
বেনাপোলে ভারতে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক
বেনাপোল প্রতিনিধি
ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বিজেপির সমাবেশ থেকে বেনাপোলে বন্দর দিয়ে দু’ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধের কড়া হুশিয়ারি দেয়ার পরও স্বভাবিক রয়েছে দ’ুদেশের মধ্যে আমদানি রপ্তানী বানিজ্য।
বন্দর সুত্র জানায়, গতকাল মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে ৪১৮ ট্রাক মালামাল আমদানি হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১৮৯ ট্রাক মালামাল। পাসপোর্ট যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১হাজার ৮’শ যাত্রী ভারতে পারাপার করেছে।
গত ২ রা ডিসেম্বর দুপুরের দিকে বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে দু’ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধের কঠোর হুশিয়ারি দেয় বিজেপির নেতৃবৃন্দ। সমাবেশে সভাপত্বি করেন বানগাও মহাকুমা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল। সমাবেশে বক্তব্য রাখেন, পশ্চিম বংগরাজ্যের বিজেপির সভাপতি সুভেন্দ অধিকারি,বনগাও লোকসভা আসনের এমপি সান্তনু ঠাকুর, বিধায়ক অশোক কৃত্বনিও বিধায়ক স্বপন মজুমদার।
বিজেপির নেতৃবৃন্দের সভা সমাবেশে বেনাপোল বন্দর বন্ধ করে দেওয়ার হুমকীতে সারাদেশে ব্যবসায়ী ও পাসপোর্ট যাত্রীদের মাঝে আতংক বিরাজ করছে।
গত ২ ডিসেম্বরের বিজেপির সমাবেশের পর থেকে দ’ুদেশের মধ্যে আমদানি রপ্তানি বানিজ্য আরও বেড়েছে। বেনাপোল কাস্টমস হাউসেও রাজস্ব আয়ও গত বছরের তুলানায় বৃদ্ধি পেয়েছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকেই বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে।
ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী শাহ জালাল বলেন,আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি আছেন, যারা চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছেন এটি সম্পূর্ন গুজব। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওপারে ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডাইরেক্টর রাশেদুজ্জামান সজিব নাজির বলেন, বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে গত একমাস ধরে। শুধুমাত্র গতকাল মংগলবার ৪১৮ ট্রাক মালামাল আমদানি হয়েছে ভারত থেকে। অন্যদিকে ভারতে রপ্তানী হয়েছে ১৮৯ ট্রাক মালামাল।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ জানান, দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতে যাওয়ার চেয়ে আসার যাত্রী একটু বেশি। যাত্রীদের কাছ থেকে জানা গেছে ওপারে কোনও সমস্যা হয়নি তাদের। এক শ্রেণীর লোক গুজব ছড়াচ্ছে পাসপোর্ট যাত্রী নিয়ে। আজও সকাল থেকে দুপুর পর্যন্ত ১ হাজার ৮’শ পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছে।
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে দু’মাদকসেবীর কারাদণ্ড
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবী কে কারাদণ্ড দিয়েছেন। বুধবার দুপুরে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট জান্নাতুন ফেরদৌস এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জাহানারা খানমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার দিন সকালে উপজেলার মাগুরখালীর শেখেরটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শেখেরটেক এলাকার সিরাজ মালীর ছেলে চিহ্নিত মাদকসেবী রাজু মালী (২৫) ও একই এলাকার আবু মুছা হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৫) কে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাদের জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১০দিনের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসিল্যান্ডের উপর হামলা: অবৈধ ভবন অপসারণ ও ক্ষমা চেয়ে রেহাই
কালিগঞ্জ প্রতিনিধি
