ইন্দুরকানীতে বিএনপি নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
ইন্দুরকানী প্রতিনিধি
ইন্দুরকানীতে পিরোজপুর-২ আসনে ধানের শীর্ষের পদপ্রার্থী ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ মাহমুদ হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সহ সভাপতি আলমগীর কবির মান্নুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ মাহমুদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন, এম আহসানুল ছগির, শাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোঃ মনিরুল ইসলাম সোহাগ প্রমুখ। এসময় তাকে ফুল দিয়ে সংর্বধনা দেওয়া হয়। এর আগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আঃ লতিফ হাওলাদার এর কবর জিয়ারত ও উপজেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বই দলীয় নেতাকর্মী এবং সাধারন মানুষদের মাঝে বিতরণ করেন ।
মাগুরায় বড়খড়ী গ্রামে নিম্নমানের ইট দিয়ে কাজ করার অভিযোগ
নওয়াব আলী, মাগুরা
মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের বড়খড়ী গ্রামে নিম্ন মানের রাস্তার দুই পাশের হেজিং এর ইট দিয়ে কাজ করার অভিযোগ এলাকাবাসীর লোকজনের। ঠিকদার বাকিরুল আলী বহাল তবিয়াতে সিডিউলের নিয়ম না মেনে কাজ করে যাচ্ছে। সরেজমিনে দেখা যায় ইট গুলো খুবই বাজে ও অত্যন্ত নিম্নমানের।
বিষয়টি মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ.ন.ম ওয়াহিদুজ্জামান কে অবগত করা হয়।
সদর এলজিইডি উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আল কবির কে জানানো হলে হেজিং এর দুই পাশের ১ কিলোমিটারের ইট ভালো মানের দেওয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে খারাপ হলে বদলিয়ে দিয়ে ভালো ইট দেওয়া হবে।
ঠিকাদার বাকীরুল আলী জানান, আমি ভালো ইট দিয়েছি সিডিউলের কাগজ চাইলে তখন বলে রাস্তার দুই পাশের ইট বদলিয়ে দিবো।
সরেজমিনে দেখা যায় গত ১ সপ্তাহ পূর্বে অভিযোগ দেওয়া হলে আজও পাল্টায়নি ইট গুলো বরং রুলার দিয়ে রাস্তা সমান করে দিয়েছে।
জেলা সৈনিক দলের কমিটি গঠন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার মোল্যা জসিম উদ্দিন মিল্টন সভাপতি,রূপসার শেখ রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক ও রিয়াজ মোর্শেদ হৃদয় কে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল খুলনা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এনএইচ রুবেল ও সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহমেদ মুন্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মুন্সি, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা,অলিয়ার রহমান খান, শাহিন সরদার,সাজু শেখ ও মোঃ শহিদুল মোল্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক ফয়সাল সরদার, শামছুর ইসলাম রাফা, কামরুল ইসলাম,মোহির শেখ, দুলাল,আল রেজা রাজু, মোছাদ্দেক গাজী,সহ-সাংগঠনিক সম্পাদক মিজান শেখ,জামাল শেখ, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির,সহ দপ্তর সম্পাদক হামিদ গাজী, প্রচার সম্পাদক মুন্না পারভেজ,সহ প্রচার সম্পাদক এমএম সজিবুল ইসলাম রনি, সদস্য কামরুল মোল্লা সহ ২৮ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
বটিয়াঘাটায় স্বেচ্ছাসেবক দলের সম্প্রীতি’র সমাবেশ
বটিয়াঘাটা প্রতিনিধি
তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে সম্প্রীতি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বটিয়াঘাটা উপজেলার গাওঘরা বাজার রাইচ মিল চাতালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪নং সুরখালী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মনিরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও মতিউর রহমান এবং মোস্তাক গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী আল আজাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু তাহের হিরা, জাহিদুল সরদার,জহিরুল ইসলাম খোকন,ইসমাইল হোসেন, দেলোয়ার শেখ,মোল্লা কারিমুল ইসলাম কারী প্রমুখ।
আশাশুনি কুল্যায় কৃষক দলের সমাবেশ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি কুল্যায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটি ঘোষিত বাংলাদেশে সংখ্যা গরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুল্যা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে শনিবার বিকালে উপজেলার কাদাকাটি হাজির হাটখোলায় এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ কুল্যা ইউনিয়নের কৃষক দলের আবায়ক মোঃ মমিনুল রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদেরের পরিচালন কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ লিয়াকাত হোসেনে। এ সময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনার দাকোপে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে’র আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর (গরু) বিতরন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এ গরু বিতরনের আয়োজন করেন। ১৫ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়। অন্যান্যের। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাশ, ক্ষেত্র সহকারী আলমাস হোসেনসহ আরো অনেকে। সভা শেষে উপজেলার ১৬ জন সুফলভোগি জেলেদের মাঝে বকনা বাছুর (গরু) বিতরন করা হয়।
সাবেক ছাত্রনেতার মৃত্যুতে শোক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনাস্থ এম এম সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বাসদ সমর্থিত ছাত্রলীগের সংগঠক এ্যাড. শামীম আহমেদের মৃত্যুতে সাবেক ছাত্রলীগের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, স্বৈরশাসক এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে এবং সিটি কলেজে ছাত্রাবাসের আসন বৃদ্ধি, পরিবহনে ছাত্র কনসেশান এবং সিটি কলেজের লাইব্রেরীতে বইয়ের সংখ্যা বৃদ্ধির দাবিতে তিনি আন্দোলন করেছেন। কলেজ সরকারিকরণ ও ছাত্র বেতন কমানোর দাবিতে সাহসী ভুমিকা রাখেন। বিবৃতিদাতারা তার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করেছেন। মরহুম ঢাকা জজকোর্টে আইন ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। বিবৃতিদাতারা হচ্ছেন প্রগতিশীল রাজনীতিক ও লেখক এ্যাড. বিপ্লব কান্তি মন্ডল, সাবেক ছাত্রলীগ (জাসদ সমর্থিত) নেতা কামরুল ইসলাম, এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, শেখ আবু হাসান, কাজী মোতাহার রহমান, মোঃ মোস্তকুজ্জামান, ইসরাইল হোসেন রকি, আমিরুল ইসলাম হেনরী, কামরুল ইসলাম আপেল ও শাহীন রেজা খান।
দাকোপে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ
দাকোপ প্রতিনিধি
দাকোপে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে চালনা পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি প্রবীর মন্ডলের অর্থায়নে ও সহযোগীতায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বরিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় চালনা এম এম কলেজ প্রাঙ্গনে চালনা পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা ও শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ আমীর এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির আহকায়ক শেখ মোজাফফার হোসেন, সদস্য সচিব আল আমীন সানা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দীপক কুমার সরদার, শহিদুল ইসলাম, মোঃ বাচ্চু ফকির, রফিকুল উসলাম, মনিরুল ইসলাম খান, আইয়ুব আলী কাজি, এস এম, গোলাম কাদের, বিল্লাল হোসেন মোল্ল্যা, এস এম ফয়সাল, কামরুল ইসলাম, মহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস ছাত্তার, হাবিবুল্লাহ, কাশেম সানা, আফজাল সানা, মোয়াজ্জেম হোসেন, শফিকুল মোল্ল্রা, মেশকাত মোল্ল্যা, সমীর সাহা, দেয়োয়ার হোসেন, আঃ রাজ্জাক মোল্ল্যা, সাইদ গাজী, রাজ্জাক শেখ, আজিম হাওলাদার, বদিয়ার শেখ, রমজান গাজী, নিয়ামত শেখ, মিজান শেক, মাহাবুর হোসেন মোল্ল্যা, আজমির সানা, ইমরান হোসেন, জান্নাতুল ফেরদাউস, রবিউল ইসলাম মনা, জি এম রুম্মান,মালা কাজি, তমালিকা কাজি, রীমা গাজী, মীনারা খাতুন, তারেক গাজী প্রমুখ।
