Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

40
ছোট্ট নৌকায় করে ভৈরব নদে মাছ ধরতে নেমেছেন দুই মৎস্যজীবী। ফুলতলা, খুলনা,

‘মানব পাচার প্রতিরোধে সরকারের সার্বিক অগ্রাধিকার রয়েছে’
খবর বিজ্ঞপ্তি
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, মানব পাচার একটি ঘৃণ্য অপরাধ। মানব পাচার প্রতিরোধে সরকারের সার্বিক অগ্রাধিকার রয়েছে। কোথাও যদি মানব পাচারের ঘটনা ঘটে বা কেউ যদি ধারণা করতে পারেন যে তিনি প্রতারিত হয়ে পাচারের শিকার হতে যাচ্ছেন সাথে সাথে তিনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। প্রশাসন তাৎক্ষণিকভাবে সার্বিক সহযোগিতা প্রদান করবে। পাচার প্রতিরোধে তিনি জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, পাচার বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে দিনব্যাপী এই পটগান ও নাটিকা প্রদর্শনীর উদ্যোগকে স্বাগত জানান।
১৬দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২ ডিসেম্বর সোমবার শহীদ হাদিস পার্কে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী নাটিকা ও পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোতাহার হোসেন, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং উইনরক ইন্টান্যাশনাল-এর কমিউনিকেশন এন্ড এ্যাওয়ারনেস বিভাগের প্রোগ্রাম অফিসার মাসনুন হক।
জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা সৃষ্টিতে রূপান্তর-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে উইনরক ও এসডিসিকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই উদ্যোগ চলমান রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল-এর তত্ত্বাবধানে রূপান্তর খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় “আশ^াস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের পক্ষ থেকেই দিনব্যাপী নাটিকা ও পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

লজিক প্রকল্পের আওতায় পরামর্শকারীদের কর্মশালা
তথ্য বিবরণী
লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন অভিযোজন উদ্ভাবন কেন্দ্রের (সিসিএআইসি) অপারেশন ম্যানুয়াল বিষয়ে পরামর্শকারীদের কর্মশালা সোমবার সকালে নগরীর অভিজাত হোটেলে এ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, লজিক প্রকল্প বাংলাদেশের খুলনা, বাগেরহাট, কুড়িগ্রাম, বান্দরবন, ভোলা, বরগুনা, সুনামগঞ্জ, পটুয়াখালি ও রাঙ্গামাটি জেলার কাজ করছে। আগামী ২০২৫ সালে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ১১৯টি স্কিম হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৪০ বিঘা জমি ক্রয়ের মধ্যে ইতোমধ্যে ১০ বিঘা জমি ক্রয় সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং ১৬টি বিষয়ের ওপর ব্যবসা শুরু করা হয়েছে। এতে প্রায় ২৯ হাজার ইয়ুথ কাজ করছে। ৪২ হাজার পাঁচশত মানুষকে অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে।
লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন লজিকের প্রতিনিধি রিফাত এবং বিশেষজ্ঞ শেখ ফয়সাল শাহ রিপন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ সৈয়দ মাহবুব আলম। কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও, কমিউনিটি সংগঠন, উন্নয়ন সহযোগি সংগঠন ও কমিউনিটি লিডারগণ অংশ নেন।

গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দিনমজুরের
শরণখোলা প্রতিনিধি
বাগরেহাটের শরণখোলায় বিদ্যুৎস্পর্শে সাখাওয়াত আকন (৪৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গাছে উঠে ডাল কাটার সময় পাশের বিদ্যুতের তারের সঙ্গে ডালের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ছিটকে নিচে পড়ে যান সাখাওয়াত। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সোমবার (২ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত আকন একই গ্রামরে মৃত গণি আকনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সাখাওয়াত আকন আজ সোমবার সকাল ৭টার দিকে দিন চুক্তিতে গ্রামের মোতালেব তালুকদারের বাড়ির একটি গাছের ডাল কাটতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই সাখাওয়াতের মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ
যশোর অফিস
যশোর পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর অবৈধ ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে হযরত বোরহান শাহ সড়কের ওয়াপদা গ্যারেজ মোড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পৌরসভা।
যশোর পৌরসভা সূত্রে জানা যায়, মফিজুর রহমান ডাবলুর একের পর এক পৌরসভার নোটিশ অমান্য করে অবৈধভাবে পৌরসভার জায়গা দখল করে বহাল তবিয়তে ছিলেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও সর্বশেষ তাকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় ২৪ ঘণ্টার নোটিশ প্রদান করা হয়। কার্যত ২৪ ঘণ্টার নোটিশ দেড় মাস অতিবাহিত হলেও তিনি সেটি অমান্য করে বহাল তবিয়তে ছিলেন। পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগের নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে মোট চারবার নোটিশ প্রদান করে পৌর কর্তৃপক্ষ। তবে নোটিশ প্রাপ্তির দেড় মাস অতিবাহিত হলেও মফিজুর রহমান ডাবলু অবৈধ স্থাপনা অপসারণ করেননি। বরং মফিজুর রহমান ডাবলু নোটিশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। বিষয়টি প্রধান প্রকৌশলী শরীফ হাসান নিশ্চিত করেছেন।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ বলেন, মফিজুর রহমান ডাবলুকে চার বার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি না মেনে আইনি নোটিশ পাঠান। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান চালানো হয়। অবৈধভাবে দখলে থাকা ১০টি পাকা দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে।

কেটিসিজেএ’র নবনির্বাচিত কমিটিকে এমইউজে খুলনার অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নর্বনির্বাচিত সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজালাল মোল্লা মিলন,সহ-সভাপতি হাসান আল মামুন, যুগ্ম সম্পাদক আরিফ বিল্লাহ, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান সুমন, সদস্য আরিফুর রহমান সোহেল ও আরাফাত হোসেন অনিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাদের গতিশীল নেতৃত্ব ফ্যাসিজমমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবৃতিদাতারা হলেন এমইউজের সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামান ও সোহরাব হোসেন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

কালীগঞ্জে একই রাতে মা ছেলের মৃত্যু
কালীগঞ্জ প্রতিনিধি
ছেলে সাহেদুল ইসলাম জটিল রোগে ভুগছিলেন। মা আঙ্গুরা বেগমও বয়সের ভারে শারীরিকভাবে ছিলেন অনেকটা দুর্বল। তারপরও কয়েকদিন আগে তিনি ঝিনাইদহে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই গত রাত দেড়টার দিকে আঙ্গুরা বেগম মারা যান। কিন্ত সাহেদুল অসুস্থ থাকায় রাতে তার মায়ের মৃত্যুর কথা পরিবারের কেউ তাকে জানায়নি। তারপরও বিছানায় শুয়ে রাতভর তিনি চোখের পানি ফেলছিলেন। আর শরীরের অস্বস্তিবোধ করছিলে। এক পর্যায়ে ভোরে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে মা ছেলের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী বলেন, সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ছোট ভাটপাড়া গ্রামের ছানার উদ্দিন মন্ডলের ৪ ছেলে ২ মেয়ে। শাহেদুল ইসলাম তাদের একজন। তিনি দীর্ঘদিন ধরে নার্ভের টিউমার রোগে ভুগছিলেন। মা আঙ্গুরা বেগম (৮৭) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি ছোট মেয়ের বাড়িতে গিয়ে রাতে মারা গেছেন। কয়েক ঘন্টা পরে ছেলে সাহেদুলও মারা গেছেন। গ্রামবাসী জানান, মৃত্যু কার কখন হবে কেউ জানেন না। তারপরও এক রাতেই পরিবারের দুটি মানুষ হারানোর কষ্ট বেশ কঠিন।
পরিবারের সদ্যস্যরা বলেন, সোমবার রাত দেড়টার দিকে আঙ্গুরা বেগম মৃত্যু বরন করলে মেয়ে খুকু মায়ের মৃত্যুর খবরটি পরিবারকে জানাই। সাহেদুল ইসলাম মায়ের মৃত্যুর বিষয়টি জানতেন না,তার চোখদিয়ে পানি পড়তে থাকে এবং তার ভিতরে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। রাত ৪ টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
সোমবার দুপুরে নামাজে জানাযা শেষে ভাটপাড়াস্থ পারিবারিক গোরস্থানে ছেলেকে এবং কালীগঞ্জ পৌরসভাধীন নিশ্চিন্তপুরের স্বামীর কবরস্থানের পাশে মাকে দাফন করা হয়েছে। কার কখন কোথায় মৃত্যু হবে কেউ বলতে পারে না। একই রাতে মা ছেলের পৃথিবী ছেড়ে চলে যাওয়াটার ব্যথা পরিবারটির জন্য বিরাট কঠিন ব্যাপার। তবে ঘটনাটিতে গ্রামবাসীও বাকরুদ্ধ।

দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপির প্রচার মিছিল
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা মহানগর খান জাহান আলী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী ৪ ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ সম্মেলন প্রচারের উদ্দেশ্যে খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে সোমবার সন্ধ্যা ৬ টায় প্রচার মিছিল ফুলবাড়ি গেট খুলনা যশোর মহাসড়কে এবং ইস্টার্ন জুট মিল গেটে খুলনা যশোর মহাসড়কে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়। প্রায় দেড় যুগ পর আগামী ৪ ডিসেম্বর আনন্দমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে খানজাহান আলী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দ্বিবার্ষিক সম্মেলনে ২১৩ জন কাউন্সিলর স্বচ্ছ ভোটের মাধ্যমে থানা বিএনপি নেতৃবৃন্দ নির্বাচন করবেন। খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান প্রচার-মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস, ইমদাদুল হক, মোড়ল আতাউর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, হেলাল শরীফ, শেখ আলমগীর হোসেন, শেখ আব্দুস সালাম, রেশমা, ইকবাল হোসেন মিজান, মীর শওকত হোসেন হিট্টু, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর হোসেন খোকা, মেম্বার মামুন শেখ, আনোয়ার হোসেন, রুমি, মাস্টার রফিকুল ইসলাম, ডাঃ রইচ উদ্দিন, হাসিবুর রহমান উজ্জ্বল, মোয়াজ্জেম হোসেন বাবু, মোল্লা সোহাগ হোসেন, ফরহাদ হোসেন, মীর মনিরুল ইসলাম সংগ্রাম, জাকারিয়া মাহমুদ পিন্টু, শরিফুল ইসলাম, মুন্সি আজমল হোসেন, আফজাল হোসেন, ইসমাইল হোসেন বাবু, শহিদুল ইসলাম, সোহেল, মাসুম খান, মেহেদী হাসান বাপ্পি, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, শুভ, সিয়াম হোসেন প্রমুখ।

দাকোপে স্বাস্থ্য কমপ্লেক্সের ইওসি ভবস সম্প্রসারণ ও আধুনিকীরণের উদ্বোধন
দাকোপ প্রতিনিধি
প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে সকলকে আন্তরিক হতে হবে এ কথা উল্লেখ করে খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ বলছেন, প্রতিটি শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার সঠিক চিকিৎসা সেবা পাওয়া। তাই সকলকে আত্ননিয়োগের মাধ্যমে এই স্বাস্থ্য সেবা মানুষের দোর গড়ায় পৌঁছিয়ে দিতে হবে। আমাদের আগেই উচিৎ ছিল দরিদ্র মানুষকে হেলথ কার্ড প্রদান করা কিন্তু সেটা করা হয়নি। দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ২০১৪ সাল থেকে শুরু হয়েও এখনো শেষ হয়নি। আশাকরছি এটা অতিস্বত্তর শুরু করা হবে। এখন ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি চিকিৎসককে কাজ করতে হবে, যাতে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী আর মৃত্যুর পথযাত্রী না হন। তিনি বলেন, সরকার প্রতি বছর নানা জটিল রোগের ওষুধ সরবরাহের পাশাপাশি রোগ সনাক্তে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে আপনাদের জটিল রোগ নির্ণয় ও তা সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন। এ স্বাস্থ্য কমপ্লেক্সটি আপনাদের সম্পদ, এটাকে সুরক্ষা রাখার দায়িত্ব আপনার আমার সকলের।
তিনি সোমবার (২ডিসেম্বর) বেলা ১১টায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট ইওসি ভবনের সম্প্রসারণ এবং আধুনিকীরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত ভবনের সেমিনার কক্ষে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি পরিচালক (স্বাস্থ্য) এর ডাঃ অর্পনা বিশ^াস, খুলনার সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম, উপ-পরিচালক (স্বাস্থ্য) এর ডাঃ মোঃ মুজিবুর রহমান, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান।

ক্ষতিগ্রস্ত খুলনা প্রেসক্লাব পরিদর্শন
বিএনপি গণমাধ্যমের বন্ধু হিসাব কাজ করবে: রকিবুল ইসলাম বকুল

খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে এদেশে অবাধ তথ্য প্রবাহের সুযোগ করে দিয়েছেন। বিএনপি সব সময় সাংবাদিক সংবাদপত্র ও গণমাধ্যমের বন্ধু হিসাবে কাজ করেছে। আগামীতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বিগতদিনে ফ্যাসিবাদি সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার ট্রাইবুনালের নামে গণমাধ্যমে কণ্ঠরোধ করেছে। আমরা আগামীতে সাংবাদিকদের দমন নিপীড়নকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেব। তিনি খুলনা প্রেসক্লাবের উন্নয়নে বিএনপি ও তার ব্যক্তিগত পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করার কথা বলেন।
সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই-আগস্টের বিপ্লবে খুলনা ক্ষতিগ্রস্ত খুলনা প্রেসক্লাব পরিদর্শন পুর্ব মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিগত স্বৈরাচারের শাসন আমলে বিএনপি খুলনা প্রেসক্লাবের অনেক অনুষ্ঠান করেছে। বিএনপি খুলনা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞ। স্বৈরাচারের সমুদ্রে প্রেসক্লাব হলো গণতন্ত্রের একটি দ্বীপ উল্লেখ করে তিনি বলেন আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খুলনা প্রেসক্লাবকে আর্ন্তজাতিক মানের প্রেসক্লাবে রুপান্তরিত করবে।
খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম টুটুল, প্রেসক্লাবের অন্তবর্তী কালীন কমিটির সদস্য ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ হাসান, এস এ টিভি’র খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি প্রমূখ। মতবিনিময় শেষে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব পরিদর্শন করেন।

