শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা
শ্যামনগর প্রতিনিধি
ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক উন্নয়ন ও খ্রিস্টিয়ান মানবতামূলক প্রতিষ্ঠান। ফেইথ ইন এ্যাকশন ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে প্রায় ১০ টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের সেবা দিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ২০১৭ সাল থেকে বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রেনিউ এর আর্থিক সহযোগিতায় “খাদ্য নিরাপত্তা এবং টেকসই জীবিকা উন্নয়ন করার জন্য জলবায়ু সহনশীল জনগোষ্ঠী প্রকল্প” নামক প্রকল্পটি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাস্তবায়ন করতে যাচ্ছে।
উক্ত প্রকল্পের অবহিতকরণ সভা ১১ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। উক্ত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর উপজেলার ভেটেরিনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ^াস, ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম মাছুদুল আলম, অন্যান্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রভাষক সামুয়েল মনির, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, যুব সংগঠন সিডিও এর নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয়ক আল ইমরান। আরও উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ১, ২, ও ৩ ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা খাতুন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোছঃ ফরিদা খাতুন সহ গাবুরা ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ প্রমূখ। প্রকল্পের সামগ্রিক বিষয় উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুকুট ফ্রান্সিস হালদার।
যশোর- বেনাপোল মহাসড়কে বেপরোয়া গতির বাস উল্টে আহত ২০
যশোর প্রতিনিধি
যশোর-বেনাপোল মহাসড়কের গদখালি এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী পলাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গিয়েছে। এ ঘটনায় বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ছয় জনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালি বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পলাশ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে আসছিল। ঘটনাস্থলে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনায় পরপরই স্থানীয়রা ছুটে গিয়ে বাসের মধ্যে থাকা আহত ২০ জন যাত্রীকে উদ্ধার করে। গুরুতর আহত ছয়জনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহতরা বাদে বাকিরা স্থানীয় ক্লিনিক এবং চিকিৎসালয় থেকে চিকিৎসা নেয়।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন বাবু বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা অনান্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ টিপু সুলতান জানান, বাস উল্টে দূর্ঘটনায় আহত ছয় জন যাত্রীকে হাসপাতালে ভর্তিকরা হয়েছে। এছাড়া অনেকে জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে।
আযম খান সরকারি কমার্স কলেজেরর অধ্যক্ষ আনজুম সুলতানাকে সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলাইজড চাইল্ড সিইউসি মঙ্গলবার শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখায় আযম খান সরকারি কমার্স কলেজ খুলনার অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ক্যাপ্টেন আনজুম সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সিইউসি স্কুল, ৬১ সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে ও আরিফা ইসলাম খুকুমণির উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজ খুলনার শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শেখ রেজাউল করিম, সি ইউ সির সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমদাদ আলী, সিইউ সি স্কুলের হ্যান্ড রাইটিং শিক্ষক ও বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি খুলনা পরিচালক জনাব ধনঞ্চয় রায়, সিইউসি স্কুলের ড্রইং শিক্ষক ও খুলনা আর্ট একাডেমির পরিচালক জনাব মিলন বিশ্বাস, সি ইউ সি স্কুলের ধর্ম শিক্ষক ও দারুল আযহার একডেমি, খুলনা পরিচালক, জনাব নাজমা সুলতানা, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সি ইউ সি স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব কারিমা আক্তার, সিইউসি স্কুলের সহকারী শিক্ষক মিম আক্তার মনিকা প্রমুখ।
ডুমুরিয়ায় লতাবুনিয়া সমবায় সমিতির সাধারণ সভায় নির্বাচনে দিন ধার্য
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় লতাবুনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সাহস ইউনিয়নে সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শংকর প্রসাদ গাইন। বার্ষিক সাধারণ সভায় সমিতির সার্বিক বিষয়ের উপর বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুশীল কুমার বালা, কোষাধ্যক্ষ অসিত কুমার মন্ডল, সদস্য যুবরাজ মন্ডল,অমর কান্তি বালা, সন্ধ্যা রানী মল্লিক, সুরঞ্জনা বালা প্রমূখ। সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের দিন ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে নড়াইল পরিবেশ অধিদপ্তর
নড়াইল প্রতিনিধি
নড়াইলে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার ৩টি ইটভাটা সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়েছে। গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো, নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। এসব ভাটার সব কাচা ইট ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়াসহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। পর্যায়ক্রমে অবৈধ ইটভাটাগুলোও গুড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
২০২৪ সালের আন্দোলন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয় : মাসুদ সাঈদী
ইন্দুরকানী প্রতিনিধি
মাসুদ সাঈদী বলেন, নির্বাচন নিয়ে কিছু মানুষ অস্থির হয়ে গেছেন। দেশে আগে সংস্কার হবে তারপর নির্বাচন চাই। কারন শেখ হাাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ঘাপটি মেরে আছে। তাই সংস্কার ছাড়া নির্বাচন যেই লাউ সেই কদু।
আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম, গুম, খুন, ফাঁসি ও নির্যাতন শেষে ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে পরিবর্তন পেয়েছি তা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চাই। আসুন আমরা অল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাঃ) তার জীবনের বিনিময়ে যে স্বপ্ন তিনি রেখে গেছেন আমরা তার আদর্শ বাস্তবায়ন করতে চাই। বুধবার বিকালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ফজলুল করিম আলিম মাদ্রাসা মাঠে উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী এ কথা বলেন।
সম্মেলনে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মো; জহিরুল হক, বর্তমান সভাপতি ছিদ্দিকুল ইসলাম খন্দকার, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো: শাহ জালাল, জেলা জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।