শহিদ বুদ্ধিজীবী দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, সিনিয়র শিক্ষক শফিউল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক (দিবা) চলতি দায়িত্ব ওয়াহিদা সুলতানা প্রমুখ।
আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন কুমার আইচ শুভ ও শিক্ষক উযায়ের হোসেন।
সাতক্ষীরায় শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশা ঝরছে বৃষ্টির মতো
সাতক্ষীরা প্রতিনিধি
উপকূলীয় জেলা সাতক্ষীরায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির মতো ঝরে পড়ছে ঘন কুয়াশা। জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষরা বের হলেও শীতের কারণে তারা পড়েছেন চরম দুর্ভোগে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর একই সময় বাতাসের আদ্রতার পরিমান ৯৭ শতাংশ।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বিষয়টি নিশিচত করে বলেন, শীতের পরিমাণ আরও বাড়বে।
এদিকে, সাতক্ষীরার গ্রামাঞ্চলে মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন এখানের শীতার্তরা। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে ঘর থেকে বের হয়েছেন।
জেলার বিভিন্ন রাস্তায় ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষ গায়ে জড়িয়েছেন শীতের পোশাক। সন্ধ্যার পর থেকেই মৃদু হিমেল বাতাস পরের দিন সকাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।
মেহেরপুরে সারের কৃত্রিম সংকট, লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না কৃষক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে গম, ভুট্টা, তামাক ও আলুর আবাদের ভরা মৌসুমে সার নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা। এক বস্তা সার সংগ্রহ করতেই চাষিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সার মিললেও বস্তাপ্রতি ক্ষেত্রবিশেষে গুনতে হচ্ছে অতিরিক্ত ৫০০ টাকা।
এদিকে ডিলারদের দাবি, একই কৃষক তাদের বিভিন্ন আত্মীয়ের নামে বার বার সার তুলছেন। যার ফলে সার দিতে একটু সমস্যায় পড়তে হচ্ছে।
মেহেরপুরের বিভিন্ন গ্রামের সার ডিলারদের গুদামের সামনে সারের জন্য আইডি কার্ড হাতে কৃষকদের দীর্ঘ লাইন। কখন মিলবে সার এমন প্রতিক্ষায় ঠাঁই দাঁড়িয়ে কৃষক ও কৃষাণিরা। কেউ সার নিয়ে ফিরছেন বাড়ি, আবার অনেকেই ফিরছেন খালি হাতে। কৃষকদের অভিযোগ ডিলার ও সাব ডিলারদের অনিয়মের কারণে এবং ডিলাররা খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে সার বিক্রির কারণে সারের এমন কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
তবে কৃষি বিভাগ বলছে, সারের কোনো সংকট নেই। কারখানায় সার উৎপাদনে কিছুটা দেরি হওয়ায় এমন সমস্যা হয়েছে। কয়েক দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মেহেরপুর জেলার তিনটি উপজেলায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক অনুমোদিত সার ডিলার রয়েছেন ৩৫ জন এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত সার ডিলার রয়েছেন ৬৮ জন। এসব ডিলারদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, মুজিবনগর উপজেলায় ১০ জন এবং গাংনী উপজেলায় ১২ জন ডিলার রয়েছেন। এদের সঙ্গে কৃষকদের সারের সংকট কাটাতে শুধুমাত্র গাংনী উপজেলাতে বিএডিসি এবং বিসিআইসির সাব ডিলার রয়েছেন ১৫৪ জন। এসব ডিলার ও সাব ডিলাররা প্রতিবছর সার বরাদ্দ পাওয়া পান। তারা টিএসপি ১৫ হাজার ২৯৯ টন, ইউরিয়া ৩ হাজার ৬৩৭ টন, ডিএপি ১৪ হাজার ৮৬১ টন এবং পটাশ ১২ হাজার ৯৩৯ টন সার বরাদ্দ পান।
তবে ডিসেম্বর মাসের চাহিদায় টিএসপি ১ হাজার ৭৮১ টন, ডিএিপ ২ হাজার ৪৪২ টন, ইউরিয়া ৪ হাজার ৯৬৪ টন এবং পটাশিয়াম ২ হাজার ৮২৪ টন সার পাওয়া গেছে।
ইতোমধ্যে চলতি মাসের (ডিসেম্বর) সব সারই তুলেছেন সংশ্লিষ্ট ডিলাররা। ৫০ কেজির এক বস্তা ডিএপি সারের সরকারি মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও কৃষককে কিনতে হচ্ছে ১ হাজার ৪৫০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকায়। ৫০ কেজির এক বস্তা পটাশের সরকারি দাম ১ হাজার টাকা। কিন্তু চাষিদের কিনতে হচ্ছে ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকায়।
এক বস্তা টিএসপির সরকারি দাম ১ হাজার ২৫০ টাকা। কিন্তু ডিলারদের নিকট থেকে সার না পেয়ে কৃষকদের বিভিন্ন দেকান থেকে কিনতে গুনতে হচ্ছে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত। কৃষকদের প্রতি বস্তায় অতিরিক্ত গুনতে হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা, ক্ষেত্র বিশেষে ৫০০ টাকা পর্যন্ত।
গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের সার ডিলার শওকত ট্রেডার্সের সামনে গিয়ে দেখা যায়, সেখানে কয়েকশ মানুষ সারের জন্য অপেক্ষা করছে। অনেক কৃষক অভিযোগে বলেন, আমরা দুদিন সার কিনতে এসে ফিরে গেছি। আজকে পাব কি না তা জানি না।
কৃত্রিম সংকট দেখিয়ে কালো বাজারে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে অনুমোদিত বিসিআইসি ও বিএডিসি ডিলারদের বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ আাওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ ও কৃষি কর্মকর্তাদের যোগসাজসে একই ব্যক্তিকে বিসিআইসি ও বিএডিসি ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। যার ফলে ডিলাররা দুই স্থান থেকে উত্তোলনকৃত সার অর্ধেক কৃষকদের দিচ্ছে আর অর্ধেক সার কালোবাজারে বিক্রি করছেন। কৃষকরা জানান, একই ব্যক্তিকে দুই প্রতিষ্ঠানের লাইসেন্স না দিয়ে পৃথক পৃথক ব্যক্তিকে ডিলার নিয়োগ করা হলে সারের জন্য হাহাকার তৈরি হতো না।
শুধু তাই নয়, মেহেরপুর গাংনী শহরের সার ব্যবসায়ী বিএডিসি ডিলার তরিকুল ইসলামের দোকানে সার ক্রয় করতে গিয়েও সার না পেয়ে বাড়ি ফিরতে হয়েছে অনেক কৃষককে। এছাড়া জেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ তার নিজের নামে ৪টি ডিলার নিয়োগ নিয়ে গাংনী উপজেলার চাষিদের মাঝে সার বিক্রয় না করে বেশি দামে অন্যজেলার ব্যবসায়ীদের সঙ্গে বেশি দামে সার বিক্রি করছেন বলেও কৃষকদের অভিযোগ।
এদিকে বিসিআইসি ডিলার সমিতির মেহেরপুর জেলা সভাপতি হাফিজুর রহমান হাপির রয়েছে হক এন্টারপ্রাইজ, সম্রাট এন্টারপ্রাইজ ও আকছেদ এন্টারপ্রাইজ নামে ৩টি ডিলারশিপ। পৃথক নামে হলেও সবই শহিদুলের।
জানা গেছে, অধিকাংশ ডিলার নামমাত্র সংশ্লিষ্ট ইউনিয়নে ছোট একটি গোডাউন ভাড়ায় দেখালেও ব্যবসা পরিচালনা করেন গাংনী কিংবা বামন্দী বাজারে। বরাদ্দকৃত সার কোথায় বিক্রি হয় তা নিয়েও সন্দেহ কৃষকদের।
গাংনীর ষোলটাকা গ্রামের কৃষক ছামিদুল ইসলাম বলেন, ষোলটাকা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার গাংনী হাসপাতাল বাজারে ব্যবসা করে থাকে ইউনিয়নে তার কোন সারের ব্যবসা নেই।
বানিয়াপুকুর গ্রামের আবুল হোসেনের ছেলে আকবর জানান, ইউনিয়নে কোনো সার ডিলার না থাকায় ১০ কেজি সারের প্রয়োজন হলেও বাজারে সার কিনতে যেতে হয়।
বিসিআইসির সাব ডিলার তেরাইল গ্রামের আব্দুর রহিম বলেন, ডিসেম্বর মাসের বরাদ্দ প্রতি মাসে ১৩৮ ইউরিয়া, ৫৬ ডিএপি, ফসফেট ৪৯ বস্তা, পটাশ ৩০ বস্তা। এমন বরাদ্দকৃত সারে কৃষকের চাহিদা পূরুণ হচ্ছে না।
খুচরা ডিলার সভাপতি মো. শাহিনুল ইসলাম শাহিন বলেন, ১৪ মাস খুচরা ডিলাররা সার পায় না। তিনবার জেলা প্রশাসকের বরাবর আবেদন করেও কোনো প্রতিকার পাইনি। খুচরা ব্যবসায়ীদের সার না দিয়ে ডিলাররা সারের সংকট তৈরি করেছে।