ইজারা বা লিজ ছাড়া অবৈধভাবে নির্মিত সাইদুর বস্ত্রালয়ের ভবনের ছাঁদ অপসারণে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) উপর হামলা এবং স্টাফদের মারপিটের ঘটনায় ফেঁসে গেলেন আলোচিত সেই তিনভাই। অবশেষে অপসারণ ও ভবন ভেঙে দেওয়াসহ জনসম্মুখে ক্ষমা চেয়ে এ যাত্রায় রেহাই পেয়েছে অবৈধ ভবনের মালিক। সরকারি অনুমোদন ছাড়াই নির্মিত একটি ভবন ভেঙে দেওয়া হয়েছে, বাকি ভবন গুলো এক মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়ে অন্যান্য অবৈধ ভবনের উপর অভিযান চলমান থাকবে বলে উপজেলা প্রশাসন ঘোষণা ও হুশিয়ারি বার্তা দিয়েছেন ।
বুধবার( ৪ ডিসেম্বর২৪) বেলা ১২ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহ, থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, সেনা সদস্য, পুলিশ সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উপজেলার প্রাণ কেন্দ্রের অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে সাইদুর বস্ত্রালয়ে অভিযানের সময় এ ঘটনা ঘটে। ওই সময় অবৈধভাবে নির্মিত ভবন গুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় ভবন মালিক সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম, মনিরুল ইসলাম শত শত মানুষের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ,সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এবং সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহার নিকট গত (৩ ডিসেম্বর,) মঙ্গলবারের ঘটে যাওয়া কর্মকাণ্ড নিয়ে লিখিত অঙ্গীকার নামায় স্বাক্ষর করে ক্ষমা ক্ষমাপ্রার্থনা করলে তাদেরকে রেহাই দেওয়া হয়। ওই সময় এসিল্যান্ড ও স্টাফদের উপরে হামলাকারী জড়িত ব্যক্তিরাও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ক্ষমাপ্রার্থনা করেন।
এর আগে লিজ গ্রহণ ছাড়া অবৈধভাবে দোকান ঘর নির্মাণ ও ছাদ ঢালাই করার ঘটনায় স্থানীয় বসন্তপুর (ভূমি) অফিসের তহশীলদার এবং সহকারী কমিশনারের( ভূমি) নিষেধ অমান্য করে রাতারাতি ছাদ ঢালাই দিয়ে ভবন নির্মাণ করে। ভবন অপসারণের জন্য নোটিশ প্রদান করে গত মঙ্গলবার অপসারণ করতে গেলে ভবন মালিক সাইদুল ইসলাম, সিরাজুল ইসলাম এবং মনিরুল ইসলামের নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন দিয়ে ভবন অপসারণ কাজে বাধা ছাড়াও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত বিশ্বাস ও কর্মচারীদের উপর হামলা ও মারপিট করে তাড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে সাইদুলসহ া অর্ধ শতাধিক নারী-পুরুষ ভাড়া করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে নিয়ে বিক্ষোভ করে উল্টো দোকান লুটপাটের অভিযোগ আনে। এ ঘটনায় সরকারি কাজের বাধা দেওয়ায় মামলার প্রস্তুতির খবর জানতে পেরে রাজনৈতিক, ব্যবসায়ী ও সেনা ক্যাম্পের কর্মকর্তাদের হস্তক্ষেপে গতকাল অবৈধ ভবন অপসারণ করা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা থেকে রেহাই দেওয়া হয়।
কুয়েটের প্রো-ভাইস-চ্যান্সেলর ড. শরিফুল আলম
দিঘলিয়া প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস. কে. শরিফুল আলম কে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত তিন (০৩) ডিসেম্বর শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নিয়োগের শর্তে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। প্রো-ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষনিক ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রফেসর ড. এস. কে. শরিফুল আলম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) থেকে ২০০৩ সালে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকসে গ্রাজুয়েশন সম্পন্ন করে ২০০৪ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রভাষক কর্মজীবন শুরু করেন। ২০১০ সালে ইটালির টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ টিরেন্ট থেকে মাস্টার্স সম্পন্ন করেন এবং ২০১৪ সালে ইটালির জেনোয়া বিশ্ববিদ্যালয় হতে বয়োফিজিক্যাল ও ইলেকট্রনিকসে পিএইচডি করেছেন। তিনি পোল্যান্ডের অরসোতে অবস্থিত নিকোলাস কোপারনিকাস এসট্রোনমিক্যাল সেন্টারের রিসার্চ স্কলার ছিলেন। আন্তর্জাতিক জার্নালে তার ৯ টিরও বেশি নিবন্ধ এবং একটি বই প্রকাশিত হয়েছে।
