আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ খুলনা জেলা ও নগর কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তির
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এর স্বাক্ষরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ খুলনা মহানগর ও জেলায় ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ খুলনা মহানগর শাখার আহ্বায়ক-শাহ্ আসিফ হোসেন রিংকু ও সদস্য সচিব-মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোস্তফা আলম, সদস্য-মোঃ বাবুল হোসেন বাবলা, শেখ সামিউল নেওয়াজ, এস এম নাসির উদ্দিন, মোঃ আব্দুর রহিম এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ খুলনা জেলায় আহ্বায়ক, মোঃ আরিফুর রহমান ও সদস্য সচিব-মোস্তাফিজুর রহমান পলাশ, সদস্য মেজবাহ উদ্দিন খান, আতিক নওয়াজ চঞ্চল, জিএম মামুন, সৈয়দ মোহাম্মদ আলী ও ফাতেমা আক্তার ইতি প্রমুখ।
কালিয়ায় প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় নিখোঁজের এক সপ্তাহ পরে ডোবা থেকে শওকত লস্কার (৫০) নামে এক বাক প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। রোববার (১ ডিসেম্বর) সকালে কালিয়া উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা গ্রাম থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধি ছিলেন। গত ২৪ নভেম্বর সন্ধায় নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে নিজের চালিত অটোভ্যানসহ সন্ধা ৭ টায় নিখোঁজ হয় সে। এরপর পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন ২৫ নভেম্বর শওকত এর বড় ভাই লাভলু লস্কার নড়াগাতি থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করেন। নিখোঁজের ৭ দিন পরে রোববার কালিয়া উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নেয়ার উদ্দেশ্যই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহরম হাসান ফাহিম পদত্যাগ করেছেন। রবিবার এক ইমেইল বার্তায় তিনি এই কথা জানান। ইমেইল বার্তায় তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদের সাথে আমার দীর্ঘদিন পথচলা। এই জুলাই গনঅভ্যুত্থানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সম্মুখভাগে থেকে দায়িত্ব পালন করেছিলাম। জুলাই গনঅভ্যুত্থানে আমাদের সকলকে যেমন চিন্তা চেতনার জগৎকে পাল্টে দিয়েছে,তেমনই কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে।লড়াইয়ের এই নতুন দিগন্ত উন্মোচিত করেছে।পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় আমার পক্ষ্যে খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি’র দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদকে এগিয়ে নিয়ে যেতে নতুন নেতৃত্বে বিদ্যমান থাকুক। ছাত্র অধিকার পরিষদের সাথে আমার অফিসিয়ালি যাত্রা এখানেই শেষ হলো বিরতির ইতি টানলাম। খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের জন্য নিরন্তর শুভ কামনা। আশা করি ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সালের অগ্নিগর্ভ হতে জন্মনেওয়া জনগনের সূচিত আশা আকাঙ্খার বাস্তবতা গভীরভাবে ধারণ করে সামনের দিকে আগুয়ান হবে।
শহীদ ইয়াছিনের মায়ের কুড়েঁ ঘরে উপজেলা নির্বাহী কর্মকর্তা; পাচ্ছেন নতুন ঘর
রূপসা প্রতিনিধি
ছাত্র জনতার আন্দোলনে ইয়াছিন শেখ (১৭) নামে রূপসার রহিমনগর এলাকায় দরিদ্র এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে ২১ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মুগদা হাসপাতালে ভর্তি হয় এবং ২৫ শে জুলাই গুলিবিদ্ধ অবস্থায় সে মারা যান।
পিতৃহারা ইয়াসিন মাতার সাথে ঢাকায় একটি দোকানে এলপি গ্যাস হোম ডেলিভারির কাজ করতেন। স্থানীয় এলাকাবাসী চাঁদা তুলে ২৬ জুলাই তাকে গ্রামের বাড়ি রহিমনগরে এনে দাফন করেন।
হতদরিদ্র এই ইয়াছিন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। থাকার মতো তাদের একটু জায়গাও নেই।
গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আন্দোলনে আহত ও শহীদদের স্মরণ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু স্মরণ সভায় ইয়াসিনের আর্থিক অবস্থার কথা শুনে আশ্বাস্ত করেছিলেন যে ইয়াসিনের মাতা কে থাকার মত একটি ঘর তিনি করে দিবেন।
সেই লক্ষে রবিবার বিকালে রহিমনগরের ভাড়া বাড়িতে তিনি যান । এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী সহ এলাকার সুধীজন।
মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তথ্য বিবরণী
আলোচনাসভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন, বন্দর ব্যবহারকারী ও কৃতিত্বর্পূণ কাজের জন্য কর্মকর্তা-কর্মচারীদরে সম্মাননা ক্রেস্ট প্রদান, বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা উপহার, দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে রবিবার সকালে মোংলা বন্দরের স্টাফিং এন্ড আনস্টাফিং শেড এ আলোচনাসভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বন্দরের সক্ষমতা পূর্বের তুলনায় বর্তমানে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর বিদেশি জাহাজ, কার্গো হ্যান্ডলিং ও গাড়ি আমদানিতে রেকর্ড সৃষ্টি হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র এ বন্দরের মাধ্যমে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ঐতিহ্য ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, মার্কস বাংলাদেশের কান্ট্রি অপারেশন ম্যানেজার মাহমুদুল করিম ও মোংলা বন্দরের সিবিএর সাধারণ সম্পাদক কাজী খুরশীদ আলম পল্টু। এতে স্বাগত বক্তৃতা করেন মোংলা বন্দররে পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান। অনুষ্ঠানে মোংলা বন্দরের ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া, সদস্য (হারবার ও উন্নয়ন) কাজী আবেদ হোসেন, সদস্য (অর্থ) ড. এ কে এম আনিসুর রহমানসহ ব্যবহারকারী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বন্দর চ্যানেলে বিদেশি জাহাজ চলাচলে সুবিধার জন্য ৬৯টি নেভিগেশন বয়া স্থাপন করা হয়েছে। জেটি, মুরিং বয়া এবং এ্যাংকোরাজে একই সাথে ৪৭টি জাহাজ নোঙ্গরের সুবিধা রয়েছে বন্দরে। এছাড়া আমদানি-রপ্তানিকারকদের জন্য ট্রানজিট শেড, ওয়্যার হাউজ, কন্টেনার ইয়ার্ড, হিমায়িত খাদ্য সংরক্ষণের জন্য ১৬১টি রিফার প্লাগপয়েন্ট, কার পাকির্ং ইয়ার্ড, ১৩৬টি আধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি, টাগবোটসহ ৩২টি সহায়ক জলযানের সুবিধা বিদ্যমান। বন্দরে চারটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরে জেটি পর্যন্ত ১০ মিটার ড্রাফটের জাহাজ হ্যাল্ডলিং এর সুবিধা সৃষ্টি হবে। মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়িত হলে এ বন্দরে আগত সমুদ্রগামী জাহাজের বর্জ্য ও নি:সৃত তেল দূষণ থেকে বন্দর চ্যানেল ও সুন্দরবন রক্ষা পাবে। ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি যথাক্রমে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের ক্ষেত্রে ২.৩০ শতাংশ, কার্গো ৯.৭২ শতাংশ, কন্টেইনার ১৬.৭৮ শতাংশ, এবং গাড়ির ক্ষেত্রে ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বর্তমান অর্থবছরের প্রথম চার মাসে ২৯ লাখ মেট্রিকটন আমদানি ও রপ্তানি হয়েছে। এছাড়া আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের ফলে প্রথমবারের মতো প্রতি ঘন্টায় ২৪ টিরও বেশি কন্টেইনার হ্যাল্ডিলিং করা সম্ভব হচ্ছে এবং জেটির সম্মুখে নিয়মিত ড্রেজিং এর ফলে নাব্যতা থাকার কারণে পাঁচটি জেটিতে একই সাথে পাঁচটি জাহাজ হ্যাল্ডলিং করা সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে বন্দর ব্যবহারকারী ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র, কৃতিত্বপূর্ণ কাজের জন্য ৩২ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং পিআরএল এ থাকা ৬২জন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
আশাশুনিতে প্রহ্লাদের শাস্তির দাবিতে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে এসআই প্রহ্লাদ রায়ের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় কুল্যার মোড়ে সড়কের উপর এ কর্মসূচি পালন করা হয়।
কুল্যা গ্রামবাসী ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে কুল্যা-দরগাহপুর সড়কের উপর মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জামায়াতের কুল্যা ইউনিয়ন নায়েবে আমির মেহেদী হাসান, ভুক্তভোগী সিদ্দিক সরদার, নাসির সরদার, রফিকুল ইসলাম সাহাজী, মুক্তার আলী, স্বপন রায়, ভুবন রায়, ছবেদা খাতুন, শাহিনুর ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, এস আই প্রহ্লাদ কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে ও বাংলাদেশ পুলিশের এসআই পদে মেহেরপুর জেলায় কর্মরত আছেন। ততিনি আওয়ামী লীগের একজন দোসর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কুল্যা গ্রামের অসহায় নিরীহ মানুষদেরকে পুলিশের ভয় দেখিয়ে দাবিয়ে রেখেছিলেন। জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন। অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের নামে মাদক ছিনতাই, নাশকতা মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন এস আই প্রহ্লদ। ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর প্রহ্লাদ ঘুষ বাণিজ্যের মাধ্যমে কালোটাকা উপার্জন করে শহরে ও বিভিন্ন এলাকায় বহু সম্পদের অধিকারী হয়েছেন। গরীবের ঘরের ছেলে এখন সম্পদের পাহাড় গড়েছেন। তার সহায়তায় নেমে তৎকালীন ওসি এলাকার মিনুষকে জিম্মী করে হয়রানী, নির্যাতন ও টাকা হাতিয়েছেন। বিনা অপরাধে কারাভোগকারী ভুক্তভোগিরাসহ এলাকার মানুষ তদন্তপূর্বক তাকে সাসপেন্ড ও শাস্তির আওতায় আনতে জোর দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস বেতন বন্ধ, সড়ক অবরোধ বিক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট পৌরসভার বিভিন্ন শাখার ২২৭ কর্মচারীর ৬ মাস ধরে বেতন বন্ধ থাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এসব কর্মচারীরা। রবিবার সকালে পৌরসভার কর্মচারীরা পৌর ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এসময় তারা ৬ মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত পৌরসভার সকল
কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাশাপাশি কঠোর আন্দোলনের ঘোষনা দেন। এ সময় পৌরসভার সামনের সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বাগেরহাট পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক ডা. মো.ফকরুল হাসান দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রম্নতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পৌরসভায় বিভিন্ন পদে থাকা কর্মচারীরা জানান, আমরা পৌরসভার নিম্নশ্রেনীর কর্মচারী। আমাদের সামান্য বেতনে সংসার চালানোই কঠিন। ছয় মাসের বেতন বাকি থাকায় পরিবার নিয়ে দারুণ কষ্টে দিন কাটাচ্ছি। বকেয়া বেতনের দাবিতে আমরা একজোট হয়ে আন্দোলনে নেমেছি। আশা করছি কর্তৃপক্ষ আমাদের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করবে। না হলে রবিবার থেকে পৌরসভার সব কর্মকান্ড বন্ধ করে দেয়া হবে।
বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল
বাগেরহাট প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় বাগেরহাটে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা ডিসে¤বর) সন্ধ্যায় বাগেরহাট শহরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
রায় ঘোষণার খবর পাওয়ার পরই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহরের পুরাতন বাজার মোড়ে মিলিত হয়। সেখানে আনন্দ শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ।
জেলা বিএনপি নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা হয়রানি মূলক ২১ আগস্ট গ্রেনেট হামলা মামলায় জড়ানো হয়েছিল।
খেলাপি ঋণ আদায়ে গ্রহীতার বাড়ির সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান
কুষ্টিয়া প্রতিনিধি