বিসিআইসি ডিলার সমিতির মেহেরপুর জেলা সভাপতি হাফিজুর রহমান হাপি বলেন, কৃষকদের সার দেওয়ায় নিয়ে কোনো অনিয়ম হচ্ছে না। কৃষকরা একটু ধৈর্য্য ধরলে সবাই সার পাবেন।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, জেলায় চাহিদা অনুযায়ী সার পাচ্ছি। মেহেরপুর জেলায় প্রতিবছর এসময় কৃষকরা আলু,তামাক,তুলা,গম,ভুট্রার আবাদ করেন। যার ফলে সারের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। এছাড়া সার কারখানায় সার উৎপাদনেও কিছুটা ধীরগতি। তবে শিঘ্রই সমস্যা কেটে যাবে।
ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কুরআনের সাথে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে। কেয়ামতের কঠিন দিনে এই কুরআনই সুপারিশকারী হবে। ইসলামী আন্দোলনের সহযোগি সদস্য হিসেবে কুরআনের চর্চা কতখানি করতে পারছি তা অনুধাবন করতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত ও রাসুল (সা.) আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মক্কায় ১৩ বছর মানুষের মাঝে আল্লাহ রাসুল (সা.) ইকামাতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ফলে অতি অল্প সময়ে মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, আগামী দিনের ইসলামী বিপ্লব সাধনে খুলনায় হবে মূল বাতিঘর। জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে। অসহায় মানুষকে আর্থিকভাবে উন্নয়ন করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে। জামায়াতে ইসলামী এদেশের মানুষকে আধিপত্যবাদ মুক্ত একটি উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দিবে ইনশাআল্লাহ। রোববার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪ নং মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ইউনিয়ন সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মাগুরখালী ইউনিয়ন সভাপতি মাওলানা শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সোহরাব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর – মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসাইন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ ও মাওলানা ফরহাদ আল মাহমুদ, উপজেলা সনাতনী সভাপতি কৃষ্ণ নন্দী ও সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সনাতনী ধর্মালম্বী মাগুরখালী ইউনিয়ন সভাপতি প্রদীপ কুমার, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, ডা. হরিদাস মন্ডল, মাস্টার গৌতম মন্ডল, মাওলানা মোসলেম উদ্দিন, অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার, ছাত্রশিবির নেতা আবু তাহের, শামিদুল হাসান লিমন, স্বদেশ হালদার, বাবুল আক্তার, ইউপি সদস্য বিবেকানন্দ মহাদেব, বিকাশ চন্দ্র সরদার প্রমূখ।
সহকারী গ্রন্থাগারিকের খুবি উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেন এর মাতা ফাতেমা বেগম গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৬ বছর। তিনি ৩ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার (১৫ ডিসেম্বর) বাদ যোহর নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ সারওয়ার জাহানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আশাশুনির দক্ষিন চাপড়ায় বিদেশ প্রবাসির বসতবাড়ি ভাঙচুর
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনির দক্ষিন চাপড়ায় বিদেশ প্রবাসির বসতবাড়ি প্রকাশ্য দিবালোকে ভাংচুর ঘরের ভিটামাটি কেটে পথের নামে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামে। সরজমিনে ঘুরে জানাগেছে, সোহরাব আলী সরদারের বড় পুত্র নুরুল ইসলাম দীর্ঘ ২০ -২৫ বছর পূর্ব থেকে পিতার পৈত্রিক ভিটার ২ শতক জমি নিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীতে ওই ২ শতক জমি পিতার নিকট থেকে দলিল মূলে শর্তবান হন। এরপর একে একে বসতবাড়ির আশপাশে ১৬ শতক জমি ক্রয় করে স্বর্তবান হন। এছাড়া নরুল ইসলামের একমাত্র পুত্র নুরনবী অরপে খোকনের নামে ৩ শতক জমি ক্রয় করে মোট ২১ শতক জমি মালিক হন। কিন্তু আরএস ৯৯৬ খতিয়ানে বাড়ী শ্রেনীভূক্ত ২৬৯০ দাগে ১৫ শতক জমি নুরুল ইসলামের নামে রেকর্ড হয়েছে। আনুমানিক ৭/৮ বছর পূর্বে নরুল ইসলাম মৃত্যুবরন করেন। সে থেকে তার একমাত্র পুত্র নুরনবী অরপে খোকন সরদার, স্ত্রী ও কন্যারা বসবাস করে আসছে। এরই মধ্যে খোকন সরদারের চাচা, চাচাতো ভাই সহ তাদের পরিবারের লোকজন সময় অসময় তাদেরকে উচ্ছেদ, মারপিট, হুমকি ধামকি অব্যহত রেখেছে। এ নিয়ে বহুবার গ্রাম্য শালিস, মামলা ও থানা পুলিশ করেও কাজের কাজ কিছুই হয়নি। খোকন সরদার রোজগারের সন্ধানে বিদেশ পাড়ি দেয়ায় বাড়ীতে তার মাতা, স্ত্রী ও ১ বোন বসবাস করে। বাড়ীতে পুরুষ শুন্য হওয়ার সুযোগে শনিবার সকাল ৮ টার দিকে খোকনের চাচা আমিরুল ইসলাম বাবুল, তার পুত্র শিশির ও এনি, মিজানুর রহমান ও পুত্র আবির হোসেন ও জাকির হোসেন, নুরজাহান, শাহিনুর সহ তাদের পরিবারের লোকজন দলবদ্ধ হয়ে দা, লাঠি, কোদাল নিয়ে খোকনের বসতভিটার সৌচাগার ভাংচুর করে ত্রাস সৃষ্টি করে। এতে খোকনের মা, স্ত্রী ও বোনেরা ভীত সন্ত্রোস্ত হয়ে পড়ে। এক পর্যয়ে তারা খোকনের বসতভিটার মাটি কেটে পথের নামে মৃত. নুরুল ইসলামের নামীয় জমি পথের নামে জবর দখল করে। বিদেশ প্রবাসী খোকনের বোনেরা থানা পুলিশে মুঠো ফোনে খবর দিলে লিখিত আবেদন করার জন্য বলা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত খোকনের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে। এ ব্যাপারে খোকনের পরিবার নিপত্তাহীনতায় ভূগছে। তারা পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সাতক্ষীরার আশাশুনিতে শিশু হত্যা মামলায় গ্রেফতার ১
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ২য় শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যাকে হত্যার সাথে জড়িত থাকার অপরাধে একজনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য অপর ২ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কুল্যা ইউনিয়নের আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী রবিউল ইসলাম রুবেলের কন্যা নুসরত জাহান (৯) কে মাওঃ সোলায়মান আজিজীর পুকুরে মৃতাবস্থায় শনিবার দুপুরে পাওয়া যায়। তার হাত-পা-গলায় কাপড় দিয়ে বাঁধা ছিল। খবর পেয়ে এএসপি (তালা সার্কেল) হাসানুর রহমান, আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য জনি নামে একজনকে থানা হেফাজতে নেয়া হয়। সে স্বীকারুক্তিমূলক জবানবন্ধি দিয়েছে বলে জানাগেছে। তার স্বীরুক্তি মোবাবেক নিহতের কানের দুল ছিড়ে নিয়ে যেখানে বিক্রয় করেছিল সেখান থেকে উদ্ধার করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পুলিশ হেফাজতে নেয়া জনি স্বীকারুক্তিমুলক জবানবন্ধি দিয়েছে। নিহতের কানের দুল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাবাদের জন্য আরও দুজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা করেছেন মেয়ের পিতা রবিউল ইসলাম রুবেল। মামলা নং ৪, তাং ১৫/১২/২৪
দিঘলিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪
দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নির্দেশনায় এস আই তারেক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিভিন্ন এলাকা থেকে ২ জন সাজাপ্রাপ্ত আসামি, ১ জন ওয়ারেন্ট আাসামী এবং ১ জন চাঁদাবাজীর অভিযোগে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে। আাসামীরা হলো দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র মোঃ আকরাম বিশ্বাস (৫০), ০৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও মোঃ মোন্তাজ মল্লিকের পুত্র মাহমুদুল হাসান মুন্না (৩৫), ০১ বছর ৩ মাস ও নগদ ৫ হাজার টাকা অর্থ দন্ডের সাজাপ্রাপ্ত আসামী। সেনহাটি ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের কেসিআই ক্লাব এলাকার মোঃ মুরাদ হোসেনের পুত্র মোঃ শাহজালাল শান্ত (২৭) সেনহাটি শিববাড়ি মন্দীরের পিছন এলাকার মৃত সামাদ তালুকদারের পুত্র নূর মোহাম্মদ (২৫) চাঁদাবাজীর অভিযোগে অভিযুক্ত আসামী।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, দিঘলিয়া থানা পুলিশ এলাকার মানুষের জান মালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।
