
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্যের পদত্যাগ: এমইউজের ভোট স্থগিত
বিএনপি নিয়ে আপত্তির মন্তব্যে তোপের মূখে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি
।। খবর বিজ্ঞপ্তি।।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর নির্বাচন বিষয় খুলনা শ্রম দপ্তরকে অবহিত না করা ও উচ্চ আদালতের আদেশ চূড়ান্তভাবে নিষ্পত্তি না করায় আইনী জটিলতা সৃষ্টি হওয়ায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান জি এম রফিকুল ইসলাম, সদস্য মিজানুর রহমান মিলটন এর পদত্যাগ ও বার্ষিক সাধারণ সভায় সাধারণ সদস্যদের প্রতিবাদের মূখে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভোট স্থগিত করেছেন বিএফইউজের নেতৃবৃন্দ।
শনিবার (২১ ডিসেম্বর) পুর্ব নির্ধারিত বার্ষিক সাধারণ সভায় বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বিএনপির নিয়ে আপত্তিকর বক্তব্য উপস্থাপন করায় সাধারণ সভা শেষে ক্লাব লাউঞ্জে সাধারণ সদস্যদের তোপের মুখে পড়েন তিনি। সাধারণ সদস্যরা বিএনপি নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার কারণ জানতে চাইলে তিনি কোন জবাব দিতে না পেরে ক্লাব ত্যাগ করেন। পরবর্তীতে বিএফইউজের নেতৃবৃন্দ পুনরায় ক্লাবে আসলে এমইউজের একটি বৃহৎঅংশ দ্বিতীয় সভায় যোগ না দেয়ায় এমইউজের নির্বাচন স্থগিত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত বৃহষ্পতিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন ও শনিবার (২১ডিসেম্বর) সকালে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জি এম রফিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচন স্থগিত করেন। এরআগে ইউনিয়নের সদস্য খায়রুল আলম ও আর জি উজ্জলের অভিযোগের গত ১৯ ডিসেম্বর শ্রম অধিদপ্তর খুলনার ৪০. ২০. ০০০০, ১০৩, ৩৪, ২১০৮ (২য় খন্ড) ১২/১৯৭৪ নং স্মারক অনুযায়ী ও শ্রম ৯২/২০১৪ এর ২২/১২/২০২০ এবং আপীল নং ০৬/২০২১ মাননীয় শ্রম আপীল ট্রাইব্যুনাল নং ০৬/২০২১ তারিখ ১৯/১/২০২১ নির্বাচন পরিচালনা কমিটিকে চিঠি দেয়। চিঠিতে উল্লেখ করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা -১০৬৭) সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য সাংবাদিক পেশায় নিয়োজিত সকল সদস্যের পেশাগত মান উন্নয়ন, তাদের স্বার্থ সংরক্ষণ, দায়িত্ব পালনের দিকে নজর সাংবাদিকতার স্বাধীনতা অক্ষুন্ন রাখা। আগামী ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন ঘোষনা করা হয়েছে। আর এই নির্বাচনকে ঘিরে নানা অসঙ্গতি ও অনিয়ম সৃষ্টি হয়েছে (কপি সংযুক্ত)। ২-০। এ দপ্তরের নথি পর্যালোচনান্তে দেখা যায়, মাননীয় শ্রম আদালত, খুলনায় দায়েরকৃত মামলা নং শ্রম-৯২/২০১৪ এর ২২-১২-২০২০ খ্রিঃ তারিখের রায়ের বিরুদ্ধে জনাব রফিউল ইসলাম টুটুল মাননীয় শ্রম আপীলেট ট্রাইব্যুনাল, ঢাকায় আপীল নং- ০৬/২০২১ দায়ের করেছেন। মাননীয় শ্রম আপীল ট্রাইব্যুনাল, ঢাকা আপীল নং-০৬/২০২১-এর ১৯-০১-২০২১ খ্রিঃ তারিখের আদেশ নং-০২ নিম্নরূপঃ খবঃ ড়ঢ়বৎধঃরড়হ ড়ভ ঃযব রসঢ়ঁমহবফ লঁফমবসবহঃ ধহফ ড়ৎফবৎ ফধঃবফ-২২-১২-২০২০ ঢ়ধংংবফ নু ঃযব ষবধৎহবফ ঈযধরৎসধহ, খধনঁড়ৎ ঈড়ঁৎঃ, কযঁষহধ রহ ঝৎধসধ ঈধংব হড়. ৯২/২০১৪ নব ংঃধুবফ ঃরষষ ভড়ৎ ভঁৎঃযবৎ ড়ৎফবৎ.