খেলাপি ঋণ আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন কুষ্টিয়ায় কর্মরত অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। খেলাপি ঋণ আদায়ে সামাজিকভাবে চাপ প্রয়োগের উদ্দেশ্যে তারা ঋণগ্রহীতার বাড়ির সামনে অবস্থান কর্মসূচির উদ্যোগ নিয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের কোটপাড়ার কেরামত হোসেন মোস্তান রোডের বাসিন্দা ঋণখেলাপি মোশারফ হোসেনের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করেন কুষ্টিয়া শহরের বিভিন্ন শাখার ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা।
ঋণগ্রহীতা মোশারফ হোসেন একজন ব্যবসায়ী। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী এক কর্মকর্তা জানান, ব্যবসায়ী মোশারফ হোসেন তার বাড়ি বানানোর জন্য স্থানীয় বড় বাজার শাখা থেকে অগ্রণী ব্যাংক থেকে ২০১৬ সালে ৩০ লাখ টাকা ঋণ নেন। পরে ওই টাকায় বাড়ি তৈরি করেছেন তিনি। টাকা গ্রহণের পর থেকে ব্যাংকের বকেয়া পরিশোধে টালবাহানা শুরু করেন। গত প্রায় ৯ বছরে তিনি মাত্র দেড় লাখ টাকা ব্যাংকে ফেরত দিয়েছেন। সুদসহ বাকি টাকা আদায়ে বারবার তাকে নোটিস দেওয়া হলেও কোনো টাকা পরিশোধ না করে অনীহা দেখিয়ে আসছেন। শেষ পর্যন্ত বকেয়া টাকা আদায়ে মোশারফের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালনে বাধ্য হয়েছে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। বকেয়া টাকা আদায়ে ব্যতিক্রমী এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যর সৃষ্টি করেছে। কর্মসূচি চলাকালে স্থানীয় এলাকাবাসী সেখানে ভিড় করে।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে অগ্রণী ব্যাংক কুষ্টিয়া বড় বাজার শাখার অতিরিক্ত মহাব্যবস্থাপক এনামুল হক বলেন, “খেলাপি ঋণ আদায়ে খুলনা বিভাগের মধ্যে এই প্রথম গ্রহীতার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি করা হয়েছে। ব্যাংকের টাকা ঋণগ্রহণের পর বেশিরভাগ মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও সেই ঋণ পরিশোধে গড়িমসি করে। কিছু অসাধু গ্রাহকের কাছে বকেয়া থাকে, অথচ আমাদের নিয়মিত গ্রাহকের দৈনন্দিন আমানত ফেরতে হিমশিম খেতে হচ্ছে। এ কারনেই সামাজিকভাবে তাদের মুখোশ উন্মোচনে এই উদ্যোগ।”
অগ্রণী ব্যাংক কুষ্টিয়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক সাবিনা সুলতানা বলেন, “বড় বড় ঋণগ্রহীতা সমাজের উঁচু স্তরের মানুষ, তাদের সামাজিক অবস্থান রয়েছে। এদের অনেকেই ঋণখেলাপি। শত চেষ্টা করেও তাদের কাছ থেকে বকেয়া ঋণ আদায় করা যাচ্ছে না। সমাজের সামনে এদের মুখোশ উন্মোচন করে সামাজিক চাপ প্রয়োগের জন্যই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বকেয়া ঋণ আদায়ে পর্যায়ক্রমে অন্য খেলাপি ঋণগ্রহীতার বাড়ির সামনেও এ কর্মসূচি পালন করা হবে।”
তবে অভিযুক্ত মোশারফ হোসেন বাড়িতে না থাকায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এসময় বাড়ির অন্য বাসিন্দারাও কথা বলতে রাজি হননি।
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন. “দোকান ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে।”
রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার জাহাজঘাটা ব্রিজের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের এসএম জালাল উদ্দীনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
ওসি হুমায়ুন কবির মোল্যা বলেন, “শ্যামনগর থানায় দায়ের হওয়া দোকান ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার পলাতক আসামি ছিলেন ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার জাহাজঘাটা এলাকার ব্রিজের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও দোকান ভাঙচুরের মালামাল উদ্ধার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া সাউন্ড বক্স বাজানো নিষেধ
কুষ্টিয়া প্রতিনিধি
শব্দদূষণ রোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভেতরে অনুমতি ছাড়া সাউন্ড বক্স ও মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রয়োজনে প্রক্টরের লিখিত অনুমতি নিয়ে এগুলো ব্যবহার করা যাবে। রোববার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভেতরে শব্দদূষণ রোধে যে কোনো ধরনের সাউন্ড অথবা মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। অতি প্রয়োজনে সাউন্ড অথবা মাইক ব্যবহার করতে হলে প্রক্টরের লিখিত অনুমতি নিতে হবে।
এদিকে শব্দদূষণ রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের আশপাশে প্রতিনিয়ত বিভিন্ন বিভাগ ও সংগঠনের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো হয়। এছাড়া ক্লাস চলাকালীন মাইক বাজানো হয়। এতে ক্লাস থাকা শিক্ষার্থী ও হলের আবাসিক শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সময়-অসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইক ব্যবহারে বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা দিতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এছাড়া শব্দদূষণ তো হচ্ছেই। এজন্য অনুমতি ছাড়া কেউ যেন আর সাউন্ড বক্স বা মাইক ব্যবহার না করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।
যুবলীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যুবলীগ নেতা সোহেল হাওলাদার ওরফে কালা সোহেল ও তার ভাই জুয়েল হাওলাদারের বিরুদ্ধে স্কুলছাত্রীকে মারধর ও তার পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মারধরের শিকার ওই শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে মারধরের শিকার বাগেরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী রোশনী আক্তার, তার বাবা শামীম বিশ্বাস ও আদুরী আক্তার উপস্থিত ছিলেন। রোশনী আক্তার বাগেরহাট স্টেডিয়াম সড়ক এলাকার বাসিন্দা।
রোশনি আক্তার বলেন, ২৮ নভেম্বর বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাগেরহাট স্টেডিয়াম সড়ক এলাকায় নিজ বাড়ির সামনে পৌঁছালে নাগেরবাজার এলাকার বাসিন্দা যুবলীগকর্মী জুয়েল হাওলাদার রাস্তার ওপরে আমাকে এলোপাথারি মারধর করেন।