দর্শনা থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৭
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশের হাতে বিভিন্ন ধারার ৭ আসামী গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে থানায় অফিসার ও ফোর্স থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে।এসময় বিভিন্ন ধারার অন্তর্ভুক্ত আসামী পরাণপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ আব্দুলাহ টুইজ (২২), জয়নাল আবেদীনের ছেলে মোঃ ফিরোজ (১৮), গোলাম মিয়ার ছেলে মোঃ সাইদুর রহমান সাঈদ (২৫), আবু বক্করের ছেলে মোঃ সেলিম হোসেন (৪২),আকুন্দবাড়ীয়া গ্রামের মোঃআক্তারুল ইসলামের ছেলে মোঃ ইন্তাদুল (৩৫), শান্তি পাড়ার পর্বত মিয়ার ছেলে মোঃ মোহন (২৫) ও আকন্দবাড়ীয়া গ্রামের আঃ রহমানের ছেলে মাহাবুবুর রহমান জনি (৩৫) কে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের কে চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।
রামপালে আমনের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
রামপাল প্রতিনিধি
তীব্র লবণাক্ততা ও বৈরী আবহাওয়ার মধ্যেও আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের তদারকি ও প্রণোদনার আওতায় বীজ-সার ও উপকরণ প্রদান করায় আশানুরূপ ফলন ঘরে তুলতে পেরেছে কৃষকেরা।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ৮০’র দশক থেকে অপরিকল্পিত চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তন জনিত কারণে বৈরী আবহাওয়ায় আমন আবাদের ফলন আশংকাজনক হারে কমে যায়। বিশেষ করে প্রলয়ঙ্করী আইলা ঝড়ের জলোচ্ছ্বাসে তীব্র লবন পানি কৃষি জমিতে প্রবেশ করার ফলে আমন আবাদ কমতে থাকে। এ সময় রামপালে ২০ থেকে ২৫ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হতো। যা কমে সাড়ে ৮ হাজার হেক্টরে দাঁড়িয়েছে। তবে ২ হাজার সালের পরে এ উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে উজলকুড়, বাইনতলা ও মল্লিকেরবেড় ইউনিয়নে ওয়াপদা বেড়ি বাঁধ থাকায় বোরো আবাদ দিন দিন বাড়ছে। চলতি বোরো মৌসুমে আরও সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হবে। কৃষি বিভাগ থেকে সরকারিভাবে উন্নত জাতের বীজ, সার, উপকরণ প্রদানের পাশাপাশি কৃষকদের পরামর্শ প্রদান করায় ধান উৎপাদনের পরিমাণ বেড়েছে। তাতে করে সার্বিকভাবে এ উপজেলার জনসংখ্যার অনুপাতে খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ।
উপকূলীয় এলাকায় জলবায়ু অভিঘাত মোকাবিলা করে কৃষি খাতকে আবহাওয়া উপযোগী করা হয়েছে। যে কারণে আবাদ কম হলেও ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম জানান, এ বছর আমন আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ৪১৫ হেক্টর জমিতে। তা অর্জিত হওয়ায় ধান উৎপাদন হয়েছে ২৪ হাজার ৪০৩ টন। এর পূর্ববর্তী বছরে (২০২৩-২৪ অর্থবৎসর) ধান উৎপাদন হয়েছিল ২৩ হাজার ৭৮৯ মে. টন। ২০২২-২৩ অর্থবৎসরে উৎপান হয়েছিল ২০ হাজার ৯৯০ মে. টন।
খরিপ-২/২০২৪-২৫ অর্থবৎসরে ১০ টি ইউনিয়নে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের হাইব্রিড ধানের আবাদ করা হয় ৮১০ হেক্টর, উফশী জাতের আবাদ করা হয় ৬ হাজার ৩১০ হেক্টরে ও স্থানীয় জাতের আবাদ করা হয় ১ হাজার ২৯৫ হেক্টরে।
চাষিরা জানান, আগাম বৃষ্টি, আবহাওয়া অনুকুলে থাকা ও কৃষি অফিস থেকে পরামর্শ প্রদান করা হয়েছে। বিনামূল্য উন্নত জাতের ধান ও কৃষি উপকরণ বিতরণ করায় তাদের আবাদ বৃদ্ধি পেয়েছে। এ বছর ধানের দাম ভালো পাওয়ায় ও খড়ের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বাঁচবে বলে জানান সিংগড়বুনিয়া গ্রামের কৃষক এম, এম মহিতুর রহমান। একই কথা জানান বড়দিয়া গ্রামের কৃষক মোন্তাজ মোল্যা।
খুলনা সদর থানা বিএনপির প্রস্তুতি সভা
খবর বিজ্ঞািপ্ত
