দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের দু’নেতা গ্রেফতার হয়েছে। রবিবার রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানাধীন দর্শনা পৌর এলাকার কেরুজ ক্লাব মাঠ এলাকায় পৃথক দু’টি অভিযান চালায়। এসময় দর্শনার মোহাম্মদপুর গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে ও দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ববি (৪২) ও কেরুজ মিলপাড়ার মোঃ আলাউদ্দিনের ছেলে ও ছাত্রলীগের সদস্য মোঃ আহসান হাবীব রকি (২৮)কে গ্রেফতার করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ববি ও আহসান হাবীব রকি বিরুদ্ধে দর্শনা থানায় ২৭/০৮/২০২৪ তারিখের, মামলা নং-৯ এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।











































