Home আঞ্চলিক নগরীতে দুর্বৃত্তদের গুলিতে পথচারী আহত

নগরীতে দুর্বৃত্তদের গুলিতে পথচারী আহত

59


স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর নিরালা তালুকদার কমিনিটি সেন্টারের ডানপাশের গলির মুখে ইউনুস শেখ (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে ১০/১৫ টি মোটরসাইকেল এসে এলোপাতাড়ি ফাঁকা গুলি করে। এ সময় পথচারী সাধারণ মানুষ এদিক-ওদিক ছোঁটাছুটি করার সময় ইউনুস বাবুর্চির পিঠের নিচের ডান পাশে গুলি লাগে। ইউনুস বাবুর্চি নাজিরঘাট এলাকার খোকন শেখের ছোট ছেলে।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি তবে আটক করার চেষ্টা চলছে। আহত ইউনুস সেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি আশঙ্কামুক্ত।