মোংলায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম
মোংলা প্রতিনিধি
পূর্ব শত্রুতার জের ধরে বাদল গোলদার (৩০) নামের এক যুবকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। রবিবার রাতে শহরের মাদ্রাসা রোডে জামালের চায়ের দোকানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। বাদল গোলদারকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার ফারুক গোলদারের ছেলে বাদল গোলদার রবিবার রাতে বাড়িতে যাওয়ার জন্য মাদ্রাসা রোডের জামালের চায়ের দোকানের সামনে অপেক্ষা করছিলো। এ সময় পৌর শহরের বাদামতলা এলাকার মোঃ মন্টুর ছেলে মোঃ মাহাবুব তার সাঙ্গোপাঙ্গ নিয়ে হঠাৎ তাকে এলোপাতাড়ি কিল ঘুষিসহ কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত বাদল গোলদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় মাহাবুবসহ অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন বাদল গোলদার। তবে আসামীরা সবাই পলাতক রয়েছে।
এ বিষয়ে অভিযোগ পেয়েছেন জানিয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে সাখাওয়াত আকন (৪৭) নামে এক দিনমজুর মারা গেছেন। গাছে উঠে ডাল কাটার সময় পাশের বিদ্যুতের তারের সঙ্গে ডালের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ছিটকে নিচে পড়ে যান ওই দিনমজুর। তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত আকন একই গ্রামেরে মৃত গণি আকনের ছেলে। নিহতের স্বজনরা জানান, সাখাওয়াত আকন সকাল ৭টার দিকে দিন চুক্তিতে গ্রামের মোতালেব তালুকদারের বাড়ির একটি গাছের ডাল কাটতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ মজুমদার জানান, হাসপাতালে আনার আগইে সাকখওয়াতের মৃত্যু হয়েছে। শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফিনজালের প্রভাব : দুবলার শুঁটকি পল্লীতে মাছ ধরা বন্ধ, রাজস্ব ঘাটতি ৩০ লাখ
শরণখোলা প্রতিনিধি
ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় তিন দিন ধরে মাছ ধরতে পারেনি দুবলার শুঁটকি পল্লীর জেলেরা। মাছ সংকটে চলতি মাসে (ডিসেম্বর) শুঁটকি উৎপাদন কমে যাবে প্রায় ৫০০ মণ, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এতে বন বিভাগ কমপক্ষে ৩০ লাখ টাকার রাজস্ব হারাবে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা বিশেষ টহল ফাঁড়ি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল হয়ে ওঠে। ফলে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার (২৮-৩০ নভেম্বর) টানা তিন দিন শুঁটকি পল্লীর কোনো জেলে সাগরে মাছ ধরতে পারেনি। এর ফলে আলোরকোল, মাঝের কিল্লা, নারকেলবাড়িয়া ও শ্যালার চরসহ চারটি চরে শুঁটকি তৈরির জন্য প্রয়োজনীয় মাছের সংকট দেখা দিয়েছে। এই কারণে ডিসেম্বর মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে।
আলোরকোল শুঁটকি পল্লীর ব্যবসায়ী পঙ্কজ বিশ্বাস ও জেলে স্বপন বিশ্বাস জানান, আবহাওয়া খারাপ থাকায় টানা তিন দিন মাছ ধরা বন্ধ ছিল, ফলে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। রবিবার (১ ডিসেম্বর) সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় জেলেরা আবার সাগরে নেমেছেন। তবে দুর্যোগের কারণে চারটি চরের ব্যবসায়ীরাই ক্ষতির মুখে পড়েছেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, জেলেরা মাসে দুইবার ১৪ দিন করে মাছ ধরার অনুমতি পান।
কিন্তু এবারের গোনে তিন দিন সাগরে যেতে না পারায় প্রায় এক কোটি টাকার শুঁটকি উৎপাদন কম হবে।
তিনি আরও জানান, ডিসেম্বর মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল দুই কোটি টাকা। কিন্তু মাছের সংকটের কারণে এই মাসে প্রায় ৩০ লাখ টাকা রাজস্ব কম হবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পাঁচ মাসে দুবলার শুঁটকি পল্লীর চারটি চরে আট কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গত বছর এ খাত থেকে সাত কোটি ২৩ লাখ টাকা রাজস্ব আয় হয়েছিল।
তবে এবছর সাগরে মাছের পরিমাণও কম থাকায় মৌসুমের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও শঙ্কা রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার তাগিদ খুবি উপাচার্যের
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (২য় সংশোধিত) আওতাধীন বিভিন্ন কাজের ঠিকাদার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সোমবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সভায় উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার প্রকল্পসমূহের ঠিকাদারদের সাথে তাদের কাজের অগ্রগতির বিষয়ে কথা বলেন।
এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ জানান, বিভিন্ন জটিলতার কারণে, বিশেষ করে ড্রইংয়ে সমস্যা থাকায় নির্মাণাধীন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা কঠিন। তাদের আরও সময়ের প্রয়োজন।
উপাচার্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রকৌশল বিভাগকে সকল সমস্যার সমাধান করা এবং ঠিকাদারদেরকে লোকবল বৃদ্ধি করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে যেকোনো প্রকল্প বাস্তবায়নের পূর্বে চূড়ান্ত ডিজাইন ভেটিংয়ের মাধ্যমে যাচাই-বাছাইপূর্বক প্রকল্পের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
এ সময় উপ-উপাচার্য ঠিকাদারদের আরও বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে পরামর্শ দেন এবং সেই সাথে পরবর্তীতে কাজের অগ্রগতি উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করতে বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. খসরুল আলম, নির্মাণকাজ তদারকি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সদস্য-সচিব প্রফেসর ড. মো. আশিক উর রহমান, অভ্যন্তরীণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য প্রফেসর শরিফ মোহাম্মদ খান, সদস্য-সচিব প্রফেসর ড. মুন্নুজাহান আরা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে সকাল সাড়ে ১০টায় উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) এর সাইট সিলেকশন তদারকিতে যান। বিশ্ববিদ্যালয়ের ৪র্থ একাডেমিক ভবনের উত্তর পাশে এই ইটিপি নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। নির্মিতব্য এই ইটিপিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারসহ সকল ল্যাবের তরল বর্জ্য পরিশোধন করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। উপচার্য এবং উপ-উপাচার্য সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের প্ল্যান, ড্রইংসহ কিভাবে বর্জ্য পরিশোধন হবে তার যাবতীয় বিষয় সম্পর্কে অবহিত হন।
প্রকল্প পরিদর্শনকালে উপাচার্য বলেন, এই প্রকল্প বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ব্যবহৃত রাসায়নিক তরল বর্জ্য পরিশোধন হবে, যার ফলে পরিবেশের কোনো প্রকার ক্ষতি হবে না এবং খুব সজজেই ল্যাবের তরল বর্জ্য নিষ্কাশন সম্ভব হবে। তাই এই কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, নির্মাণকাজ তদারকি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

পেট্রাপোলে প্রতিবাদ সমাবেশ করেছে বিজেপি
বেনাপোল প্রতিনিধি
বাংলাদেশে হিন্দুদের নির্যাতন ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে প্রধান সড়কে ‘পেট্রাপোল চলো’ নামে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিজেপি।
বনগাঁ মহাকুমা বিজেপির উদ্যোগে ‘পেট্রাপোল চলো’ নামে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বনগাঁ মহাকুমা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল।
এ সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী।
আরও বক্তব্য রাখেন বনগাঁ লোকসভা আসনের এমপি শান্তনু ঠাকুর, বনগাঁর ৯৫ এর বিধায়ক অশোক কিত্তোনী, ৯৬ এর বিধায়ক স্বপন মজুমদার, ৯৭ এর বিধায়ক সুব্রত ঠাকুর ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়সহ রাজ্যের সকল এমপি এমএলএ সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিকেল ৪টায় শুভেন্দু অধিকারী ও বনগাঁ লোকসভা আসনের এমপি শান্তনু ঠাকুর এবং বনগাঁর বিধায়ক অশোক কিত্তোনীয়ার নেতৃত্বে বাংলাদেশ অভিমুখে একটি প্রতিকী পদযাত্রা বের করে। এসময় বিক্ষোভ মিছিলকারীরা নোম্যান্সল্যান্ড অভিমুখে রওনা দিয়ে ১০০ গজ আগে মিছিল শেষ করেন। এরপর মিছিলটি ঘুরে সিডব্লিউসিএস অর্থ্যাৎ পেট্রাপোল বন্দরে প্রবেশ করেন। সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলবেন, বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। না হলে বাংলাদেশে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ করে দেয়া হবে। এমন ঘোষণা দিয়ে প্রতিকী হিসাবে ২০ মিনিট আমদানি রপ্তানি বন্ধ রাখেন তারা।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ওপারে হরিদাসপুর পেট্রাপোলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলেও দু-দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ

ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে নাঈম সানা (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলার শরাফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মৈখালি এলাকার খোশদেল সানার ছেলে নাঈম তার সহোদরকে নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় ধানিবুনিয়া কফি হাউজে ঘুরতে যান। এ সময় কফি পান শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শরাফপুর -কৈয়া সড়কের শরাফপুর বাজারের অদুরে শাহিনুর রহমানের অটো রাইস মিলের সামনে আসলে পিছন দিক থেকে ২টি দ্রুত গতিতে আসা মটরসাইকেল তার গতিরোধ করে এবং নঈম কে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্বৃত্তের ছোড়া গুলি তার মাজা ভেদ করে সে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওই রাতেই খুমেক হাসপাতালে ভর্তি করে। তবে কফি হাউজে নাঈমের সাথে কয়েক বন্ধুর একটি বিষয় নিয়ে অনেক তর্কাতর্কি হয়েছিল বলে একটা সূত্র জানিয়েছে।
ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, খবর পেয়ে আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অস্ত্রধারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে অস্বাভাবিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার আয়োজনে আদালত চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, নড়াইল কেন্দ্র জামে মসজিদের ইমাম ও (ক্যাব) এর সভাপতি মাওলানা শফিউল্লাহ, সাধারণ সম্পাদক কাজি হাফিজুর রহমানসহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন, দূর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে গোলআলু, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দুটি পণ্যের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আইনে নিষিদ্ধ থাকলেও খোলা বাজারে ভোজ্য তেল দিদারছে বিক্রি হচ্ছে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দাকোপে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে ইতোমধ্যেই রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বারের তুলনায় এবার ভালো ফলন হয়েছে ধানের। সেই সাথে ধানের দামও ভালো থাকায় দারুণ খুশি কৃষকরা। এতে করে উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভের আশা কৃষকদের। ফলে আগামীতে উচ্চফলনশীল ধানের আবাদ আরও বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। এদিকে অন্যবারের তুলনায় ধানের উৎপাদন খরচ বেশি হলেও চাহিদা মাফিক ধানের দাম না পাওয়ায় খুব একটা লাভ হবে না বলে দাবি বর্গাচাষিদের।
শস্যভাণ্ডার খ্যাত দাকোপের বাজুয়া বর্তমানে বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে সোনালি পাকা ধান। ধানের ভারে যেন নুয়ে পড়েছে বেশিরভাগ জমির ধান গাছ। ইতোমধ্যেই বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় ধান কাটা শুরু করেছেন কৃষকরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই-পোকামাকড়ের তেমন আক্রমণ না থাকায় ধানের ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি ধানের ফলন হচ্ছে ১৬ থেকে ২০ মণ করে। আর প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১২শ টাকা দরে। এক বিঘা জমিতে ধান লাগানো থেকে কাটা পর্যন্ত ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হচ্ছে আর ধান বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকায়। তাতে করে ১০ হাজার টাকার উপরে লাভ থাকছে। তবে সার ও কীটনাশকসহ অন্যান্য উপকরণের মূল্যবৃদ্ধির কারণে এবারে উৎপাদন খরচ বেশি হয়েছে। এতে জমির মালিককে দিয়ে কিছুই থাকছে না বর্গাচাষিদের। সারের দাম কমানো ও ধানের দাম বেশি হলে বর্গাচাষিরা লাভবান হবে বলে এলাকার কৃষকরা দাবি করেন।
এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীর কারণে যে মজুরি মিলছে তা দিয়ে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ধানকাটা শ্রমিকরা। কৈলাশগঞ্জের ধোপাধী বিলে আমন ধান কাটতে এসে ধান কাটা পরবাসীরা জানান বাজারে সব জিনিসপত্রের যে দাম তাতে এই আয় করে টিকে থাকা বড়ই কঠিন হয়ে দারিয়েছে।
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা জানান এবার দাকোপে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া এখনও কৃষকদের অনুকূলে আছে বাকি দিনগুলি ঠিক থাকলে আমনে দাকোপের কৃষকদের মুখে হাসি ফুটবে বলে আশা করা যায়।