সাতক্ষীরায় ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনভর সদর ও কলারোয়ার উপজেলার ছয়ঘরিয়া, তলুইগাছা, পদ্মশাখরা, কুশখালী, কাকডাঙ্গা ও চান্দুড়িয়াসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মালামাল জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার বিকালে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান কালিয়ানী বিওপির সদস্যরা ৫২৪ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মজুমদার খাল নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। সদর উপজেলা পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান হতে ৪৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় রসুন জব্দ করে। একই উপজেলার কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশান ঘাট নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া মাঠ নামক সীমান্ত থেকে ৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার ভাদিয়ালী সীমান্ত হতে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কাকডাঙ্গা মাছের ঘের ও ভাদিয়ালী মাঠ হতে ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়াও, সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বোয়ালিয়া মাঠ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য সর্বমোট ৯ লাখ ৫১ হাজার ৭০০ টাকা।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়া হয়েছে এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।
কপিলমুনির পল্লী দলিত সংস্থায় মানবাধিকার দিবস পালন
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনির পার্শ্ববর্তী দঃ সলুয়া “পল্লী দলিত সংস্থার” উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় পল্লী দলিত সংস্থার অডিটোরিয়ামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবুপদ দাশ। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান। বক্তব্য রাখেন পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক স্বপন কান্তি ঘোষ, কপিলমুনি কলেজের প্রাক্তন অধ্যাপক সরদার সেকেন্দার আলী। পিডিএস এর কোষাধক্ষ অমল দাশ, পিডিএস সদস্য অরুন দাস, বিপ্লব দাস, জগদীশ দাস, কাকলি দাস ও রমণী দাস। উক্ত মানবাধিকার দিবসের উপস্থিত অতিথি গন মানুষে মানুষে মানবাধিকার বিভিন্নভাবে লঙ্ঘিত হচ্ছে তা তুলে ধরেন। উক্ত মিটিং এ ১নং হরিঢালী ইউনিয়নের ১০ টি গ্রাম থেকে আগত ২০ জন পুরুষ এবং ৯৩ জন নারী উপস্থিত ছিলেন।
অভয়নগরে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল
অভয়নগর প্রতিনিধি
ভারতের আগরতলায় বাংলাদেশী সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকায় অগ্নি সংযোগের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল আজ বুধবার (১১ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা ও নওয়াপাড়া যুবদলের সদস্য সচিব আল মামুন সোহাগ এর নেতৃত্বে নওয়াপাড়া ইনিস্টিউট থেকে মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অভয়নগর উপজেলার অন্যতম নেতা, শহিদুল ইসলাম, ইকবাল মোল্লা, অসীম, তুহিন, সেলিম, আলম,বাদল, রজিবুল, সাগর, জিহাদুল, মফিজ, খায়রুল, আলম। নোয়াপাড়া পৌর যুবদলের নেতা জাহাঙ্গীর, রুবেল, ফারুক, রকেট, লিটন প্রমুখ।
তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক এমপি হাবিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক,সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও এমপি প্রার্থী বর্ষিয়ান জননেতা মোঃ হাবিবুল ইসলাম হাবিবের সহিত ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। সোমবার সকালে মোঃ হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ায় বাসভবনে তালা প্রেসক্লাবের সভাপতি বিজয় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও তালা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস,এম নজরুল ইসলাম সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব কে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ পিপি মোঃ আলমগীর আরশাফ, এমপি সাহেবের ভাই মোঃ মধু ভাই, যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম প্রমুখ।
এসময় তালার বর্তমান পরিস্থিতি বিস্তারিত ভাবে সাবেক এমপি সাহেব কে অবহিত করা হয়। শিক্ষক কলিম উদ্দীন এর নামে মিথ্যা মামলা তালা থানা রেকর্ড করা সহ আওয়ামীলীগের সময় পুলিশ জনগনের উপর যে ভাবে জুলুম করেছে মিথ্যা মামলা দিয়ে মানুষের ক্ষতি সাধন করেছে। হাজার হাজার ছাত্র জনতা জীবনের বিনিময়ে একটি ফ্যাসিষ্ট সরকারের পতন হল। এখনও যদি পুর্বের অবস্থায় দেশ ফিরে যায় তাহলে হাজার হাজার ছাত্র জনতার জীবন ফিরিয়ে দিতে হবে তাদের। তিনি কথাগুলো শ্রবন করেন।
মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোংলা প্রতিনিধি
মোংলায় জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১১ডিসেম্বর বিকেলে পৌর শহরের চৌধুরীর মোড়ের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মোংলা পৌর শাখার জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক জিয়াউল ইসলাম মিঠু।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এমরান হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুবদল নেতা ইমান হোসেন রিপন, পৌর কৃষক দলের সদস্য সচিব আব্দুল মতিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম, মোঃ মোহন উদ্দিন, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক মানিক তালুকদার, যুবদল নেতা জিয়াউল ইসলাম হিরণ, শরিফুল ইসলাম মিঠু, একে শামিম, রাহাত হোসেন মুন্না, রাজ বাপ্পা, গিয়াস উদ্দিন, নাজমুল হোসেন, ছাত্রদলের সাবেক সদ্য পৌর আহবায়ক জাহিদুল ইসলাম সাদ্দাম, ছাত্রনেতা বেল্লাল হোসেন সহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষক দল গঠন করেন, কৃষকরা এদেশের বড় সম্পদ কৃষক দলকে ছোট করে দেখার সুযোগ নেই, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
আলোচনা সভা শেষে কেক কাটা ও র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
দাকোপে চেতনা মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন
দাকোপ প্রতিনিধি
দাকোপে চেতনা মহিলা সমবায় সমিতির লিঃ প্রথম বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চেতনা মহিলা সমবায় সমিতির আয়োজনে এউএসএআইডি’র অর্থায়নে নবযাত্রা ২ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় বুধবার ( ১১ ডিসেম্বর) সকাল ১০ টায় লাউডোব সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে চেতনা মহিলা সমবায় সমিতির সভাপতি সীমা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের অপারেশন ম্যানেজার আজিজুল হক, উপজেলা সমবায় দপ্তরের পুরঞ্জন রায়, প্রথান শিক্ষক সুকল্যান রায়, নিহার রঞ্জন মন্ডল, মাদ্রাসার শিক্ষক মোঃ জাকারিয়া, মন্দির কমিটির সদস্য বিপ্লব মন্ডল, বিমলেন্দ্র বিশ^াস, সমাজসেবক উজ্জ্বল মন্ডল, নবযাত্রা প্রকল্পের এইচএনএসএস স্টিফেন হেমব্রম, এএসএসও শিল্পী রায়, এফএফ মানবিকা বিশ^াস প্রমুখ।
সভাশেষে পরবর্তী ২ বছরের জন্য চেতনা মহিলা সমবায় সমিতির লিঃ সভাপতি সীমা সরকার, সহ-সভাপতি পান্না বেগম, সাধারণ সম্পাদক শীলা মন্ডল, কোষাধ্যক্ষ তুলসী মন্ডল ও অঞ্জনা মন্ডল, সোনামনি রায়, সাবিনা বেগম, শিউলী বেগম, লাবনী সরকারকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।
দাকোপে নারী ও পুরুষের দক্ষতার উন্নয়নে সংযোগ স্থাপন বিষয়ক সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় নারী ও পুরুষের দক্ষতার উন্নয়নের জন্য সুশীল সমাজ ও স্থানীয় পরিসেবা প্রদানকারীদের মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশের আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নারী এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অনুরাধা মুখার্জি’র সভাপতিত্বে এবং গ্রুপ সাধারণ সম্পাদক ইতিকা মন্ডলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাত হোসেন সরদার, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুব্রত মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মনোজ রায়, আঃ অহেদ গাজী , উপজেলা নারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উর্মিলা সরদার, হিমাদ্রী মৃধা, উলাসী সৃজনী সংঘের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটটর ব্রজেন্দ্রনাথ শীল প্রমুখ।
