Home আঞ্চলিক মহানগরীর প্রাণকেন্দ্রে জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক খুলনাঞ্চল’র যাত্রা শুরু

মহানগরীর প্রাণকেন্দ্রে জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক খুলনাঞ্চল’র যাত্রা শুরু

96


স্টাফ রিপোর্টার
মহানগরীর প্রাণকেন্দ্রে বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ের যাত্রা শুরু করছে খুলনার জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক খুলনাঞ্চল’। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে নগরীর তারেরপুকুর জাতিসংঘ পার্ক সংলগ্ন নগর স্বাস্থ্যকেন্দ্রের তৃতীয় তলায় এ কার্যক্রম শুরু হবে।


মহান বিজয় দিবসের সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

তিনি দৈনিক খুলনাঞ্চলের নতুন যাত্রায় অভিনন্দন জানিয়ে বলেন, দৈনিক খুলনাঞ্চল প্রতিষ্ঠালগ্ন থেকে তৃণমূল মানুষের মুখপত্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। নানা কন্টকিত পথ পাড়ি দিয়ে টিকে থেকেছে। আজ মহান বিজয় দিবসে সেই পত্রিকাটির নতুন যাত্রা পাঠকদের নতুন আশার সঞ্চার করছে। আশাকরছি, বিগত দিনের মতো খুলনাঞ্চলের সংবাদকর্মীরা নিজেদের দায়িত্বের প্রতি অবিচল থাকবে। সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে।


বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আরো বলেন, গণমাধ্যমের কাছে একপেশে সংবাদ কখনোই গ্রহণযোগ্য হয় না। আবার অগঠনমূলক সমালোচনা বির্তকের সৃষ্টি করে। বিএনপি সব সময়েই গণমাধ্যম ও সাংবাদিক মুক্তমত প্রকাশের জন্য লড়াই করছে। আগামী দিনেও বিএনপির এ লড়াই অব্যাহত থাকবে।


অতিথিদের স্বাগত জানান দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেহানা ঈসা, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, নির্বাহী পরিষদ সদস্য কৌশিক দে, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি,

খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক রবিউল গাজী উজ্জ্বলসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।