কয়রা খালে অবৈধ নেটপাটা অপসারণে মিডিয়া ক্যাম্পেইন
কয়রা প্রতিনিধি
উপজেলার কয়রা খালে অবৈধ নেটপাটা দিয়ে মাছ শিকারের কারনে পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক শ্রেনীর মানুষ। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মৎস্য প্রজনন ধবংস হচ্ছে। এ ছাড়া পরিবেশে পড়ছে বিরুপ প্রভাব। স্থানীয় অধিবাসীদের সুবির্ধাতে নেটপাটা ও অবৈধ জাল অপসারন করার জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনার লক্ষ্য এক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২ টায় সুন্দরবন কোয়ালিশান এই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে সহযোগিতা করেন সিএনআরএস, মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব ও অডিএফ। ক্যাম্পেইনে কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। ক্যাম্পেইনের পুর্বে এ উপলক্ষে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিএনআরএসের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, এডিএফের সভাপতি কোমলেশ মন্ডল প্রমুখ। পরে উপস্থিত সাংবাদিকরা কয়রা খাল পরিদর্শন করেন।

সাতক্ষীরায় ৭০ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদরের শ্যামপুর গ্রামের ৭০ ঘর জনবসতির প্রায় ৩’শতাধিক জনসাধারণের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুলের বিরুদ্ধে। যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ওই জনপদের সাধারণ জনগণ। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে মৌখিক অভিযোগ দিয়েছে ভোক্তভোগী এলাকাবাসী। অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন বলে জানা গেছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ভোক্তভোগী চারু চন্দ্র সরকার জানান, মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্টার শর্ত রয়েছে ১ একর জমি স্কুলের নামে থাকতে হবে। স্কুলের নামে জমি কম থাকায় সে সময়ে আমাদের সম্প্রদায়ের যোগ্য একজনকে শিক্ষক পদে নিয়োগ প্রদান করা হয়। ওই শিক্ষকসহ অপর একজন স্কুলে ২৫ শতক জমি দান করেন। সম্প্রদায়ের সবার রাস্তা দেওয়ার শর্তে তারা উভয়ে জমিটি স্কুলের নামে দান করেন। তৎকালীন শিক্ষকরা সেই দাবি মেনে নেন। দীর্ঘ বছর যাবত এই পথেই জনপদের বাসিন্দারা যাতায়াত করে আসছেন। যাতায়াতের স্বার্থে রাস্তাটিতে পরবর্তীতে সরকারিভাবে ইটের সলিং করা হয়। তাছাড়া এখানে একটি মন্দির রয়েছে, মন্দিরের প্রবেশের একমাত্র রাস্তা এটি। সম্প্রতি সময়ে বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ রাস্তাটি সম্পূর্ণরূপে ঘেরা দিয়েছেন। ফলে এখানকার ৭০ টি পরিবারের প্রায় ৩ শতাধিক মানুষের যাতায়াতের চরম অসুবিধা তৈরি হয়েছে।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। যেহেতু বিদ্যালয়ের বর্তমান সভাপতি’র দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তাই চেয়ারম্যান বিষয়টি নির্বাহী অফিসারকে জানান। উপজেলা নির্বাহী অফিসার এখানে পরিদর্শন করবেন বলে শুনেছি।
স্থানীয় মৃত্যুঞ্জয় নামের অপর এক বাসিন্দা জানান, আমাদের পাড়ায় প্রবেশের একমাত্র রাস্তা এটি। এখানকার ৭০ ঘর বসতির দীর্ঘ বছরের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এই রাস্তাটি ছাড়া বিকল্প কোন রাস্তা নেই এখানে। যদিও জায়গাটি প্রতিষ্টানের তবে যারা দান করেছে তারা এই পাড়ার বাসিন্দা, যাতায়াতের শর্তে জমিটি স্কুলের নামে দান করেন। দীর্ঘ বছর যাবত যাতায়াতের এই রাস্তাটি সরকারি বাজেটে পাকাও হয় এক সময়। স্কুলের প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল উপরের নির্দেশ আছে এটা বলে রাস্তাটি বাঁশ দিয়ে ঘেরাও দিয়েছেন। বর্তমানে এই পাড়ার সকলের যাতায়াতে চরম ভোগান্তি হতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে যাতায়াতের রাস্তাটি পূর্বের ন্যায় চালু করা হয় সেই দাবি এখানকার সবার।
বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম জানান, রাস্তাটি দীর্ঘ বছর আগে থেকে ওই এলাকার মানুষ ব্যবহার করে আসছে। সম্প্রতি রাস্তা বন্ধের বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। তিনি রোববার ঘটনাস্থল পরিদর্শনে আসার কথা ছিলো তবে আসতে পারেননি। তবে সোমবান উপজেলা নির্বাহী অফিসার এখানে আসবেন। তিনি বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল জানান, একটি জমি ছিল ফেলানো যেটার উপর দিয়ে পার্শ্ববর্তী সম্প্রদায়ের লোকজন যাতায়াত করত। সেখানে দোকান তৈরি করছিল যেটি স্কুলের জায়গার মধ্যে হওয়ায় বাঁধা প্রদান করা হয়। সার্ভিয়ার এনে মাপজরিপ করে দেখা যায় যেখানে দোকান তৈরি করছিল সেটি আমাদের জায়গার মধ্যে পড়ে। পরবর্তীতে সেখানে ঘেরাও দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার, তিনি পরিদর্শন করে যে সিদ্ধান্ত নিবেন সেটি বহাল থাকবে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ জানান, রাস্তা বন্ধের বিষয়ে অভিযোগ পেয়েছি। সেখানে পরিদর্শন করা হবে।

কালীগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরীর সরাঞ্জমাদীসহ আটক ২
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জের তেঘরিহুদা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও তৈরির সারঞ্জামাদীসহ লাল মিয়া ও জাহাঙ্গীর আলম নামের ২ জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার দিবাগত রাতে তাদেরকে নিজ গ্রাম থেকে আটক করা হয়। আটক লাল মিয়া ওই গ্রামের রোস্তম আলী ও জাহাঙ্গীর আলম একই গ্রামের নুরুজ্জামানের ছেলে।
অভিযানে যৌথ বাহিনীর নেতৃত্বদানকারী মেজর আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তেঘরীহুদা গ্রামের লাল মিয়ার বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে। এরপর গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে দেখতে পান গোপন একটি কক্ষে লাল মিয়া ও জাহাঙ্গীর আলম অস্ত্র তৈরীর সরাঞ্জামাদী দিয়ে আগ্নেয়াস্ত্র তৈরী করছে। সে সময়ে তারা হাতেনাতে ধরা পড়ে। পরে তাদের হেফাজতে থাকা একটি দেশীয় পাইপগান, পিস্তল তৈরির ২ টি লোহার বডি, লোহা কাটার একটি করাত, ৬ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ২টি রাইফেলের গুলির খোসা, ১টি গুলির পিলেট, ৬টি ব্যারেল এবং একটি পুরাতন চাইনিজ কুড়ালসহ ২১,৫৫০ টাকা উদ্ধার করা হয়। তিনি বলেন,সেনাবাহিনীর আভিযানিক দলের সঙ্গে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, যৌথ বাহিনীর হাতে আটক লাল মিয়া ও জাহাঙ্গীর আরমের কাছে অবৈধ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জামাদী পাওয়ায় তাদের নামে মামলা করা হয়েছে।
তিনি বলেন, আসামীরা কি বিক্রির উদ্দেশ্যে না, নিজেরা সন্ত্রাসী কর্মকান্ড চালাতে এ অস্ত্র তৈরী করছিল তা এখনই বলা যাচ্ছে না।

বটিয়াঘাটায় মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৪ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন, বটিয়াঘাটা সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাশ, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, জনস্বাস্থ্য প্রকৌশল রুমা আক্তার সুমি, খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস, সহকারী প্রকৌশলী অভিজিৎ চক্রবর্তী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রশান্ত কুমার কুন্ডু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জামায়াতের আমীর মাওঃ আবু ইউসুব, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ প্রমূখ।