আমার চিৎকার শুনে বাবা-মা ও ছোট ভাই ছুটে এলে, তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন রকম হুমকি-ধামকি দেয়। পরে হামলাকারী জুয়েলের ভাই সোহেল আমাদের ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে আমার ছোট ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে এক লাখ টাকা চাদা দাবি করেন। যাওয়ার সময় আমাদের ঘরের বাসার আসবাবপত্র ভাঙচুর করে ও হুমকি ধামকি দিয়ে চলে যায়।
রোশনির মা আদুরি বেগম বলেন, এর আগেও বিভিন্ন সময় সোহেল ও তার ভাই আমাদের নানাভাবে হুমকি-ধামকি দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সোহেল এলাকায় চাঁদাবাজী, মানুষকে মারধর এমনকি হত্যার মতো ঘটনাও ঘটিয়েছে। যার কারণে ভয়ে আমরা কথা বলতে পারিনি। এখন একটি নিরপেক্ষ সরকার আছে দেশে, আমার মেয়েকে মারধর ও আমাদের হুমকি-ধামকির বিচার চাই। এ বিষয়ে আমি বাগেরহাট মডেল থানায় অভিযোগ দিয়েছি।
সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামালা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য সোহেলকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাঈদুর রহমান বলেন, দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত অপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও এক নেতার পদত্যাগ
যশোর প্রতিনিধি
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে আরও এক যুগ্ম আহ্বায়ক সজিব হোসেন পদত্যাগ করেছেন।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে তিনি একাই উপস্থিত ছিলেন। সজীব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
তিনি সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্য বলেন, আমি মো. সজীব হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত ২৬ নভেম্বর ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক করে কমিটি প্রকাশিত হয়েছে যেখানে চরম বৈষম্যের স্বীকার নিবেদিত ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনকে বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি করেছি। কিন্তু আমরা নিজেরাই ছাত্রলীগকে পুনর্বাসন করছি। যা আমাদের জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি। বাংলাদেশের নাগরিকদের সব নায্য অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লহ। তবুও অন্যায়ের সঙ্গে আপোস করতে রাজি নই। আমি যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করলাম।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য যশোর জেলা কমিটি প্রকাশ করা হয়। এতে যশোর জেলার কমিটিতে রাশেদ খানকে আহ্বায়ক ও জেসিনা মুর্শিদ প্রাপ্তিকে সদস্যসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পরদিন অর্থাৎ ২৭ নভেম্বর নানা অভিযোগ তুলে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক-১ মাসুম বিল্লহ। শনিবার সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন সজীব হোসেন নামে আরেক যুগ্ম আহ্বায়ক।
বেনাপোল ইমিগ্রেশন থেকে ৭০ বাংলাদেশিকে ফেরত
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ৭০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বেনাপোল বন্দর ইমিগ্রেশন। তারা ইসকনের সদস্য বলে জানা গেছে।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ও রবিবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে তারা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে যান। গতকাল দিনভর এবং রবিবার দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
সৌরভ তপন্দার চেলী নামের একজন বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারত যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে।’
অপর একজন জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি।
আবারও আলু রপ্তানি বন্ধ করল ভারত
খুলনাঞ্চল ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। এ কারণে সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ হচ্ছে বলে জানা গেছে। এর আগে ২৬ নভেম্বর (মঙ্গলবার) হিলি বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত। পরে স্লপ বুকিং চালু হওয়ায় পুরনায় আমদানি হয় পণ্য দুটি।
আমদানিকারকরা জানিয়েছেন, রবিবার পূর্বের স্লট বুকিং করা আলু আমদানি হয়েছে। নতুন করে স্লট বুকিং বন্ধ হয়ে যাওয়ায় আগামীকাল থেকে আলু আমদানি বন্ধ হয়ে যাবে। তবে স্থলবন্দরটি দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তারা।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ করে ভারতের পশ্চিমবঙ্গ সরকার স্লট বুকিং বন্ধ করে দেয়। স্লট বুকিং বন্ধ কারণে ভারত থেকে আলু আমদানি কমে আসে। ব্যবসায়ীদের পক্ষে থেকে স্লট বুকিং চালু করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নূর ইসলাম বলেন, দেশের বাজারে ভারতীয় আলু চাহিদা থাকায় ভারত থেকে আলু আমদারি করেন আমদানিকারকরা। পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানির ওপরে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে।
এদিকে পূর্বে এলসি করা আলু আমদানি হচ্ছে। রবিবার পাঁচ ট্রাক আলু আমদানি হয়েছে। আগামীকাল (সোমবার) ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ থাকবে। যতদিন ভারতে স্লট বুকিং চালু হবে না ততো দিন ভারত থেকে আলু আমদারি বন্ধ থাকবে বলে জানিয়েছেন নূর ইসলাম।
হিলি স্থলবন্দর আমদানিকারক শরিফুল ইসলাম বলেন, ভারতে স্লট বুকিং চালু না হওয়া পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি হবে না। এদিকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকবে। পূর্বের এলসি করা ডাইমন আলু বন্দরে ৫১ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। আর ইস্টিক আলু কেজিপ্রতি বিক্রি হয়েছে ৬০ থেকে ৬১ টাকা দরে। কাস্টমস তথ্য মতে, রবিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ছয় ট্রাক আলু আমদানি হয়েছে। এদিকে আন্দবাজারের তথ্য অনুযায়ী, ভিন্রাজ্যে আলু ‘রপ্তানি’ নিয়ে জটিলতা না কাটলে সোমবার থেকে ধর্মঘটে নামার হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। এর জেরে মঙ্গলবার থেকে ফের খোলাবাজারে আলুর দামবৃদ্ধি নিয়ে আশঙ্কা তৈরি রাজ্যে।