৩-০। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত-১৮) এর ধারা ৩১৭(৪) (ঘ) এর বিধান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪ এর ০৮-০৭-২০১৪ খ্রিঃ তারিখের নির্দেশনা মোতাবেক পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স, খুলনার তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান থাকলেও আগামী ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রবিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (রেজি নং-খুলনা- ১০৬৭) অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে এ দপ্তরকে অবহিত করা হয়নি। এমতাবস্থায় অনুচ্ছেদ ০১ এ উল্লিখিত অভিযোগ এবং অনুচ্ছেদ ০২ ও ০৩ এ উল্লিখিত বিষয় বিবেচনায় নিয়ে পরবর্তি কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হলো।
মাগুরার অজ্ঞাত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখার রাস্তায় ফকিরি চিকিৎসা নিতে আসা অজ্ঞাত বৃদ্ধার (৬০) এর লাশ পাওয়া গেছে। বিকাল সাড়ে চার টার দিকে বুনাগাতী বাজার থেকে হাফ কি.মি পশ্চিমে মোল্লাপাড়া মোড়ের রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশে বাড়ীতে নিয়ে যায়।ততক্ষণে তার মৃত্যু হয়েছে।তার কাছে থাকা ব্যাগে ফকিরি চিকিৎসা উপকরণ ও একটি মোবাইল নম্বর ছিলো।ঐ মোবাইলে যোগাযোগ করে জানাযায় তারবাড়ী মহম্মাদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খদ্দফুলবাড়ী।সে যশোরের বাঘারপাড়া উপজেলা নারিকেল বাড়িয়া তে এক ফকিরের কাছে চিকিৎসা নিতে গিয়েছিল।সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত এর চেয়ে বেশি তার পরিচয় পাওয়া যায়নি।
যানবাহন চালনার ক্ষেত্রে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ২১ ডিসেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে কর্মরত ড্রাইভার ও হেলপারদের নিরাপদ ড্রাইভিং এবং কাজের নৈতিকতা শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং রিসোর্স পার্সন হিসেবে ‘প্রফেশনালিজম এন্ড অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের গাড়ির চালক ও তাদের সহযোগীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে ক্যাম্পাসে আনা-নেওয়ার কাজে নিয়োজিত থাকেন। এই কাজে তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যানবাহন চালনার ক্ষেত্রে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে। কারণ একটি দুর্ঘটনা ভুক্তভোগীসহ আরও অনেকের জীবনে নীতিবাচক প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, গাড়ি রক্ষনাবেক্ষণ হচ্ছে বড় জিনিস। যানবাহন চালনার ক্ষেত্রে দক্ষ হতে হবে এবং ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলতে হবে। কর্মক্ষেত্রে নৈতিকতার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, যাতে প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সেবা প্রদান করা যায়। মনে রাখতে হবে, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। পরিবর্তিত পরিস্থিতে বিশ্ববিদ্যালয়ের গাড়ির চালক ও তাদের সহযোগীদের নিয়ে এই ধরনের একটি কর্মশালা আয়োজনের জন্য আমি আইকিউএসিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং রিসোর্স পার্সন হিসেবে ‘বেসিক রুলস এন্ড মোটিভেশন’ বিষয়ে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, সচেতনভাবে গাড়ি চালনার মাধ্যমে অধিকাংশ দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব। সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা খুবই জরুরি। চালকদের জনবহুল এলাকায় সতর্কতা অবলম্বন করা, স্পিড ব্রেকার ও বিভিন্ন দিক নির্দেশার দিকে খেয়াল রাখা উচিত।
তিনি আরও বলেন, গাড়ি নিয়ে বের হওয়ার আগে গাড়ির ত্রুটি বিচ্যুতি, ইঞ্জিন, চাকা, রেডিয়েটরসহ বেসিক জিনিসগুলো ঠিক আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। গাড়িতে যাত্রীদের ওঠানামার সময় খেয়াল রাখতে হবে যাতে চলন্ত অবস্থায় কেউ উঠতে বা নামতে না পারে এবং নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করতে হবে।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ‘এনশিউরিং কম্পিটিং এনভায়রনমেন্ট এ্যাট কেইউ’ বিষয়ে সেশন পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। এছাড়াও সেশন পরিচালনা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোঃ ওলিউজ্জামান, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবির এবং বিআরটিএ, খুলনার মোটর ভেহিকেল ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবির। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন ড্রাইভার-হেলপার অংশগ্রহণ করেন।
মাদরাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে জি.বি আমেনা খাতুন বালিকা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার এ কে এম আলি হায়দারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদরাসা প্রতিষ্ঠাতার ছেলে ফেরদৌস খান বর্তমান ভারপ্রাপ্ত সুপারকে দায়িত্ব থেকে অপসারণ ও তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, এ কে এম আলি হায়দার ২০২৪ সালের মার্চ মাসে জি.বি আমেনা খাতুন বালিকা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পান। এর পর থেকেই মাদরাসায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমাফিক মাদরাসায় হাজির হন। শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়, বিদ্যুৎ বিলের নামে টাকা আদায়সহ নানা অনিয়মের সঙ্গে জড়ান এই মাদরাসা সুপার। বর্তমানে মাদরাসাটির শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়ে পড়েছে। যে কারণে দিন দিন কমে আসছে মাদরাসার শিক্ষার্থীর সংখ্যা।
অভিযোগ সূত্রে আরো জানা গেছে, ভুল তথ্য দিয়ে স্থানীয় পর্যায়ে দলাদলি, মাদরাসার প্রতিষ্ঠাতা সাবেক সুপার মাওলানা ইব্রাহিম খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ফুসিয়ে তুলেছেন শিক্ষক-শিক্ষার্থীদেরকে। ১৯৮৬ সালে সাবেক সুপার মাওলানা ইব্রাহিম খান তার পরিবারের ৩৯ শতক দানকৃত জমির ওপরে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। এর পর থেকে মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করেন ইব্রাহিম খান। পরবর্তীতে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর তিনি অবসরে যাওয়ার পর থেকেই উক্ত মাদরাসার বর্তমান সুপার আলি হায়দার প্রতিষ্ঠাতার একই দাগের অন্য জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন।
এ ঘটনার জের ধরে গত ৪ ডিসেম্বর বিকেলে সাবেক সুপার মাওলানা ইব্রাহিম হোসেন মাদরাসা সংলগ্ন তাদের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের সংস্কারের কাজ করছিলেন। এ সময় বর্তমান ভারপ্রাপ্ত সুপার আলি হায়দার লোকজন নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে বৃদ্ধ ইব্রাহিম খানকে লাঞ্চিত ও মারপিট করেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসারত ওই মাদরাসার প্রতিষ্ঠাতা সাবেক সুপার মাওলানা ইব্রাহিম খান বলেন, নিজেদের জমি দিয়ে অনেক পরিশ্রমে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়ে ছিলাম। বর্তমান ভারপ্রাপ্ত সুপারের নানা অনিয়মের কারণেই মাদরাসাটি আজ ধ্বংসের প্রান্তে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, মাদরাসার শিক্ষার্থীর অভিভাবকরা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশসহ প্রতিষ্ঠাতা ও সুপারের বিদ্যমান দলাদলি ও দন্দ্ব নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন হস্তক্ষেপ কামনা করেন।
মাদরাসাটির ভারপ্রাপ্ত সুপার এ কে এম আলি হায়দার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যুৎ বিলের টাকা সাবেক সুপার থাকাকালীনই আদায় করা হতো। মাদরাসার বিরোধপূর্ণ জমিতে পাকা ইমারতের কাজে বাধা দেওয়ায় উল্টো আমাকে মারপিট করেছে, আমি হাসপাতালে ভর্তি ছিলাম। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনও করেছেন।
শ্যামনগরে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের অভিযানে থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরি তারাস ব্রান্ডের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলা সদরের সন্নিকটস্থ কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশ থেকে নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।
ঝোঁপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
গত ৫ আগস্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর অপরাপর মালামালের সঙ্গে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। এরআগে ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে আরও একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইন শুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর মোল্যা জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পরিত্যক্ত ব্যাগের খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মো. ওমর মিয়াকে নিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
