Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

50
ধুন্দুল ফুলের মধু খেতে মগ্ন একটি প্রজাপতি। বিল পাবলা, ডুমুরিয়া , খুলনা

চুয়াডাঙ্গায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
দামুড়হুদা প্রতিনিধি
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।পরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

নড়াইলে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধি জনগণ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও সমাজ সেবা আধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনাসভা ও ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকায়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদারসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। এ সময় প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে ১টি ট্রাই সাইকেল, ৩০টি হুইল চেয়ার, ৩ টি কর্ণার চেয়ার, ১টি ওয়াকার সহায়ক উপকরণ বিতারণ করা হয়।

মাগুরায় জাতীয় প্রতিবন্ধী দিবস
মাগুরা প্রতিনিধি
মাগুরায় নানা আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়। “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় মাগুরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ “চাঁদের হাট” মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ও মাগুরা জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন মাগুরা জেলা সমাজসেবার উপপরিচালক মোঃ জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, মাগুরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, বিশিষ্ট সমাজসেবক ও ইতিহাসবিদ ডাঃ তাসুকুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম শফিক, মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি সাংবাদিক মোঃ ফারুক আহমেদ, এশিয়া বাণীর মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক রনি আহমেদ রাজু, সিয়া সিডের শ্রেষ্ঠ কৃষক মোঃ আক্কাস আলী, কচিকাঁচার মেলা পরিচালক রোকেয়া খাতুন, মাগুরা সদর উপজেলা সমাজসেবা অফিসার ঝুমুর সরকার প্রমুখ।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ফোনে আসা ওটিপি নম্বর কাউকে বলবেন না এবং কেউ যদি ফোন করে ওটিপি নাম্বার চাই তাহলে তাৎক্ষণিকভাবে সমাজসেবা অফিসকে জানাবেন।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতায় অনেক লোক আহত হয়ে পঙ্গুত্ব জীবন ধারণ করছে আপনার এবং সমাজে আরো প্রতিবন্ধীর সংখ্যা বেড়ে গেছে। বাল্যবিবাহ বন্ধ করে সঠিক বয়সে বিবাহ দিতে হবে। মাগুরায় ২০১৩ সাল থেকে থেরাপি দেওয়া শুরু হয়েছে ৬ হাজার ৬৪ জনের থেরাপি সেবা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়।
মাগুরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান জানান, আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে মাগুরার ৪ টি উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে ৫০ টি হুইল চেয়ার ও ৭ টি ট্রাইসাইকেল ও ২ টি টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে। মাগুরা সদর ও পৌরসভায় ২০টি হুইল চেয়ার, ১ টি ট্রাইসাইকেল ও ২টি টয়লেট চেয়ার, শালিখা উপজেলায় ১০ টি হুইল চেয়ার ও ১টি ট্রাইসাইকেল, মহম্মদপুর উপজেলায় ১০ টি হুইল চেয়ার ও ৪টি ট্রাইসাইকেল ও শ্রীপুর উপজেলায় ১০ টি হুইল চেয়ার ও ১টি ট্রাইসাইকেল দেওয়া হয়।
প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।

মাগুরায় কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ
মাগুরা প্রতিনিধি
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (হাইব্রীড)-এর বীজ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর এর বাস্তবায়নে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কৃষি অফিসার আমিনুল, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, মাগুরা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলী আশরাফ সহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, কৃষক কে ধানের বীজ বিতরণ একটা উৎসাহ মূলক কাজ। তিনি সদর উপজেলার সমস্ত কৃষকদেরকে অধিক ফলনের জন্য হাইব্রিড ধানের বীজ জমিতে ব্যবহার করে ধান উৎপাদনের আহবান জানান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির বলেন, মাগুরা সদর উপজেলার পৌরসভার ৯ ওয়ার্ড ও ১৩ ইউনিয়নের ২৬৩০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হচ্ছে। এসএল ৮ এইচ সুপার হাইব্রিড (এফ১) ধানবীজ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং এসএল এগ্রিটেক কর্পোরেশন (ফিলিপাইন) এর হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
কয়রা প্রতিনিধি
কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় কয়রা সদরে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক আব্দুর রউফ এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা উপজেলা যুব দলের আহবায়ক শরিফুল আলম, সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, মহারাজপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, কয়রা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রনেতা মহাসিন আলম ,গনঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আরাফাত,সাবেক ছাত্র নেতা আব্দুল হাই সিদ্দিকী,কয়রা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারন সম্পাদক আসমাতুল্লাহ-আল-গালিব,কয়রা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন টিটু,ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক বেলাল হোসেন, কয়রা ব্লাড ও ফুড ব্যাংকের সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ,তৌহিদুল ইসলাম প্রমুখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখার সিংড়া-তিলখড়ী হাই স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সোহেল মুন্সী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন।তিনি সকলকে একত্রিত হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।আগামীতে যাকে মনোনয়ন দেয়া হয় তাকেয় ধরনের শীষে ভোট দিতে বলেন।একই সাথে তিনি আওয়ামিলীগ ও তার দোসরদের সাথে সকলকে সম্পর্ক বিছিন্ন করতে বলেন।এবং বিচারের নামে চাঁদাবাজি বন্ধ করতে বলেন।
প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ।
সঞ্চালক ছিলেন শালিখা উপজেলা ছাত্রদের সিনিয়র যুগ্ম আহবায়ক শ্রী পরেশ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদের সাধারণ সম্পাদক এসএম আবু তাহের সবুজ।
আয়োজনে ছিলো শালিখা উপজেলা ১নং ধনেশ্বরগাতী ইউনিয়নের যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ।

দাকোপে সুশীলনের আয়োজনে লবি এন্ড এ্যাডভোকেসি সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপে সুশীলনের আয়োজনে লবি এন্ড এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ম্যানগ্রোভ ফরেস্ট ক্লাইমেন্ট চেঞ্জ এন্ড লাইভলিহুড প্রকল্পের আওতায় এবং ল্যান্ডেসা’র অর্থায়নে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্পের সমন্বয়কারী নুরনবী প্রিন্স। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা শেখ আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার স্নিন্ধা শোঘ, সুশীলনের উপজেলা ম্যানেজার মিস রওশানা, কমিউনিটি অর্গানাইজার ইভা বিশ^াস, দীপা বিশ^াসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক বৃন্দ।

দাকোপে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কন্টিজেন্ট কমান্ডার ক্যাপ্টেন ঋদ্দ আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, ওসি তদন্ত ইদ্রিস আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফফার হোসেন, সদস্য সচিব আল আমীন সানা, উপজেলা জামায়তে ইসলাম সভাপতি মাওলানা আবু সাইদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ওয়াহিদুজ্জামান, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা অধ্যক্ষ অজিহুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা ইলিয়াছ হুসাইন, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজীসহ বিভিন্ন জিও এনজিও প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

কালিগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর ত্রৈমাসিক সভা
কালিগঞ্জ প্রতিনিধি
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় কালিগঞ্জ ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈ মাসিক সভা মঙ্গলবার (০৩ডিসেম্বর) বিকাল ৩ টায় কালিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ওয়াইপিএজি এর সহ- সমন্বয়ক আকাশ দাশ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর সমন্বয়ক পারভেজ ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়াইপিএজি সমন্বয়ক শেখ পারভেজ ইসলাম। সভায় ক্রিয়েট ক্যাডার অব লিডার্স ফর ফিউচার ডেমোক্যাটিক এন্ড পিসফুল বাংলাদেশ প্রশিক্ষণ, সামাজিক কর্মসূচি বাস্তবায়ন ও পিস ইভেন্ট বিষয়ে বিস্তারিত অঅলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা অঞ্চলের এরিয়া কো অরডিনেটর এস. এম রাজু জবেদ। সভায় বক্তব্য রাখেনে পিএফজি কো অরডিনেটর সুকুমার দাশ বাচ্চু, পিএফজি সদস্য শান্তি রঞ্জন চক্রবর্তী, এম হাফিজুর রহমান শিমুল, এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, শেখ আনোয়ার হোসেন, শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ।

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ মাসে ১৩ হাজার রোগীকে সেবা প্রদান
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্য কমপ্লেক্সে তীব্র ডাক্তার সংকটের পরেও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেনের দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনাই গত ১১ মাসে ১১৩ সিজারিয়ান অপারেশনসহ প্রায় ১৩ হাজার রোগীকে স্বাস্থ সেবা প্রদান করা হয়েছে। যা গড়ে প্রতিদিনে ১হাজারের বেশী রোগীকে বিভিন্ন প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তার পরেও পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে অনেকেই।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, ভৌগোলিক কারণে সীমান্তবর্তী যশোর সাতক্ষীরা ও খুলনাসহ তিন জেলার ৫ উপজেলার মোহনায় অবস্থিত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি । যার ফলে কেশবপুরসহ যশোরের মনিরামপুর, খুলনার ডুমুরিয়া এবং সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া উপজেলাসহ সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম থেকে কেশবপুরের দুরত্ব কম থাকায় এসব অঞ্চলের রোগীরা চিকিৎসা সেবা নিতে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসে। যে কারণে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কেশবপুর রোগীর চাপ বেশী থাকে। তার উপর আবার রয়েছে তীব্র ডাক্তার সংকট। গুরুত্বপুর্ণ এই চিকিৎসা কেন্দ্রটিতে ৩১জন ডাক্তার থাকার নিয়ম থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ১৭জন। আর ১৭জন ডাক্তার দিয়ে এতো রোগীকে চিকিৎসা সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় কর্তব্যরত ডাক্তারদের। ফলে সেবা বঞ্চিত হচ্ছে দুরদুর্দান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা সাধারন রোগীরা। তাই সংশ্লিষ্ট প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি ভুক্তভোগীদের এটাই দাবী তিন জেলার মোহনায় অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে শুন্যপদে দ্রুত ডাক্তার ও নার্স নিয়োগ প্রদান করে সেবার মান উন্নত করা হোক।
ডাক্তার সংকট নার্স সংকটসহ নানা সীমাবদ্ধতার মধ্যেও চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর মাস পর্যান্ত এই হাসপাতালে ইনডোরে ১হাজার ২৬জন, আউটডোরে ৯হাজার ৫২৫জন, কুকুরেকামড়ানো ১হাজার ৭৩৪জন, আলাদা ওয়ার্ডে ৫জন কুষ্ঠো রোগী ও ৩৩৭জন যক্ষা রোগীর চিকিৎসা প্রদান এবং ১১৩ সিজারিয়ান অপারেশনসহ ১২হাজার ৭৪০জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এছাড়া এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম, প্যাথলোজী সেবা, ডেঙ্গু, চক্ষু চিকিৎসাসহ ১০হাজার ২৭৪জন কিশোরী ও শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এইচপিভি ভ্যাকসিনেশন আওতায় টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, ডাক্তার সংকট থাকায় রোগীর চাপ সামলাতে নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত সময় সেবা প্রদান করা হয়।
জেলা সিভিলসার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোর মধ্যে কেশবপুর রোগীর চাপ বেশী বিষয়টি আমরা জানি। আমি সরজমিনে দেখেছি কেশবপুর প্রচুর রোগী আসে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাছাড়া ডিজি মহোদ্বয় এসেছিলেন তাকেও বিষয়টি জানানো হয়েছে। নিয়োগ হলে ডাক্তার সংকটের দ্রুত সমাধান হবে।

ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইন্দুরকানী প্রতিনিধি
ইন্দুরকানীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ আল-আমিন হাওলাদারের আড়াই বছর বয়সী শিশুপুত্র আরমান হাওলাদার বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা তাকে বাসায় দেখতে না পেয়ে অনেক খোজাখুজির পর পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি প্রদান
বাগেরহাট প্রতিনিধি
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরবর্তীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ক্যাবের বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বলেন, সামপ্রতিক সময়ে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেয়েছে। বিশেষত আলু, পেঁয়াজ, সবজি এবং সয়াবিন তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের নাভিশ্বাস অবস্থা। এছাড়াও সামপ্রতিক বছরগুলোতে নভেম্বর মাসে এমন চড়া দামে আলু বিক্রি হতে দেখা যায়নি। মূলত আলুর হিমাগার পর্যায়ে হিমাগার মালিক, বেপারী ও কমিশন এজেন্টসদের কারসাজিতে হাতবদল ও সরবরাহ নিয়ন্ত্রণের কারণেই এবার আলুর দামের এই উর্ধ্বগতি। হিমাগারে বিপুল মজুদ থাকলেও স্থানীয় কমিশন এজেন্টস ও আড়তদাররা নানা অজুহাতে দাম বাড়িয়ে অস্থিরতা তৈরী করছেন। আবার দাম নিয়ন্ত্রণ বা আলুর সরবরাহ স্বাভাবিক রাখতে হিমাগার ও আড়তদার পর্যায়ে যথাযথ তদারকি নাই। আর এই তদারকি না থাকায় আলুর মতো পেঁয়াজের দাম ও অনেক বেশি। মানববন্ধনে বক্তৃতা করেন ক্যাবের সভাপতি সাংবাদিক বাবুল সরদার, সাধারন সম্পাদক অরিন্দম দেবনাথ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, জাতিয়তা বাদী আইনজিবী ফোরামের সভাপতি মোশারেফ হোসেন মন্টু, সাংবাদিক শাহ্ আলম টুকু, ইয়ামীন আলী, নারীনেতৃ শিল্পী আক্তার প্রমূখ।
এপরিস্থিতি সরকারি বাজার তদারিক সংস্থা গুলোকে কঠোরভাবে আইন প্রয়োগ না করলে জনভোগান্তি কমবে না। পরে জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাচান কাছে স্মারকলিপিতে ৮দফা দাবিনামা পেশ করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাবের নেতৃবৃন্দরা ।

ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী জনসচেতনতামূলক সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ ও পুশিং বিরোধী জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। বক্তব্য রাখেন ওসি মোঃ মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,ইন্সটেক্টর মোঃ মনির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ , সাংবাদিক মাহাবুবুর রহমান,মেরিন ফিশারিজ কর্মকর্তা অসিত কুমার সরকার, আড়ং মালিক আতিয়ার রহমান শেখ, শরিফুল ইসলাম,আরাজ আলী খান, ডিপো মালিক শাখাওয়াত হোসেন সাকি,পিয়াস মন্ডল প্রমুখ।

ডুমুরিয়ায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সম্প্রীতি সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সদর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সাজিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ হাই গাজী। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন।
বক্তব্য দেন শাহাজাহান জমাদ্দার, আতিয়ার রহমান শেখ, শফিকুল ইসলাম খান, নজরুল হালদার, আঃ মান্নান শেখ, দেলোয়ার হোসেন, হাফেজ মতিয়ার রহমান, মাষ্টার সেলিম হালদার, আরজিনা বেগম, শেখ আব্দুল আজিজ, পারুল বেগম, মনিরুল ইসলাম, জামিনুর শেখ,আরিফ শেখ,আলী রসুল, সরোয়ার মোড়ল, ইলিয়াস হোসেন, ডাঃ জিয়াউর রহমান, আঃ খালেক, ফিরিদুল ইসলাম,এনায়েত আলী,আবু তালেব,কাজী নাহিদ,আকবর খান,মাহাবুর মোড়ল, আনিসুর রহমান, রিপন হোসেন, মোঃ আমান উল্লাহ, আজিমুল মোল্লা, রেজাউল করিম, প্রভাষ মন্ডল,মহব্বত হালদার প্রমূখ।

ফকিরহাটে কৃষক সমাবেশ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে মংগলবার (৩ ডিসেম্বর) বিকাল চারটায় সমাবেশটি বেতাগা বাজার খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বেতাগা ইউনিয়ন শাখার সভাপতি মো: ফেরদাউস মোড়ল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক কাজী আমিনুর রহমান মিনু, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা প্রমুখ।
ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনজুরুল ইসলাম এর সঞ্চালনায় কৃষক সমাবেশ অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা বিএনপির আহবায়ক মো: শহীদুল ইসলাম ফকির,কৃষক দল আহবায়ক শেখ ফিরোজ হোসেন, সদস্য সচিব মোড়ল জাকির হোসেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংগসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও কৃষকগন উপস্থিত ছিলেন।

কেশবপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদর সাথে ঐক্যজোট নেতৃবৃন্দের মতবিনিময়
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের দিকনির্দেশানায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওই সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলার আটন্ডা মাধ্যমিক বিদ্যালয়, তেঘরী মাধ্যমিক বিদ্যালয়, টিটা বাজিতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পরচাক্রা মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ারই এস বি এল মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।
মত বিনিময়কালে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসান, সহ-সভাপতি আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, কলেজ শাখার সভাপতি মনিরুজ্জামান, মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি মতিয়ার রহমান, জোট নেতা হাফিজুর রহমান প্রমূখ।

রামপালে নবপল্লব প্রকল্পের অবহিকরণ কর্মশালা
রামপাল প্রতিনিধি
রামপালে নবপল্লব প্রকল্পের এক অবহিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিকরণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। এ সময বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম, এ সবুর রানা, নবপল্লবের টেকনিকাল এডভাইজার মোজাম্মেল হক (ডিএসকে), কেয়ার’র রিজিওনাল ম্যানেজার লুৎফা পারভীন, মনিটরিং কর্মকর্তা মাসুদ করিম (ডিএসকে), অরুন গাঙ্গুলী, ফিল্ড ম্যানেজার নুসরাত জাহান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও এনজিও’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
নবপল্লব সুন্দরবনের পরিবেশগত সংকটাপন্ন এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ও জলবায়ু অভিঘাত মোকাবেলার সক্ষমতার বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে জীবাশ্ম জালানির ব্যবহারে নিরুউৎসাহিত করা এবং নবায়নযোগ্য জালানির ব্যবহার বৃদ্ধি করা, স্যানিটেশন, সুপেয় পানি, পরিবেশ প্রতিবেশ রক্ষায় খাল খননসহ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হবে বলে কর্মশালায় অবহিত করা হয়।

চুয়াডাঙ্গায় ৩ ইউপি সদস্যসহ বিএনপি নেতার নামে মামলা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে চুরি করে সরকারি গাছ কাটার অভিযোগে তিন ইউপি সদস্যসহ স্থানীয় এক বিএনপি নেতার নামে মামলা দায়ের হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলা পরিষদের সার্ভেয়ার সামসুল আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন।
এর আগে রোববার (১ ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে জেলা বন বিভাগ, জেলা পরিষদ ও স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যান। এরপরই গাছগুলো জেলা পরিষদের অন্তর্ভুক্ত হওয়ায় জেলা পরিষদের সার্ভেয়ার সামসুল আলম গাছগুলো জব্দ করেন।
মামলার আসামিরা হলেন, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হক ওরফে লিটু, সাইদ খোকন, হাফিজুর রহমান ও ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কালুপোল গ্রামস্থ কালুপোল হইতে গড়াইটুপি রাস্তার উভয় পাশে থাকা চুয়াডাঙ্গা জেলা পরিষদের মালিকানাধীন বেশকিছু শিশু এবং মেহগনি গাছ আছে। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুমানিক সকাল ৮টা থেকে গত রোববার (১ ডিসেম্বর) তারিখ দুপুর ২টার মধ্যে যেকোনো সময় উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাতনামা কয়েকজন চুয়াডাঙ্গা জেলা পরিষদের অনুমতি ব্যাতীত রাস্তার উভয় পাশে থাকা মোট ৮টি শিশু ও মেহগনি গাছ কেটে নিয়ে যায়। যাহা অনুমান মূল্য তিন লাখ টাকা।
অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল হক ওরফে লিটু বলেন, গত কয়েকদিন আগে চিত্রা নদীর পাড়ে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নামে রেজিস্ট্রি জমিতে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হয়। এই পরিষদের দরজা জানালার জন্য সব ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই গাছ কাটা হচ্ছিল। তবে বিষয়টি এতো দূর যাবে জানতাম না।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, মামলা রুজু সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা অভিযুক্তদের শনাক্ত করতে পেরেছি। সোমবার মামলার এজাহার থানায় জমা দেওয়া হয়েছে।

নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথকর্মী সভা
নড়াইল প্রতিনিধি
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের দিক নির্দেশনামূলক যৌথকর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পল। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম. তমাল আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান ও যুগ্ন সাধারন সম্পাদক মো. সোহেল রানা। অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন যুবদলের জেলা সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা সভাপতি মো: ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি।

জমি নিয়ে বিরোধে ভেঙে ফেলা হচ্ছে আ.লীগ কার্যালয়
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে জমির মালিকানা দাবি করে সেখানে স্থাপিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ওই জমির প্রকৃত মালিক দাবি করে মরহুম আব্দুল হামিদ খানের ওয়ারিশগণ কার্যালয়টি ভেঙে ফেলছেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্রয়সূত্রে ওই জমি তাদের। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
তবে এসব উপেক্ষা করেই কার্যালয়ের দ্বিতল ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।
জানা গেছে, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি পৌর শহরের পাঁজিয়া সড়কের উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের পাশে অবস্থিত। চার শতক জমিতে ২০১১ সালে দোতলা ভবন নির্মাণ করে দলটি কার্যক্রম চালিয়ে আসছিল। এর পাশেই পরবর্তীতে স্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখান থেকে দলের বিভিন্ন কর্মসূচি পালন করতেন। তবে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনের চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়।
সরেজমিনে মঙ্গলবার দেখা যায়, দ্বিতল এ ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। ভবনের সামনে ‘দেওয়ানী ৮১/১১ নং মোকদ্দমায় বিজ্ঞ সহকারী জর্জ কেশবপুর, যশোর আদালতের বিগত ইংরেজি ২১/০৮/২০১৬ তারিখের রায় ও ২৮/০৮/২০১৬ তারিখের ডিক্রি মূলে মরহুম আব্দুল হামিদ খানের ওয়ারিশ গং এই জমির মালিক’-লেখা সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া আরেকটি ব্যানারে ‘এই জমির প্রকৃত মালিক মরহুম আব্দুল হামিদ খান এর ওয়ারিশগণ- মরহুম সামসুদ্দোহা খান এর ওয়ারিশগণ, শামসুল আরেফিন খান, শামসুল হুদা খান, শামসুল হক খান, নূরুজ্জামান খান, মরহুম হাসিনা বানুর ওয়ারিশগণ, সাকিনা বানু, রশিদা বানু, খালেদা বানুর নাম রয়েছে।
মরহুম আব্দুল হামিদ খানের ছেলে শামসুল আরেফিন খান ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। তিনি বর্তমানে আমেরিকা প্রবাসী।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ২০১০ সালে আকরাম হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা দিয়ে চার শতক জমি কেনা হয়। পরে ওই স্থানে দ্বিতল ভবন নির্মাণ করে দলীয় কার্যালয় তৈরি করা হয়।
এরপর ভবনের জায়গা নিয়ে মরহুম আব্দুল হামিদ খানের ওয়ারিশগণ আদালতে মামলা করেন। এ মামলার বিরুদ্ধে তারা আপিল করেছেন। ৫ আগস্টের পর ওই ব্যক্তিরা দলীয় কার্যালয়টির চারপাশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখে। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান অবস্থায় কার্যালয়ের ভবনটি ভেঙে দেওয়া হচ্ছে।
মরহুম আব্দুল হামিদ খানের ছেলে নূরুজ্জামান খান বলেন, ‘ওই জমিটি আমার বাবার। আমরা প্রকৃত মালিক। যে কারণে জমির মালিকেরাই ভবনটি ভেঙে ফেলছে।’

নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথকর্মী সভা
নড়াইল প্রতিনিধি
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের দিক নির্দেশনামূলক যৌথকর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পল। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম. তমাল আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান ও যুগ্ন সাধারন সম্পাদক মো. সোহেল রানা। অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন যুবদলের জেলা সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা সভাপতি মো: ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি।

খানজাহান আলী থানা বিএনপির আলোচনা সভা ও দোয়া
ফুলবাড়ীগেট প্রতিনিধি
২১ আগস্ট মিথ্যা ষড়যন্ত্রমূলক গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমান কে অব্যাহতি দেওয়ায় ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় আলোচনা ও দোয়ার অনুষ্ঠান খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দ উদ্যোগে গতকাল সন্ধায় ইস্টার্ন জুট মিলস এর সামনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিয়া ইমলাখ হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী। বক্তৃতা করেন মোঃ রফিকুল ইসলাম শুকুর,আ: রব মুন্সি, সৈয়দ শাহজাহান আলী, গোলজার হোসেন, আব্দুল হালিম, কাজী আব্দুল ওয়াহাব, শেখ নাসির উদ্দিন, মোহাম্মদ আরিফুর রহমান, আজগার আলী, লুৎফর হোসেন, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ সুজা, মোঃ ফখরুল ইসলাম,পেয়ার আলী,পিন্টু তালুকদার, মোহাম্মদ খয়বার হোসেন, মোঃ পলাশ, মোল্লা সোলায়মান হোসেন, মোঃ জামাল হোসেন, আসাদুল ইসলাম, রিয়াজ, জাবেদ শেখ, দিদার, মোঃ রনি, ইমরান,নিজাম, তরিকুল গাজী,জিপ্পু সরদার, জান্নাত শেখ, মাহাবুব, অসিম, মুরাদসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দামোদর দক্ষিণ পাড়া এলাকার সমাজসেবক মোকছেদ আলী মোড়লের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দামোদর দক্ষিণ পাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক মোকছেদ আলী মোড়ল গতকাল বেলা পৌনে ১১টায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে ও ৫ মেয়ে সহ বহুগুনোগ্রাহী রেখে গেছেন। বুধবার আছরবাদ দামোদর জামে মসজিদে জানাজা শেষে ফুলতলা ডাবুরমাঠ কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন ,খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাউসুল আজম হাদী, আলী হাসান মুজাহিদ, শেখ শফিকুল ইসলাম, অধ্যাপক মাজহারুল ইসলাম, মোঃ মফিজুর রহমান, আব্দুল হালিম, জাকির সদ্দার, মোহাম্মদ হাদিউজ্জামান, মমিনউদ্দিনসহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খুবির ৪র্থ একাডেমিক ভবনের স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ১ম সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য ৪র্থ একাডেমিক ভবনের রুম বণ্টন বিষয়ে স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
নতুন একাডেমিক ভবনে যে সকল ডিসিপ্লিন স্থানান্তর হবে তারা যেন তাদের চাহিদা মোতাবেক জায়গা পায় এবং তাদের একাডেমিক কার্যক্রম স্বচ্ছন্দ্যে পরিচালনা করতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি উপ-উপাচার্য নির্দেশনা প্রদান করেন। সভায় জানানো হয়, ৪র্থ একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ডিসিপ্লিনের বরাদ্দ প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে এবং আরও বেশ কিছু ডিসিপ্লিনের বরাদ্দের চাহিদাপত্র পর্যালোচনার কাজ চলমান রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সদস্য-সচিব নির্বাহী প্রকৌশলী (সিভিল) সেখ মো. সাইফুল আলম বাদশা।