কালীগঞ্জে সংঘর্ষে আহত ১, আটক ৮
ঝিনাইদহ প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে দু’পক্ষের মারামারি, দোকান ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ওহিদুল ইসলাম নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটজনকে আটক করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার বারবাজারে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন– উপজেলার বারবাজার ফুলবাড়ী গ্রামের বুলবুল বিশ্বাস, রবিউল ইসলাম, আজিজুল মণ্ডল, আশিকুজ্জামান, নাজিম উদ্দিন, জাফর ইকবাল, জহুরুল ইসলাম ও আব্দুর রহমান। এ ঘটনায় শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী ও বারবাজার ফাঁড়ির ইনচার্জ বাদী হয়ে থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেছেন।
বাদী শফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে বারবাজার ছাগল হাটে ফুলবাড়ী গ্রামের এক ব্যক্তি টং দোকান বসায়। এ সময় শফিকুল ইসলাম ওই ব্যক্তিকে দোকান বসাতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ফুলবাড়ী গ্রামের কালাম বেপারি শফিকুলের ভাই ওহিদুলকে ধাক্কা দেয়। এক পর্যায়ে তারা ওহিদুলকে পিটিয়ে আহত করে। এ ঘটনা নিয়ে সন্ধ্যার পর বারবাজারে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সালিশের আগেই ফুলবাড়ী গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাজারে এসে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টিসহ শফিকুলের দোকান ভাঙচুর করে। এ সময় বাজারের ব্যবসায়ীরা প্রতিরোধে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে বারবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত হাতবোমার কিছু অংশ উদ্ধার করে। পরে শনিবার গভীর রাতে বারবাজারে আবারও হামলা চালানোর উদ্দেশ্যে ফুলবাড়ী গ্রামের লোকজন তাদের গ্রামের একটি স্কুল মাঠে জড়ো হচ্ছিল। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই গ্রামের আটজনকে আটক করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় রোববার বারবাজার ফাঁড়ির ইনচার্জ বনি আমিন পাইক বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে আটক আট ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আদালতে তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৬ জেলে
বেনাপোল প্রতিনিধি
মাছ ধরার সময় ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘ এক বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি জেলে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন- বাগেরহাট জেলার বাগেরহাট থানার শ্রীফলতলা গ্রামের ইলিয়াস শেখ (৫১) ও বানসাতালী গ্রামের শেখ রাসেল (৩৬) ও ঠেঙ্গামারী গ্রামের রাজু সরদার (৩১), কামরাঙ্গা গ্রামের মোহাম্মদ আলী শেখ (২১) একই গ্রামের ইসরাত খান (৪৮) একই গ্রামের বাবুল রশিদ (৪১)।
ফেরত আসা শেখ রাসেল বলেন, ২০২৩ সালের গত ২৩ ডিসেম্বর বাগেরহাটের মোংলা সুন্দরবন দুবলারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড তাদেরকে আটক করে। আটকের পর কোস্ট গার্ড তাদেরকে কলকাতার দমদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেখানের পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত এক বছরের সাজা দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠায়। কারাভোগ শেষে উভয় দেশের দূতাবাসের সহযোগীতায় ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল শনিবার রাতে তারা দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ফেরত আসাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
সাবেক ছাত্রনেতার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনাস্থ এম এম সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বাসদ সমর্থিত ছাত্রলীগের সংগঠক এ্যাড. শামীম আহমেদের মৃত্যুতে সাবেক ছাত্রলীগের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা বলেন, স্বৈরশাসক এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে এবং সিটি কলেজে ছাত্রাবাসের আসন বৃদ্ধি, পরিবহনে ছাত্র কনসেশান এবং সিটি কলেজের লাইব্রেরীতে বইয়ের সংখ্যা বৃদ্ধির দাবিতে তিনি আন্দোলন করেছেন। কলেজ সরকারিকরণ ও ছাত্র বেতন কমানোর দাবিতে সাহসী ভুমিকা রাখেন। বিবৃতিদাতারা তার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করেছেন। মরহুম ঢাকা জজকোর্টে আইন ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন।
বিবৃতিদাতারা হচ্ছেন প্রগতিশীল রাজনীতিক ও লেখক এ্যাড. বিপ্লব কান্তি মন্ডল, সাবেক ছাত্রলীগ (জাসদ সমর্থিত) নেতা কামরুল ইসলাম, এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, শেখ আবু হাসান, কাজী মোতাহার রহমান, মোঃ মোস্তকুজ্জামান, ইসরাইল হোসেন রকি, আমিরুল ইসলাম হেনরী, কামরুল ইসলাম আপেল ও শাহীন রেজা খান।
শাকবাড়িয়া খালের দুই পাড়ের স্থাপনা সরাতে না পারায় সেতু নির্মানকাজ বন্ধ
এস এম এ রউফ, কয়রা
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালের দুই পাড়ের দখলকৃত স্থাপনা সরাতে না পারায় খালের ওপর সেতু নির্মাণকাজ বন্ধ রয়েছে। অবৈধ স্থাপনা সরাতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসএ-জেডটি জেভি’ প্রকল্পের কাজ বন্ধ করে চলে গেছে। প্রায় ২ বছর ধরে জায়গা দখলমুক্ত করার চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এই সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় শাকবাড়িয়া খালের দক্ষিন পাশ দখলমুক্ত হলেও উত্তর পাশে দখলকৃত স্থাপনা আজও দখলমুক্ত হয়নি। জানা গেছে, কয়রা সদর হতে মহেশ্বরীপুর ইউনয়নের গিলাবাড়ি জিসি সড়কটি মহারাজপুর ইউনিয়নের বড়ব্রীজ নামে পরিচিত শাকবাড়িয়া খালের উপর এই সেতুটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার আঘাতে সেতুটি ভেঙে যায়, যার ফলে কয়রা সদর হতে মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্রিজটির গুরত্ব বিবেচনা করে ২০২২ সালের ৩ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ৩৬ মিটার আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজের জন্য ‘এসএ-জেডটি জেভি’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে। তবে শাকবাড়িয়া খালের দুই পাড়ে দখলকৃত স্থাপনা সরাতে না পারায় কাজ শুরু করা সম্ভব হয়নি। স্থানীয় প্রভাবশালীরা সেখানে দোকানপাট ও পাকা স্থাপনা গড়ে তুলেছেন। যা সেতুর নির্মাণে বাধা সৃষ্টি করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পায়নি। ফলে বাধ্য হয়ে তারা কাজ বন্ধ রেখে চলে যায়। যে কারনে কাজ বন্ধ রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী বলেন, সেতুটি নির্মিত না হওয়ায় মহারাজপুর, মহেশ্বরীপুর ও বাগালী ইউনিয়নের একাংশের লক্ষাধিক জনসাধারণ চরম ভোগান্তিতে। বর্ষার মৌসুমে আমন আবাদের সময় জলাবদ্ধতার কারণে চাষাবাদে কৃষকদের ধান চাষের সমস্যার সন্মুখীন হতে হয়। যার কারনে কয়েক হাজার একর ফসলি জমি ফসল উৎপাদনের ঝুকিতে থাকে।
কয়রা উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদা জানান, অবৈধ স্থাপনা সরানোর চেষ্টা করা হলেও প্রভাবশালী ব্যক্তিরা তালবাহানা করছেন। তবে এলজিইডি আশা করছে, দ্রুত স্থাপনা সরিয়ে সেতু নির্মাণ কাজ আবার শুরু করা যাবে।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, ঘটনাস্থলে যেয়ে ব্রিজের দুপারের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়ার পর দক্ষিন পাশের স্থাপনা সরানো হয়েছে। উত্তর পাশের স্থাপনা আজও সরানো হয়নি। দ্রুত সময়ের মধ্যে উত্তর পাড়ের অবৈধ স্থাপনা সরানো হবে বলে জানান।