মেহেরপুরে আগাম জাতের পেঁয়াজে স্বস্তির খবর
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের বাজারে উঠেছে আগাম নাসিক জাতের পেঁয়াজ। গত সোমবার থেকে কৃষকরা উত্তোলন শুরুর পর থেকে দামেও প্রভাব পড়েছে। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি।
মেহেরপুর কাঁচাবাজারের আড়তদার মিজানুর রহমান জানান, কয়েক দিন ধরে কৃষকরা গ্রীষ্মকালীন পেঁয়াজ আড়তে আনছেন। ৬৫ থেকে ৭০ টাকা কেজি দাম পাচ্ছেন। পেঁয়াজ পুষ্ট কিছুটা কম হলেও দামে পুষিয়ে যাচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতি, ব্যবসায়ী সিন্ডিকেট ও চাহিদা অনুযায়ী পেঁয়াজ আমদানি না হওয়ায় কয়েক মাসে লাফিয়ে বেড়েছে দাম। তবে পেঁয়াজের ঘাটতি কমিয়ে দামের লাগাম টানতে কৃষি বিভাগ কৃষকদের প্রণোদনা হিসেবে বীজ, সার ও নগদ অর্থ দিয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নেয়।
মেহেরপুরের কৃষকরা জানান, তাদের তিন হাজার কৃষক এ বছর বিনামূল্যে নাসিক জাতের পেঁয়াজ বীজ পেয়েছেন। নিজ উদ্যোগেও দেড় হাজার একর জমিতে চাষ হয়েছে। সব মিলিয়ে প্রায় আড়াই হাজার একর জমিতে চাষাবাদ হয়েছে আগাম জাতের পেঁয়াজ। বিঘায় খরচ হয়েছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। পরিপুষ্ট না হওয়ায় বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ মণ ফলন মিলছে। তবে দাম ভালো থাকায় খরচ বাদে দেড় থেকে দুই লাখ টাকা ঘরে তুলতে পারছেন চাষিরা। অবশ্য পরিপূর্ণ পুষ্ট হওয়া পর্যন্ত পেঁয়াজ জমিতে রাখতে রাজি নন চাষিরা। কারণ হিসেবে বলছেন, এ বছর প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি। বেশি ফলনের আশায় ঝুঁকি নিলে ঝামেলা হতে পারে। ফলন ভালো হলো। কিন্তু দাম পড়ে গেলে লোকসান গুনতে হবে।
সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ‘আমার দুই বিঘা জমিতে সরকারের দেওয়া বীজ সার, ও নগদ টাকায় আগাম জাতের পেঁয়াজ চাষ করেছি। বৃহস্পতিবার ১০ কাঠা জমি থেকে ৩৮ মণ পেঁয়াজ পেয়েছি। আড়তে ২ হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি করেছি। সব খরচ বাদেও এক লাখ টাকার মতো ঘরে আনতে পেরেছি।’
মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের পেঁয়াজচাষি আশাদুল ইসলাম বলেন, এখন পেঁয়াজের দাম ভালো। সবাই তোলা শুরু করলে দাম পড়ে হাজারে নেমে আসবে। এ জন্য ফলন কিছুটা কম হলেও সবাই আগে তুলে বিক্রি করছেন।
একই গ্রামের চাষি সামছুল গাইন বলেন, এ বছর চার বিঘা জমিতে সরকারের দেওয়া বীজে চাষাবাদে আগ্রহী ছিলাম। কিন্তু পেয়েছি মাত্র এক বিঘা জমির। পরে কিনে আরও এক বিঘা জমিতে চাষ করেছি। ফলনের মতো দামও খুব ভালো পাচ্ছি।
গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কৃষক রানা হামিদ বলেন, মেহেরপুরে প্রাকৃতিক দুর্যোগ কম। আবহাওয়া পেঁয়াজ চাষের উপযোগী বলে গ্রীষ্মকালীন এ পেঁয়াজ চাষ সম্ভব হচ্ছে। তবে এ সময় পেঁয়াজ চাষ লটারির মতো। অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ হলে চাষিকে লোকসান গুনতে হবে। মেহেরপুর গ্রীষ্মকালেও পেঁয়াজ চাষের উপযোগী জেলা হওয়ায় এখানে সরকারি-বেসরকারি উদ্যোগে হিমাগার করা দরকার। তাহলে অফ সিজনেও দামের লাগাম টানা সম্ভব হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, কৃষি বিভাগ তিন হাজার কৃষককে তিন হাজার বিঘা জমির জন্য পেঁয়াজ বীজ, সার ও নগদ টাকা প্রণোদনা দিয়েছে। ব্যক্তি উদ্যোগে প্রায় সাড়ে চার হাজার বিঘায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ হয়েছে। কিছুটা অপরিপক্ব অবস্থায় কৃষকরা পেঁয়াজ তুলে ফেললেও ভালো দাম পাচ্ছেন। তিনি আরও জানান, জেলায় হিমাগার স্থাপনে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ চলছে। সফল হলে কৃষকরা সংরক্ষণের সুযোগ পেলে আরও লাভবান হতে পারবেন।
পাওনা টাকা আদায়ে খুলনায় গিয়ে যশোরের যুবক নিখোঁজ
যশোর অফিস
খুলনার ফুলতলায় পাওনা টাকা আদায় করতে গিয়ে আব্দুল আলিম মুন্না নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ২৭ নভেম্বর দুপুর ২টার দিকে ফুলতলা দামোদরের আলকা এলাকা থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আব্দুল আলিম মুন্না যশোরের চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
এ ঘটনায় ২৮ নভেম্বর খুলনার ফুলতলা থানায় মুন্নার ভাই জহরুল ইসলাম সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, নিখোঁজ আব্দুল আলিম ওরফে মুন্নার শারীরিক গঠন ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা, চুল খাটো, চামড়ার রং ফর্সা, ওজন ৬০ কেজি।
নিখোঁজ মুন্নার ভাই জরুহুল ইসলাম জানান, পাওনা টাকা আদায় করতে খুলনার ফুলতলার দামোদার এলাকায় গিয়ে মুন্না নিখোঁজ হয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেলে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষদের এগিয়ে আসতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
১৬ দিনব্যাপী লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ পক্ষকাল উদযাপন উপলক্ষ্যে রবিবার (০১ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের উদ্যোগে আইনগত সহায়তা মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর নেতৃত্ব ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান পুনম চক্রবর্ত্তীসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের অতিথিবৃন্দ শহিদ মিনারের সম্মুখস্থ মাঠে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন।