আরও অন্তত সাতটি সরকারি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু ব্যক্তি মালিকানাধীন(জমাকৃত) অস্ত্র বাইরে রয়েছে বলেও তিনি জানান। লুণ্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।
বাঁওড়ের মাছ লুট করতে আওয়ামী লীগ-বিএনপি একাট্টা
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড়ে গত চার মাসে প্রায় এক কোটি টাকার মাছ লুট করা হয়েছে
যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড় জলমহালটির ইজারাদার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা নিয়ে বাঁওড়টি চাষ করছেন সমিতির সদস্যরা। গত ৫ আগস্ট সরকার পতনের পর বাঁওড়র নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির একাংশের নেতাকর্মীরা। একইসঙ্গে টানা চার মাস ধরে বাঁওড়ের মাছ লুট করে আসছে চক্রটি। তারা প্রায় এক কোটি টাকার মাছ লুট করেছেন।
গত ১২ ডিসেম্বর সমিতির সদস্যরা মাছ ধরতে বাঁওড়ে নামলেও স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের ক্যাডারদের বাঁধায় তা বন্ধ হয়ে গেছে। সশস্ত্র ক্যাডার বাহিনী হিন্দুপাড়ায় মহড়া দিয়ে প্রাণনাশের হুমকি, মাছ ধরার জাল ও নৌকা কেড়ে নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সমিতির সদস্যরা।
সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড়টি ভূমি মন্ত্রণালয় থেকে ছয় বছর মেয়াদে ইজারা নিয়ে চাষ করছেন বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। কিন্তু গ্রামের একটি চক্র জোর করে বাঁওড়টি দখলের পাঁয়তারা করছেন। স্থানীয় সুখপুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিন্নাত আলী, আওয়ামী লীগ নেতা আইজেল হক, মিজানুর রহমান ও তার সহযোগীরা গত জুন মাস থেকে উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ছত্রচ্ছায়ায় বাঁওড়টি দখলের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ৫ আগস্ট সরকার পতনের পর ওই চক্রটি বিএনপির নেতাদের ছত্রচ্ছায়ায় রাতারাতি বিএনপির কর্মী বনে যায়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিন্নাত আলীর ছেলে আসাদুজ্জামান আসাদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক হওয়ায় তার দাপট দেখাতে শুরু করেন জিন্নাত আলী, আইজেল হক ও মিজানুর রহমান গংরা। জিন্নাত আলী আওয়ামী লীগের নেতা হলেও তার আত্মীয়-স্বজনদের অনেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এই সম্পর্ক ব্যবহার করে রাতারাতি বেপরোয়া হয়ে ওঠেন জিন্নাত আলী ও তার সহযোগীরা। তাদের নেতৃত্বে ৬ আগস্ট থেকে বল্লভপুর বাঁওড়ের মাছ লুট শুরু হয়। যা এখনো চলছে। চার মাস ধরে বাঁওড়ের মাছ লুট করায় সমিতির সদস্যদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও জেলা বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি ও প্রশাসনকে অবহিত করে গত ১২ ডিসেম্বর বাঁওড়ের মাছ শিকারের সিদ্ধান্ত নেন সমিতির সদস্যরা। কিন্তু ওইদিন সকালে স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদের অনুসারী ও আত্মীয় বিএনপির কর্মী রুস্তম আলী, মশিয়ার রহমান, হুজুর আলী, সেলিম, মনিরুজ্জামানসহ ১৫-২০ জন সমিতির সদস্যদের মাছ ধরতে বাধা দেন। একপর্যায়ে নৌকা ছিনিয়ে নিয়ে যান তারা। ওইদিন পুলিশের হস্তক্ষেপে পরে তারা নৌকা ফেরত দেন। পরে রাতের আঁধারে তালা ভেঙে চারটি নৌকা নিয়ে যায় জিন্নাত আলী ও আইজেল হকের ক্যাডার বাহিনী।
বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা জানান, গত ১৪ ডিসেম্বর সকালে বল্লভপুর গ্রামের বাসিন্দা আইজেল হক, সাহাঙ্গীর, সাবদার, মনিরুল, আসাদুল, আলম বিশ্বাস, সুজন, তবি, রশিদ, হাসান, সাদুল্লা, জাহাঙ্গীর, সুকুর মল্লিক, গহর মল্লিক, শহর মল্লিকসহ ২৫-৩০ জন জোর করে বাঁওড়ে মাছ ধরতে নামেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইজেল হককে আটক করলেও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এসময় সমিতির তিনটি নৌকা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন সমিতির সদস্যরা বাঁওড়ে মাছ ধরতে নামলে আইজেল হক, জিন্নাত আলীর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হিন্দুপাড়ায় মহড়া দেয়। এসময় তারা বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে বাঁওড়ে নেমে সদস্য ও শ্রমিকদের জিম্মি করে জাল ও একটি নৌকা কেড়ে নিয়ে যান তারা।