খুলনা প্রেসক্লাবের ১১ স্থায়ী সদস্যের পদ বাতিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের নিবাহী পরিষদের সভা রবিবার (১৫ ডিসেম্বর) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের ১১ জনের স্থায়ী সদস্য পদ বাতিল ও ০৩ জন স্থায়ী সদস্যকে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছে। এছাড়া সভায় ক্লাবের উন্নয়ন, সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
সভায় আজীবন সদস্য হয়েছেন অমল সাহা, মকবুল হোসেন মিন্টু ও আব্দুল মালেক। যাদের সদস্য পদ বাতিল করা হয়েছে তারা হলেন শেখ তৌহিদুল ইসলাম তুহিন, শেখ মো: সেলিম, মল্লিক সুধাংশু, মোঃ আব্দুল হালিম, ফ ম সালাম, রাহুল রাহা, দীপ আজাদ, দেবাশীষ জোদ্দার, এস এম ফরিদ রানা, মোঃ আতিয়ার রহমান তরফদার ও মিনা অছিকুর রহমান দোলন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নিবার্হী সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহম্মদ মুসা রঞ্জু প্রমুখ।
যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে খুবির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর
খবর বিজ্ঞপ্তি
যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস-এ অবস্থিত এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলাস্থ সভাকক্ষে এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির পক্ষে বিজনেস এন্ড টেকনোলজি স্কুলের অ্যাসোসিয়েট ডিন ড. উইলিয়াম ফিলিপস্ এমওইউতে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত এমওইউ’র কপি উভয় পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এমওইউ স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় একটি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও এখানে সাবজেক্টগুলোতে রয়েছে বৈচিত্র্য। বিশেষ করে প্রকৌশল বিজ্ঞান, জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, চারুকলাসহ নানা ধরনের সাবজেক্ট থাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এখানে শিক্ষা ও গবেষণার সুযোগ বেশি। এ বিশ্ববিদ্যালয়ের কৃতী অ্যালামনাইরা বিশ্বের বিভিন্ন প্রান্তে সফলতার সাথে কাজ করছেন। এই এমওইউ স্বাক্ষরের ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও উপকৃত হবে। পাশাপাশি দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনাসহ পারস্পরিক সম্পর্কোন্নয়ন হবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন। তিনি এই এমওইউ স্বাক্ষরের জন্য এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।
এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির বিজনেস এন্ড টেকনোলজি স্কুলের অ্যাসোসিয়েট ডিন ড. উইলিয়াম ফিলিপস্ বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ অত্যন্ত চমৎকার। এখানকার অ্যালামনাইদের সুনাম ইউরোপ-আমেরিকাতে ছড়িয়ে আছে। বিদেশি শিক্ষার্থীদের জন্যও এখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। আমি মনে করি, স্বাক্ষরিত এই এমওইউর উদ্দেশ্য ছাড়াও ভবিষ্যতে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও বেশি কাজের সুযোগ সৃষ্টি হবে।
এ সময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট আগত অতিথিদের উপহার দেন। অতিথিরাও উপাচার্যকে স্মারক উপহার প্রদান করেন।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এর সঞ্চালনায় এ সময় আরও বক্তৃতা করেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম এবং এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির বিজনেস এন্ড টেকনোলজি স্কুলের ইনফরমেশন সিস্টেমস এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাজেদুর রহমান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত এমওইউতে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের বিভিন্ন গবেষণা এবং পেশাগত উন্নয়নমূলক কার্যকলাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো, পারস্পরিক বিনিময় এবং স্টুডেন্ট পরিদর্শন প্রোগ্রামে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা, গবেষণা বিষয়ক সিম্পোজিয়াম, সম্মেলন, সংক্ষিপ্ত কোর্স ও সভা আয়োজন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্লেষণ এবং অধিকতর জ্ঞানার্জনের জন্য যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা করা এবং দুটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার উন্নয়ন সম্পর্কিত তথ্য বিনিময়ে গুরুত্বারোপ করা হয়েছে।
সিপিবি ২৪নং ওয়ার্ড শাখা কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের ২৪নং ওয়ার্ড কমিটির এক সভা অস্থায়ী কার্যালয়ে রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। শাখা কমিটির নেতা কমরেড ওয়াহিদুর রেজা বিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি মহানগর কমিটির সভাপতি কমরেড এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড নেতা কমরেড দীন মোহাম্মদ, কমরেড সাইদুর রহমান বাবু, কমরেড উত্তম রায় প্রমুখ। সভায় বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে সংখ্যানুপাতিক সংসদ নির্বাচনের দাবী করা হয়। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাতীয় শিক্ষক ফোরাম খুলনার মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শিক্ষক ফোরাম এর জেলা সভাপতি মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে। আধিপত্যবাদী শিক্ষা প্রসারের মাধ্যমে গোলামের জাতি উপহার দিতে ইতিহাস পাঠের নামে বিকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছিল।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত ধর্মীয় সম্প্রীতির এদেশে আবারও নতুন করে নাচ-গান, চারুকলার নামে মূর্তি সংস্কৃতি চালুর লক্ষে ২০ হাজার পদ সৃষ্টি করার ঘোষণা দেওয়া হয়েছে। মুসলিম শিশুদের নাচ,গানে উদ্বুদ্ধ করা হচ্ছে। অথচ ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করার কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইসলাম ও অন্যান্য ধর্মের বই থাকলেও শ্রেণিকক্ষে পাঠদান করার জন্য কোন ধর্মীয় শিক্ষক নেই যা সুস্পষ্ট বৈষম্য। আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, অনতিবিলম্বে বৈষম্য দূর করতে দেশের সকল প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করতে হবে।
শনিবার সকাল ১১ টায় পাওয়ার হাউস মোড়ে জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগর আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান তার বক্তব্যে বলেন, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা দেশের সচেতন অভিভাবকদের প্রাণের দাবি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে যেন আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে। শিক্ষা সংস্কার কমিশন গঠনের মাধ্যমে শিক্ষায় সকল বৈষম্য দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা ও মহানগরের উদ্যেগে ” প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি,শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণ, জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে” আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, মাওলানা আসাদুল্লাহ হামিদী, মোহাম্মদ রেজাউল করিম, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফে, সেক্রেটারি মাওলানা এমদাদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা আব্দুস সাত্তার, মোঃ শরিফুল ইসলাম, এনামুল হাসান সাঈদ, নিজাম উদ্দিন মল্লিক, মোহাম্মদ আবু দাউদ, মাওলানা ইলিয়াস হোসেন, মুফতি মিজানুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থাপন করেন সংগঠনের জেলা সেক্রেটারি মাওঃ মাহাবুবুল আলম।