এদিকে মেলা উপলক্ষ্যে বিকাল ৫টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের সমাজে লিঙ্গভিত্তিক সহিংসতার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হন নারীরা। মূলত পরিবার থেকেই নারীরা প্রথম বৈষ্যমের শিকার হন। বিশেষ করে পৈতৃক সম্পত্তিতে নারীদের বঞ্চিত করা এবং সাংসারিক জীবনে নারীদের উপর অত্যাচার ও নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনায় রূপ নিয়েছে। এজন্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবার আগে পুরুষদের এগিয়ে আসতে হবে। নারীকে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় ও দামি পেশা হচ্ছে আইন। একজন আইনজীবী নিজ পেশার পাশাপাশি রাজনীতি ও সমাজসেবায় সমানভাবে অবদান রাখতে পারেন। আমাদের সমাজে অনেক আইনজীবী আছেন, যারা মানবতার জন্য অসহায়, দরিদ্র মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেন। মহৎ কাজের মাধ্যমে তারা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকেন।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। মুখ্য আলোচক হিসেবে আইনপেশার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। সভাপতিত্ব করেন আইন ডিসিপ্লিন প্রধান পুনম চক্রবর্ত্তী। স্বাগত বক্তৃতা করেন ইউএসএআইডি’র টেকনিক্যাল ডিরেক্টর ওয়াহিদা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী সজল আহমেদ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ফয়সাল আল মামুন ও খুলনার জেলা লিগ্যাল এইড অফিস অফিসার ফারাহ দিবা ছন্দা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খালিশপুরে বাবু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
খুলনার খালিশপুরের মেধাবী কৃতি সন্তান ফিরোজ হোসেন বাবু’র নির্মম মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় এলাকাবাসীর উদ্যোগে খুলনা নিউজপ্রিন্ট মিলস গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ফিরোজ হোসেন বাবুর বোন জুলি আক্তার ববি, আমিনুল ইসলাম শাওন, রফিকুল ইসলাম স্বপন, খায়রুজ্জামান শামিম, লিটন আহমেদ, নুরুল আমিন নুর, ফারুক হোসেন, রাজু আহমেদ, পারভেজ আহমেদ ও আহমেদ মিরাজ।
নিহত ফিরোজ হোসেন বাবুর ছোট বোন মোসাম্মাৎ জুলি আক্তার ববি বলেন, আমার মা মিনু রহমান মারা যাওয়ার পর বাবা মোহাম্মদ আলী হোসেন দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে সৎ মা আনজিরা বেগম বিভিন্নভাবে ভাইকে মারধর করত। খাবার দিত না রুমে আটকে রাখতো। নির্যাতনের ফলে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পরে। ভাইকে রুমে আটকে রেখে বিভিন্ন সময় মুখ বেঁধে মারধর করত।
এ সময় বক্তারা বলেন, মারধর করার দিন মুখ বেঁধে মারধর করার কারণে তারা শুধু মারের আওয়াজ পায়। ২৮ নভেম্বর সকালে ঘরের তালা ভেঙে ফিরোজকে মুমূর্ষ অবস্থায় দেখে হাসপাতালে নিলে চিকিৎসকরা গায়ে আঘাতের চিহ্ন পাওয়ায় পুলিশের কাছে হস্তান্তর করে। ২৮ নভেম্বর দিবাগত রাত ৩টার পর ফিরোজ মারা যায়। বিষয়টি ধামাচাপা দিতে সৎ মা আনজিরা বেগম নানাভাবে চেষ্টা করছেন।
তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। হত্যাকারীরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। পরিবারের পাশে প্রশাসনকে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মিনু আক্তার, জুয়েল হাওলাদার,শারমিন আক্তার, মো: খোকন, মো : রনি, বিপ্লব হোসেন, রবিউল হোসেন খান প্রমুখ।
মাসুদ সাঈদীর আহবানে তুরস্কের ইজার ক্যাপাসি সংস্থার বিভিন্ন সহায়তা প্রদান
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীর আমন্ত্রনে তুরস্কের ইজার ক্যাপাসি নামে একটি সংস্থা বিভিন্ন সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার কালাইয়া, ইন্দুরকানী, বৌডুবীসহ কয়েকটি স্থানে এ সহায়তা প্রদান করেন।
সহায়তার মধ্য রয়েছে বিগত আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে নিহত শহীদ শুক্কুর আলী ও আহত মোস্তফা মীরকে ২টি দোকান ঘর নির্মান, পাড়েরহাট বৌডুবী মাদ্রাসার সামনে অজুখানা নির্মান, অস্বচ্ছল পরিবারের মাঝে ৫টি গরু, ১৫টি ছাগল বিতরণ, ২৩টি গভীর নলকূপ স্থাপন, এবং ২৫টি পরিবার ও একটি মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো: মারুফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সহ সভাপতি মাওলানা. আবদুল হাই, উপজেলা সভাপতি মো: মামুন হোসাইন, প্রেসক্লাব সভাপতি খান মো: নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মাসুদ সাঈদী জানান, সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গাদের সামাজিক উন্নয়নে কাজ করছে। তার ডাকে সাড়া দিয়ে তারা ইন্দুরকানীতে এসেছে। তারা হতদরিদ্র পরিবারের মাঝে তাদের সাহায্য প্রদান করেছেন এবং ভবিষ্যতেও তাদের সাহায্য প্রদান অব্যাহত রাখবে।
নড়াইলে জামায়াতে ইসলামী আমিরের পথসভা
নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই না। বৈষম্যমুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সাথে বসবাস করতে চাই। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই।জামায়াত এদেশে ইনসাফ কায়েম করতে চায়।পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে চাই। তিনি আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড়ে পথসভায় বক্তব্যে এ কথা বলেন।
পথসভায় অন্যান্যের মধ্যে নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমীর মো. জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মো. আবদুল্লাহ আমিন, নড়াইল পৌর জামায়াতের আমীর মাষ্টার জাকির হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি লোহাগড়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায়ও বক্তৃতা করেন। লোহাগড়ায় জামায়াতের উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেশবপুর বাউশলা হাফিজিয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার বাউশলা হাফিজিয়া মাদ্রাসার ৪৩৮ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র (কম্বল), মাথার ক্যাপ এবং সোয়েটার বিতরণ করা হয়েছে।
বাউশলা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মুহাদ্দিস মাওলানা জালালুদ্দীন জানান, মাদ্রাসাটি ২০১৭ সালের ৮ই আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি আল্লাহর রহমতে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে মাদ্রাসায় ছাত্রসংখ্যা ৪৮৬ জন, যার মধ্যে ৪০ জন এতিম শিশু। মাদ্রাসার শিক্ষকের সংখ্যা ৮ জন। এখানে ১২টি জেলার শিক্ষার্থীরা পড়ালেখা করছে।
মাদ্রাসাটির মাসিক ব্যয় ১,৯৭,৮৪০ টাকা এবং বার্ষিক ব্যয় প্রায় ২৪ লাখ টাকা। এই অর্থের পুরোটাই সাধারণ মানুষের দান ও সহযোগিতার মাধ্যমে সংগ্রহ করা হয়।