খুলনা সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে খুলনা সদর থানা বিএনপির প্রস্তুতি সভা বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শেখ আবু সাইদ, শেখ মনিরুজ্জামান মনির, মাহাবুব উল্লাহ সামিম, মোল্লা মশিউর রহমান, মোঃ শফিকুল ইসলাম জলি, মোঃ সালাউদ্দীন মোল্লা (বুলবুল), গাজী আফসার উদ্দীন, মোঃ নুরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বায়েজিদ, মেশকাত আলী, মঞ্জুরুল আলম, মোঃ নাজমুস সাকিব, মোঃ সওগাতুল আলম ছগীর, মোঃ আমিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, শেখ সরোয়ার, জামির হোসেন দিপু, মো. মুরাদ হোসেন প্রমূখ।
সভায় আগামী ১০ ডিসেম্বর শহীদ হাদিস পার্কে সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসুচি গৃহিত হয়। সভা থেকে ৩০নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লার হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
ডুমুরিয়ায় বিএনপি নেতা অরুণ গোলদার বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কেন্দ্রীয় সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি নেতা অরুণ গোলদার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ঘোষিত তফসিলে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বুধবার সকালে অফিস কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিক্ষক শেখ নজরুল ইসলাম তার মনোনয়ন পত্র প্রত্যাহার করায় তিনি নির্বাচিত হন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় বিআরডিবির কেন্দ্রীয় সমিতির আওতায় এ নির্বাচনে ৮টি পদে আগামী ৮ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়। মোট ১০২ জনের ভোটাধিকারে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে গতকাল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সকল পদে মনোনয়নপত্র প্রত্যাহার হয়। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে সরদার আনিসুর রহমান, সাধারণ সদস্য পদে পংকজ মন্ডল, লুৎফর রহমান শেখ ও তরিকুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রাধা কান্ত ঘোষ জানান,২, ৩ ও ৫নং ব্লকে কোন প্রার্থী না থাকায় ওই তিনটি পদ শূন্য রয়েছে।
ডুমুরিয়ায় ওয়ার্ড বিএনপির সম্প্রীতি সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সদর ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দাসপাড়া কারিতাস স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলী রসুল খান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন, কৃষকদল নেতা মোল্লা কবির হোসেন ও যুবদল নেতা মোল্যা মশিউর রহমান। ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মুন্সি নিজামুল করিম বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন আতিয়ার রহমান শেখ, শফিকুল ইসলাম খান,আঃ মান্নান শেখ, খান আবুল কালাম,শাহাজাহান জমাদ্দার, হাবিবুর রহমান খান, নজরুল হালদার, আরজিনা বেগম, পারুল বেগম, মনিরুল ইসলাম, সরোয়ার মোড়ল, দিলীপ গাইন,আবু তালেব শেখ, শিবপদ দাস প্রমূখ।
দাকোপ আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধে সভা ও মানববন্ধন
দাকোপ প্রতিনিধি
“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ^ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপ আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ভারপ্রাপ্ত শম্পা বিশ^াস, আনসার ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, চালনা পৌরসভা বিএনপি আহবায়ক শেখ মোজাফফার হোসেন, এ্যাড়রা বাংলাদেশ দাকোপ ম্যানেজার পল বাড়ৈসহ বিভিন্ন দপ্তর প্রধান নারীনেত্রী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ। সভার পূর্বে উপজেলা সদর চালনা পৌরসভার ডাক বাংলা মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও জলবায়ু সমস্যা নিয়ে মতবিনিময়
দাকোপ প্রতিনিধি
শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও জলবায়ু সংক্রান্ত্র সমস্যাসমূহ নিয়ে দাকোপে উপজেলা পর্যায়ে অংশীজনের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিস ও গনযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগীতায় বুধবার বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় জেলা তথ্য কর্মকর্তা তরুন কুমার মন্ডল।
সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিয়ষক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ভারপ্রাপ্ত শম্পা বিশ^াস, আনসার ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, এসআই প্রদীপ কুরার প্রমুখ।
সাতক্ষীরায় সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে খাদ্য শস্য বিতরণের অভিযোগ
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক এসএম আমিনুর রহমান বুলবুলের বিরুদ্ধে খাদ্য অধিদপ্তরের সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে খাদ্য শস্য বিতরণের অভিযোগ উঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে তার বাবা মুক্তিযোদ্ধা না হয়েও মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরী নেয়ারও অভিযোগ রয়েছে। যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তবে, তিনি খাদ্যশস্য বিতরণে কিছু মিসটেক হতে পারে বলে জানান। এছাড়া তার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা বলে তিনি দাবী করেন।
জানা গেছে, খাদ্য অধিদপ্তরের বিভিন্ন স্থাপনায় মজুদকৃত বস্তার গায়ে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগান সম্বলিত লেখাটি অমোছনীয় কালির সাহায্যে ঢেকে ফেলে (মুছে ফেলে) গুদাম থেকে খাদ্য শস্য বিতরণের জন্য খাদ্য অধিদপ্তরের পরিচালক মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত গত ২৭ নভেম্বর তারিখে ১৩.০১.০০০০.০৮১.৩২.০০১.২৪.২৭৮৭ স্মারকে একটি প্রজ্ঞাপন জারি করেন। ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে যারা এ আদেশ পালনে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
অথচ প্রজ্ঞাপন জারি করার পরও সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক এসএম আমিনুর রহমান বুলবুল এই প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বস্তার গায়ে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগান সম্বলিত লেখাটি কোন প্রকার না মুছেই বস্তাভর্তি এসব চাল সাতক্ষীরা শহরের ৭টি স্থানের খোলা বাজারের (ওএমএস) ডিলারদের মাঝে বিতরণ করছেন। ডিলাররা সেগুলো স্ব স্ব স্পটে নিয়ে সাধারন জনগনের মাঝে বিতরন করছেন।
সরেজমিনে এই প্রতিবেদক রাজারবাগান সরকারী কলেজ রোডস্থ কাটিয়া সরকার পাড়ার ওএমএস ডিলার খালিদ এন্টারপ্রাইজে গিয়ে দেখেন সেখানে মজুদ রাখা ৭/৮ বস্তা চাল রয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি চাল রয়েছে। এসব বস্তার প্রতিটির গায়ে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগান সম্বলিত লেখা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। যা কোন কালি দিয়ে মুছে ফেলা হয়নি।
এছাড়া, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক এসএম আমিনুর রহমান বুলবুলের বিরুদ্ধে তার বাবা যশোর জেলার কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনয়নের পাঁচবাকাবরশী গ্রামের আব্দুল করিমের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে চাকরী নেয়ারও অভিযোগ উঠেছে। উপজেলা মুক্তিযোদ্ধা যাছাই বাছাই কমিটিও মতামত দিয়েছেন তার বাবা কোন মুক্তিযোদ্ধা নয়। এছাড়া বিগত ২৫.০৩.২০২১ সালে মুক্তিযোদ্ধা মন্ত্রানালয় থেকে যে গেজেট প্রকাশ হয় এতে তার বাবার কোন নাম নেই। যা ওই সময়ে দৈনিক সমকাল, দৈনিক জনকন্ঠ, গ্রামের কাগজসহ বিভিন্ন পত্রপত্রিকার নিউজও প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে চাকরী করার অভিযোগে বিভিন্ন দপ্তরের অভিযোগও করেছেন সাতক্ষীরার সাপ্তাহিক পত্রিকার সম্পাদক আবুল কালাম । বিষয়টি নিয়ে সাতক্ষীরার সুশীল সমাজের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা জেলা কৃষকদলের সাবেক আহবায়ক মোঃ আহসানুল কাদির স্বপন জানান, পতিত সরকারের দোসর সাতক্ষীরা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক এসএম আমিনুর রহমান বুলবুলের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরী নেয়াসহ বিভিন্ন অভিযোগের কথা তিনি লোক মুখে শুনেছেন। তবে, সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে সর্বশেষ তিনি যেটা করছেন খাদ্য অধিদপ্তরের বিভিন্ন স্থাপনায় মজুদকৃত বস্তার গায়ে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগান সম্বলিত লেখাটি অমোছনীয় কালির সাহায্যে ঢেকে ফেলার কথা থাকলেও তিনি সেটা মানছেন না। এটা খুবই দুঃখজনক। তিনি এসময় তার অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক এসএম আমিনুর রহমান বুলবুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, নতুন করে যে খাদ্যশস্য কেনা হবে সেগুলোতে ওই লেখা থাকবেনা। তবে, যে গুলো মজুদ রয়েছে সেগুলো মুছে ফেলে বিতরনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বস্তার উপর সিল মেরে ওই লেখা গুলো ঢেকে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তবে, শতভাগ সম্ভব হচ্ছেনা। কিছু মিছটেক হতে পারে। তবে, আপনি বলছেন যখন এবার থেকে দেখে দেয়া হবে। এছাড়া তার বাবা মুক্তিযোদ্ধা না হয়েও তিনি মুক্তি যোদ্ধা কোটায় চাকরী করছেন কিনা ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সঠিক নয়। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। বিগত ১০.০২.১৯৭২ সালে আমার বাবা আতাউল গণি স্বাক্ষরিত মুক্তিযোদ্ধার সার্টিফেকেট পেয়েছেন। মুক্তিযুদ্ধের পর আমার বাবা এক বছর পুলিশে চাকরীও করেছেন বলে তিনি দাবী করেন।
বাগেরহাটে মটর শ্রমিকদেরকে বিনামূল্যে পরিচয় পত্র বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আন্ত:জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি:৬১৮) এর সকল সদস্যদের বিনা ম্যূলে পরিচয় পত্র বিতরণ শুরু করেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের লিচুতলা এলাকায় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শামিম খান।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: হেদায়েত হোসেন হাওলাদার, সিনিয়র সহ- সভাপতি মো: আরশাফ হোসেন আশা, সহ-সভাপতি মো: রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক মিলন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন মিলন, প্রচার সম্পাদক মো: সাদ্দাম হোসেন মোড়ল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আব্দুল কাদের, লাইন সম্পাদক মিনা আনিসুর রহমান ও খোকন শেখ প্রমুখ।
শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, পরিচয়পত্র শ্রমিকদের অধিকার। এটা পূর্বে ২ থেকে ৩ শত টাকা দিয়ে নিতে হতো এটা শ্রমিকদের অধিকার কেন টাকা দিয়ে নিতে হবে। এজন্য আমাদের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বিনামূল্যে শ্রমিকদের পরিচয়পত্র বিতরণ করেছি।
ইউনিয়নে শ্রমিকদের পরিচয়পত্রের জন্য যে নির্দিষ্ট ফী রয়েছে, তা আমরা নিজস্ব তহবিল থেকে প্রদান করব।
বাসস্ট্যান্ড নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, বাগেরহাট বাস শ্রমিক ইউনিয়ন থাকবে মাদক মুক্ত। কোন চাঁদা বাজি থাকবে না এই ইউনিয়নে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।
তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি
খুলনাঞ্চল রিপোর্ট
দেশের ৪৮ শতাংশই তরুণ জনগোষ্ঠীকে তামাকের বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে ঢাকা আহছানিয়া মিশন।
বুধবার সকালে আহছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান স্বাক্ষরিত ওই চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়।
চিঠির মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইনে প্রস্তাবিত সংশোধনীগুলো তুলে ধরা হয়। বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে এফসিটিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত খসড়ায় যে বিষয়গুলো প্রস্তাব করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো- সকল পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করা, তামাকজাতদ্রব্যের বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সিএসআর কর্মসূচি পুরোপুরি নিষিদ্ধ করা, তামাকজাত দ্রব্যের প্যাকেট/কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কবিহীন এবং খোলা ধোঁয়াবিহীন তামাকজাতদ্রব্য বিক্রি নিষিদ্ধ করা এবং ই-সিগারেটসহ সকল ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস্ পুরোপুরি নিষিদ্ধ করা।