আশাশুনিতে পুকুর শিশুর মৃতদেহ উদ্ধার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির পল্লীতে পুকুর থেকে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া কন্যা শিশুর রশি বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত শিশু নুসরত জাহান (৯) উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের রবিউল ইসলাম রুবেলের কন্যা। ঘটনা ঘটেছে শনিবার সকালের কোন এক সময়। পারিবারিক ও পুলিশ সূত্রে জানাগেছে, রুবেলের মেয়ে নুসরত আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। শনিবার সকালে পাশের সম্বলা বসুর বাড়িতে অন্যান্য সহপাঠীদের সাথে খেলছিল। সকলের অজান্তে সে কোথাও চলে যায়। সেই থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। বাড়ির সকলে পার্শ্ববর্তী লোকজন গ্রামের বিভিন্ন স্থানে অনেক খোঁজখবর নিয়েও কোন হদিস মেলেনি। দুপুর ১ টার দিকে মাওঃ সোলায়মান আজিজীর পুকুরে তার মরদেহ ভাসতে দেখে সোলায়মানের স্ত্রী। তার ডাক চিৎকারে লোকজন ছুটে এসে নুসরতকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ খবরে এএসপি (তালা সার্কেল) হাসানুর রহমান, আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ধারনায় মনে করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেয়ে বিস্তারিত বলা সম্ভব হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে তার পরিবার সূত্রে জানাগেছে।
শীতের তীব্রতা সঙ্গে সঙ্গে বেড়েছে লেপতোশক কারিগরদের ব্যস্ততা
স্টাফ রিপোর্টার
শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে লেপ, তোশক, জাজিমসহ কম্বলের কদর। ফলে এসব সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। খুলনার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ক্রেতাদের চাহিদা হরেক রকমের তুলা দিয়ে ছোট বড় লেপ বা তোশক তৈরি করার।
বর্তমানে কারিগরদের ব্যস্ততা সঙ্গে ক্রেতাদের ভিড়ও বেড়েছে। দোকানিরা ক্রেতাদের বিভিন্ন মানের কাপড় ও তুলা দেখাচ্ছেন, নিচ্ছেন অর্ডার। কারিগররা তৈরি করছেন বিভিন্ন সাইজের লেপ-তোশক-জাজিম। লেপ-তোশক তৈরির ব্যবসা প্রতিষ্ঠানে কর্মযজ্ঞ চলছে সকাল থেকে রাত ১২টা পর্যন্ত। সব রকমের জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোশক তৈরির উপকরণের খরচও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার প্রতি গজ লেপ তৈরির কাপড়ের দাম ৫০-৬০ টাকা, তোশকের প্রতি গজ কাপড়ের দাম ৪৫-৫০ টাকা এবং প্রতি গজ জাজিম তৈরির কাপড়ের দাম রাখা হচ্ছে ১২০-১৫০ টাকা করে। প্রকারভেদে গার্মেন্টস তুলা ৫০ থেকে ১০০ টাকা, ফোম তুলা ২০০, শিমুল তুলা ৩০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি জুটের দাম রাখা হচ্ছে ৩৫-৪০ টাকা করে। এ বছরের প্রায় সব ধরনের তুলার কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এ বছর এক পিস রেডিমেট লেপ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ২০০০ টাকার মধ্যে, তোশক বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১৭০০ টাকার মধ্যে। এছাড়া জাজিম বিক্রি হচ্ছে ২৫০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে। এ ছাড়া বালিশ বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়। লেপ-তোশকের কারিগর শরিফুল ইসলাম বলেন, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপও বাড়ছে। এখন রাত ১২টা পর্যন্ত কাজ করেও চাহিদা পূরণ করতে পারছি না। এবার গভীর রাত পর্যন্ত কাজ করছি ।
কারিগর মাসুদ বলেন প্রতিবছরের মতো এবারও শীতের আগে ব্যস্ততা বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লেপ-তোশক তৈরির কাজ চলে আমাদের। একটি লেপ তৈরি করলে আকারভেদে ২০০ টাকা থেকে ২৫০ টাকা এবং তোশক তৈরি করতে পারলে প্রতিজন ১৫০-৩০০ টাকা মজুরি পাই।
ক্রেতা আকবর আলী বলেন, লেপের জন্য দোকানে গিয়ে অর্ডার দিচ্ছি দুটি লেপের।
এতে মোট খরচ পড়েছে চার হাজার ৪০০ টাকা । রাতে শীতের তীব্রতা বাড়ে। কাঁথা দিয়ে শীত নিবারণ হয় না। এ কারণে অল্প টাকা দিয়ে লেপ বানিয়ে নিচ্ছি।
কারিগর আমজাদ হোসেন বলেন, বছরের বেশিরভাগ সময়ই আমাদের বসে থাকতে হয়। শীতের তিন মাস সিজন, এ সময়ে ব্যস্ততা বেশি থাকে। এবারে আগে ভাগেই মৌসুম চলে এসেছে। লেপ-তোশক তৈরির কাজের চাপ বেড়েছে। সকাল থেকে রাত অবধি কাজ করে ক্রেতাদের চাহিদামতো ডেলিভারি দিতে হচ্ছে। একেকজন কারিগর প্রতিদিন গড়ে ৪-৫টি করে লেপ বানাতে পারে। এতে ৫০০-৬৯৯ টাকা আয় হয়। বর্তমানে এ আয় দিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে।
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ আটক ৩
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারা এলাকার আতিকুজ্জামান (৩২), আবু জাফর (৩২) ও রাসেল হোসেন (২৫)।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ‘‘শনিবার বিকেলে জয়রামপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি অটোরিকশায় থাকা তিন যুবককে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাদের কারাগারে পাঠানো হবে।’’
অযত্ন-অবহেলায় বেহাল তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
তেরখাদা প্রতিনিধি
অযত্ন-অবহেলায় বেহাল খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনবল সংকটতো রয়েছেই। এতে করে ভোগান্তিতে পড়েছে রোগী ও তার স্বজনরা।
হাসপাতাল সূত্র জানায়, ৫০ শয্যার এ হাসপাতালে ১৭৪টি পদের মধ্যে ৮০টি পদ শূন্য রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য আউটর্সোসিং কর্মচারী থাকলেও স্বাস্থ্য কর্মকর্তার যথাযথ তদারকির অভাবে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। মহিলা ওয়ার্ডের শৌচাগারের দরজা খুলে রয়েছে। শৌচাগারে গেলে দম বন্ধ হওয়ার মত অবস্থা হয়। পুরুষ ওয়ার্ডের অবস্থা আরও নাজুক। রোগীর কেবিন, টয়লেট, বারান্দা, প্রতিটি কক্ষ নোংরা পরিবেশ। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের নাজুক পরিস্থিতির কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন।
অভিযোগে এক ভুক্তভোগী বলেন, নাগরিকের ট্যাক্সের ঢাকার একটি অংশ হলো সরকারি চিকিৎসা সেবা দেওয়া। কিন্তু নামে মাত্র চিকিৎসাসেবা চলছে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করতে পারেনি কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করতে পারেনি। সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা এসে বেতন নেয়ার জন্য দায় সাড়া ভাবে হাসপাতাল পরিচালনা করেন।
জানা যায়, বহির্বিভাগ, জরুরি বিভাগ ও অন্যান্য বিভাগ মিলে প্রতিদিন প্রায় ৩০০-৪০০ জন মানুষ চিকিৎসা নিতে আসেন। মূল ফটক পেরিয়ে হাসপাতালটিতে ঢুকলেই দেখা যায় প্রতিটি সিঁড়ি ও মেঝেতে ধুলার স্তর পড়ে রয়েছে। অনেকটা একই অবস্থা ওয়ার্ডের ভিতরেও। ময়লা ঠিকমতো পরিষ্কার না করায় চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেখান থেকে উড়ছে মশা-মাছি। শৌচাগারের ভেতর স্যাঁতস্যাঁতে শৌচাগারগুলো ব্যবহার করতে গিয়ে রোগীরা পড়েন বিড়ম্বনায়। রোগী ও স্বজনদের দাবি, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন।
চিকিৎসা নিতে আসা তসলিমা আক্তার বলেন, হাসপাতালে মানুষ আসে সুস্থ হতে। কিন্তু এখানকার পরিবেশে উলটো অসুস্থ হওয়ার দশা হয়েছে। কোনো কিছু ঠিকমতো পরিষ্কার করা হয় না। বাথরুমে গেলে দম বন্ধ হয়ে আসে।
চিকিৎসা নিতে আসা হামিদ মিয়া বলেন, আমাদের কোনো রোগ-বালাই হলে বাড়ির কাছে এ হাসপাতালে আসি। কিন্তু সরকারি এ প্রতিষ্ঠানটির কোন যত্ন নাই। যারা আছেন, সবাই উদাসীন। আমাদের এখানে আসার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে আসতে হয়। কর্তৃপক্ষের উচিত সরাসরি এসে দেখা। তারপর তারা ব্যবস্থা নিক।
তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা ডা. তানিয়া রহমান বলেন, আমাদের চিকিৎসকদের ২৯টি পদ থাকলেও চিকিৎসা সেবা দিচ্ছি আমরা মাত্র ৯ জন। ১১ জন থাকলেও দুজন চিকিৎসক ডেপুটেশনে আছেন।