মাগুরাতে বাল্যবিবাহ প্রতিরোধে রেডকার্ড নিয়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন
মাগুরা প্রতিনিধি
চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা সদর উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম “শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বুধবার ১১ ডিসেম্বর সকাল ৯.৩০ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাগুরা জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় মাল্টিমিডিয়া ক্যাম্পেইন করা হয়। মাল্টিমিডিয়া ক্যাম্পেইন ও বাল্যবিবাহ সেমিনারে মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা ভূমি অফিসার এসিল্যান্ড দেওয়ান আসিফ, মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আইয়ুব আলি, মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পরিদর্শক এস এম জাফরুল আলম, মাগুরা সদর উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু তাহের, মাগুরা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী মোঃ বাসারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম, ইউএইচ এ্যান্ড এফপিও ডাঃ মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ জহুরুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ তোজাম্মেল হক, উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দিলরুবা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাঈদ, উপজেলা আইসিটি অফিসার ওলিউল্লাহ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ষষ্ঠী রাণী মজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার ঝুমুর সরকার, ইউএনও অফিস প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু কালাম, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দারুল আলম, মাগুরা মহিলা অধিদপ্তর উপপরিচালক আব্দুল আওয়াল সহ প্রমুখ।
নানা কর্মসূচিতে কুষ্টিয়া মুক্ত দিবস পালিত
কুষ্টিয়া প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় কুষ্টিয়া মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১১ডিসেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া কালেক্টর চত্বরে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধারা।
পরে সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে জেলার চৌড়হাসে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যুদ্ধ শেষে কুষ্টিয়াকে স্বাধীন ও শত্রু মুক্ত করা হয়।
চুয়াডাঙ্গায় ১০ মামলার আসামি গ্রেফতার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি শাহাবুল হোসেনকে (৫২) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিনগত রাতে তাকে দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাবুল হোসেন একই গ্রামের গোলজার হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম জানান, শাহাবুল হোসেনের বিরুদ্ধে মাদক, চোরাকারবারি, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। তিনি দেশীয় বোমা ও ককটেল তৈরিতে সিদ্ধহস্ত এবং বোমা বিস্ফোরণে তার ডান হাত উড়ে যায়। ৫ আগস্ট পরবর্তী সময় শাহাবুল দর্শনায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।
তিনি বলেন, শাহাবুলকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইন কার্যক্রম সম্পন্নের জন্য দুপুরে পুলিশে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে বিকালে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
চলেন গেলেন কালীগঞ্জের সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল
ঝিনাইদহ প্রতিনিধি
চলে গেলেন দৈনিক নবচিত্র পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও ঝিনাইদহ কালীগঞ্জের সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল (৭২)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোস্তফা আব্দুল জলিল কালীগঞ্জ উপজেলা বিএনপি’র অন্যতম সিনিয়র নেতা এবং কর্ম জীবনে মোচিক চিনিকলের অবসরপ্রাপ্ত সিআইসি ছিলেন। তার দীর্ঘ সাংবাদিকতার জীবনে তিনি দৈনিক ঠিকানা ও দৈনিক দিনকালসহ বিভিন্ন পত্র পত্রিকায় করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বেলা ১১ টায় শহীদ নুর আলী কলেজ মাঠে খতিব মাওলানা মোঃ মাহাফুজুর রহমানের পরিচালনায় মরহুমের পবিত্র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সহকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন। পরে বিএনপির ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
খুবি শিক্ষক শেখ সাদী ভূঁঞা’র প্রয়াণে সিপিবি’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের সহযোগী অধ্যাপক শেখ সাদী ভূঁঞা ১০ ডিসেম্বর ’২৪ মঙ্গলবার ভোরে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনিসহ নানা দুরারোগ্য রোগে ভুগছিলেন। লেখক গবেষক ভাস্কর শেখ সাদী ভূঁঞা দেশ ও জনহিতৈষী কাজে সর্বদা সক্রিয় ছিলেন। তিনি শিল্পমাধ্যমে নিজের সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছেন নিরন্তর। দেশের নানা সংকটে তিনি রাজপথের কর্মসূচিতেও শামিল হতেন। গল্লামারী শহীদ মিনার, বিশ্ববিদ্যালয় ফটকের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে স্বাধীনতা স্মৃতি ফলক, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে তাঁর চিত্রকর্মের সাক্ষর বিদ্যমান। ফুলতলা দক্ষিণডিহিতে রবীন্দ্র কমপ্লেক্সে মৃণালিনী দেবী ও রবীন্দ্রনাথের আবক্ষ ভাষ্কর্য তাঁর নির্মিত। তাঁর মৃত্যু এদেশের প্রগতিশীল চিন্তার আন্দোলনে এক অপূরণীয় ক্ষতি।
সেখ সাধী ভূঞার প্রয়াণে গভীর শোক ও তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির পক্ষে সভাপতি কমরেড ডা. মনোজ কুমার দাশ ও সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ এবং মহানগর কমিটির পক্ষে সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ ও সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, খুলনা সদর থানা কমিটির পক্ষে সভাপতি তোফাজ্জেল হোসেন।
খুবিতে যথাসময়ে টার্ম ফাইনাল পরীক্ষা শুরু
খবর বিজ্ঞপ্তি