ফুলবাড়ীগেটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার কেডিএ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রতিবন্ধী কল্যাণ ও পূর্ণবাসন সংস্থার অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টায় ৩রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত ওপ্রতিবন্ধীদের মাঝে সাদা সড়ি বিতরণ করা হয়। প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার সভাপতি মোঃ মমরেজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেসিসি ২নং ওয়ার্ডের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী আজিজুন নাহার বেলা, বিশেষ অতিথি সংস্থার উপদেষ্টা ও খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, কেসিসি ২নং ওয়ার্ডের সচিব গোলাম মোস্তফা, খানজাহান আলী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি দুলাল হাওলাদার,সহ সাধারণ সম্পাদক মান্দার শেখ, সাংগঠনিক সম্পাদক মন্নান সরদার, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল লতিফ, সাবেক সহকারী সম্পাদক আবুল কাশেম প্রমুখ। অতিথিবৃন্দ ও প্রতিবন্ধীদের নিয়ম রেলী অফিসের সামনে থেকে শুরু করে খুলনা যশোর মহাসড়ক হয়ে ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড প্রদিক্ষণ করে অফিসের সামনে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও খুলনা অন্ধ কল্যাণ সমিতি উদ্যোগে সোনালী জুটমিল এনডিসি ভবনের সামনে বিকাল ৩ টায় বিশ্ব প্রতিবাদী দিবস উপলক্ষে সাদাসরি বিতরণ,চাউল, যাতায়াত ভাড়া প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনএসবিপি সভাপতি লায়ন মাইনুদ্দিন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং যোগীপোলর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়ছেদ আলী, বিশেষ অতিথি ইউপি সদস্য গোলাম কিবরিয়া শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইদুল ইসলাম বাপ্পি।

আজ এ্যাজাক্স জুট মিলস্ জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা মহানগর খান জাহান আলী থানার অন্তরগত এ্যাজাক্স জুট মিলস্ জামে মসজিদের উদ্যোগে আজ বুধবার বিকাল ৪টায় এ্যাজাক্স জুট মিলস্ ঈদগাহ ময়দানে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইবে। এ্যাজাক্স জুট মিলস্ জামে মসজিদ, সভাপতি, এস.এম. আশরাফুল ইসলাম সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন- মারকাযুস সুন্নাহ মাদ্রাসা খুলনা মসজিদ ই- নুর খতিব হযরত মাও: মুফতী হাসিুবর রহমান মাদানী, বিশেষ বক্তা হিসাবে থাকবেন ফুলবাড়ীগেট বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতী হুমায়ুন কবীর হুসাইনী, জামিয়া কারিমীয় মাদরাসা সিনিয়র শিক্ষক, মুফতী হাফিজুর রহমান ফারুকী, এ্যাজাক্স জুট মিল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুহাম্মদ ওবাইদুল্লাহ বিন ফারুকী। সার্বিক তত্ত্বাবধায়নে থাকবেন- এ্যাজাক্স জুট মিলস্ জামে মসজিদ এর সেক্রেটারী মুহা: ইকবাল হোসেন মিজান। উক্ত মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য মাহফিল কমিটির আহবান জানিয়েছেন।

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা’র প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জ প্রতিনিধি
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে হামলা ও ভাঙচুরের ঘটনায় কালিগঞ্জ উপজেলা কৃষকদল,জাসাস,স্বেচ্ছাসেবক, শ্রমিকদল,তাতীদল,ছাত্রদল,সৈনিক দলের আয়োজনে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফুলতলা চৌরাস্তা সড়ক বিভিন্ন সড়কের অভিমুখে উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান এর নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ভারত কর্তৃক আনুষ্ঠানিক ভাবে ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশি হাইকমিশনে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ সময় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী,তাতীদলের সদস্য সচিব ফারুক হোসেন,কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন,সিনিঃযুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান,জাসাস এর আহ্বায়ক মুরশিদ,সদস্য সচিব মারুফ বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল, ছাত্রদলের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সহ-সভাপতি জাকির হোসেন,উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম,আবুল হোসেন,শরিফুল হালদার,১নং সদস্য কালাম হোসেন সবুজ,ভারাশিমলা ইউনিয়ন কৃষকদলে আহ্বায়ক রমজান,বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক বাবলু, রতনপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ফিরোজ হোসেন,মথুরেশপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সুমন হালদার,নলতা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী,সদস্য সচিব হাবিবুল ইসলাম,ধলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সুব্রত কুমার খা প্রমুখ।