তিনি বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মী প্রয়োজন। কিন্তু সে জনবল নেই। এর ভিতর থেকেই আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।
খুলনার সিভিল সার্জন শফিকুল ইসলাম বলেন, তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়েছিলাম। জনবল সংকটের কারণে এমন সমস্যা হচ্ছে। পরিচ্ছন্নতার জন্য আলাদাভাবে জনবল নেই বলেই সমস্যা হচ্ছে। খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ বলেন, তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের সব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
যশোর অফিস
যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার সংলগ্ন সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার খড়কি এলাকার মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮) ও মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশাবুল ইসলাম (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার সংলগ্ন সিটি স্কুলের সামনে দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হাফিজুর ও আশাবুল নিহত হন। আহত হন আরও একজন।
মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও আশাবুল ইসলাম নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় চালকিডাঙ্গা গ্রামের ইমন (২০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রয়েছে।
বেনাপোলে ভারতীয় পণ্য জব্দ ও মাদকসহ কারবারি আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ভারতীয় পণ্য জব্দ ও মাদকসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তির নাম হরিদাস বিশ্বাস (৩৫)।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির এই বিশেষ অভিযান চলে। এসময়ে ওই ব্যক্তিকে আটক এবং ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর, কম্বল, চা-পাতা, কসমেটিকস ও বিদেশি মদ জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্টে বাসে ও রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার ৮১০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর, কম্বল, চা-পাতা ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
এছাড়া আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিক দল শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড়ে অন্য একটি অভিযানে গোপালগঞ্জ জেলা সদরের পদ্মবিলা গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে হরিদাস বিশ্বাসকে (৩৫) ১২ বোতল বিদেশি মদসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।
জব্দ মালামাল বেনাপোল কাস্টমসে আর মদসহ হরিদাস বিশ্বাসকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
পৌরসভার ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌরসভার সৌর ল্যাম্পপোস্ট তুলে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পৌর ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক জুয়েল রানার বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, জোরপূর্বক জায়গা দখলের উদ্দেশ্যে বুধবার (১১ ডিসেম্বর) সকালে ল্যাম্পপোস্টটি মাটি খুঁড়ে তুলে বাড়িতে নিয়ে যান জুয়েল রানা।
তালতলা এলাকার বটতলা মোড়ে সৌর ল্যাম্পপোস্টটি স্থাপন করেছিল পৌরসভা। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক জুয়েল রানা বলেন, ‘ল্যাম্পপোস্টটি আমার জমিতে স্থাপন করা হয়েছিল। সিঁড়িঘর নির্মাণের জন্য ল্যাম্পপোস্টটি তুলেছি। এটি আবার পুঁতে দেবো।’
চুয়াডাঙ্গা পৌরসভার সচিব এসএম রেজাউল করিম বলেন, ‘আমাদের অনুমতি ছাড়া কেউ ল্যাম্পপোস্ট সরিয়ে নিতে পারেন না। এটি সরকারি সম্পদ।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেকজন খুন, গ্রেপ্তার ৩
যশোর অফিস
যশোরের মনিরামপুরে পরকীয়ার জেরে ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে মনিরাপুরের শ্যামনগর গ্রামে অভিযান করে ঘটনায় জড়িত ২ সদস্যকে আটক করা হয়। এ সময় হত্যাকাজে ব্যবহৃত ধারালো কুড়াল, মোটরসাইকেল, আসামিদের ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে নিহত জহিরুলের মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়।
আাসামিরা হলেন- মনিরামপুরের শ্যামনগর গ্রামের হবিবুর মোল্লার ছেলে সফিকুল ইসলাম (৪৩), একই গ্রামের মফিজুর রহমানের ছেলে মামুন হোসেন (২৩) ও জলিল মোড়লের স্ত্রী মর্জিনা বেগম (৩৩)।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, গত ১১ ডিসেম্বর সকাল ৬টার সময় মনিরামপুরের নেহালপুরগামী পাকা রাস্তার বিলের পাশে বাটবিলা নামকস্থানে কোনাকোলা বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও গলায় আঘাত করে জহিরুলকে হত্যা করে। ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নিহতের স্ত্রী সাইফুর নাহার বাদী হয়ে মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনার তদন্তে নেমে যশোর ডিবি পুলিশের একটি টিম এ হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে , নিহত জহিরুল কোনাকোলা বাজারে টিউবওয়েলের ব্যবসা করতেন। জহিরুলের সঙ্গে শ্যামনগর গ্রামের জলিল মোড়লের স্ত্রী মর্জিনা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল। এর আগে মর্জিনা বেগম দীর্ঘদিন যাবৎ স্থানীয় আরেক ব্যবসায়ী শফিকুল ইসলামের সঙ্গেও প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। বিষয়টি শফিকুল জানতে পারে এবং মর্জিনা বেগমের সঙ্গে শফিকুলের দূরত্ব তৈরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলাম প্রতিশোধ নিতে জহিরুলকে হত্যার পরিকল্পনা করে। শফিকুল সহযোগী মামুনসহ ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার সময় কোনাকোলা বাজারে মোটরসাইকেল দাঁড় করিয়ে ধারালো কুড়ালের আঘাতে জহিরুলকে হত্যা করে লাশ ও মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে রাখে। মর্জিনাকেও থানা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
পতিত স্বৈরাচাা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : অধ্যাপক গোলাম পরওয়ার
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশবাসী আজ এমন এক সময়ে ‘মহান বিজয় দিবস’ পালন করতে যাচ্ছে, যখন ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের অপশাসন, জুলুম-নির্যাতন ও গুম-খুন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে, শান্তিতে-স্বস্তিতে থাকার প্রয়াস পাচ্ছে এবং দেশ ভঙ্গুর অর্থনীতি থেকে মুক্তি লাভের চেষ্টা করছে। এমতাবস্থায় পতিত স্বৈরাচারের দেশি-বিদেশি দোসরেরা আবার নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি পতিত স্বৈরাচারের দেশবিরোধী সব চক্রান্ত-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ভারত একটি বৃহৎ রাষ্ট্র। তারা আমাদের প্রতিবেশী। তারা আমাদের জাতীয় পতাকায় আগুন দিয়েছে। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা করেছে। আপনারা শুধু পতাকায় আগুন দেননি, আপনারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে আগুন দিয়েছেন। এটা আপনাদের জন্য ভালো হবে না। তিনি বলেন, সেই ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষকে এমন নির্যাতন করেছে তা বলে বোঝানো যাবে না। তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে ধরে নির্যাতন করেছে। তারা মানুষকে ধরে নিয়ে আয়নাঘরে বন্দি করে রেখেছিল। কত মানুষকে এভাবে ধরে নিয়ে গিয়েছিল তার হদিস নেই। এভাবে তারা নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দেশের মানুষকে পরাধীন করে রেখেছিল।
নগর স্বাস্থ্যভবনে পুননির্মিত ইপিআই জোন অফিসের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকাদানের গুরুত্ব অপরিসীম। যে সকল শিশুকে এখনো টিকা দেয়া হয়নি তাদের টিকাদান কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
