Home জাতীয় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪

45

ঢাকা অফিস।।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪৪ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৪১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৯৪৭ জন।