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই শুরু হয়েছে টার্ম ফাইনাল পরীক্ষা। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচের) ২য় বর্ষ টার্ম-১, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের ২য় টার্ম এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স ২য় টার্মের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা আগামী ০২ জানুয়ারি পর্যন্ত চলবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতন হলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো খুলনা বিশ্ববিদ্যালয়েও অচলাবস্থার সৃষ্টি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালকসহ প্রায় ৭০ জন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তখন থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। নজিরবিহীন এক সংকটের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্রের পরিপ্রেক্ষিতে গত ০২ সেপ্টেম্বর একাডেমিক প্রধানদের সর্বসম্মত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমকে জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি অগ্রাধিকারভিত্তিতে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনাসহ শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সচল করতে গুরুত্ব দেন। শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ক্লাসের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে স্বরূপে ফিরে আসে খুলনা বিশ্ববিদ্যালয়। বিরূপ পরিস্থিতির মধ্যেও গত ১০ সেপ্টেম্বর সকল স্কুলের ডিনবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় একাডেমিক ক্যালেন্ডার পুনঃনির্ধারণ করা হয়। সেই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করেই টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এ ছাড়া গত ০৭ অক্টোবর সকল স্কুলের ডিনবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৪ ব্যাচের) প্রথম বর্ষ প্রথম টার্মের একাডেমিক ক্যালেন্ডার চুড়ান্ত করা হয়। ২৪ ব্যাচের এসব শিক্ষার্থীদের টার্ম ফাইনাল পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান জানান, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যখন গণঅভ্যুত্থান পরিস্থিতি সামলে ওঠায় ব্যস্ত, তখন থেকেই খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক। তিনি জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পাওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়কে স্বরূপে ফিরিয়ে আনতে বেশকিছু উদ্যোগ নেন। পরবর্তীতে উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন। তাঁর দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীদের সহযোগিতায় প্রথম থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সে আলোকে নতুন প্রণয়নকৃত একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করেই ক্লাস-পরীক্ষা নেওয়া হচ্ছে।
উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য বৈশিষ্ট্য একই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস-পরীক্ষা গ্রহণ। প্রতিকূল পরিস্থিতিতে যখন অনেক বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু করতে পারেনি, তখন আমাদের দায়িত্বশীল শিক্ষকমণ্ডলী ও সচেতন শিক্ষার্থীদের সহযোগিতায় সবকিছু স্বাভাবিক করতে সক্ষম হয়েছি। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ- বিশ্ববিদ্যালয়ে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। বিশেষ করে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সীরাত কনফারেন্স এবং হলগুলোতে নানা ধরনের প্রীতিভোজ, কাওয়ালী, বাউল সন্ধ্যার মতো আয়োজনে মুখরিত ছিল খুলনা বিশ্ববিদ্যালয়। অতীতের মতো ভবিষ্যতেও খুলনা বিশ্ববিদ্যালয় তাঁর স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে সক্ষম হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ব মানবাধিকার দিবসে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের আলোচনা ও র্যালি
খবর বিজ্ঞপ্তি
“সবাই মিলে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি, সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য” এ স্লোগানের আলোকে মঙ্গলবার বেলা ১২টায় খুলনা রেল স্টেশনের সামনে বিশ্ব মানবাধিকার দিবসে খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের উদ্যোগে আলেচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। সংগঠনের নির্বাহী সদস্য আব্দুস সালাম মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক শাহবাজ জামান। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার ব্যক্তিত্ব ওয়াহিদ মুরাদ, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর রহমান মিনা। আলোচনা করেন ও উপস্থিত ছিলেন এস এম মমিনুর রহমান, কাজী মিজানুর রহমান মিজান, লাইফ মেম্বার বিবেকানন্দ ঢালী, সাংস্কৃতিক সম্পাদক আপেল মাহমুদ, সাংবাদিক মামুন রেজা, সুব্রত বিকাশ মণ্ডল, রাসেল মিনা, নাঈম হাসান, শেখ মাঈনুল ইসলাম, সাকিব হোসেন শোভন, জসিম সরদার, কাজী রায়হান হোসাইন, শেখ আরিফুল ইসলাম, মোঃ মাহফুজুর রহমান, আব্দুল কুদ্দুস, গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভোক্তা অধিকারের ভোজ্যতেল ও নিত্যপণ্যের বাজারে অভিযান, জরিমানা ৮২ হাজার
স্টাফ রিপোর্টার
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোক্তা অধিকারের ৯টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শরীফা সুলতানা এর নেতৃত্বে ডুমুরিয়া থানার খর্নিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান কে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে ডুমুরিয়া ও বটিয়াঘাটা থানার খর্নিয়া ও কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে চৌগাছা উপজেলার চৌগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান কে ৭ হাজার টাকা জমিমানা আদায় করা হয় ।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার নতুন মদনাডাংগা ও শ্যামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর নেতৃত্বে সদর উপজেলার কালিয়াপাড়া ও আলমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে চিতলমারী উপজেলার নালুয়া ও দলুয়াগুনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ০৫ টি প্রতিষ্ঠান কে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার পরানান্দুয়ালী ও একতা কাচা এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার নারিকেল বাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে তালা উপজেলার পাটকেলঘাটা ও তৈলকুপি বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠান কে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ২০ টি প্রতিষ্ঠানকে ৮২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয় ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সাথে বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার জনসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বর্তমানে ডেঙ্গু সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। সে কারণে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি যত দ্রুত সম্ভব ক্রাশ প্রোগ্রামের আওতায় নগরীর ড্রেনসমূহ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
তিনি বুধবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র বিভাগ ও শাখা প্রধানদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, মো: ফিরোজ সরকার গত ৮ ডিসেম্বর রবিবার পূর্বাহ্নে খুলনার বিভাগীয় কমিশনার এবং কেসিসি’র প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য হ্রাসে অন্তরায়সমূহ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মতামত ব্যক্ত করেন এবং কেসিসি’র সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কাজে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো: আব্দুল আজিজ, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, ভেটেরিনারী অফিসার পেরু গোপাল বিশ^াস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা বকুলের সুস্থতা কামনায় খানজাহান আলী থানা ছাত্রদলের দোয়া
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল এর সুস্থতা কামনা করে খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে বুধবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস।
থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগিপোল ইউনিয়ন সভাপতি মোঃ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, থানা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ, ফয়সাল হোসেন,সিয়াম হোসেন, মেহেদী হাসান, সাইফুল্লাহ তাজীম, স্বাধীন মির্জা,আলী হোসাইন,মামুনুর রশিদ মুন্না,আলমগীর হোসেন ইমন, মনজুরুল ইমাম, রাকিবুল ইসলাম, ইসমাইল হোসেন, রাব্বি, মোঃ সিফাত, ফারহান সাব্বির, আখীরুজ্জামান, মানিক বিশ্বাস, শামীম হোসেন অমিত, মাহাবুব হোসেন বাবু, মিরাজুল ইসলাম, রাকিবুল, ইমরান, আরিফ প্রমুখ।
সাবেক হুইপ ওহাব ও তাঁর ছেলেসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
স্টাফ রিপোর্টার
জাতীয় সংদের সাবেক হুইপ ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল ওহাব, তাঁর ছেলে শেখ কাফি সম্রাট ও সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা জিএম মনিরুজ্জামান মনিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ভয়ভীতি ও মৃত্যুর হুমকি প্রদানসহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৮ লাখ টাকা আদায়ের অভিযোগে সোমবার (৯ ডিসেম্বর) যশোরের অভয়নগর থানায় এ মামলা করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মো. এমাদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বাদী উপজেলার বুইকারা গ্রামের বাচ্চু খাঁর ছেলে মো. কামাল হোসেন অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
অভিযুক্ত শেখ আব্দুল ওহাব উপজেলার সিংগাড়ী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। এছাড়া অন্যরা হলেন শেখ কাফি সম্রাট শেখ আব্দুল ওহাবের একমাত্র ছেলে। অপর অভিযুক্ত জিএম মনিরুজ্জামান মনি উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত জিএম আমিনুর রহমানের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, বাদী কামাল হোসেনের নওয়াপাড়া বাজারে এসকে ট্রের্ডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ২০১৩ সালে মেসার্স মজুমদার ট্রেডার্স থেকে এসকে ট্রেডিং চিনি ক্রয় করেছে এমন দাবি করে সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব ও তাঁর ছেলে শেখ কাফি সম্রাট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ২০১৩ সালের ১৭ জানুয়ারি দুপুরে অভিযুক্ত ৩ জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন এসকে ট্রেডিংয়ের ভেতরে জোরপূর্বক প্রবেশ করে এবং ক্যাশ বাক্স থেকে ৮ লাখ টাকা নিয়ে যায়। এরপর বাদী কামাল হোসেন স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও ব্যবসায়ী মহলের সহযোগিতা চাইলে অভিযুক্তরা ভয়ভীতি ও হত্যার হুমকি দিতে থাকে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, শেখ আব্দুল ওহাব, শেখ কাফি সম্রাট ও জিএম মনিরুজ্জামান মনিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
বিভিন্ন মহলের শোক
খুবি জিয়া পরিষদের সভাপতির বোনের ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা বিএনপি’র সদ্য নির্বাচিত সভাপতি ও ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাফিজুর রহমা মনি এবং খুলনা বিশ^বিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি মোঃ আতিয়ার রহমান এর ছোট বোন আঞ্জুয়ারা খাতুন (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………. রজিউন)। দীর্ঘদিন যাবত তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃতুকালে তিনি ২ কন্য ১পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তার রূহের মাগফিরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, পরিষদের মহাসচিব প্রফেঃ ড. মোঃ ইমতাজ হোসেন, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ভিপি হুমায়ুন, খুলনা জেলা সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা মহানগরের সভাপতি মোল্লা মশিউর রহমান নান্নু, অধ্যাপক মুন্সি শফিকুল আলম, অধ্যাপক জাকির হোসেন, সাংবাদিক রূহুল আমিন, লাভলী খাতুন, কাজী ফেরদাউস বাবু, মোঃ শফিকুর রহমান, এস আতিকুর রহমান, আশিক সিদ্দিকী, এস এম কুদরত-ই-এলাহী রঞ্জু, মোঃ শামীম রহমান, মোঃ কামরুজ্জামান তুহিন, মোঃ মিশকাত হোসেন, রাজিয়া সুলতানা, রোকেয়া পারভীন, মোহাম্মদ মনজুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ ওসমান গনি, প্রভাষক জাহিদুর রহমান রাজু, প্রভাষক মনিরুল ইসলাম, এম এম এ বাশার, মোহাম্মদ খোরশেদ আলম, জাহেদ আলম, মাহমুদুল হাসান, মোঃ রবিউল ইসলাম, মইনুল ইসলাম, অধ্যাপক রবিউল ইসলাম, মোহাম্মদ মোর্তজা, মোহাম্মদ নাসিরুদ্দিন, গাজী আব্দুল কুদ্দুস, প্রভাষক মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বন্ধনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বন্ধনের সভাপতি আলহাজ¦ আবদুর রহমান, শেখ শারাফাত আলী দুলু, আবু সালেহ মোঃ পারভেজ, সচিব, উপাচার্য মহোদয়, সাধারণ সম্পাদক এস এম মোহাম্মাদ আলী, এস এম মনিরুজ্জামান পলাশ, মোঃ সাইফুল আলম বাদশা, জাভেদ এলাহী, লাভলী খাতুন, আব্দুল্লাহ শাহানুর কবির অয়ন, এস এম শাকিল রহমান, এস এম জাকির হোসেন, শেখ মোঃ আব্দুল্লাহ, মোঃ রবিউল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম শফিক, মোঃ মিজানুর রহমান খান মুকুল, শেখ আকতার হোসেন, এস আতিকুর রহমান, শেখ আফছার উদ্দিন, সাহারা খাতুন, শেখ আবুয়াল হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, কাজী জালাল উদ্দিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ আব্দুর রব, মোঃ আকতারুজ্জামান, শামীম রহমান, নুরুজ্জামান মিথুন, লায়লা রুমঝুম, মোঃ ইব্রাহিম খান, কাজী ফেরদাউস, মোঃ নাসির জাহাঙ্গীর, মোঃ আক্তারুজ্জামান, মোঃ আব্দুল খালেক মোল্লা, মোঃ ফেরদাউস, সালেহা পারভেজ, মোসাঃ রোকেয়া পারভীন, সালেহা পারভেজ, মোঃ জসিম উদ্দিন, মোঃ নাসির জাহাঙ্গীর, কুদরত-ই-এলাহী রঞ্জু, শামীম রহমান, শামীম আলম, কামরুজ্জামান তুহিন, আবুল কালাম আজাদ, মোঃ আক্তারুজ্জামান, মোঃ সাইদুর রহমান, সিরাজুল ইসলাম জুয়েল, আলমগীর হাবিব সাগর, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
রূপসায় চার মাদক বিক্রেতা গ্রেফতার
রূপসা প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে তৃতীয় লিঙ্গের দুই সদস্যসহ চার মাদক বিক্রেতাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ১১৮০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আটকৃতরা হলেন আলামিন শেখ(৩২), মিনা বেগম(২৮), পরীমনি হিজড়া(২১) ও বোগা হিজড়(২২)।
এজাহার সূত্রে জানা যায়, রূপসা- মংলা মহাসড়কের কুদির বটতলা নামক এলাকায় ১১ ডিসেম্বর আনুমানিক বিকাল সাড়ে তিনটার সময় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কয়েক ব্যক্তি অবস্থান করছে।
এমন খবর পেয়ে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম রুপসার উক্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
এ সময় আটক আলামিনের দেহ তল্লাশি করে ৩০০ টি ইয়াবা ট্যাবলেট, মিনা বেগমের নিকট থেকে ৩০০ টি, পরিমণি হিজড়ার নিকট থেকে ৪০০ টি এবং বোগা হিজড়ার নিকট থেকে ১৮০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া আটকৃতরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট স্বীকার করেন তারা দীর্ঘ দিন ধরে অপরের সহযোগিতায় মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক জিন্নাত আলী শেখ বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৯, তাং ১১ডিসেম্বর।
বিনা পাসে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৪৩ জেলে আটক, জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