তিনি আজ রবিবার দুপুরে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে পুননির্মিত ইপিআই জোন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউনিসেফ-এর সহযোগিতায় ইপিআই কোল্ড চেইন জোন অফিসটি পুননির্মাণ করা হয়। তিনি ফলক উম্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে জোন অফিসের উদ্বোধন করেন। পরে তিনি ভ্যাক্সিন পরিবহনকারীদের (পোর্টার) মাঝে নিরাপদে ইপিআই ভ্যাক্সিন পরিবহনের জন্য ডাবল ক্যারিয়ার বিশিষ্ট বিশেষ সাইকেল হস্তান্তর করেন।
কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে তিনি আরো বলেন, নগর ভবনে এসে নগরবাসী যেন কোনরূপ বিড়ম্বনার শিকার না হন সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং জনকল্যাণে নিবেদিত হয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দায়িত্বে অবহেলা কোনভাবে মেনে নেয়া হবে না বলে তিনি সতর্ক করে দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনজুর মোর্শেদ। ইউনিসেফ-এর হেলথ ম্যানেজার (ইমুনাইজেশন) ডা. রিয়াদ মাহমুদ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মুমিনুন নেছা, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা আক্তার বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনি কেসিসি পরিচালিত কবরখানায় ও শ্মশানে সমাধিস্থদের রেজিস্টারে যথাযথভাবে সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
খুলনায় ভ্রাম্যমান প্রতারক চক্র সক্রিয়
স্টাফ রিপোর্টার
খুলনায় প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ফোন করে চাঁদা দাবি করছে। অনেকেই তাদের কথায় আতঙ্কিত হয়ে টাকাও প্রদান করেছে। এসব প্রতারক কখনো নিজেকে বিভাগীয় কমিশনার, কখনো ডিবি পুলিশ, কখনো সাংবাদিক হিসাবে পরিচয় দিচ্ছে। প্রতিটি ঘটনায় একাধিক সিম ব্যবহার করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার বিভাগীয় কমিশনার হিসাবে পরিচয় দিয়ে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ফোন ০১৮৪৫৯৬৬৫৩০ করে প্রতারণার চেষ্টা করা হয়। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তারা কমিশনারের নাম ভুল বলায় প্রতারনার বিষয়টি বুঝতে পারায় তাদের চেষ্টা বিফল হয়।
অপরদিকে প্রতারক চক্র দুপুরে সেনেটারী ব্যবসায়ীকে খুলনার ডিবি পুলিশের সাব- ইন্সপেক্টর ফারুক পরিচয় দিয়ে ০১৮৯৬৪০৭৯১৬ জানায় তার ছেলেকে আটক করা হয়েছে। তার ছেলের সাথে থাকা বন্ধুর কাছ থেকে মাদক পাওয়া গেছে। ছেলেকে মুক্ত করতে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের টাকা দিতে হবে। এই বাবদ সে ১৫ হাজার টাকা দাবি করে। এ সময় এটিএন বাংলার পরিচয় দানকারী সাংবাদিক আশিক ফোনে ০১৮৩২৫৪৭৫০৩ ব্যবসায়ীকে বলেন দ্রুত টাকা পাঠান না হলে ম্যাজিস্ট্রেট আপনার ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দেবে। বিষয়টি নিয়ে ডিআইজি সাহেবও খোঁজখবর করছেন। উক্ত ব্যবসায়ী তার কলেজ পড়ুয়া ছেলের জীবন নষ্ট হয়ে যাবে এ আশঙ্কায় তাদের কথা মতো তাদের দেওয়া বিকাশ নম্বারে ০১৮৮১৭ ৮১৩১৮ দশ হাজার টাকা ও সাংবাদিক আশিকের নগদ নাম্বারে ০১৮৩২৫৪৭৫০৩ পাঁচ হাজার টাকা প্রেরণ করে। পরবর্তীতে সে প্রতারণার ঘটনাটি ছেলের সাথে কথা বলে জানতে পারে। প্রতারনার কালে তার ছেলে বাসায় অবস্থান করছিল।
কেএমপির মুখপাত্র মোহাঃ আহসান হাবীব বলেন, সম্প্রতি প্রতারণার অভিযোগ পাচ্ছি। এই চক্রটিকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। প্রতারক চক্রটি সনাক্ত করতে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য গোয়েন্দা সংস্থারও সাহায্য সহযোগিতা নেওয়া হচ্ছে।
রেলওয়ের জমি ডাক্তারবাড়ী দখল প্রতিরোধে স্মারকলিপি পেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা রেলওয়ের জমি ডাক্তারের বাসভবন ডাক্তারবাড়ী নামে খ্যাত কোয়ার্টারের জমি দখল করে দোকান নির্মাণ করে ভাড়া প্রদানের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। খুলনার সচেতন নাগরিকদের পক্ষে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক; বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের নিকট রবিবার দুপুর ১২ ঘটিকায় স্মারকলিপি পেশ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, গণ সংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনির চৌধুরী সোহেল, বৃহত্তর আমরা খুলনা বাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, খুলনা নাগরিক সমাজের সদস্য অধ্যাপক সঞ্জয় সাহা, খ. ম. শাহীন হোসেন, সিপিবি নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ^াস প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনারের নিকট সরকারি সম্পত্তি এবং দাতব্য প্রতিষ্ঠানের এ সম্পত্তি রক্ষায় যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিভাগীয় কমিশনার নেতৃবৃন্দকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ^াস প্রদান করেন।
ভোক্তা অধিকারের অভিযান: ৩৯ হাজার জরিমানা
স্টাফ রিপোর্টার
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক রবিবার (১৫ ডিসেম্বর) ভোক্তা অধিকারের ৬ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে সদর থানার রেলওয়ে এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর শেরে বাংলা রোড ও নিরালা এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠান কে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা বিভাগে অভিযান চালিয়ে ১১ টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করে।
নগরীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন খুলনা জেলার রূপসা থানার পালেরহাট গুচ্ছগ্রামের মো. ইয়াকুব আলী শেখের ছেলে মো. শহিদুল ইসলাম শেখ (৬০)।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আহসান হাবীব জানান, ১৪ ডিসেম্বর সন্ধ্যায়
বানিয়াখামার এলাকায় অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ২৫ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
বেগুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে শীতকালে। এতে উপস্থিত ভিটামিন ও মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমশক্তি বাড়ায়। নাসুনিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে রক্ষা করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়।
এ ছাড়া ক্যালোরি কম এবং ফাইবার বেশি হওয়ায় বেগুন ওজন কমাতেও সাহায্য করে, যা স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য অপরিহার্য। এ বেগুন পোড়া নিয়ে বিস্তারিত আরো জানুন এই প্রতিবেদনে-
আমাদের দেশে বেগুনকে বিভিন্নভাবে খাওয়া হয়। রান্নার সঙ্গে বেগুনকে পুড়িয়েও খাওয়া যায়। এই পোড়া বেগুনের ভর্তা গরম ভাতের সঙ্গে বেশ ভালো মানায়।
এক বেগুনই ভর্তা করা যায় নানাভাবে। এই বেগুন পোড়া ভর্তা বা রান্না করা বেগুনের গুণাগুণও অনেক।
বেগুনে অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য উপকারী। ভিটামিন সি, কে এবং বি৬-এর মধ্যে প্রধান।
ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে।
এতে উপস্থিত ভিটামিন কে হাড় সুস্থ রাখতে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন বি৬ মস্তিষ্কের বিকাশ এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে। এই ভিটামিনগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য।
এতে নাসুনিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।
এ উপাদানটি কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে।
বেগুন একটি কম ক্যালোরির সবজি। এটি ওজন কমাতে সহায়ক, বিশেষ করে শীতকালে যখন শারীরিক পরিশ্রম কমে যায়। এটি খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পায়।











