তারা আরও জানান, তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালেও তেমন কোনা পদক্ষেপ নেওয়া হয়নি। ১৭ ডিসেম্বর পুলিশের হস্তক্ষেপে ছিনতাই হওয়া জাল ও একটি নৌকা উদ্ধার করে সমিতির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তবে এখনো সমিতির সদস্যদের বাঁওড়ে নামতে দেওয়া হচ্ছে না। তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
এ বিষয়ে চৌগাছা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, সেখানে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপে দ্বন্দ্ব রয়েছে। এর সঙ্গে বিএনপি জড়িত নয়। আমরা চাই এটার সঠিক তদন্ত হয়ে বিচার হোক।
জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমি ন্যায়ের পক্ষে। দুদিন আগে চৌগাছা থানার ওসিকে বলেছি, নৌকা ও জাল উদ্ধার করে ফেরত দিতে। একইসঙ্গে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে। হিন্দু সম্প্রদায়ের ওপরে যে নির্যাতন করবে, তাকে শাস্তি দিতে হবে। আমার পিতা হলেও মাফ করা হবে না।’
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন বলেন, বাঁওড়ের মাছ লুট বা ডাকাতি মামলা থানায় হয় না। মামলা আদালতের মাধ্যমে করতে হয়। বাঁওড়ে এখন স্থিতাবস্থা বিরাজ করছে। দুই পক্ষকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলা হয়েছে।
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক কার্যনির্বাহী সদস্য, সদা হাস্যোজ্জ্বল খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অলোক রানী দাস (৫৫) ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা এবং পরবর্তীতে মাসাধিককাল ঢাকায় চিকিৎসাধীন শেষে মৃত্যুবরণ করেন। তাঁর অকাল প্রয়ানে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আত্মার সদগতি কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, খুলনা জেলা পূজা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য কৃষ্ণ পদ দাশ, জেলা পূজা পরিষদের সাধারণ স¤পাদক বিমান সাহা, সহ-সভাপতি রবীন্দ্র নাথ দত্ত, চম্পক কুমার পাল, রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তমাল কান্তি ঘোষ, সাধন কুমার ভদ্র, অনিমেষ সরকার রিণ্টু, কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মণ্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক বিমান রায়, সাংস্কৃতিক সম্পাদক আশিষ কুমার সিনহা উৎপল, সমাজকল্যাণ সম্পাদক অমর কুমার দাস, আইন সম্পাদক এ্যাড. পবিত্র কুমার বিশ্বাস, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক দীপংকর মণ্ডল লিটন, মহিলা সম্পাদিকা শোভা রানী হালদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মণ্ডল, জেলা পূজা পরিষদের উপদেষ্টা ডা. সুনীল বালা, গণেশ চন্দ্র মণ্ডল, বাবুল চন্দ্র সাহা বাবলা, সাগর সাহা, মৃণাল কান্তি বিশ্বাস, প্রবীর কুমার রায়, মাধুরী মণ্ডল, শুভাশিষ চক্রবর্ত্তী শুভ, অনুপ গোলদার, স্বপন কুমার রায়, শিলা রানী মণ্ডল, দেবাশীষ কুমার দে, অধ্যাপক বিচক্ষণ মণ্ডল, বিশ্বজিৎ কুমার মণ্ডল, জয়ন্ত ফকির, অনামিকা দাস পপি, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-প্রচার সমপাদক প্রদীপ কুমার হীরা, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দীপা বিশ্বাস, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, সহ-পূজা বিষয়ক সম্পাদক দিপংকর সাহা বাবু, নির্বাহী সদস্য শেখর রঞ্জন দেবনাথ, এ্যাড. পংকজ কুমার সাহা, গোপাল চন্দ্র সাহা, নিত্যানন্দ সাহা নিতাই, পল্লব কুমার বিশ্বাস, গোবিন্দ দত্ত, লিটন বিশ্বাস খোকন, সুশান্ত অধিকারী, রণজিৎ বোস, তপন চক্রবর্ত্তী, অরবিন্দ মণ্ডল, শংকর সাহা, ব্রজেন্দ্র নাথ মণ্ডল, মিঠুন কুমার দে মিঠু, সুজন মণ্ডল, রঞ্জন কুমার সাহা, জগদীশ চন্দ্র দে, কৃষ্ণেন্দু দত্ত, সুমন দে, শিউলি বাছাড়, শুভংকর রায়, অঞ্জনা সাহা, লিটন বিশ্বাস, পূর্ণিমা পাল, নিভানন রায়, মানবেন্দ্র মণ্ডল, মৃত্যুঞ্জয় সরদার প্রমুখ।
ব্রেন টিউমারে আক্রান্ত জুট মিল শ্রমিক হানিফ বাঁচতে চায়
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার শিরোমনি শিল্প এলাকার জুট স্পিনার্স মিলের শ্রমিক যোগিপোল এলাকার ফজলুল হক এর পুত্র হানিফ হাওলাদার ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অর্থঅভাবে বিনা চিকিৎসায় খুব কষ্টে দিন পার করছেন। জুট মিল শ্রমিক হানিফ ইতিমধ্যে তার চিকিৎসার জন্য প্রায় ২ লক্ষ টাকা ধারদেনা করে চিকিৎসা করেছেন। বর্তমানে তার ব্রেন টিউমার এর অপরেশন এর জন্য আরো ৩ লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা । কঠিন এ রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিজ বাড়িতে শয্যাশায়ী আছেন। দরিদ্র এ পরিবারের পক্ষে ৩ লাখ টাকা জোগাড় করা কোনক্রমেই সম্ভব নয়। এ জন্য অসহায় এ শ্রমিক তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাজে সাহায্যের আবেদন করেছেন।হানিফের আকুতি সমাজে এত বিত্তবান থাকতে আমার জীবন প্রদীপ কি নিভে যাবে? তিনি সমাজের বিত্তবানদের কাছে তার চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন”।হানিফের বিকাশ নাম্বার ০১৭১৬০১৩৮২৮।
খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতের বেঁচে থাকার আকুতি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী হুমাইরা সিদ্দিকা জান্নাত। দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিজ বাড়িতে শয্যাশায়ী আছেন। জান্নাতের দুইটি কিডনিই অকেজো হয়ে গেছে। ক্রমান্বয়ে তার কিডনির আকার ছোট হয়ে আসছে। রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করার ক্ষেত্রে কার্যকারিতা মূল্যায়ন করতে সাহায্যকারী রক্তের ক্রিয়েটিনিনও দ্রুততার সাথে বাড়ছে। এমতাবস্থায় চিকিৎসকদের পরামর্শ জান্নাতকে বাঁচাতে হলে দ্রুতই তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এজন্য প্রয়োজন ১২ লাখ টাকা। দরিদ্র বাবা-মার পক্ষে ১২ লাখ টাকা জোগাড় করা কোনক্রমেই সম্ভব নয়। এ জন্য মেধাবী শিক্ষার্থী জান্নাত তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাজে সাহায্যের আবেদন করেছেন।জান্নাতের আকুতি সমাজে এত বিত্তবান থাকতে আমার জীবন প্রদীপ কি নিভে যাবে? হুমাইরা সিদ্দিকা জান্নাত বলেন, “তিন মাস আগে হঠাৎ করে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। সব সময় বমি বমি ভাব লাগতো। ক্রমান্বয়ে ওজন কমতে থাকে। শারীরিক দুর্বলতা দেখা দেয়। হঠাৎ করে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি। এরপর চিকিৎসকের শরণাপন্ন হই। তাদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ থেকে কিডনি এবং রক্ত পরীক্ষা করার পর দেখা যায় আমার দুইটা কিডনিই স্বাভাবিকের চেয়ে অনেক ছোট হয়ে গেছে। একটি ৬ সেন্টিমিটা, অন্যটি সাড়ে ৫ সেন্টিমিটার। রক্তের ক্রিয়েটিনিনও অস্বাভাবিক বৃদ্ধি। এরপর ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর শ্যামলী কিডনি হাসপাতালের চিকিৎসকের শরণাপন্ন হই। তারা যাবতীয় পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে আমাকে সময় ক্ষেপণ না করে খুব দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।তিনি বলেন, একটা কিডনি ক্রয় করতে কমপক্ষে ৬ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন। সংসারের একমাত্র উপার্জনক্ষম আমার দরিদ্র মার পক্ষে এত টাকা জোগাড় করা কোনক্রমেই সম্ভব নয়। অবশেষে আমার বাবা একটি কিডনি দিতে রাজি হন। কিন্তু শ্যামলী কিডনি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন করতে ১২ লাখ টাকা খরচ হবে।জান্নাত বলেন, আট বছর আগে আমার বাবা মো. হযরত আলী আমার মা রাজিয়া বেগমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমাদের ছেড়ে ঢাকায় চলে যান। পেশায় আমার বাবা ছিলেন একজন শ্রমিক। সংসারের একমাত্র উপার্জনক্ষম আমার মা শিরোমণি বাজারে একজন চিকিৎসকের চেম্বারে সামান্য বেতনে চাকরি করে যা পেতেন তাই দিয়ে কোন মতে সংসার চালাতেন এবং আমাদের দুই ভাই বোনের পড়াশুনার খরচ যোগাতেন। কিন্তু গত তিন মাস যাবৎ আমার অসুস্থতার কারণে মা চাকরি ছেড়ে দিয়েছেন। একদিকে সংসারে অনটন, অন্যদিকে আমার চিকিৎসার খরচ জোগাতে মা দিশেহারা হয়ে পড়েছেন।বর্তমান আমি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডে কেয়ার হিসেবে এডমিশনে বাড়িতে আছি। প্রতি সপ্তাহে দু’বার কিডনি ডাইলোসিস করতে ৭ হাজার টাকা গুনতে হচ্ছে। মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা আর ধার দেনা করে মা কোন মতে চিকিৎসার খরচ চালাচ্ছেন। বান্ধবীদের মাধ্যমে আমার কলেজে সাহায্যের আবেদন করেছিলাম। কলেজের কোন ফান্ড না থাকায় শিক্ষক এবং কলেজের শিক্ষার্থীরা মিলে ২০ হাজার টাকা জোগাড় করে দিয়েছে। বর্তমানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারি না। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়।জান্নাতের আকুতি, সমাজে এত বিত্তবান থাকতে অর্থের অভাবে কি আমার জীবন প্রদীপ নিভে যাবে? তিনি সমাজের বিত্তবানদের কাছে তার চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন”। জান্নাতের বাড়ি খানজাহান আলী থানার শিরোমনি পশ্চিমপাড়া ফকির বাড়ি।সাহায্য পাঠাবার ঠিকানা হুমাইরা সিদ্দিকা জান্নাত। বিকাশ নাম্বার ০১৭১৬০১৩৮২৮।
বাগেরহাটে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, আটক ১