বিনা পাসে সুন্দরবনে প্রবেশের অভিযোগে আটক ৪৩ জেলেকে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বন বিভাগ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো.মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল বিকেলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য ঘোষিত হলদেবুনিয়া, নটাবেকী ও পুষ্পকাটি এলাকা থেকে ৪৩ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মশিউর রহমান বলেন, ‘‘সুন্দরবনে অপরাধ কর্মে সম্পৃক্ত না হওয়ার মুচলেকা নিয়ে এবং বন আইনে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করে আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে।’’
মণিরামপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোর অফিস
যশোরের মণিরামপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ডিসেম্বর) সকালে সড়কের পাশ থেকে ব্যবসায়ী জহুরুল ইসলামের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জহুরুল ইসলাম উপজেলার গেবিন্দপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় জহুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, জহুরুল ইসলাম মণিরামপুর উপজেলার কোনাকোলা বাজারে দীর্ঘদিন ধরে পাইপের ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার চিনাটোলা-কোনাকোলা সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের গলায় জখম ও থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তার গালের অধিকাংশ দাঁত ভেঙে গেছে। এসময় মরদেহের পাশ থেকে তার (নিহত জহুরুল ইসলাম) ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার হয়।
নিহতের ভাই নজরুল ইসলাম জানান, তার ভাই প্রতিদিনের ন্যায় সকালে নাস্তা করে দুপুরে খাবার নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান। এরপর রাতে বাড়ি ফিরেন। কিন্তু ঘটনার রাতে বাড়ি না ফেরায় তারা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে ভাইয়ের মরদেহ সড়কে পড়ে থাকার খবর জানতে পারেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে কেউ আটক না হলেও হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
দুস্থ-প্রতিবন্ধীদের উপকরণ লুট : বিএনপির দু’নেতার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত
যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার-অটোরিকশা-সেলাইমেশিন লুটের অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাদের শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির ওই দুই নেতা হলেন- রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল আহম্মেদ এবং একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম হোসেন। এই দুই নেতাকে আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। একইসঙ্গে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ও বাঘারপাড়া থানা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হাসেন ইন্টারন্যাশনালের উদ্যোগে গত শনিবার দুপুরে পপুলার রাইসমিল চত্বরে ৩৬৭টি হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেল প্রতিবন্ধী, দুস্থ নারী এবং গরিব ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই সকালে স্থানীয় বিএনপি নেতাদের বাধায় বিতরণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর শনিবার দিনগত রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলে এসে পপুলার রাইসমিলের গুদামে রাখা এসব জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় রোববার রাতে আয়োজকদের পক্ষে গোলাম রসুল নামে একজন থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু ঘটনার তিন দিন পার হলেও অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত করেই মামলা হিসেবে রেকর্ড করা হবে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
কৃষি কর্মকর্তার বদলি ঠেকাতে খাবারের বিনিময়ে উপ-পরিচালককে অবরুদ্ধ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলামের বদলির আদেশ বাতিলের দাবিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখাসহ দিনভর ঘটেছে নানা ঘটনা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) নানা নাটকীয়তা শেষে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের হস্তক্ষেপে ওই কর্মকর্তারা বিকেলে জিম্মিদশা থেকে মুক্ত হন এবং উত্তেজনার অবসান হয়।
মূলত আমিরুল হক রাসেল নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার বদলি স্থগিত করতে লোকজন দিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালককে অর্ধেক কর্মদিবস অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারদিন বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং কৃষকদের শান্ত থাকার পরামর্শ দেন। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর আন্দোলনকারীরা আবার চড়াও হন। পরে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার নেতাকর্মীরা গিয়ে ওই উপ-পরিচালককে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক রাসেলসহ যশোর অঞ্চলাধীন চারজন কর্মকর্তাকে গত ৯ ডিসেম্বর তাৎক্ষণিক বদলির আদেশ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজগর আলী। ওই বদলির পত্রে ১০ ডিসেম্বর তারিখের মধ্যে ছাড়পত্র নিতে নির্দেশ দেওয়া হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমিরুল হক রাসেলকে মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলা কৃষি অফিসে বদলি করা হয়।
তবে ১০ তারিখ অর্থাৎ মঙ্গলবার ছাড়পত্র নেয়ার নির্ধারিত দিনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালককে অবরুদ্ধ করার চেষ্টার অভিযোগ ওঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমিরুল হক রাসেলের বিরুদ্ধে। মিটিংয়ের নাম করে দুপুরের খাবার ও অর্থনৈতিক সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৃষকসহ অন্যান্য লোকজনকে আনা হয় জেলা কৃষি সম্প্রসারণ অফিসে।
এদিন দুপুরে সরেজমিনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গিয়ে দেখা যায়, একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তার বদলি ঠেকাতে সেখানে লোকজন জড়ো হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই বলতে পারছেন না কেন তারা সেখানে এসছেন। দুপুরের খাবার দেওয়ার সময় সদর উপজেলার আরেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ছাত্রদের প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন। ওই দপ্তরে চাকরি করে ওই দপ্তরের কর্মকর্তাকে যারা অবরুদ্ধ করছেন, তাদেরকে কিভাবে খাবার সরবরাহ করছেন এমন প্রশ্ন করছিলেন শিক্ষার্থীরা।
এ সময় ওই কর্মকর্তাকে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমিরুল হক রাসেল মুঠোফোনে কল দিতে বলতে শোনা যায়। মুঠোফোনে লাউডে কথা হলে শিক্ষার্থীরা বুঝতে পারেন ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বদলি হওয়া রাসেলের সঙ্গে যোগসাজসে আছেন।
