Home বিনোদন তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই

তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই

98


বিনোদন ডেস্ক।।
উপমহাদেশের অন্যতম তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বন্ধু এবং বাঁশিবাজ রাকেশ চৌরাসিয়া বিষয়টি ইন্ডিয়া টিভিকে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এক্স-এ হোসেনের আকস্মিক মৃত্যুতে পোস্ট করেছেন এবং শোক প্রকাশ করেছেন।

১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন জাকির হোসেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। ১৯৯৯ সাসে তিনি আমেরিকার সর্বোচ্চ অসমারিক সম্মান পান। এছাড়া তিনবার গ্রামি পেয়েছিলেন তিনি। ভারতের আর কোনো শিল্পীর ঝুলিতে আর এমন সম্মান আসেনি।