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় ১ আসামীকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে মামলার ০৪ নং আসামী নাইমুল শেখকে (৩০) আটক করা হয়েছে। আটক নাইমুল শেখ মঘিয়া ইউনিয়নের আইউব আলী শেখের ছেলে। এর আগে ১৯ ডিসেম্বর মঘিয়া ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে রায়হান বাদী হয়ে ০৫ জনকে আসামী করে কচুয়া থানায় মামলা দায়ের করেন।
হামলার ঘটনায় মামলার অন্য আসামীরা হলো – ওবায়দুল শেখ (৩৫), আইয়ুব আলী ফকির (৪৫), সাখাওয়াত ফকির (৫৬) ও সপ্না বেগম (৫৫)।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে মঘিয়া ইউনিয়নের ওবায়দুল শেখ এর নেতৃত্বে নাঈম শেখসহ স্থানীয় কিছু সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় হামলা, চাঁদাবাজ, ঘের দখল, লুটপাটসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ১৩ ডিসেম্বর সকালে মঘিয়া ইউনিয়নের গোলাম মোস্তফার (৬৮) স্ত্রীর নামে সম্পত্তি দখল করার উদ্দেশ্যে জমিতে চাষাবাদ করতে আসে ওবায়দুল শেখের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী। এতে গোলাম মোস্তফা ও তার দুই ছেলে জমিতে চাষাবাদের কাজ করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আসামী মোঃ ওবায়দুল শেখ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে গোলাম মোস্তফা তার বড় ছেলে আল ইমরান ও ছোট ছেলে রায়হান রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে গোলাম মোস্তফাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় গোলাম মোস্তফার মেজো ছেলে গোলাম মর্তুজা বলেন, আমার পিতা ও বড় ভাইকে স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে যখন করেছে। এখনো আমার পিতা গুরুতর মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান, আমার পরিবার কোন রাজনীতির দলের সাথে সম্পৃক্ততা নয়। সন্ত্রাসীরা আমার মায়ের নামের সম্পত্তি দখল করতে এসে বেআইনিভাবে আমাদের উপর হামলা করে। এর সঠিক বিচার ও বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বলেন, হামলার ঘটনায় মামলায় আমরা নাইমুল শেখকে আটক করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। আরো জানান, আটক নাঈম শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
বাগেরহাটে ইমাম সম্মেলন
স্টাফ রিপোটার,বাগেরহাট
ঘুষ দুর্নীতি পরিহার করে সত্যবাদিতা, সততার, নীতি গ্রহনে মানুষকে উদ্বুদ্ধকরণের দিকে ইমাম সাহেবদের প্রতি আহবান জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম৷ তিনি বাগেরহাট কামিল মাদরাসা প্রাঙ্গনে ইমামদের এক সম্মেলনে এসব কথা বলেন।
শনিবার ২১ ডিসেম্বর ১১ টা থেকে দিনব্যাপী বাগেরহাট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইমাম মুয়াজ্জিনদের চাকরিস্থায়ী করণসহ সকল বিষয়ে বৈষম্যের নিরসনে অনুষ্ঠিত এ সভায় জেলার সকল উপজেলার প্রত্যন্ত এলাকার সাড়ে তিন হাজার ইমাম হাজির হয়ে ছিলেন।
প্রধান অতিথি হিসেবে পুলিশের অতিরিক্ত আইজিপি ( অ্যান্টিটেররিজম) ইউনিটের প্রধান, ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, আমাদের কোন মুরব্বি ধরতে হবে না, মহানবী সঃ ই আমাদের জন্য সবচেয়ে অনুসরনীয়। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রসুলল্লাহ’হি উসওযাতুন হাসানাহ। রসুলল্লাহ’র জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম অনুকরণীয় আদর্শ।
তিনি বলেন খুটিনাটি বিষয়ে মতপার্থক্য এড়িয়ে মৌলিক বিষয়গুলোকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। প্রত্যেকের উপর অর্পিত আমানত গুলো সঠিকভাবে রক্ষা করতে হবে। প্রধান বক্তা হিসেবে তামিরুল মিল্লাত কামিল কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ ডিরেকটরস এর সদস্য ড. মাওলানা খলিলুর বক্তব্য রাখেন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, জামায়াত নেতা এড. মাওলানা আব্দুল ওয়াদুদ, অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা নুরুল হাসান, হাফেজ মোবারক হোসাইন, হাফেজ মাওলানা শাহজাহান, মাওলানা রুহুল আমিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এটি এম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, মাওলানা আমিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর যুব নেতা মঞ্জুরুল হক রাহাদসহ জেলা ও উপজেলা ইমাম সমিতির সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন খান। সভা পরিচালনা করেন মাওলানা মুহিব্বুল্লাহ আযাদ।
