সোহরাওয়ার্দীতে মায়ের ডাকে গণজমায়েত ।। গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা-নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত ফিরতে পারবে না আওয়ামী লীগ
ঢাকা অফিস।।
হাজার হাজার মানুষের জমায়েত। তাদের হাতে হাতে শোভা পাচ্ছে গুম-খুনের শিকার প্রিয় স্বজনের বড় বড় ছবি। বেদনাহত তাদের হৃদয়। চোখে অশ্রু। কণ্ঠে প্রতিবাদ। গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে গুম-খুন হয়ে গেছেন যাদের প্রিয়জন, তারা সমবেত হয়েছেন এর নেপথ্য হোতাদের বিচারের দাবিতে। একই দাবিতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমতের কারণে আক্রোশ-নির্যাতনের শিকার হাজারো মানুষ। তাদের কারও পা নেই, কারও হাত নেই, কারও পায়ে ব্যান্ডেজ; কেউ ক্র্যাচে, আবার কেউ এসেছেন প্রিয়জনের কাঁধে ভর করে। দীর্ঘদিন গুমের শিকার ছিলেন- এমন অনেকে এসেছেন। নির্মম নির্যাতন ও স্বজন হারানোর ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে তারা কাঁদলেন-কাঁদালেন। গুম, খুন, গণহত্যা ও বিচারবহির্ভূত হত্যাকা-সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার চেয়েছেন তারা। গণহত্যার দায়ে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তারা। বলেছেন, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যাকা-ের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ফিরতে পারবে না।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল মঙ্গলবার ‘আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজমায়েত’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে ‘মায়ের ডাক’। এতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি, গুম কমিশনের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি, দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও যোগ দেন। বিশাল এই গণজমায়েত কেন্দ্র করে ছিল বাড়তি নিরাপত্তা, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
দুপুর ২টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মায়ের ডাকের আহ্বায়ক শারমিন ইসলাম তুলি। এতে বক্তব্য দেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান, গুম কমিশনের সদস্য নূর খান লিটন। গণজমায়েতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইশরাক হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি শফিকুল ইসলাম, দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আক্তার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও বার্তা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনে পুলিশের গুলিতে মুখ বিকৃত হয়ে যাওয়া খোকন চন্দ্র বর্মণ, গুম-খুনের শিকার যারা, তাদের অনেক স্বজন বক্তব্য দেন এ গণজমায়েতে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাসা থেকে বেরিয়ে যাওয়ার আগে বাবা-মায়ের প্রতি শহীদ শাহরিয়ার খান আনাসের লেখা চিঠি পড়ে শোনান তার বাবা পলাশ।
মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, আওয়ামী লীগের শাসনামলে জুলুমের শিকার, গুম-খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা এখানে জড়ো হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত হন। এখান থেকে পিলখানা হত্যাকা-, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকা-, জোরপূর্বক গুম, জুলাই গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকা-ের বিচারের দাবি জানাচ্ছি। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘ ১৬ বছর যাবত নির্বিচারে নির্যাতন চালানো হয়েছে। অসংখ্য মানুষ এখনও পরিবারের কাছে ফেরেননি। এমনকি তারা কোথায় আছেন, কেমন আছেন সেটিও জানা যায়নি। আমরা গুম হওয়া মানুষজনের অবস্থান জানতে চাই।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আমরা এই সরকার থাকাকালীনই সকল গণহত্যা ও মানবাধিকারের সাথে জড়িতদের বিচার করব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে নির্বিচারে গুম, খুন ও নির্যাতন চালানো হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত অনেক ব্যক্তিকে ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কারা এই সুযোগ দিয়েছেন তাদের খুঁজে বের করতে হবে। যারা আমাদের পুলিশকে গুম-খুনের কাজে ব্যবহার করেছে এবং ফ্যাসিবাদীকে নিয়ে ছবি বানিয়েছে, তাদের পক্ষে লিখেছে, তাদেরও খুঁজে বের করতে হবে। ভারতের প্রেসক্রিপশনে আলেমদের হত্যা করা হয়েছে। তারা এখন খুনিদের আশ্রয় দিয়েছে। এভাবে চলতে থাকলে অপরাধীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠবে ভারত। শুধু তাই নয়, তারা চেয়েছে সংখ্যালঘুদের উসকে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। কিন্তু আমরা ভারতের ফাঁদে পা দিইনি। তাদের সঙ্গে আর কোনো সমঝোতার রাজনীতি চলবে না। আর কোনো গুম নয়, আর কোনো খুন নয়। হয় মাতৃভূমি, না হয় মৃত্যু।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, আওয়ামী সরকারের আমলে পুলিশ দিয়ে জনগণের ওপর নিপীড়ন চালানো হয়েছে, নির্বিচারে গুম-খুন চালানো হয়েছে। পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে আওয়ামী সরকার। এখন আগের মতো আর অসমতার সম্পর্ক ভারতের সঙ্গে নয়। কোনো ধর্ম বা জাতির নামে কেউ উগ্রবাদী কিছু করার চেষ্টা করলে সেটা আমরা সফল হতে দেব না। সবাই মিলে রুখে দেব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিওবার্তায় বলেন, বিগত সরকারের আমলে ২২ লাখ মানুষের ওপর মিথ্যা মামলা হয়েছে। অভ্যুত্থানের পর নতুন সরকার এলেও যারা গুম করেছে তাদের শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। সরকারের কাছে দাবি থাকবে, এই গুমে জড়িতদের যেন বিচারের আওতায় আনা হয়। একই সঙ্গে যেসব পরিবার দীর্ঘদিন যন্ত্রণা ভোগ করছে, তাদের যেন যথাযথ সহযোগিতা করা হয়।
