Home খেলাধুলা বিপাকে কোহলি, পেলেন আইনি নোটিশ

বিপাকে কোহলি, পেলেন আইনি নোটিশ

19


স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে সেরা সময়ে নেই বিরাট কোহলি। অন্যদিকে মাঠের বাইরের এক সমস্যায় এই তারকা ক্রিকেটার। আইনি জটিলতায় জড়িয়েছেন দেশটির সাবেক অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে চতুর্থ টেস্টে নামার আগে আইনি নোটিশ পেয়েছেন তিনি।

কোহলি বেঙ্গালুরুতে একটি পানশালার অন্যতম মালিক। চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছেই রয়েছে সেই পানশালা। আইপিএল চলাকালীন মাঝেমাঝে সেখানে ভক্তদের সঙ্গে দেখা করেন কোহলি। এবার সেই পানশালার বিরুদ্ধে অভিযোগ করেছেন বেঙ্কটেশ নামের এক সমাজকর্মী। তার অভিযোগ, দমকল বিভাগ থেকে অনাপত্তিপত্র নেয়নি সেই পানশালা। সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেই প্রশ্ন করেছেন বেঙ্কটেশ।

বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা অভিযোগ পাওয়ার পরে তা খতিয়ে দেখেছে। তদন্তে দেখা গেছে, অভিযোগ সঠিক। অর্থাৎ, দমকল বিভাগ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না নিয়েই সেই পানশালা চলছে। ফলে পানশালার মালিকদের নোটিশ পাঠিয়েছে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা। তালিকায় কোহলির নামও রয়েছে।

এদিকে অস্ট্রেলিয়াতেও এক বিতর্কে জড়িয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক কোহলির সন্তানদের ছবি তোলার চেষ্টা করছিলেন। তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় কোহলির। কোহলির ব্যবহার পছন্দ করেনি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। তার সমালোচনা করা হয়েছিল।