ঐতিহ্যকে মেলে ধরতে বাগেরহাটে পিঠা উৎসব
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে মেলে ধরে রাখতে বাগেরহাটে ২দিন ব্যাপি পিঠা উৎসবের আয়োজন করেছে পর্যাটন ফোরামের।বাঙালি সংস্কৃতিতে শীত ঋতু বিশেষ ভূমিকা জুড়ে আছে। পৌষ ও মাঘ এই দুই মাসে তৈরি হয় নানান জাতের পিঠা। এই পিঠাই আমাদের চিরায়ত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। গ্রামবাংলার মানুষের ঐতিহ্য আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা রকম পিঠা। যান্ত্রিক জীবনে নতুন প্রজন্ম জানে না অনেক পিঠার নাম। গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় লোকজ খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এমন উৎসবের আয়োজন।
শনিবার (২১ডিসে¤॥^র) বিকালে সুন্দরবন ট্যুরিস্ট ক্লাব ও পথিক ট্রাবেলস এর সহযোগীতায় বাগেরহাট অশি^কা চরন (এ.সি) লাহা টাউন হল প্রাঙ্গরে শুরু হয়েছে ২দিন ব্যাপী শুক্র ও শনিবার পিঠা উৎসব-১৪৩১ (৫-৬পৌষ)। গ্রামীণ এই ঐতিহ্যকে আরও সুন্দর করে তুলতে আয়োজনের সঙ্গে ছিল হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রাম্য লোকগীতি গানের অনুষ্ঠান। দর্শনার্থীদের গানের তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতেছিল। পিঠা নিয়ে স্টল বসেছিল ১০টি। বিভিন্ন স্টলে যেসব পিঠা পাওয়া যাচ্ছে এরমধ্যে উল্লেখযোগ্য ভাপা পিঠা, পুলি পিঠা, তারা পিঠা, পাটিসাপটা পিঠা, লবঙ্গ পিঠা, কলা পিঠা, মালপোয়া, দুধ চিতই পিঠা, পুলি পিঠা (ভাপা) সহ আরও হরেক রকমের পিঠা। ২ দিনব্যাপী (শুক্র ও শনিবার) পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাতক্ষীরায় স্কুলছাত্রী অপহরণে মামলা, গ্রেপ্তার ১
সাতক্ষীরা প্রতিনিধি
সদর উপজেলার মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন ওই স্কুলছাত্রীর বাবা। মামলায় গ্রেপ্তার হয়েছে ছেলের মা।
আসামীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখী (বৈদ্যপাড়া মোড়) গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান বৈদ্য’র ছেলে আল মুহিদ হাসান শান্ত (২৫), হাফিজুর রহমান বৈদ্য’র স্ত্রী ঝর্ণা বেগম (৪৩) ও রংপুর জেলার কুৃড়িগ্রাম গ্রামের বাসিন্দা শান্তর মামাত ভাই বেলাল হোসেন (২৪)। এদিকে মামলার পর আসামী আল মুহিদ হাসান শান্ত’র মা ঝর্ণা বেগমকে গ্রেপ্তারেরর পর কারাগারে পাঠিয়েছে আদালত।
মামলা সুত্রে জানা যায়, সাতক্ষীরা সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আল মুহিদ হাসান শান্ত ফুসলিয়ে নাবালিকা ওই ছাত্রীকে বিয়ের পায়তারা করছিল। অপ্রাপ্ত বয়স্ক ওই ছাত্রীকে আল মুহিদ হাসান শান্ত, তার মা ঝর্ণা বেগম ও মামাতো ভাই বেলাল হোসেনের ইন্ধনে স্কুলে যাওয়া আসার পথে এবং নিকট আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসার পথে ফুসলাইতে থাকে।
এক পর্যায়ে গত ১৩ ডিসেম্বর ওই স্কুলছাত্রী সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামে তার সেজো খালার বাড়িতে যায়। খালার বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে ১৫ ডিসেম্বর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাতানী রাস্তার উপর থেকে শান্তর মা ঝর্ণা বেগম ও বেলাল হোসেনের সহযোগীতায় শান্ত অপহরণ করে ওই স্কুলছাত্রীকে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। স্থানীয়রা জানান, প্রেমের ফাঁদে ফেলে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে পালিয়ে আছে আল মুহিদ হাসান শান্ত। সম্ভবত রংপুরের কুড়িগ্রামে শান্তর নানার বাড়ীতে লুকিয়ে আছে। তাছাড়া শান্ত ছেলেটা ভালোনা। নাবালিকা মেয়েটার ক্ষতি হতে পারে।
আমরা জানতে পেরেছি মেয়েটিকে ভয় দেখিয়ে ইতোমধ্যে বিয়েও করেছে বখাটে শান্ত। ওই স্কুলছাত্রীর বাবা বলেন, প্রতিবেশীদের মাধ্যমে আমরা ওদের বাড়ীতে খোঁজ নিয়ে দেখেছি। ওরা আমার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে অজ্ঞাতস্থানে আটকিয়ে রেখেছে। আমরা খোঁজ নিতে গেলে তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়। পরে আমাদের বাড়ীর ব্যবহৃত মোবাইলে ম্যাসেজ করে হুমকি দিচ্ছে। নাবালিকা মেয়ের ব্যাপারে শংকিত।
অভিযুক্ত শান্ত’র বোন শান্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওরা দু’জন দুজনকে ভালবেসে বিয়ে করেছে। ওরা ভাল আছে।’
সাতক্ষীরা থানার এসআই সরোয়ার বলেন, ‘ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে ওই মামলায় ছেলের মাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।’










