প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা অফিস
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, মেরিন ফিশারিজ একাডেমি হতে প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী। কঠোর অধ্যবসায় এবং প্রগাঢ় প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত এই জ্ঞান ক্যাডেটদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
মঙ্গলবার সাকালে মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রামের ৪৩তম ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন
উপদেষ্টা বলেন, কর্ম জীবনে উন্নতির প্রধান ভিত্তি হলো কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা, সততা, কর্মদক্ষতা, মূল্যবোধ এবং দেশ ও জাতির প্রতি কর্তব্য নিষ্ঠা। এই বোধগুলো আত্মস্থ করে ক্যাডেটরা ভবিষ্যত কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
তিনি আরো বলেন, দেশের জনসাধারণের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধিসহ দেশের জাতীয় অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও প্রশিক্ষণ সুবিধাদির উন্নয়নের মাধ্যমে এ একাডেমিকে যুগোপযোগী মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সর্বদা সচেষ্ট রয়েছে।
উপদেষ্টা আরো বলেন, প্রাকৃতিক সম্পদের আধার বঙ্গোপসাগর প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের আমিষের চাহিদা মিটাতে বিপুল পরিমাণ মৎস্য সম্পদ যোগান দিয়ে যাচ্ছে। এই বঙ্গোপসাগর হতে মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণসহ এর জীব বৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে ক্যাডেটদের সর্বদা অগ্রণী ভূমিকা রাখতে হবে। এছাড়া, দেশি-বিদেশি বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ক্যাডেটরা যোগদান করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করবে এবং একই সাথে জাতীয় সুনীল অর্থনীতির লক্ষ্যকে বাস্তবায়িত করবে।
এর আগে এ বছর একাডেমির ৪৩তম ব্যাচে সর্বমোট ১০৬ জন (১২ জন মহিলা) ক্যাডেট পাসড আউট হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সাফল্যের স্বীকৃতি পুরস্কার হিসেবে ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন। এ বছর ৪৩তম ব্যাচের ক্যাডেটদের মধ্যে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে মেরিন ফিশারিজ বিভাগের ক্যাডেট মোহাম্মদ আহসান উল আনোয়ার ‘বেস্ট অল রাউন্ডার গোল্ড মেডেল’ প্রাপ্ত হয়। তিন বিভাগের সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে নটিক্যাল সায়েন্স বিভাগ হতে ক্যাডেট মোঃ রায়হান হোসেন মজুমদার, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ক্যাডেট মোঃ জোবায়ের আব্দুল্লাহ্ এবং মেরিন ফিশারিজ বিভাগ হতে ক্যাডেট মোহাম্মদ আহসান উল আনোয়ার ‘বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল’ পদক প্রাপ্ত হয়। এছাড়াও মহিলা ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা ক্যাডেট হিসেবে নটিক্যাল সায়েন্স বিভাগের ক্যাডেট শারমিন সুলতানা ‘বেস্ট ফিমেইল ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল’ পদক প্রাপ্ত হয়।
মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান,(জি), বিসিজিএমএস, পিএসসি,বিএন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, অতিরিক্ত সচিব আমেনা বেগম, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড.মো: জিয়াউদ্দীন, বিএফডিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: জিল্লুর রহমান, মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর মো:মনির উদ্দিন মল্লিক, বিএন, মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন মো: ইবনে কায়সার তৈমুর, ন্যশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, ক্যাডেটদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন শিপিং এজেন্সি প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

খুলনায় প্রতিবন্ধী দিবস পালিত
তথ্য বিবরণী
আলোচনাসভা, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার খুলনায় ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়।
দিবসের এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’।
খুলনার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাঙ্গণে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১০টি হুইল চেয়ার, দুই জনের মাঝে দুইটি ট্রাইসাইকেল, একজনের মাঝে কর্নার চেয়ার ও একজনের মাঝে টয়লেট চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন।
দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে সভায় পিএইচটি সেন্টারের তত্ত্বাধবায়ক মোঃ আবিদ হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মৌসুমী বেদ, আশার আলো স্কুলের অধ্যক্ষ লে. কমান্ডার সোহেল রানা, হিচাক এর মাহবুবা চৌধুরী, হাইকেয়ার স্কুলের শাহ তারিকুল ইসলাম, সুবর্ণকার্ডধারি মোঃ আরিফুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ বক্তৃতা করেন। সভায় প্রতিবন্ধী বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন। জেলা সমাজসেবা দপ্তরএই অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনাসভায় প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
সভায় জানানো হয়, খুলনা জেলা সমাজসেবা কার্যালয় ৫৪ হাজার ১৯৯ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র প্রদান করেছে। বয়স্ক ভাতা পাচ্ছেন এক লাখ ১২ হাজার দুইশত জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায় জেলায় সাতশত ৬০জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও ৪৩ হাজার একশত ৪৮ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী ভাতা সহায়তা পাচ্ছেন। ১৩ জন হিজড়া জনগোষ্ঠী বিশেষ ভাতার আওতায় এসেছে। বিধবা ও স্বামী নিগৃহীতা দুস্থ মহিলা ভাতা পাচ্ছেন ৪৮ হাজার আটশত ৮৫ জন, অনগ্রসর জনগোষ্ঠীর এক হাজার চারশত ৮৯জন শিক্ষার্থী উপবৃত্তি ও ৩৯ জন বেদে জনগোষ্ঠীর শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর এক হাজার দুইশত ৮৭ শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন।
প্রসঙ্গত, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের সর্বশেষ তথ্য মতে সারাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ৩৫ লাখ ২১ হাজার ৬০৬জন। এর মধ্যে ২১ লাখ ৩২ হাজার ৭৮৭ জন পুরুষ, ১৩ লাখ ৮৫ হাজার ৯১১ জন নারী ও দুই হাজার ৯০৮জন তৃতীয় লিঙ্গের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। প্রতিবন্ধিতা ধরণ বিবেচনায় অটিজম ৯০ হাজার ৪০৮ জন, শারীরিক প্রতিবন্ধিতা ১৮ লাখ ২৯ হাজার ১১৭ জন, দীর্ঘস্থায়ী মানসিক ও অসুস্থতাজনিত একলাখ ৩২ হাজার ৭৩০জন, দৃষ্টি প্রতিবন্ধিতা চার লাখ ৭২ হাজার ৫০৫জন, বাক প্রতিবন্ধিতা দুই লাখ ৮৮২ জন, বুদ্ধি প্রতিবন্ধিতা দুই লাখ ২৯ হাজার আট জন, শ্রবণ প্রতিবন্ধিতা এক লাখ ৪৭ হাজার ৫৭৭জন, প্রাবণ দৃষ্টি প্রতিবন্ধিতা ১৫ হাজার ৬৩জন, সেরিব্রাল পালিস এক লাখ ৩১ হাজার ১৩৯ জন বহুমাত্রিক প্রতিবন্ধিতা দুই লাখ ৪৫ হাজার ৯২৭ জন, ডাউন সিনড্রোম সাত হাজার একশত তিন জন।

ঝিনাইদহে হত্যা মামলায় আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা রিমান্ডে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও একটি হত্যা মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ৭টা ১০ মিনিটের দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক রোমানা আফরোজ এ আবেদন মঞ্জুর করেন।
জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে কোরআন অবমাননার প্রতিবাদ ও ইসলাম বিদ্বেষী ব্লগাদের ঔদ্ধত্যপূর্ণ লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করে ওলামা মাশায়েখরা। সেসময় তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এই ঘটনায় চলতি বছরের আগস্ট মাসের ২৬ তারিখে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনের নামে সদর থানায় মামলা করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে ২০১৫ সালের জুন মাসের ২৯ তারিখ জেলা শহরের গুলশান পাড়া এলাকায় তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়।
ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর আব্দুর রহিম মোল্লা বলেন, আব্দুস সালাম হত্যা মামলায় সিআইডির পক্ষ থেকে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের হেফাজতে রেখে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে তরিকুল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ বাবুকে রিমান্ডের আবেদন করে সদর থানা পুলিশ। সেই প্রেক্ষিতে আদালত তাদের দুজনকে পুলিশ হেফাজতে রেখে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় (কোলকাতার সঞ্জিভা গার্ডেনে হত্যার ঘটনা ঘটে) আগে থেকেই গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

