Home আঞ্চলিক কয়রায় পরিত্যাক্ত অবস্থায় লোহার তৈরি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

কয়রায় পরিত্যাক্ত অবস্থায় লোহার তৈরি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

65

কয়রা (খুলন)প্রতিনিধি

কয়রায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করেছে কোষ্টগার্ড ও কয়রা থানা পুলিশ। ১২ নভেম্বর (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা খেয়াঘাট সংলগ্ন ভেড়িবাঁধের পাশে পরিত্যাক্ত অবস্থায় ১ টি দেশীয় লোহার তৈরী আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করেছে কোষ্টগার্ড ও কয়রা থানা পুলিশ। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা খেয়াঘাট সংলগ্ন ভেড়িবাঁধের পাশে পরিত্যাক্ত অবস্থায় ১ টি দেশীয় লোহার তৈরী আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করা হয়েছে । এব্যাপারে কয়রা থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।