পাইকগাছায় বিএনপি’র আনন্দ মিছিল
পাইকগাছা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি দেওয়ায় খুলনার পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গসংগঠনের আয়োজনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বেনজীর আহমেদ লাল,
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ডাঃ শাহাবুদ্দিন, আইনজীবী ইকরামুল হক, যুবদলের আহ্বায়ক তৌহিদুজামান মুকুল, সাইফুল ইসলাম তারিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সরদার মাসুদ পারভেজ, লিপটন সরদার, পৌর বিএনপির নেতা ওবায়দুল ইসলাম ডালিম, স্বেচ্ছাসেবক সদস্য সচিব যজ্ঞেশ্বর কার্তিক, দিপংকর মন্ডল, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সরদার আনারুল ইসলাম, মোঃ আমিনুল সরদার, আব্দুস সাত্তার মোড়ল, যুবদল নেতা আবু তালেব, আবুল বাসার বাচ্চু, হবি মোল্যা ,পৌর যুবদলের সদস্য সচিব আনারুল, যুগ্ম আহ্বায়ক সোহেল রাশেদ সনি, কিশর কুমার মন্ডল, আবুল হাকিম সানা , কাজী সিরাজ,জুয়েল সরদার, বুলবুল আহমেদ, আবু হানিফ, সুমন,আঃ রাজ্জাক, সুকুমার কবিরাজ, আবুল হোসেন,শামিম জর্দার, সোহেল সহ বিএনপিও অঙ্গসহ যোগী সংগঠনের নেতাকর্মীরা।

ডুমুরিয়ায় সদর ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্প্রীতি সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ডুমুরিয়া হাইস্কুল মাঠে ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাতাপ আলী গাজীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব সরদার আঃ মালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান ও শেখ ফরহাদ হোসেন। বক্তব্য দেন অরুণ গোলদার, মতিয়ার রহমান বাচ্চু,মোল্যা মশিউর রহমান, শেখ আতিয়ার রহমান, শফিকুল খান, আঃ মান্নান শেখ,জিএম সাইকুল ইসলাম, শেখ জামিনুর রহমান, শাহাজাহান জমাদ্দার, টুটুল কুন্ডু, তপন সাহা, খান আবুল কালাম, মাষ্টার সেলিম হালদার, আঃ আজিজ গাজি, ফয়সাল শেখ, নজরুল হালদার, কবিরুল শেখ, রেজাউল গাজী, মুনছুর শেখ প্রমুখ।

দর্শনা আন্তজার্তিক রেলষ্টেশনে ট্রেনের দাবিতে মানববন্ধন
দামুড়হুদা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট ষ্টেশনের চিত্রা ডাউন ও সুন্দরবন আপ ট্রেনের যাত্রাবিরতি ও দর্শনা পুরাতন আন্তজার্তিক আন্তঃ নগরসহ পূর্বের ২ টি লোকাল ট্রেনের বরাদ্দ এবং খুলনা-দর্শনা ডাবল লাইন স্থাপনসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় পুরাতন বাজার দর্শনা আন্তজার্তিক রেল ষ্টেশন চত্তরে দর্শনা প্রেসক্লাব ও দর্শনার জন্য আমরা নামে দুটি সংগঠনের আয়োজনে এই মানববন্ধনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২১ দিনের আল্টিমেট একটি ঘোষণা করে। দাবি না মানলে কঠোর আন্দোলনের ও হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনার জন্য আমরা সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা চলাকালীন দক্ষিন পশ্চিম অঞ্চলের রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সংগঠক এ্যাডভোকেট কমরেড মোঃ শহিদুল ইসলাম, দর্শনা সরকারী কলেজের সাবেক উপধাক্ষ মোঃ মোশারফ হোসেন, চুয়াডাঙ্গা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, দর্শনা জামায়েতের পৌর আমির সাহিকুল আলম অপু,দর্শনা গন উন্নয়ন গ্রন্থগারের পরিচালক কবি সাহিত্যিক মোঃ আবু সুফিয়ান,দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, ওসমান আলী, দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি, দর্শনা পৌর ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম ওমিও, দর্শনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জেলা কমিটির যুগ্ন আহবায়ক তানভীর আহম্মেদ অনিক, দর্শনা সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ইমরুল কায়েস,সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।

শরণখোলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সংবর্ধনা সভা
শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় সোমবার বিকেলে ছাত্রজনতার মতবিনিময় ও ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ রেজওয়ানুল হক সবুজ এর সংবর্ধনা সভার আয়োজন করে।
শরণখোলা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ রেজওয়ানুল হক সবুজ। উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক তালুকদার, ইসাহাক আলী মোল্লা, জসিম উদ্দিন জাফর। সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, যুবদল নেতা শহীদুল ইসলাম লিটন,সাবেক ছাত্রদল নেতা মাসুদ হোসাইন,আবুল বাশার খান, মিরাজ হোসেন প্রমূখ।বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।

সাতক্ষীরায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
আলু, পেঁয়াজ ও খোলা সোয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরা শাখার আয়োজনে সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ক্যাবের সভাপতি এড. আজহারুল ইসলাম, সহ—সভাপতি এড. ফেরদৌসি সুলতানা, সহ—সাধারণ সম্পাদক মাসুদ আর রহমান, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, হাসানুজ্জামান, আহম্মেদুল কবির বাবু, সামিউল ইসলাম, শামিমা সুলতানা, রিবা সুলতানা, শাহিদা সুলতানা, নাছিমা আক্তার, সদস্য মিনারুল ইসলাম, শারমিন নাহার, সাব্বির হোসেন, তামান্না প্রমুখ।
বক্তারা এসময় বলেন, বর্তমান নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। যেটা সাধানরণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। ক্যাবের পক্ষ থেকে এসময় প্রধান উপদেষ্টা কাছে বাজার মনিটরিং করার জন্য দাবি জানানো হয়। একই সাথে অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর ৮দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

সাতক্ষীরার তালায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তালা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। উক্ত সভায় তালা উপজেলা নির্বাহী অফিসার
শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দীন, জামায়েত ইসলামীর নায়েবে আমীর মাওঃ মোঃ মফিদুল ইসলাম। এ সময় আরোও উপস্থিত ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন, প্রানী সম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ,একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ,বিআরডিবি অফিসার নারায়ণ চন্দ্র সরকার, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, ফায়ার সার্ভিস ইনচার্জ ওবায়দুল্লাহ, জেলা স্কাউটের সম্পাদক শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, তালা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, তালা প্রেসক্লাব প্রচার সম্পাদক সাংবাদিক খাঁন নাজমুল হুসাইন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেনসহ সকল সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ, বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় আগামী ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকল ধর্মীয় উপসানলয় দোয়া ও মোনাজাত। সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ, তালা বাজার এবং পাটকেলঘাটা বাজারের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জাসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

মাগুরাতে সরকারি রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহারা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সামনে রাস্তার সংলগ্ন সরকারি জায়গা থেকে রেন্টি কড়াই গাছ কাটছে সাইকেল মিস্ত্রি আলা মিয়া। রবিবার ২ ডিসেম্বর দুপুর ১টার সময় সরেজমিনে এসে দেখা যায় গাছ কাটা হচ্ছে ও ওই গাছ বিক্রি হয়েছে। তাৎক্ষণিক সাংবাদিকরা মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কে অবগত করলে, গাছটি কাঁটা বন্ধ করেতে ধলহারা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক মো: সুলতান মাহমুদকে মাগুরা সদর ইউএনও বন্ধ করতে বলেন, কিন্তু চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সহকারি গণিত শিক্ষিকা শিপ্রা বিশ্বাস সাইকেল মিস্ত্রি আলা মিয়াকে রাতের আঁধারে গাছ কেটে নিতে বলেন। এ বিষয়ে ধলহারা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষকের কাছে গণিতের শিক্ষিকা শিপ্রা বিশ্বাস, সাইকেল মিস্ত্রিকে রাতের আধারে গাছ কেটে নিয়ে যাবার বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন গণিতের শিক্ষিকা শিপ্রা বিশ্বাস এনটিআরসির মাধ্যমে নতুন চাকরি হয়েছে, উনি এখনো এগুলা ভালো করে বুঝেন না, আমি শিপ্রা বিশ্বাসকে বুঝিয়ে বলব, তবে এই ধরনের কথা ও মন্তব্য তার মোটেও বলা উচিৎ হয়নি। এবিষয়ে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, আমি গাছ কাটা বন্ধ করে দিয়েছি। আমি সহকারী শিক্ষিকা শিপ্রার বিষয়টি নিয়ে সহকারী প্রধান শিক্ষকের সাথে কথা বলবো।