চার বছর পর চুয়াডাঙ্গা-যশোর রুটে বাস চলাচল শুরু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
দুই জেলার বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দের কারণে প্রায় চার বছর ধরে চুয়াডাঙ্গা-যশোর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকার পর পুনরায় তা চালু হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে রুটটিতে সরাসরি বাস চলাচল শুরু হয়। কালীগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন তপন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঝিনাইদহের কালীগঞ্জ এবং চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত চার বছর ধরে এ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল। ফলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড থেকে বাস বদল করে নিজ নিজ গন্তব্যে যেতেন যাত্রীরা। এতে প্রতিনয়ত ভোগান্তি পোহাতে হতো।
জানা যায়, চুয়াডাঙ্গা-যশোর এবং যশোর-চুয়াডাঙ্গা রুটে শাপলা এক্সপ্রেস ব্যানারে চুয়াডাঙ্গা, ঝিনাইদহের কালীগঞ্জ এবং যশোর বাস মালিকদের প্রায় একশোর মতো বাস উক্ত রুটে কয়েক যুগ ধরে সরাসরি চলাচল করে। এর মধ্যে চুয়াডাঙ্গা-খুলনা রুটের বাসও রয়েছে। কিন্তু ২০২০ সালের ৬ ডিসেম্বর থেকে চুয়াডাঙ্গা-যশোর-খুলনা আন্তঃজেলা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাসগুলো চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানা জীবননগর উপজেলার হাসাদাহ পর্যন্ত চলাচল করতো।
যাত্রীদের দুর্ভোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও বাসমালিক সমিতির কর্তাদের একগুঁয়েমির কারণে সরাসরি বাস চালু হতে প্রায় চার বছর সময় লাগলো। এর আগেও ২০১৩ সালে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে কালীগঞ্জ বাস মালিক সমিতি একই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। তখনও চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানা হাসাদাহ পর্যন্ত বাস চলাচল করতো। সেই সময় টানা ২০ মাস ১১ দিন বন্ধ থাকার পর পুনরায় সরাসরি বাস চলাচল শুরু হয়েছিল। যা ২০২০ সালের ৬ ডিসেম্বর আবারও বন্ধ হয়ে যায়।
জীবননগর শাপলা পরিবহন মালিক সমিতির সভাপতি কাজী হাসানুজ্জামান বাবলু বলেন, এ রুটে সরাসরি বাস চলাচল আর বন্ধ হবে না, আমরা আশাবাদী।

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাতায়াত স্বাভাবিক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল–পেট্রাপোল সীমান্ত দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে আমদানি–রপ্তানি ও পাসপোর্ট যাত্রী যাতায়াত- গত দুই দিন ধরে এমন গুজব ছড়ানো হচ্ছে। ফলে বিভ্রান্তিতে পড়েছেন অনেকে।
বেনাপোল স্থলবন্দরের বিপরীতে থাকা ভারতের পেট্রাপোল সীমান্তে গতকাল সোমবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও জমায়েত কর্মসূচি পালন করা হয়। এ সময় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের হুমকি দেওয়া হলেও মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি ও যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি জানান, মঙ্গলবার সকাল থেকেই বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। পাসপোর্ট যাত্রী যাতায়াত করছেন। গতকাল সোমবারও পাসপোর্ট যাত্রী যাতায়াত ও আমদানি রপ্তানি সচল ছিল বলে জানান তিনি।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। সোমবার ভারত থেকে ২৪৩ ট্রাক পণ্য আমদানি হয়েছে আর বাংলাদেশ থেকে ভারতে ২০১ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৪০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করেছে ও বেনাপোল থেকে ২০ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।
ওপারের পরিস্থিতি জানতে চাইলে ভারত ফেরত পাসপোর্ট যাত্রী সৌমেন দাস ও আনিছুর রহমান জানান, আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি আছেন যারা চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক আরিফ মন্ডল ও সজিব দাস বলেন, আগের থেকে বর্ডার একটু কড়া। তবে মালামাল রপ্তানিতে বাধা সৃষ্টি করেনি কেউ।
বাংলাদেশি রপ্তানি পণ্য পেট্রাপোল বন্দরে খালি করে ফেরত আসা ট্রাকচালক শিপন হোসেন জানান, তিনি স্বাভাবিক সময়ের মতো পেট্রাপোল বন্দরে পণ্য খালি করে ফিরে এসেছেন। সেখানে কোনো প্রতিবন্ধকতা নেই। নিরাপত্তা ব্যবস্থা একটু জোরদার করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতে যাওয়ার চেয়ে আসার যাত্রী একটু বেশি। যাত্রীদের কাছ থেকে জানা গেছে, ওপারে কোনো সমস্যা হয়নি। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভারতগামী যাত্রীর চাপ কমছে।