বাউশলা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক, শিক্ষক এবং দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তবে এখনো ৪৮ জন ছাত্রের শীতবস্ত্র প্রয়োজন।
মুহাদ্দিস মাওলানা জালালুদ্দীন বলেন, “আল্লাহর রহমতে ও দানশীল ব্যক্তিদের সহযোগিতায় খুব শিগগিরই বাকি ছাত্রদের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করা সম্ভব হবে।”
দাকোপের বাজুয়া খুটাখালী বাজারে বিএনপির শান্তি সমাবেশ
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপ – বটিয়াঘাটা উপজেলায় ধানের শীষের কান্ডারী খুলনা জেলা বিএনপিন সাবেক আহবায়ক খুলসা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খাঁন বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার এই কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত নির্বিশেষে ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি, এটাই আদর্শ এবং এটাই বিএনপির রাজনীতি। তিনি বলেন কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খৃষ্টান মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এমন কোন জিজ্ঞাসা ছিলোনা। আমাদের স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোন কারন নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী। আমীর এজাজ খান আরো বলেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশ নিয়ে তারা নানা ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু বিএনপিসহ দেশবাসী তা প্রতিহত করছে। ৩০ নভেম্বর শনিবার খুলনার দাকোপ উপজেলা বিএনপির উদ্যোগে বাজুয়া লাউডোব খুটাখালী বাজার মাঠ প্রঙ্গনে বিশাল শান্তি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে বৃষ্টি হতে থাকে আর সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থানে উপস্থিত হতে থাকে। নেতাকর্মিদের পদচারনায় মাঠটি কানায় কানায়পরিপুর্ণ হয়ে যায়। উক্ত শান্তি সমাবেশে বিএনপি নেতা বেনী মাধব বিশ্বাসের সভাপতিত্বে ও দাকোপ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার এবং বাজুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফফর হোসেন। এছাড়া বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম,আব্দুল কাদের, মেঘনাথ সরকার, নুর হোসেন, আব্দুল রহিম তালুকদার, শেখ সেকেন্দার আলী, হালিম হাওলাদার, নুর ইসলাম লস্কর, সুদাম মন্ডল, মানস গোলদার, তপন মন্ডল, রাজু হাওলাদার, সবুর সানা, আকবর তালুকদার, হাফিজুর রহমান, উপজেলা মহিলা দলের আহবায়িকা কৌশল্যা রায়, সদস্য সচিব মঞ্জিলা বেগম, যুবদলের গাজী ফয়সাল আলম, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম শামীম, যুবনেতা রতন মন্ডল, সরদার জুলফিকার, পাপ্পু সাহা, আমিরুল ইসলাম রনি, মহিলা দলের ফেরদৌসী বেগম, পারুল বেগম, উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রসেনজিত রায়, কলেজ ছাত্রদল নেতা রিয়াজ মোরশেদসহ দাকোপ উপজেলা বিএনপির সকল ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।
আশাশুনিতে কৃষানীদের মাঝে ধানবীজ, সবজি-বীজ ও জৈব সার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রবিবার লিডার্সের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্প” এর প্রকল্প অফিসে প্রকল্প উপকারভোগী কৃষানীদের মাঝে বোরো মৌসুমের লবনাক্ততা ও খরা সহনশীল ধানবীজ এবং রবি মৌসুমের সবজি-বীজ ও জৈব সার বিতরণ করা হয়। উক্ত বীজ বিতরনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের যুগ্ম-সম্পাদক জনাব বলমালী দাস, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা কৃষি অফিসার জনাব এস এম এনামূল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইপিআরসি সংস্থার প্রকল্প মনিটরিং অফিসার জনাব মোঃ আকরাম হোসেন, প্রকল্পের টিম লিডার জনাব রনজিৎ কুমার মন্ডলসহ অন্যান্য কর্ম কর্তাবৃন্দ ও জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী কৃষাণীগন উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে রনজিৎ কুমার মন্ডল বলেন তৃনমূল পর্যায়ে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের কৃষিখাতে ক্ষয়-ক্ষতির মাত্রা যথেষ্ট বেশী। জলবায়ু স্মার্ট কৃষির মাধ্যমে ক্ষয় ক্ষতি কমানো সম্ভব। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী কৃষাণীদের জলবায়ু স্মার্ট কৃষি চর্চায় উৎসাহিত করার জন্য বীজ ও জৈব সার বিতরন করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রধান অতিথি মহোদয় বক্তব্যে বলেন আমার এলাকা দূর্যোগ কবলিত এলাকা এখানে প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনা প্রয়োজন, পাশাপাশি কৃষিকে শক্তিশালী করার জন্য বাজারের বীজের উপর নির্ভরশীলতা কমানো প্রয়োজন। তিনি কৃষাণীদের উদ্দেশ্যে ধান এবং সবজি বীজের ক্ষেত্রে উচ্চফলনশীল বীজ থেকে বীজ উৎপাদন ও সংরক্ষণ করার পরামর্শ দেন। সভাপতি মহোদয় তার বক্তব্যে লিডার্সে সময় উপযোগী কার্যক্রমের সাধুবাদ জানান। উক্ত অনুষ্ঠানে ১১৪ জন কৃষকের মাঝে ৪৮৫ কেজি (ব্রিধান ৬৭) ধানবীজ এবং ৬০০ গ্রাম মিস্টিকুমড়া, ১৩৭৫ গ্রাম লালশাক, ৬০০ গ্রাম লাউ, ৫৫০ গ্রাম বীট, ১৩৭৫ গ্রাম বরবটি, ১৩৭৫ গ্রাম পালংশাক, ১৩৭৫ গ্রাম টকপালং এবং ১০২৬ কেজি জৈব সার বিতরণ করা হয়।
কয়রায় লাগসই প্রযুক্তির প্রযোগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় স্হানীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রযোগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ হাবিবুর রহমান।সেমিনারে মুল প্রবন্ধ উপস্হাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ সাগিরুল ইসলাম, মোঃ সাদেকুল আজম।এসময় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম,উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ-আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক জি এম মাওলা বক্স,কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দীন আহমেদ, সাংবাদিক গোলাম রব্বানী প্রমুখ।