ঘের পাহারাদারকে কুপিয়ে জখম
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে সাখাওয়াত হোসেন (৬৫) নামের এক মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) মধ্যকুল এলাকার মুক্তারের মাছের ঘেরসংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, ইসহাক সরদার (৪০) নামের এক ব্যক্তি সাখাওয়াতকে কুপিয়ে জখম করেছেন। তাদের দুইজনেরই বাড়ি পৌরসভার মধ্যকুল সরদারপাড়া এলাকায়।
এলাকাবাসী জানায়, উপজেলার মধ্যকুল এলাকার মুক্তার আলীর মাছের ঘেরে দীর্ঘদিন ধরে সাখাওয়াত পাহারাদার হিসেবে কাজ করেন। ওই ঘেরে ইসহাক সরদারও এক সময় কাজ করতেন। এ নিয়ে ওই দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সোমবার সকালে সাখাওয়াতকে দা দিয়ে তার মাথায় কোপ মারেন ইসহাক।
এতে সাখাওয়াত রক্তাক্ত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘের মালিক মুক্তার আলী বলেন, বছর দুয়েক আগে ইসহাক আলী দুই মাস ঘেরে কাজ করে স্বেচ্ছায় চলে যান।
সাখাওয়াত হোসেন ও ইসহাক আলীর ভেতর কোনো দ্বন্দ্ব আছে কিনা সেটা তার জানা নেই। ঘেরসংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহে রাস্তায় গাছ ফেলে ডাকাতি, আহত ২
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে কাভার্ডভ্যানের চালক আকাশ ও হেলপার জুয়েল আহত হন।
রোববার ভোরে খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন মৃধা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার ভোর ৪টায় খালিশপুর-জীবননগর মহাসড়কের ওই স্থানে ডাকাতদল ডাকাতি করার জন্য রাস্তায় গাছ কেটে ফেলে রাখে। এ সময় নতুন মোটরসাইকেল বহনকারী একটি কাভার্ডভ্যান ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উল্টে গেলে ডাকাতরা গাড়িতে থাকা টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায়।
মহেশপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন মৃধা জানান, খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে ডাকাতির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

সাংবাদিক মিজানুর রহমানের মায়ের মৃত্যুতে কয়রার সাংবাদিকদের শোক
কয়রা প্রতিনিধি
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য দৈনিক যুগান্তর ও দৈনিক লোক সমাজ পত্রিকার পাইকগাছা প্রতিনিধি জিএম মিজানুর রহমান মিজানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কয়রায় কর্মরত সাংবাদিকরা। বিবৃতি দাতারা হলেন দৈনিক দিনকাল প্রতিনিধি এম শরিফুল আলম,দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোস্তফা শফিকুল ইসলাম, দৈনিক দেশের কন্ঠ ও পৃর্বাঞ্চল প্রতিনিধি সদর উদ্দিন আহমেদ, দৈনিক গ্রামের কাগজ ও আমাদের সময় প্রতিনিধি শেখ মনিরুজ্জামান মনু, দৈনিক যুগান্তর ও প্রবাহ প্রতিনিধি এম রিয়াছাদ আলী। দৈনিক খবরপত্র ও খুলনাঞ্চল প্রতিনিধি এসএমএ রউফ, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক কালবেলা ও দৈনিক আজকের তথ্য পত্রিকার প্রতিনিধি ফরহাদ হােসেন, দৈনিক খুলনাঞ্চল প্রতিনিধি শেখ জাহাঙ্গীর কবির টুলু, দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি হাবিবুল্লাহ, দৈনিক রুপালী বাংলাদেশ ও লােকসমাজ পত্রিকার প্রতিনিধি রিয়াজুল আকবর লিংকন প্রমুখ।

দাফনের ১২০ দিন পর ছাত্রদলের নেতা রাব্বির মরদেহ উত্তোলন
মাগুরা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হওয়ার ১২০দিন পর মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার ২ ডিসেম্বর দুপুর ১২ টার সময় বরুনাতৈল কবরস্থান থেকে রাব্বির মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরার এন ডিসি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বেলা ১১ টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা নদীর ব্রিজের ওপর অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। রাব্বির বাড়ি মাগুরা শহরের বরুনাতৈল এলাকায়। তখন ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়েছিল।
এ ঘটনায় নিহত বড় ভাই ইউনুস আলী বলেন, আমার ভাইয়ের অনাগত সন্তান তার বাবার স্পর্শ কখনোই পাবে না। আমরা ন্যায় বিচার চাই। যাদের চিহ্নিত করতে পেরেছি, তাদের নামেই মামলা করেছি।
আদালতের নির্দেশে সোমবার সকাল ১১ টায় মরদেহটি উত্তোলন করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মরদেহ পুনরায় দাফন করা হয়।

পরিযায়ী পাখির কলতানে মুখর খাল-বিল
মেহেরপুর প্রতিনিধি
অতিথি পাখির আগমনে মুখর মেহেরপুরের খাল-বিল। বিশেষ করে এখানকার তেরঘরিয়া বিল, ছুচোখোলার বিল, মেহেরপুরের সবচেয়ে বড় গাংনীর ধলার বিলে পাখির আনাগোনা বেশি। পাখিদের কলতানে সারাক্ষণ মুখর থাকছে। এসব পাখি দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পাখিপ্রেমী। একসময় এসব বিল শীতকালজুড়ে অতিথি পাখিতে ভরে থাকত। মনে হতে এটিই তাদের স্থায়ী আবাসস্থল। এসব পাখি দেখতে আগে যেমন দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসতেন, আজও তেমনি আসছেন।
এদিকে সংকট তৈরি করছেন পাখি শিকারিরা। শনিবার সরেজমিন তেরঘরিয়া বিলপাড়ে গিয়ে বেশ কয়েক শিকারিকে দেখা গেল পাখি শিকার করতে। শিকারের দৃশ্য ধারণ করতে গেলে তারা তেড়ে আসেন। হুমকি দেন কোনো ছবি না তোলার জন্য। একপর্যায়ে পাখি দেখতে আসা লোকজন সাংবাদিকদের পক্ষ নেওয়ায় তারা সটকে পড়েন। পরিযায়ী পাখি হত্যার দায়ে দোষীকে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। কিন্তু মেহেরপুরের খাল-বিলে অবাধে পাখি শিকারের বিষয়টি দেখার যেন কেউ নেই।
শনিবার আরও লক্ষ্য করা যায়, বিলের শান্ত বিলের বুকে ঝাঁকবেঁধে ডানা মেলছে অতিথি পাখির দল। উড়ে চলা পাখির কিচির-মিচিরে মুখরিত চারপাশ। পিয়াং হাঁস, পাতি সরালি, লেঙজা হাঁস, বালিহাঁস, পাতিকূটসহ দেশি জাতের শামুকখোল, পানকৌড়ি বিল এলাকা মুখর করে তুলেছে। কিন্তু সংখ্যায় গত বছরের প্রায় অর্ধেক। এবারও মানিকচকসহ সাইবেরিয়ান বিভিন্ন অতিথি পাখি চোখে পড়ার মতো। সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে পাখিদের উড়ে আসার মিছিল যেন প্রাণ জুড়িয়ে দেয়।
তেরঘরিয়া বিলপাড়ে এলাকার স্থানীয় সাংবাদিক মোর্তুজা ফারুক জানান, নভেম্বর এলেই পাখিগুলো যে কোথা থেকে আসে জানি না। তবে প্রচুর পাখি আসে এই বিলে। খান মোহাম্মদ আল রাফি জানান, অনেক বছর ধরেই পাখি আসে এই বিলে। এই বিলের সঙ্গে অতিথি পাখিদের হৃদয়ের সম্পর্ক অনেক গভীর ও প্রাচীন।
পাখিপ্রেমী সদানন্দ মন্ডল বলেন, আমাদের অসচেতনতার অভাবে সামান্য স্বার্থের কারণে বা শখের কারণে আমরা শীতের পরিযায়ী পাখিদের শিকার করছি। এতে করে আমরাই আমাদের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করছি। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখির বিচরণক্ষেত্র রক্ষা করতে হবে। আমাদের দেশ ক্রমেই অতিথি পাখির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। শুধু আইন দিয়েই পাখি শিকার বন্ধ করা যাবে না। সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

সাবেক সভাপতি আহত হওয়ায় রূপসায় চিংড়ি বনিক সমিতির বিবৃতি
রূপসা প্রতিনিধি
রূপসা চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দরা খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রাঘাতে চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি ও ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য আমিন মোল্লা বোয়িং আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। উল্লেখ্য, গত শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে খুলনা চিংড়ি বণিক সমিতির নেতা আমিন মোল্লা বোয়িং এর উপর দুর্বৃত্তরা সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে আহত করে। বর্তমানে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। খুলনা চিংড়ি বনিক সমিতির সাবেক সভাপতি আহত হওয়া রূপসা চিংড়ি বনিক সমিতির নেতৃবৃন্দরা এ ঘটনায় গত ২ ডিসেম্বর বিবৃতি প্রদান করেন। বিবৃতিদাতারা হলেন রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবদলের সদ্য বিদায় কমিটির সহ-সভাপতি মোল্লা রিয়াজুলসহ চিংড়ি বাণিক সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