ওই সময় ওখানে বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি ও ছাত্রদলের নেতৃবৃন্দ অভিযোগ তোলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমিরুল হক রাসেল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তিনি আওয়ামী লীগের লোকজনকে নানাভাবে সুবিধা দিতেন। আওয়ামী লীগের ইন্ধনেই একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এ ঘটনা ঘটানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, আমরা খবর পাই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালককে অবরুদ্ধ করা হয়েছে। আমরা এখানে এসে দেখি বেশকিছু লোকজন কৃষি অফিসের নিচে এবং দোতলায় অবস্থান করছেন। পরে উপপরিচালকের কক্ষে গেলে দেখি লোকজন একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তার বদলির দাবি জানাচ্ছেন। কোনো লিখিত অভিযোগ নয়, লিখিত দাবিও নয়। তারা মৌখিকভাবে বদলি স্থগিত করার জন্য উপ-পরিচালককে চাপ দিচ্ছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলি। কথা বলে মনে হয়, তারা কিছু একটা ভুল করছেন বা প্রলোভিত হয়ে এসছেন। পরে আরও ভালোভাবে বিস্তারিত খোঁজ নেয়ার পর দেখা যায়, ওখানে আসা অল্প চার-পাঁচজন বাদে কেউ জানেনই না কেন সেখানে গেছেন। তাদেরকে বোঝানো হয়েছে, একটি মিটিং আছে। দুপুরের খাবার এবং ৩শ থেকে ৫শ টাকা দেওয়া হবে। আমরা বিষয়টি অনুধাবন করে তাদেরকে প্রথমে অনুরোধ করি, একটি লিখিত আবেদন দিয়ে যেতে। কারণ উপ-পরিচালকের বদলির আদেশ স্থগিত করার এখতিয়ার নেই। কিন্তু যারা এসছিলেন, সকলেই উগ্রতা দেখিয়ে তাদের দাবি মেনে নিতে চাপ প্রয়োগ করেন। পরে ঘটনাস্থলে ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত হলে তাদের সহযোগিতায় বিষয়টি আরও যখন জানার চেষ্টা করা হয়, তখন প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। মূলত টাকা দিয়ে নাটক সাজিয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে।
পরে সকলের পরিচয় জানতে চাইলে ধীরে ধীরে প্রায় সকলেই ওখান থেকে চলে যান। তারপরও কয়েকজনের মধ্যে অন্যতম কয়েকজন হলেন হানুরবাড়াদী গ্রামের আবুল কালাম, নেহালপুর গ্রামের সোহেল, কোটালী গ্রামের মোস্তফা আল সাদিক, বেগমপুর গ্রামের ফয়সাল প্রমুখ।
সরেজমিনে কয়েকজনকে সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে হেলাল নামে একজন বলেন, ‘আমার কুটুম ডেকে নিয়ে এসছে। আমি ইজিবাইক চালাই। কী কাজ জানিনে। বলেছে মিটিং আছে, গেলে দিন-হাজরে দেবে।’
সজিব নামের আরেকজন বলেন, ‘আমাকে গাড়ির ড্রাইভার ডেকে নিয়ে এসেছে। কী কাজ জানি না।’
সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, ‘আমি ডিডির অবরুদ্ধ করার খবরে দেখতে গেছি। আমি কারো সঙ্গে নেই। আমি কোনো কিছু করিনি। খাবারও আমি দিইনি, হোটেলে খোঁজ নেন, কে দিয়েছে বেরিয়ে আসবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার আহ্বায়ক আসলাম অর্ক বলেন, আমরা সেখানে গিয়ে এক প্রকার অবরুদ্ধ অবস্থায় পাই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে। একপর্যায়ে আমরা সব ঘটনা শুনি। যারা উপপরিচালককে অবরুদ্ধ করে রেখেছিলেন, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গোলযোগ করার জন্য সেখানে পাঠানো হয়েছিল। ছাত্রদলের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে। এর পেছনে বদলিকৃত কর্মকর্তা আছেন বলেই আমাদের মনে হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, সদর উপজেলার একজন উপসহকারী কৃষি কর্মকর্তার বদলি স্থগিত করার অযৌক্তিক দাবিতে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আদেশ স্থগিত না হওয়া পর্যন্ত আমার ওপর চাপট দেওয়া হচ্ছিল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের ছেলেরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। যারা এসছিলেন, তাদেরকে শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছিল। তবে বেশিরভাগই জানতেন না, কেন এসছেন। দুপুরের খাবার ও টাকার লোভ দেখিয়ে তাদেরকে এখানে আনা হয়। আমরা এ ঘটনায় একটি তদন্ত কমিটি করবো। বিষয়টি খতিয়ে দেখা হবে।
অভিযুক্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমিরুল হক রাসেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হাতকড়া নিয়ে মায়ের জানাজা পড়লেন ছাত্রলীগ নেতা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন হাতে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। মায়ের মৃত্যুর খবরে কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জাহাঙ্গীর প্যারোলে চার ঘণ্টার জন্য মুক্তি পান। এর আগে সকাল ৯টার দিকে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুন (৭০) নিজ বাড়িতে মারা যান। তিনি চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জের বাসিন্দা ছিলেন।
মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় তার হাতকড়া ছিল। এমনকি হাতকড়া পরা অবস্থায় মায়ের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে যান জাহাঙ্গীর।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গত ১২ নভেম্বর থেকে জাহাঙ্গীর জেলহাজতে। ৫ আগস্ট সংঘর্ষের একটি মামলায় তিনি গ্রেফতার হন। মায়ের মৃত্যুর ঘটনায় পুলিশ লাইনের একটি টিম তাকে প্যারোলে বাড়িতে নিয়ে যায়।
জাহাঙ্গীরের মামা আলাউদ্দিন বলেন, আমার বোন আগেও স্ট্রোক করেছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে সম্ভবত স্ট্রোক করেই মারা গেছেন।
তিনি আরও বলেন, জাহাঙ্গীর জানাজায় অংশ নিয়ে মায়ের জন্য মোনাজাত করতে পেরেছে, এতে আমরা সন্তুষ্ট।
খানজাহান আলী মাজার এলাকা থেকে দর্শনার্থীর মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলীর (রহ.) মাজার এলাকা থেকে উজ্জ্বল মাতুব্বর (২২) নামের এক দর্শনার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মাজার সংলগ্ন রনবিজয়পুর গ্রামের আসমা বেগমের বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উজ্জ্বল মাতুব্বর গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার মৃত হান্নান মাতুব্বরের ছেলে। তিনি গত দুই দিন আগে মাজারের ওরশ শরীফে এসেছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। পরিবারের সদস্যরা জানিয়েছেন উজ্জ্বল মাতুব্বর মৃগী রোগী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কয়রায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পোস্ট অফিসের কার্যক্রম
এসএমএ রউফ,কয়রা
খুলনার কয়রায় জরাজীর্ণ ভবনে চলছে পোস্ট অফিসের কার্যক্রম। সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৪নং কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার সীমানা প্রাচীরের পাশেই রয়েছে ব্রাঞ্চ পোস্ট অফিস। অফিসের ভেতরে প্রবেশ করলেই দেখা যায় পুরাতন, জরাজীর্ণ পরিত্যক্ত ভবনের একটি কক্ষ। ব্রাঞ্চ পোস্ট অফিসটির ছাদের প্রায় পুরো পলেস্তরা ঝরে পড়ে গেছে এবং লোহার রডগুলো থেকে পলেস্তরা খসে পড়েছে । মরিচা ধরা ছাদের রড যে কোনো সময় মেঝেতে ঝরে পড়তে পারে। মেঝের আবরণও ভাঙা প্রায়। এছাড়া অফিসে কর্মরতদের ব্যবহারের উপকরণগুলোও ব্যবহার অনুপযোগী আর ভাঙাচোরা। আধুনিক তথ্যপ্রযুক্তির এ যুগেও পোস্ট অফিসের প্রয়োজনীয়তা ফুরায়নি। এখনও সরকারের বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় চিঠিপত্র পোস্ট অফিসের মাধ্যমে আদান-প্রদান হয়ে থাকে। সরকারও পোস্ট অফিসের আধুনিকায়নে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। পোস্ট অফিসগুলোকে ডিজিটাল ও ই-সেন্টারে পরিণত করা হয়েছে। প্রত্যান্ত অঞ্চলের জনসাধারণ ডিজিটাল ডাকসেবা পেয়ে উপকৃত হচ্ছেন। ই-সেন্টারগুলোতে উদ্যোক্তা নিয়োগের মাধ্যমে যুবসমাজের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। পোস্ট অফিস সুত্রে জানা গেছে, কয়রায় ১৭ টি ব্রাঞ্চ পোস্ট অফিস রয়েছে। এর মধ্যে ৪নং কয়রা ব্রাঞ্চ অফিসটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে পোস্ট অফিসের তেমন কোন ভালো অফিস ঘর না থাকায় মাদ্রাসার একটি কক্ষে অফিসের কার্যক্রম পরিচালনা করা হতো। পরে ২০১১ সালের দিকে নিজস্ব যায়গায় নির্মান করা হয় পোস্ট অফিসের ভবন। ২০১৭ সালের ব্রাঞ্চ পোস্ট অফিসটি সংষ্কারের কাজ করে কর্তৃপক্ষ । এর পরে আর সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে অফিসের ভবনটি। দীর্ঘদিন ধরে এমন অবস্থা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ৪নং কয়রা ব্রাঞ্চ পোস্ট অফিসে কর্মরত (ডাক পিওন) রফিকুল ইসলাম বলেন, জরাজীর্ণ এ ভবনে বসে কাজ করার মতো পরিবেশ নেই। পলেস্তরা গুলো খসে পড়ছে, যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। ২০১১ সালে দিকে নির্মিত এ ভাবনটি ২০১৭ সালের দিকে নাম মাত্র সংষ্কারের কাজ করা হলেও সেটা মান সম্মত না হওয়ায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। পোষ্ট অফিসের উদ্যেক্তা সালাহউদ্দীন (মুকুল) বলেন, অফিসের সব আসবাবপত্র থেকে শুরু করে ব্যবহার্য সকল যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এখন সেগুলো দিয়ে কাজ করা যায়না সংশ্লিষ্ট দপ্তরে বার বার বলার পরেও সেগুলো মেরামতের উদ্যোগ নেয়নি কতৃপক্ষ। পোস্ট মাষ্টার মহিববুল্লাহ বলেন,অফিসের অবস্থা খুবই খারাপ। পাশের মাদ্রাসার একটি কক্ষে বসে অফিসের কার্যক্রম চালাতে হচ্ছে। খুব কষ্ট করে চাকরির স্বার্থে আমরা এখানে দায়িত্ব পালন করছি। কয়রা উপজেলা পোষ্ট মাষ্টার অলিউর রহমান বলেন, আমাদের ঊর্ধ্বতন কতৃপক্ষ সরেজমিন এসে জরাজীর্ণ ব্রাঞ্চ পোস্ট অফিসের ভবনগুলোর অবস্থা পর্যবেক্ষণ করেছেন। আমরা ব্রাঞ্চ পোস্ট অফিসের জরাজীর্ণ ভবন গুলোর তালিকা করে কতৃপক্ষের নিকট পাঠিয়েছি । নির্দেশনা পেলে সংষ্কারের কাজ শুরু করা হবে। খুলনা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মিরাজুল হক বলেন, ব্রাঞ্চ পোষ্ট অফিসের ভবন গুলো প্রজেক্টের মাধ্যমে হয়।এর আগে গ্রামীন ডাকঘর নির্মান নামে প্রকল্প ছিল কিন্তু, নতুন কোন প্রকল্প এই মূহুর্তে আমাদের নাই। প্রস্তাবনা পাঠানো হয়েছে নতুন প্রকল্প পাশ হলে সংষ্কারের কাজ শুরু হবে।
সমাজকে মাদক ও দুর্নীতি মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: কেএমপি পুলিশ কমিশনার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার আয়োজনে মাদক ও দূর্নীতি মুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা বুধবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার খুলনা বিভাগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম শাহিন এর সার্বিক পরিচালনায় ও খুলনা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড শেখ অলিউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, প্রধান আলোচক খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিচালক মিজানুর রহমান, সম্মানিত অতিথি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ মাহমুদুল হাসান মাহমুদ, বিশেষ অতিথি খুলনা জজ কোর্টের পিপি এ্যাড তৌহিদুর রহমান চৌধুরী তুষার, সুন্দরবন আবাসিক প্রকল্প এন্ড বিল্ডাস্ এর চেয়ারম্যান সৈয়দ ইসতিয়াক হাসান, সরকারি বিএল কলেজের সাবেক ভিপি এ্যাড শেখ জাকিরুল ইসলাম, খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ইঞ্জি: আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সোনাডাঙ্গা থানার সভাপতি রিপন হোসেন শেখ শাহিন, মুজিবুর রহমান, জাকির হোসেন, আমজাদ হোসেন, নুরুল ইসলাম, শহিদুল হক মিলন, তুহিন হোসেন প্রমুখ।
প্রধান অতিথি পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সমাজ থেকে মাদক দুর করতে হলে আগে নিজে বদলাতে হবে নিজের পরিবার মাদক মুক্ত করতে হবে এবং সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
যশোর শহর আ’লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু গ্রেফতার
যশোর অফিস
যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ দুপুরে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ডিবি পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) দেবব্রত হরি জানান, আজ দুপুর দেড়টায় ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে বিপুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও মাহমুদ হাসান বিপু আত্মগোপনে থেকে বিভিন্ন নাশকতা কর্মকান্ড পরিকল্পনা করছে মর্মে জানা গিয়েছে।
উল্লেখ্য, মাহমুদ হাসান বিপুর বিরুদ্ধে ২০২১ সালের ১১ জানুয়ারি রাতে ইমরান নামে এক পুলিশ সদস্যকে মারপিট করার অভিযোগে মামলা আদালতে চলমান রয়েছে।
শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, আটক ২
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার সীমান্ত দিয়ে ভালো কাজের প্রলোভনে অবৈধভাবে ভারত যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম (২৬) ও চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস (২৫)।
কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে অবৈধ ভাবে ভারতে পাচার করার চেষ্টা করছিল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদেরকে ফেলে পালিয়ে যায়। পরে আটককৃতদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
নগরীতে গাঁজাসহ আটক ২
স্টাফ রিপোর্টার
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ ১০ ডিসেম্বর রাতে পশ্চিম সেনপাড়া এলাকা থেকে সুলতানা খাতুন (৩০), পিতা-সুলতান হাওলাদার, পশ্চিম সেনপাড়া রেললাইনের পাশে,দৌলতপুর এবং মনিরুল ইসলাম হিরু (৩০), পিতা খালেক মিয়া,রেলিগেট সিএন্ডবি, দৌলতপুর, কে ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে।
কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বকুলের সুস্থ কামনায় দোয়া
খবর বিজ্ঞপ্তি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার আসরবাদ নগরীর খালিশপুর কেসিসি’র ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ফারুক হিল্টন-এর উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই (কালু), বিএনপি নেতা মোঃ সোহেল মল্লিক, মোঃ সামছুল হক, মোঃ রুহুল আমিন মিয়া, আব্দুল মতিন বাচ্চু, মোঃ মোবাশ্বির হোসেন শ্যামল, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হারুন অর রশিদ, শফিকুল ইসলাম বাবুল, সরদার কামরুল ইসলাম, গোলাম কিবরিয়া আশা, মনিরুল ইসলাম, আশরাফুল ইসলাম চান্দু, মেহেদী হাসান মানু, শেখ মোঃ আলাউদ্দিন, যুবনেতা মাঈনুল ইসলাম নয়ন, শাহিন পাটোয়ারী, সোহেল রানা প্রিন্স, ছাত্রনেতা রশিউর রহমান রুবেল, মোঃ ইউনুস, মোঃ কামরুল ইসলাম, মোঃ শিহাব প্রমুখ। এর আগে বাদ যোহর ১০নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
নগরীতে সাবেক এমপি লবি’র নাম ব্যবহারের প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সাবেক এমপি ও বিসিবি’র সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি’র পরিচয় দিয়ে কিছু লোক সম্প্রতি নগরীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য চাপ দিচ্ছে। এমনকি তার নাম ব্যবহার করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে মহল বিশেষ। এঘটনায় নিজে জড়িত নন বলে বিবৃতি দিয়ে প্রতিবাদ করেছেন সাবেক এমপি।
এবিষয়ে তিনি বলেন, এসব কাজ তো দুরের কথা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো চাঁদাবাজি ও দখলবাজির কোন অপবাদ নেই। আমার নামে এধরনের ঘৃণ্য অপরাধে কেউ জড়ালে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার অনুরোধ করছি। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নগরবাসীর কাছে অনুরোধ এদেরকে কঠোরভাবে দমন করুন, রুখে দিন। আমি এসব অপরাধের বিরুদ্ধে সব সময় সোচ্চার, অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো ।
সোনার বাংলা শিশু বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সোনার বাংলা শিশু বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা বিএনপির সভাপতি ও কেসিসি’র সাবেক কাউন্সিলর কে. এম. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, জাসাস খুলনা মহানগরের আহবায়ক ইঞ্জিঃ নূর ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি কে. এম. এ জলিল।











