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাজাহান মেম্বারের বড় ভাই অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। সভাপতি পদে তারিকুল ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস বঞ্চিত হন। এ ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ রমেন্দ্র নাথ বাছাড়ের পদত্যাগ দাবি করে দারিয়াপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিক্ষোভ মিছিলটি কলেজের সামনে পৌঁছালে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের নেতৃত্বে লাঠি ও হকিস্টিক নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত যুবদল কর্মী রাজন মাহমুদ কায়েমকে ফরিদপুর মেডিকেলে এবং ফরহাদ, হাবিব ও শুকুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিএনপির দুই নেতা। দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ বলেন, দুই দিন আগেই মাইকিং করে দারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে যুবদলের একটি কর্মী সমাবেশের ঘোষণা করা হয়। আমরা সকাল থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
জিল্লুর রহমান বলেন,দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিল কলেজের দিকে গেলে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের লোকজন আমাদের মিছিলে অতর্কিত হামলা চালায়।
দারিয়াপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ বাছাড় বলেন, কমিটি গঠনে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। কমিটির বিষয়ে উৎসাহীদের মধ্যকার বিরোধের জেরে মিছিল কিংবা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলি বলেন, এ বিষয়ে কোনো পক্ষের কাছ থেকেই লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাইকগাছায় দুই ইউপি সদস্য গ্রেপ্তার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশের অভিযানে বিভিন্ন ইউনিয়ন থেকে দন্ডসহ পরোয়ানার দুই ইউপি সদস্য গ্রেফতার। সোমবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সুত্রে জানা যায়, উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতন কাটি গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে সাবেক ইউপি সদস্য আকবর আলী আকু খুলনা জজ আদালত থেকে ২০২২ সালে ১ মাসের দন্ডপ্রাপ্ত ও ৩ লক্ষ টাকা জরিমানার আসামি। সে দীর্ঘদিন পালাতক ছিলো। পরোয়ানার আসামিরা হলেন, লতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রদিপ মহলদার ও সাতক্ষীরা জেলার ভোমরা এলাকার আসাদুল ইসলামের স্ত্রী জেবা বেগম গ্রেপ্তার করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, দণ্ড, অপহরণ ও চেকের মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মদ্যপান করে বেসামাল ৩ মদ্যপায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার বকুলতলা এলাকায় আড়ংঘাটা এলাকার মৃত জলিল উদ্দিন মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৪২), বটিয়াঘাটার আলাইপুর এলাকার লুৎফর মোল্যার ছেলে হাবিব মোল্যা (২৫) ও হরিণটানা রাজবাধ এলাকার মৃত আশুতোষ মন্ডলের ছেলে অমল মন্ডল (৪৫) মদ্যপানে বেসামাল হয়ে পড়ে।এ সময় পুলিশী অভিযানে তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসে হাজির করে। আদালত প্রত্যেককে দণ্ডবিধির ১৮৬০ এর ২৯১ ধারায় ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে নাঈম সানা (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত ওই যুবকের পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে এ মামলাটি দায়ের করেন। তবে পুলিশ এখনও কোন ক্লু উদঘাটন করতে পারেনি।
উল্লেখ্য, উপজেলার মৈখালি এলাকার খোশদেল সানার ছেলে নাঈম সানা (১৯) তার সহোদরকে নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় ধানিবুনিয়া কফি হাউজে ঘুরতে যান।এ সময় কফি পান শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শরাফপুর -কৈয়া সড়কের শরাফপুর বাজারের অদুরে শাহিনুর রহমানের অটো রাইস মিলের সামনে আসলে পিছন দিক থেকে ২টি দ্রুত গতিতে আসা মটরসাইকেল তার গতিরোধ করে এবং নঈম কে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্বৃত্তের ছোড়া গুলি তার মাজা ভেদ করে সে গুরুতর জখম হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওই রাতেই খুমেক হাসপাতালে ভর্তি করে। এরপর তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার গুলিবিদ্ধ ওই যুবকের পিতা খোশদেল সানা বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছি।

খানজাহান আলী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা মহানগর খান জাহান আলী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বুধবার সকাল ১০টায় ফুলবাড়ি গেট বাজার সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত হবে। খান জাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাসের শুভেচ্ছান্ত সম্মেলনের শুভ উদ্বোধন করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিশেষ অতিথি বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিশেষ বক্তা সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। ২১৩ জন কাউন্সিলর তাদের মূল্যবান ভোটের মাধ্যমে থানা প্রতিনিধি নির্বাচন করবেন। সভাপতি পদে প্রতিদ্বন্তিতা করবেন কাজী মিজানুর রহমান ও সৈয়দ এনামুল হাসান ডায়মন, সাধারণ সম্পাদক পদে প্রতিযোগিতা করবেন আবু সাঈদ হাওলাদার আব্বাস ও মোল্লা সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করবেন মোল্লা সোহাগ হোসেন, এমদাদুল হক, হাসিবুর রহমান উজ্জল, ফরহাদ হোসেন, মনিরুল ইসলাম সংগ্রাম। আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে দেড় যুগপরে অনুষ্ঠিত হতে যাচ্ছে খানজাহান থানা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন।

খালিশপুরে সন্ত্রাসী হামলায় যুবক আহত: গ্রেপ্তার নেই
স্টাফ রিপোর্টার
নগরীর খালিশপুর পলিটেকনিক কলেজ মোড়ে পুর্ব শত্রুতার জেরে আসাদুজ্জামান নয়ন চৌধুরী (৩০) নামের এক যুবককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো চা’পাতি দিয়ে মাথায় কোপ দিয়ে আহত করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও ঘটনার সঙ্গে জড়িত কেউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত বিবাদীরা হলেন খালিশপুর থানাধিন কদম তলার মোড়স্থ ছোট রেল লাইনে পাশের বাসিন্দা জাহাঙ্গীর ফরাজীর দু’ছেলে হেলাল ফরাজী (২৪) ও বেলাল ফরাজী (২২), মৃত. হাসানাউল্লাহ মুন্সীর ছেলে শাহিন মুন্সী (২৬) ও লোকমান (৪০)।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে পলেটেকনিক কলেজ মোড়ে বসে ছিলেন মো. হেলাল চৌধুরী ও আসাদুজ্জামান নয়ন চৌধুরী। এসময় পুর্ব শত্রুতার জেরে পলিটেকনিক কলেজ ছাত্র লীগের ক্যাডার হেলাল ফরাজীর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রসহ তাদের আকৎসিক হামলা করে। হেলালকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে এবং নয়নকে হত্যার উদ্দেশে ধারালো চাপাতি দিয়ে মাথায় কোপ দেয়। অজ্ঞাতনামা সন্ত্রাসী তার মোটর সাইকেল থেকে পেট্রোল ঠেলে দু’ভাইয়ের গায়ে ছুড়ে মারে এবং আগুন ধরিয়ে দিতে যায়। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। মারাত্মক আহত অবস্থায় নয়নকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় খালিশপুর পলিটেকনিক কলেজ মোড়ের বাসিন্দা মো. খোকন চৌধুরীর ছেলে মো. হেলাল চৌধুরী খালিশপুর থানায় অভিযোগ দায়ের করছেন।
উল্লেখ্য আসামিরা ছাত্রলীগের সন্ত্রসী ক্যাডার, বিচারের নামে জরিমানা করে টাকা আদায় করা, মাদক ব্যবসা, চাঁদা আদায় করা তাদের আয়ের একটি বড় উৎস ছিল। বিশেষ করে পলেটেকনিক কলেজের সাধারন ছাত্রদের উপর নির্যাতন করা এবং তাদের নিকট থেকে চাঁদা আদায় করে হেলাল ফরাজী বিশেষ পরিচিতি লাভ করে।

দর্শনা ও জীবননগরে শিশুসহ দু’জনের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা ও জীবননগর থানায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধা ৬টায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গাজীর মেয়ে রাফিয়া খাতুন (৪) রাস্তার উপর দাড়িয়ে ছিল। এ সময় একটি চলন্ত আলমসাধু তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাফিয়ার মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
জীবননগর থানাধীন শাহাপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মেহেদি এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে দর্শনা থানাধীন হিজলগাড়ী-নেহালপুর গ্রামের মাঝামাঝি এল ব্লকের নিকট চলন্ত আলমসাধু উল্ঠে যায় এসময় দর্শনাথানাধীন সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের হাটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে আলমস (২৫) ঘটনাস্থলেই মারা যায়। হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।