স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদ(৫৫) শনিবার দুপুর ২টায় নগরীর আদদ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত ২ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রথমে কিডনি বিভাগ ও পরে ১৫ ডিসেম্বর আইসিইউতে নেয়া হয়। তার অবস্থার আরো অবনতি হলে গত বৃহস্পতিবার নগরীর আদদ্বীন হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। আজ শনিবার দুপুরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি অসুস্থ স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। সিনিয়র সাংবাদিক হারুন-অর-রশীদের মরদেহ গ্রামের বাড়ি মোরেলগঞ্জে নেয়া হয় এবং সেখানে জানাজা শেষে দাফন করা হয়।
এদিক সাংবাদিক হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
খুলনা টিভি ক্যামেরা জার্নালিস এসোসিয়েশন:
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদ(৫৫) গতকাল (শনিবার) দুপুর ২টায় নগরীর আদদ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অসুস্থ স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। হারুন-অর-রশীদ ভাইয়ের মরদেহ তার নিজ গ্রামের বাড়ি মোরেলগঞ্জে নেয়া হয়, সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
এদিকে সাংবাদিক হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মোল্লা মিলন, সহ-সভাপতি হাসান আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ, কোষাধক্ষ্য মোঃ মাহফুজুল আলম সুমন, নির্বাহী সদস্য আরিফুর রহমান সোহেল ও আরফাত হোসেন অনিকে, সদস্য নেয়ামুল হোসেন কচি, আবু সাঈদ, আমির সোহেল, আবুল বাশার, জাকারিয়া হোসেন তুষার, শেখ মোঃ জুয়েল, রফিক আলী, মাহবুবুর রহমান, শেখ জালাল সহ সকল সদস্যবৃন্দ।











































