Home আঞ্চলিক খুলনায় মানবাধিকার দিবসে সন্তান ও ভাইকে ফেরত চাইলেন স্বজনরা

খুলনায় মানবাধিকার দিবসে সন্তান ও ভাইকে ফেরত চাইলেন স্বজনরা

55


স্টাফ রিপোর্টার
পতিত হাসিনা সরকারের সময় গুমের শিকার ও পুলিশ কর্তৃক চোখ উপড়ানো তিনটি পরিবার। এসব পরিবারের সদস্যরা কেউ প্রিয় সন্তান ও ভাইকে ফেরত চান। আর দু’ চোখ হারানোর যন্ত্রণাদায়ক ও লোমহর্ষক সেই ঘটনার বর্ননা দিয়ে শাহজালাল প্রশ্ন ছুড়ে দেন- তার চোখ দু’টি গেল কোথায়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠণ ‘অধিকার’ খুলনা ইউনিটের উদ্যোগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও র্যালিতে এ দাবি জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনার ফোকাল পার্সন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহাম্মদ নূরুজ্জামান। অধিকার’র বিবৃতি পাঠ করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার সাংবাদিক কে. এম জিয়াউস সাদাত।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব এহতেশামুল হক শাওন, জাতীয় মুক্তি কাউন্সিলের এম হুমায়ুন কবির, গণসংহতি আন্দোলনের আহবায়ক মুনীর চৌধূরী সোহেল, অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, নিরাপদ সড়ক চাই-নিসচা’র নগর সভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দিন, বৃত্তহর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনি’র বৃদ্ধ পিতা শেখ আব্দুর রাশেদ, নগরীর নিরালা কাশেম নগর এলাকার গুমের শিকার আবুল কালাম আজাদ বাবু’র ভাই মো. জাহাঙ্গীর হোসেন লিখন, পুলিশ কর্তৃক চোখ উপড়ানো ক্ষুদ্র ব্যবসায়ী শাহজালাল হাওলাদার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো. মিরাজুল ইসলাম ইমন।
উপস্থিত ছিলেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিল্টন, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, লেখক শিবিরের সম্পাদক বরকত আলী, অব. ব্যাংক কর্মকর্তা মো. মাহাবুব হোসেন, খুলনা জেলা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংবাদিক রকিবুল ইসলাম মতি, মিশারুল ইসলাম, মানবাধিকার কর্মী এম এ আজিম, এস এম জসিম উদ্দিন, মো. রাজু হাওলাদার, ইমাম ও শিক্ষক মুহাম্মদ কামরুজ্জামান, প্রকৌশলী মো. শাহনেওয়াজ, পিপি সহকারী মো. নজরুল ইসলাম, ছায়াবৃক্ষের নাদিম হোসেন, শাহজালালের স্ত্রী রাহিলা বেগম, স্বজন তন্নী আক্তার, আবুল কালাম আজাদ বাবু’র স্ত্রী নিলুফা বেগম, মা আলেয়া বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এমন মোল্লা, কলেজ শিক্ষার্থী শারমিন সুলতানা, মো. সাব্বির, তাওহিদুল ইসলাম, মো. আফ্রিদি, গালিব হাসান, এমডি রায়হান ইসলাম, নুর মুহাম্মদ, অন্তর মৃধা, মো. গিয়াস উদ্দিন, শাহাজামাল রুমি, রিফাত আল হাসান, নেহা, আবির প্রমুখ। মানববন্ধন শেষে একটি র্যালি নগরীর পিকচার প্যালেস মোড়ে গিয়ে শেষ হয়।