নূর খান লিটন বলেন, গত ১৫ বছরে অনেকেই কথা বলতে পারেনি। বিরোধী দলের নেতা, হেফাজতে ইসলামের নেতাদের হত্যা করা হয়েছিল। আমরা গুম কমিশনের পক্ষ থেকে যত কাজ করছি, ততই ভয়াবহ তথ্য পাচ্ছি। আমরা এমন গোপন কারাগারের সন্ধান পেয়েছি, যেখানে কয়েদিরা দিনের হিসাব জানতেন না। তারা আদিম মানুষের মতো দেয়ালে আঁচড় দিয়ে দিন গুনেছেন। কেউ কেউ দেয়ালে লিখে রেখেছেন, ‘আমি দেশকে ভালোবাসি, আমি পরিবারকে ভালোবাসি’। আমরা শিগগিরই এসব তথ্য উপস্থাপন করব।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একজন ফ্যাসিবাদী শাসক কতটা স্বৈরাচারী হতে পারেন তা গত ১৫-১৬ বছরে দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনা জননেত্রী ও গণনেত্রী ছিলেন না। তিনি ছিলেন জনগণের গণশত্রু।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, মায়ের ডাক গত ১০-১২ বছর ধরে যে অসহ্য কষ্ট সহ্য করেছে তা অবর্ণনীয়। এখানে হাজেরা খাতুন নাই, তার ছেলে সুমন নাই, তারপরও আমি তাদের ছবি দেখছি। এখানে যারা আছেন, তারা প্রত্যেকেই হাজেরা খাতুনের ছেলে সুমনের মতো। আমার মনে আছে, হাজেরা খাতুন একদিন প্রেসক্লাবে নিজের বুক চাপড়াতে চাপড়াতে তখনকার হৃদয়হীন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কাছে আকুতি জানাচ্ছিলেন; তার ছেলের কথা জানতে চেয়ে তাকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। প্রশ্ন রেখেছিলেন, তুমি নিজের পিতা হারিয়েছ, ভাই হারিয়েছ, তোমার বুকের ভেতর এতটুকু দরদ হয় না? ভালোবাসার কোনো ছোঁয়া কি তোমার ভেতরে নেই? তুমি তাদের সন্ধান দিতে পার না?
জোনায়েদ সাকি বলেন, গুম পৃথিবীর সর্বনিকৃষ্ট অপরাধ। কারণ গুমের পর তার পরিবার আর তাকে পায় না। ন্যায়বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম না হয়। সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে। বাংলাদেশের সীমান্তে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়। স্বর্ণা দাশ, ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী ও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান জোনায়েদ সাকি।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শামান্তা শারমিন বলেন, বিগত বছরগুলোতে গুম-খুনের সঙ্গে জড়িত উচ্চপর্যায় থেকে শুরু করে নিম্নস্তর পর্যন্ত যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, আমরা আর কোনো ফ্যাসিবাদের চেহারা দেখতে চাই না। আমরা ১৮ কোটি জনগণের মুখে হাসি দেখতে চাই।
জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে হত্যা করা হয়েছে উল্লেখ করে নিহতের ছেলে আলী আহমেদ মাবরুর বলেন, পিলখানা হত্যাকা-, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকা-, জোরপূর্বক গুম, জুলাই গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা, ক্রসফায়ার ও বিচারবহিত হত্যাকা-ের বিচারের দাবি জানাচ্ছি।
জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহত আরিফুল ইসলাম বলেন, আমি সাধারণ একটি মিছিলে অংশ নিয়েছিলাম। সেখানে হঠাৎ করেই পুলিশ গুলি করে। কিছু বুঝে ওঠার আগেই পায়ে বুলেট লাগে। আমার কোনো অপরাধ ছিল না। তারপরও কেন আমাকে গুলি করা হলো সেটি জানি না। এখনো এই পা নিয়ে আমি কষ্ট করছি। কোনো অপরাধ না করেও সারা জীবন আমাকে কষ্ট করতে হবে। আমি এ ঘটনার বিচার চাই।
আব্দুস সোবহান নামের আরেক ভুক্তভোগী বলেন, বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগে খুব কাছে থেকে আমাকে গুলি করা হয়েছে। অথচ আমি কোনো অপরাধই করিনি। শুধু তাই নয়, এরপরও দীর্ঘদিন আমাকে পালিয়ে বেড়াতে হয়েছে। গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণœ করা উচিত নয়।
র্যালি ফর জাস্টিস
জুলাই-আগস্ট আন্দোলনে আহত ছাত্র-জনতার উদ্যোগে গতকাল ‘র্যালি ফর জাস্টিস’ নামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় গতকাল। দুপুর সোয়া ১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ ব্যানারে আয়োজিত রিকশা মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক-এর সমাবেশে যোগ দেয়। মায়ের ডাক-এর স্বেচ্ছাসেবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইব্রাহীম মাহমুদ বলেন, বিগত ১৭ বছরে যারা অন্যায়ভাবে নিপীড়নের শিকার হয়েছে, তারা এই অনুষ্ঠানে অংশ নেয়। সেখানে ওয়ারিয়র্স অব জুলাই-এর ব্যানারে গত জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও আসেন।











































