মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, অ্যাকোয়ারিয়াম ফিশ ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশনসহ চার চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান চালান। অভিযানে ৬২৬টি নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন, ৭৫০ পিস অ্যাকোয়ারিয়াম মাছ, ৫ বোতল ফেনসিডিল, ২টি মোটরসাইকেলসহ ৪ চোরাকারবারিকে আটক করে।
আটককৃত হলেন মুজিবনগর উপজেলার আনন্দবাস পূর্বপাড়ার জহির খাঁর ছেলে মানিক (২০), মৃত নূর বকসের ছেলে লাল্টু মিয়া (৩৫), রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল হোসেন (৩৩) এবং সোনাপুর মাঝপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)।
বুধবার দুপুর বিজিবি আটককৃত মালসহ আসামিদের মুজিবনগর থানায় হস্তান্তর করেছেন।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, আজ বুধবার দুপুরে মুজিবনগর বিজিবি ৪ জন আসামিসহ জব্দকৃত মাল মুজিবনগর থানায় হস্তান্তর করেছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।











































