মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাত সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটিতে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন আহ্বায়ক করে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সদ্য বিলুপ্ত জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদকে।
সদস্য সচিব করা হয়েছে জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক কামরুল ইসলামকে। সাবেক এমপি ও সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ এবং সাবেক এমপি ও সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।









































