Home খেলাধুলা ‘নিশ্চিত হলো’ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ভেন্যু

‘নিশ্চিত হলো’ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ভেন্যু

14


স্পোর্টস ডেস্ক।।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মাটিতে খেলছে না ভারত। তাই, হাইব্রিড পদ্ধতি মেনে তাদের জন্য নিরপক্ষ ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’।


প্রতিবেদনে আরও বলা হয়, ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারত তাদের সবগুলো ম্যাচই এই স্টেডিয়ামে খেলবে। গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রথম শেখ নাহিয়ান আল মোবারকের সঙ্গে বৈঠক করেছেন পিসিবি প্রধান মহসিন নকভি। বর্তমানে পাকিস্তানে সিন্ধু প্রদেশে ছুটি কাটাচ্ছেন শেখ নাহিয়ান। পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন লজিস্টিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনা করেছেন তিনি।

বৈঠকে পাকিস্তানি দর্শনার্থীদের জন্য দুবাইয়ের ভিসা সহজ করার ব্যাপারেও কথা বলেছেন নকভি ও শেখ নাহিয়ান। এসব সমস্যা সমাধানে এবং টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে পিসিবি চেয়ারম্যানকে পূর্ণ সমর্থনেরও আশ্বাস দেন শেখ নাহিয়ান।

এর আগে পিসিবি ঢাকা, বাংলাদেশের ঢাকা ও শ্রীলঙ্কার কলম্বোতে ভেন্যু খুঁজেছে। কিন্তু লজিস্টিক চ্যালেঞ্জের কারণে শেষমেশ সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেট পাকিস্তানের সূত্র আরও নিশ্চিত করেছে, ভারতীয় দল সেমিফাইনাল বা ফাইনালে উঠলেও তাদের খেলা দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।