প্রস্তাবিত এই সংশোধনী গুলো দ্রুত পাস হলে বছরে ১ লক্ষ ৬১ হাজার অর্থাৎ দৈনিক ৪৪২ জন মানুষের প্রাণ রক্ষা হবে।
বাংলাদেশ বিশ্বের ১ম দেশ হিসেবে ২০০৩ সালে তামাক নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তি ডব্লিওএইচও ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (ডঐঙ ঋঈঞঈ) স্বাক্ষর করে। ২০০৫ সালে এফসিটিসি-এর বাধ্যবাধকতায় তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়। বিশেষত ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধকরণের ক্ষেত্রে বাংলাদেশ যথাক্রমে ‘খারাপ’ ও ‘মধ্যম’ স্তরে রয়েছে।
এ ছাড়া সিগারেট ব্যবসায়ীদের নানান রকম অপপ্রচারের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহ্বানও জানায় ঢাকা আহছানিয়া মিশন। তামাক কোম্পানিগুলো তাদের সুবিধার্থে প্রচারণা চালায় যে, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন পাস হলে রাজস্ব কমে যাবে। কিন্তু সঠিক চিত্রটি সম্পূর্ণ বিপরীত। এমন অপপ্রচার জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে মোটেও সমর্থন করে না। বাংলাদেশে ২০০৫ সালে যখন তামাক নিয়ন্ত্রণ আইন পাস হয়, সে বছর তামাক হতে রাজস্ব ছিলো ২ হাজার ৮৮৮ কোটি টাকা। পরবর্তী অর্থবছর ২০০৫-৬ এ রাজস্ব আদায় হয় ৩ হাজার ৩৫১ কোটি টাকা। ২০১৩ সালে যখন আইনটি সংশোধন হয়, সে বছর তামাক থেকে সরকারের রাজস্ব আয় ছিল ১০ হাজার ১৭০ কোটি টাকা।
এছাড়া তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত খসড়া আইন পাশ হলে তরুণদের সুরক্ষার পাশাপাশি অধূমপায়ীদের সুরক্ষা প্রদান ও নতুনদের ধূমপান থেকে নিবৃত্ত করা সহজ হবে। তাই তামাকমুক্ত সুস্থ জাতি গঠনে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানায় ঢাকা আহছানিয়া মিশন।
ভোমরা সীমান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও লংমার্চ
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশী সহকারী হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে হামলা ও ভাংচুরের ঘটনায় সাতক্ষীরায় বিক্ষোভ ও লংমার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সামনে থেকে একটি বিক্ষোভটি মিছিল বের করে হয়ে ভোমরা স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্ট ভারত অভিমুখে এ লংমার্চ শুরু করে তারা। পরে ভোমরা জিরো পয়েন্টে শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ভারত অভিমুখে দাঁড়িয়ে ‘দিল্লি¬ না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’ দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’সহ বিভিন্ন সেøাগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে বলেন। একই সাথে তারা বাংলাদেশী হাইকমিশনে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানান। এ সময় সেখানে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারিখ ইসলাম, সিয়াম হোসেন, সুহাইল মাহদীন সাদী, মুশফিকুর রহমান রিজভি, ওলিউল্লাহ ওমর, তাসনিম রাহাত, আল শাহারিয়ার রুমন, নাজমুল হাসান প্রমুখ।
ঝিনাইদহে কৃষক দলের আনন্দ মিছিল
ঝিনাইদহ প্রতিনিধি
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নির্দোষ সব আসামি খালাস পাওয়াই এবং সদর উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের নতুন আহবায়ক কমিটি দেওয়ায়
ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর কৃষক দল আনন্দ মিছিল করেছেন। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের পায়রা চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব ইবাদত হোসেন, যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন জন, পৌর কৃষক দলের যুগ্ম-আহবায়ক শুকুর আলী মোংলাসহ শতাধিক নেতাকর্মী।
