোজিৎ পক্ষ এটা নিয়ে অপপ্রচার করছে।