পুঁইশাকের বীজ চাষে সাড়া ফেললেন ঝিনাইদহের কৃষকরা
ঝিনাইদহ প্রতিনিধি
পুঁইশাকের (বীজ) মেচড়ী চাষ করে অধিক লাভবান হচ্ছে কৃষক। একইসঙ্গে এলাকার নারীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ১ বিঘা জমিতে কম খরচে দুই থেকে তিন মাসে ২ লাখ টাকার বেশি পুইশাকের (বীজ) মেচড়ী বিক্রয় করে দ্বিগুণ লাভের মুখ দেখছেন ঝিনাইদহ সদর উপজেলার কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় স্থানীয়দের কৃষকেরা দিন দিন এই পুঁইশাক (বীজ) মেচড়ী চাষে আগ্রহী হচ্ছেন।
সরেজমিনে সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, গ্রামের নারীরা দলবেঁধে পুঁইশাক মেচড়ী সংগ্রাহ করছেন। পাঁকা ও বিক্রয় উপযুক্ত মেচড়ী সংগ্রহ করছেন তারা। স্থানীয় বাজারে বিক্রয় করতেই মাঠজুড়ে চলে এই কর্মযোগ্য।
মাঠে গিয়ে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গ্রামের জুমাত আলী তিনি দ্বিতীয় বারের মতো এবারও পুঁই শাকের মেচড়ী চাষ করেছেন। তার এই চাষ এলাকার কৃষক ও কৃষি বিভাগের কাছে ব্যাপক সাড়া জাগিয়েছে।
মাত্র ১ বিঘা জমিতে অল্প খরচে ২ লাখ টাকার বেশি পুঁইশাক (বীজ) মেচড়ী বিক্রয় করেছেন তিনি। তার দেখাদেখি একই মাঠের অন্য কৃষকেরাও পুঁইশাক বীজ চাষ করে হয়েছেন স্বালম্বী।
কৃষকের উৎপাদিত পুঁইশাক বীজ প্রথমে ১২০ টাকা দরে বিক্রয় হলেও বর্তমানে ৬৫ থেকে ৭০ টাকা পাইকারি দরে বিক্রয় হচ্ছে। এই চাষকে ঘিরে পুরুষের পাশাপাশি প্রায় শতাধিক নারী শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে একজন নারী শ্রমিক ৩০০ টাকা উপর্জন করতে পারেন। দীর্ঘ ৬ মাস ধরে কাজ করতে পেরে স্বালম্বী হয়েছে এলাকার দরিদ্র পরিবারগুলো।
কৃষি বিভাগের দেওয়া তথ্যে জানা যায়, এবছর ঝিনাইদহ সদর উপজেলাতে ১ হাজার ৭৬০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। যেখানে ৯৫ হেক্টর জমিতে পুঁইশাক (জীব) মেচড়ী চাষ হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নেই ৮০ হেক্টরের বেশি জমিতে পুঁইশাক (জীব) মেচড়ী চাষ হচ্ছে। এই চাষ সহজলভ্য ও লাভজনক হওয়ায় দিন দিন কৃষকেরা ঝুঁকে পড়ছেন।
নারী শ্রমিক যমুনা রানী বলেন, প্রতিদিন পুঁইশাক মেচড়ী তোলার কাজ করে থাকি। সকালে আসি দুপুরে চলে যাই, দিনে ৩০০ টাকা দেয়। জমির মালিকেরা আবার দুপুরে রুটি কলা, কখনো বিস্কুট ও কলা খেতে দয়ে। স্বামী-স্ত্রী দুজনেই কাজ করতে পারি, এতে করে আমাদের সংসার ভালোই চলে। এই মাঠে একটানা ৬ মাস কাজ করে থাকি, একসঙ্গে ৫ থেকে ৭ জন নারী মিলে এখানে প্রতিদিন কাজ করি।
কৃষক আলমগীর হোসেন বলেন, আমি এই প্রথম পুঁইশাক মেচড়ী চাষ করেছি। ৫৪ শতক জমিতে পুঁইশাক মেচড়ী চাষ করেছি। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার টাকার মেচড়ী বিক্রয় করতে পেরেছি। বাজারে প্রথম ১২০ টাকা থেকে ১৪০ টাকা কেজিতে মেচড়ী বিক্রয় করেছি। এখন বর্তমান বাজার ৬৫ টাকা থেকে ৭০ কখনো ৭৫ টাকা পাইকারি বিক্রয় করতে পারছি। পুঁইশাক মেচড়ী চাষ করতে এখন পর্যন্ত কীটনাশক, সারসহ সবকিছু মিলায়ে ২০ থেকে ২৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। এখনো সামনে ৩ থেকে ৪ চালান মেচড়ী বিক্রয় করতে পারবো। অন্য চাষের তুলনাই মেচড়ী চাষে খরচ অনেক কম এবং বাজারে এর চাহিদা থাকায় লাভও অনেক বেশি।
কৃষক জুমাত আলী বলেন, প্রথমে আমি ও পাশের এক কৃষক দুজনে মিলে এই চাষ শুরু করি। প্রথম চাষ করে লাভবান হওয়ায় প্রতি বছরই এই চাষ করি। আমাদের দেখাদেখি এখন অনেকে পুঁইশাক মেচড়ী চাষ করেন।
তিনি বলেন, এ বছর বৃষ্টির কারণে সব ধরনের সবজির ক্ষতি হয়েছে। যার কারণে পুঁইশাক মেচড়ীর এতো চাহিদা। ১ বিঘা জমিতে পুঁইশাক মেচড়ী চাষ করেছি। এ পর্যন্ত ১ লাখ টাকার মেচড়ী বিক্রয় করা হয়ে গেছে। এখনো সামনে যা আছে আরো ১ লাখ টাকার মেচড়ী বিক্রয় করতে পারবো। সব মিলায়ে এই চাষে খরচ হবে ৪০ থেকে ৫০ হাজার টাকা। ১ বিঘা জমি চাষ করে ১ লাখ ৫০ হাজার টাকা লাভ হলে আর কি লাগে।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল। যার করণে কৃষক সঠিক সময়ে সবজি চাষ করতে পারেনি। তারপরও দেরিতে হলেও সদর উপজেলাতে ১ হাজার ৭৬০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। যেখানে ৯৫ হেক্টর জমিতে পুঁইশাক মেচড়ী (পুঁইশাক বীজ) চাষ করা হয়েছে। আমরা জানতাম না যে পুইশাকের মেচড়ীও খাওয়া যায়, ঝিনাইদহের চাষীরাই প্রথম ৪ থেকে ৫ বছর আগে মেচড়ী চাষ করে মেচড়ী খাওয়া শিখিয়েছে।
তিনি বলেন, এই সবজি চাষে খরচ অনেক কম লাভ অনেক বেশি। আবার এর পরিচর্যা, সার ও কীটনাশক খরচ অনেক কম, যার কারণে কৃষকেরা দিন দিন এই পুঁইশাক মেচড়ী (পুঁইশাক বীজ) চাষে আগ্রহী হচ্ছেন। বাজারে সবধরণে শীতকালীন সবজির চাহিদা থাকলেও এই পুঁইশাক মেচড়ীর চাহিদা অনেক বেশি। এ কারণে বাজারে এই সবজির দামও অনেক।