স্থানীয় পর্যায়ে দক্ষ উদ্যােক্তা তৈরির লক্ষ্যে সাতক্ষীরায় অবহিতকরণ সভা
কালিগঞ্জ প্রতিনিধি:
স্থানীয় পর্যায়ে তরুণ তরুণীদের দক্ষ উদ্যােক্তা তৈরির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর-২০২৪) আন লকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। ব্র্যাকের জেলা সমন্বয়ক এ.এম.কে মোঃ আশরাফুল মাশরুদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, ব্র্যাকের জেলা ব্যস্থাপক মাজারুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ব্রাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
কালিগঞ্জে রোমানিয়া প্রবাসীর অফিসে হামলা চালিয়েছে দুবৃত্তরা
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুরের গড়ুইমহল মানবকল্যান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও রতনপুর,আশার বৃত্ত সংস্থার উপদেষ্টা রোমানিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ আলমগীর হোসেনের অফিসে হামলা করেছে দুবৃত্তরা। ঘটনাটি উপজেলার রতনপুর বাজারে চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় তার নিজস্ব কার্যালয়ে ঘটেছে। সরেজমিন সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাত আনুঃ ১০টার দিকে অফিসে সভা চলাকালে মার্কেটের নিচে থেকে ৮/১০ জনের দুবৃত্ত অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময়ে অফিসের থাই গ্লাস ভেঙ্গে রুমের ভিতরে ছড়িয়ে পড়ে। আকর্ষিক এহেন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে শেখ আলমগীর হোসেন সহ সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা সমন্বয়কারী ও বেসকারী উন্নয়ন সংস্থার কর্মী এবং কর্মকর্তাবৃন্দ। প্রতি বছরের ন্যায় এবছরেও উপজেলা এলাকায় শীতার্ত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষে প্রস্তুতি সভা চলছিলো। ঠিক এসময়ে সম্পুর্ন পরিকল্পিত ভাবে ন্যক্কারজনক এ হামলা চালায় দুবৃত্তরা।এ ঘটনায় ঐ রাতেই কালিগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন শেখ আলমগীর হোসেন।
কালিগঞ্জ পিএফজি’র অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জে পিএফজি’র আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা পিস অ্যাম্বাসেডর ডা. শেখ সফিকুল ইসলাম (বাবু) সভাপতিত্বে বুধবার (০৪ ডিসেম্বর ২০২৪) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য ও বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন পিএফজির উপজেলা সমন্বয়ক সুকুমার দাশ বাচ্চু। সভায় ক্রিয়েট ক্যাডার অব লিডার্স ফর ফিউচার ডেমোক্যাটিক এন্ড পিসফুল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ, সামাজিক কর্মসূচি বাস্তবায়ন ও পিস ইভেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা অঞ্চলের এরিয়া কো অরডিনেটর এস.এম রাজু জবেদ। সভায় বক্তব্য রাখেন সুজন সভাপতি ও পিএফজি সদস্য, শেখ সাইফুল বারী সফু, সুজন সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাবেক অ্যাম্বাসেডর ও পিএফজি সদস্য এম হাফিজুর রহমান শিমুল, পিএফজি সদস্য এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, প্রভাষক সাইফুল ইসলাম, ইউপি সদস্য লাইলি পারভীন, মাহফুজা খানম খুকু,
হাফেজ মোঃ আব্দুল গফুর, এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহীম, প্রভাষক মহিবুল্লাহ, কনিকা সরকার, মিলন কুমার ঘোষ, ইলাদেবী মল্লিক, শান্তি গোপাল চক্রবর্তী, পারভেজ হোসেন ও শেখ আব্দুল্লাহ প্রমুখ। পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) ’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় পিএফজির সদস্যবৃন্দ গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পরে বর্তমান রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে শান্তি ও সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করার লক্ষ্যে বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।










