সেই ভুয়া মেজর আবারও আটক
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বায়েজীদ আমান নামে এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
এর আগেও সেনা কর্মকর্তার পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করতে গিয়ে আটক হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন।
এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি, ইউনিফর্ম, ভুয়া ভিজিটিং কার্ড, ওয়াকিটকি, খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
আটক প্রতারক খন্দকার বায়েজীদ আমান (৩৩) নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত খন্দকার এনামুল হকের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গরুর হাট এলাকার আব্দুর রহমানের জামাই।
এর আগেও সেনাবাহিনী ও অন্যান্য সরকারি চাকরিজীবী পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক লোকের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে আটক হয়েছিলেন তিনি। ২০২৩ সালের ২৩ জানুয়ারি দুপুর দেড়টায় কুষ্টিয়া শহরের হানিফ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছিল র্যাব। সেসময়ও তিনি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় ও রাজশাহীর বোয়ালিয়া থানায় চাঁদাবাজী ও প্রতারণা মামলা রয়েছে।
ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ভুয়া মেজর সেজে প্রতারণার অভিযোগে আমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর আগেও সে এ ধরনের অপরাধ করতে গিয়ে আটক হয়েছিল। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মেহেরপুরে আগাম গ্রীষ্মকালীন পেঁয়াজে কৃষকদের বাজিমাত
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে আগাম জাতের গ্রীষ্মকালীন নাসিক জাতের পেঁয়াজ চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। এ বছর জেলাজুড়ে দুই হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হচ্ছে। পেঁয়াজের জমিতে সাথি ফসল হিসেবে মুলা ও পালং শাকও আবাদ করছেন তারা।
এদিকে নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করায় কেজিতে ২০ টাকা থেকে ৩০ টাকা কমে ক্রেতারা পেঁয়াজ কিনতে পারছেন।
কৃষকরা বলছেন, ভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি না হলে এবং ন্যায্য দাম পেলে তারা লাভবান হবেন।
কৃষি বিভাগ বলছে, গ্রীষ্মকালীন আগাম জাতের পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। খুব শিগগিরই নতুন পেঁয়াজে দাম সাশ্রয় হবে।
সীমান্তবর্তী জেলা মেহেরপুরের মাঠজুড়ে গ্রীষ্মকালীন নাসিক-৫৩ জাতের পেঁয়াজ চাষ হচ্ছে। গেল বছর পেঁয়াজের ভালোদাম পেয়ে এ বছরে আগাম জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করেন অধিকাংশ কৃষক।
সেপ্টেম্বরের প্রথম দিকে পেঁয়াজ চারা রোপণ করে নভেম্বরের মাঝামাঝি সময়ে বাজারে উঠতে শুরু করেছে। প্রতিবিঘা জমিতে ৬০ থেকে ৬৫ মন পেঁয়াজ হবে বলে আশা কৃষকদের।
জেলা কৃষি অফিসের ডেভেলপমেন্ট কর্মকর্তা আশরাফুন্নেসা জানান, মেহেরপুর জেলার তিনটি উপজেলার বিভিন্ন মাঠে এ বছর নাসিক ৫৩ জাতের পেঁয়াজের আবাদ হয়েছে প্রায় ২ হাজার হেক্টর জমিতে। এ জমিতে পেঁয়াজ উৎপাদন হবে প্রায় ৪৮ হাজার ২০০ টন। এক কাঠা জমিতে সাড়ে তিন থেকে ৪ মণ পেঁয়াজ উৎপাদন হওয়ার আশা চাষিদের। যা জেলার চাহিদার প্রায় তিনগুণ।
গাংনীর জুগিন্দা গ্রামের পেঁয়াজ চাষি সাহারুল ইসলাম, ফয়েজ উদদীন, আব্দুল কাদের বলেন, আমরা এর আগে কখনও গ্রীষ্মকালীন নাসিক- ৫৩ জাতের পেঁয়াজের আবাদ করিনি। স্থানীয় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির কৃষি অফিসারের পরামর্শ পেয়ে এ বছর গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করি। পেঁয়াজ অনেক ভালো হয়েছে। ফলনও ভালো হচ্ছে। বাজারে নতুন পেঁয়াজের চাহিদা বেশি। পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৮৫ টাকা থেকে ৯০ টাকা কেজি।
আমাদের জেলায় কমবেশি বিভিন্ন জাতের পেঁয়াজ আবাদ হয়। গেল বছর দুএকজন কৃষক গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করে লাভবান হন। এ বছর পেঁয়াজের আবাদে ঝুঁকছেন অনেক কৃষক। একইসঙ্গে পেঁয়াজের জমিতে সাথি ফসল হিসেবে মুলা ও পালং শাক আবাদ করেছেন চাষিরা।
মুজিবনগর গ্রামের কৃষক আক্কাস আলি ও মুক্তার মুনসি বলেন, এক বিঘা জমিতে দুই কেজি পেঁয়াজের বীজ বপন করতে হয়। প্রতি কেজি পেঁয়াজের বীজের দাম ২ হাজার টাকা। আমাদের পেঁয়াজের বীজ, সারসহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে প্রদান করে পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি।
পেঁয়াজের সঙ্গে সাথি ফসল হিসেবে মুলা ও পালংশাকের বীজ বপন করেছিলাম। দুই সপ্তাহ পর মুলা ও পালংশাক বিক্রি করে ভালো টাকা আয় হয়েছে।
সদর উপজেলার মোনাখালী গ্রামের কৃষক আব্দুল আলীম বলেন, গেল বছর দশ কাঠা জমিতে পেঁয়াজের আবাদ করে ৩০ হাজার টাকা লাভ হয়েছিল। এ বছর দেড় বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করেছি। একই জমিতে লালশাকের বীজ বুনে ছিলাম। লালশাক আগে বিক্রি করেছি। এখন পেঁয়াজ বিক্রি করছি। দাম ভালো পাচ্ছি। বিক্রি শেষে খরচের দেড়গুণ টাকা লাভের আশা আছে।
পিএসকেএস এর কৃষি কর্মকর্তা জুয়েল বিশ্নাস বলেন, সমন্বিত কৃষি ইউনিটের কৃষি খাতের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে পিকেএসএফ এর অর্থায়নে অনেক কৃষকদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে প্রদর্শনী দেওয়া হয়। পেঁয়াজের আবাদ অনেক ভালো হয়েছে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, মেহেরপুর জেলার মাটিতে সব ধরনের আবাদ হয়। জেলার আবহাওয়া সব আবাদের উপযোগী। পেঁয়াজের আবাদের জন্য জেলার খ্যাতি রয়েছে। গ্রীষ্মকালীন নাসিক-৫৩ জাতের পেঁয়াজ এ বছর অনেক ভালো হয়েছে। বাজার নতুন এই পেঁয়াজ উঠতে শুরু করায় পেঁয়াজের দাম এখন ক্রেতাদের নাগালে। আমরা সব কৃষকদের সহযোগিতা অব্যাহত রেখেছি, পাশাপাশি স্থানীয় বেসরকারি সংস্থা পিএসকেএস কৃষকদের চাষাবাদে নানা ধরনের সহযোগিতা করছি।

চুয়াডাঙ্গায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
দামুড়হুদা প্রতিনিধি
আলু, পেঁয়াজ ও খোলাসয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা শহীদ আবুল কাসেম সড়কে এ মানববন্ধন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখা। মানববন্ধনে বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিমুনাফা লোভীদের কারণে আলু ও পেঁয়াজ সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। বিশেষত আলু, পেঁয়াজ এবং খোলা সয়াবিন তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের নাভিশ্বাস অবস্থা। বাজার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু মান ভেদে এখনো ৭৫-৮০ টাকা, দেশি পেঁয়াজ প্রতি কেজি ১১৫-১৩০ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৬৫-১৬৮ টাকায় বিক্রি হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে নভেম্বর মাসে এমন চড়া দামে আলু বিক্রি হতে দেখা যায়নি। মূলত সিন্ডিকেটের কারণেই এবার আলুর দামের এমন অবস্থা। বিপুল পরিমাণ আলু হিমাগারে মজুদ থাকায় ও আমদানি জটিলতার কারণে এবার আলুর দাম ভোগাচ্ছে ক্রেতাদের। অবশ্য দাম নিয়ন্ত্রণে বা আলুর সরবরাহ স্বাভাবিক করতে নেই যথাযথ তদারকি। আলুর মতো নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের দাম। দীর্ঘদিন থেকে ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি থাকা পেঁয়াজের দাম এখনও কেজিপ্রতি ৭০-৮০ টাকা। কৃষক পর্যায় থেকে নামমাত্র মূল্যে আলু কিনে মজুদ করে অতিরিক্ত মুনাফা লুটছে অসাধু ব্যবসায়ীরা। দীর্ঘদিন থেকে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়ায় এসব ঘটনা বারবার ঘটছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সরকারি সংস্থাগুলোকে আরও বেশি সজাগ ও সচেতন হতে হবে। পাশাপাশি উৎপাদন বৃদ্ধির জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে উদ্যোগী হতে হবে’।
মানববন্ধনে বক্তব্য রাখেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য সাইদুর রহমান, উম্মে মমম।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররের মহাপরিচালক বরাবর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের মাধ্যমে ‘দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিমুনাফা লোভীদের কারণে আলু ও পেঁয়াজ সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে এবং আইনে নিষিদ্ধ থাকা ভোজ্য তেল (ড্রামে) বিক্রি বন্ধ ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ক্যাবের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর, ক্যাবের চুয়াডাঙ্গা জেলা শাখার নাগরিক কমিটির আহ্বায়ক লিটু বিশ্বাস, সদস্য কানিজ সুলতানা, জাহানারা খাতুন টগর, শেখ লিটন, সাইদুর রহমান প্রমুখ।

নারীদের স্থানীয় সম্পদ ব্যবহার করে এলাকার উন্নয়ন ভিত্তিক প্রশিক্ষণ
শ্যামনগর প্রতিনিধি
সিসিডিবি-এনগেজ প্রকল্প নারী কিভাবে স্থানীয় সম্পদ ব্যবহার করে এলাকার উন্নয়ন করতে পারে সেই লক্ষ্যে ০২ ডিসেম্বর শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের দিনব্যাপী স্থানীয় সম্পদ ব্যবহার করে এলাকার উন্নয়ন ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।
এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নীলিমা রানী উক্ত প্রশিক্ষণ টি পরিচালনা করেন। তিনি নারীদের নিজ এলাকার একটি সামাজিক মানচিত্র অংকন করেন এবং স্থানীয় সম্পদ ও আয়-ব্যয় গুলো চিহ্নিত করেন।
নারীরা স্থানীয় সম্পদগুলো ব্যবহার করে কিভাবে এলাকার উন্নয়ন করবেন তার ওপর সারাদিন একটা ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণার্থী যমুনা সরদার বলেন, আমাদের চারিপাশে যে সম্পদ আছে তা কাজে লাগিয়ে যে এলাকার উন্নয়ন করা যায় তা উক্ত প্রশিক্ষণ থেকে জানতে পারলাম। এ বিষয়ে ধারণা দেওয়ার জন্য সিসিডিভির এনগেজ প্রকল্পকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।