সেমিনারে ৬টি স্টলের মধ্যে দিয়ে প্রদর্শন করা হয় প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় ভাবে উদ্ভাবিত নিত্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি ও তার ব্যবহার। আলোচনা শেষে সংশ্লিষ্ট সকলেই স্টল গুলো ঘুরে দেখেন।
ডুমুরিয়ায় নিয়োগ বাণিজ্যের টাকা আত্মসাতের অভিযোগে সুপার বরখাস্ত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় নিয়োগ বাণিজ্যের অর্থ আত্মসাতের অভিযোগে এক মাদরাসা সুপার-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া দাখিল মাদ্রাসায় শুন্য ৩টি পদে নিয়োগ বাণিজ্যের ২৭ লক্ষ টাকা আত্মসাতের একটি বিষয় জানাজানির পর মাদ্রাসার অভিভাবক, কমিটি ও এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া-প্রতিবাদ শুরু হয়। তারই প্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর সকল পক্ষের উপস্থিতিতে মাদ্রাসায় একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মাদ্রাসা সুপার ৩টি পদে নিয়োগ বাণিজ্যের ২৪ লক্ষ টাকা নেওয়া ও তা খরচের একটি লিখিত বিবরণ তুলে ধরেন। কিন্তু সেই হিসাবটি মানতে না পেরে গত ২২ সেপ্টেম্বর এলাকার আঃ রব আকুঞ্জী ডুমুরিয়া উপজেলা নিবার্হী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তথা মাদ্রাসা কমিটির বর্তমান সভাপতি গত ৩ অক্টোবর ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদ-কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তকারি টিমের প্রধান ২জন সহকারি কর্মকর্তা নিয়ে মাদরাসায় এসে তদন্ত কাজ সম্পন্ন করেন। তাদের তদন্ত প্রতিবেদনে ঘুষ নেওয়ার অভিযোগটি প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়। তার প্রেক্ষিতে গত ১৪ নভেম্বর ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনথর সভাপতিত্বে মাদ্রাসা কমিটির সভায় মাদরাসা সুপার মাওলানা খয়রুল আলম-কে সাময়িক বরখাস্ত করা হয়। এবং মাদরাসার ভবনের নিমার্ন কাজ সম্পন্ন করতে বলা হয়। কিন্তু ২ সপ্তাহ পার হলেও উপজেলা নিবার্হী অফিসারের সেই পরামর্শ বাস্তবায়িত না হওয়ায় এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ প্রসঙ্গে অভিভাবক জিএম হারুনার রশীদ বলেন, আমাদের ইউএনও সাহেব মিটিং-এ বলেছিলেন, টাকা কার কাছে, সেটা দেখছি। তার আগে আপনারা মাদ্রাসা ভবনের ছাদটা সম্পন্ন করে দেন। অর্থ-আত্মসাতের অভিযোগকারী আঃ রব আকুঞ্জী বলেন, ইউএনও মহোদয় বলেছিলেন, খরচ বাদে যে টাকা আছে তা একাউন্টে জমা করেন। আর ভবনের ছাদটা আগে করেন। কিন্তু সে-কথা এখনও বাস্তবায়িত হয়নি। সকল অভিযোগ প্রসঙ্গে সাময়িক বরখাস্ত সুপারিনটেনডেন্ট মাওলানা খয়রুল আলম বলেন, ওইসব বিষয়ে এলাকাবাসী-কে নিয়ে শিঘ্রই একটা মিটিং হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার তথা ওই মাদ্রাসা কমিটির সভাপতি মুহাম্মদ আল-আমিন বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবো।
শোভনায় বিএনপি নেতার নানীর মৃত্যুতে শোক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন বিএনপি নেতা মুনতাসির মামুনের নানী আছিরন বিবি (৭২) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শোভনা পশ্চিম পাড়া নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। সে দীর্ঘদিন যাবত প্যারালাইজডে ভুগছিলেন।মৃত্যুকালে ২ ছেলে,২ মেয়ে,নাতি নাতনি সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। রবিবার সকাল ১১টায় বাড়ির আঙ্গিনায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে বিএনপি নেতার নানীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিবৃতি দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। এরা হলেন বিএনপি নেতা আনছার আলী মোল্লা,সরদার আঃ লতিফ, মাষ্টার হাফিজুর রহমান,মিজানুর রহমান মোল্লা, জাহাতাপ সরদার, আব্দুল্লাহ সরদার, রেজাউল খন্দকার প্রমুখ।
সাতক্ষীরায় নিসচা’র ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকাল ৫ টায় নিরাপদ সড়ক চাই এর পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয় হতে এ উপলক্ষ্যে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে নিসচা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ কামরুল ইসলাম ফারুক এর সভাপতিত্বে ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সদর উপজেলা শাখার সভাপতি মীর আবু বকর এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্ঠা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মোঃ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম। এ সময় আরো বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি আলহাজ¦ মুহাম্মাদ দিদারুল ইসলাম, নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, শেখ আব্দুল আলিম, মোঃ মুনসুর রহমান, অতিঃ পিপি অ্যাড মোঃ মোস্তফা জামান, জি এম সোহরাব হোসেন, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সংস্থা’র সভাপতি মোঃ আবু সাঈদ, সৈয়দ আব্দুস সালাম পান্না, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ ফিরোজ হোসেন, মোঃ আতিকুজ্জামান, মোঃ আতিয়ার রহমান, মোশাররফ হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ অহিদুজ্জামান, মোঃ আব্দুল মাতিন, মোঃ জাকিরুল ইসলাম, শাহজাহান আলী মিটন, মোঃ মুনজুর কাদির, মোঃ গোলাম মোস্তফা, মোঃ রুহুল আমিন, মোঃ আসাদুজ্জামান খান, মুহাম্মাদ হাফিজ, মোঃ আব্দুর রহিম,হাবিবুল্লাহ বাহার, শেখ মনিরুল ইসলাম, এস এম মিনারুল ইসলাম, হেলাল উদ্দীন, মোঃ তারিকুর রহমান প্রমুখ।
কালিগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্বোধন
কালিগঞ্জ প্রতিনিধি
প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার সাতক্ষীরার কালিগঞ্জ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কালিগঞ্জ উপশাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর ২৪) কালিগঞ্জ থানা সড়কের এ আলী প্লাজা আল -আরাফাহ্ নলতা শাখার ম্যানেজার শহিদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আল- আরাফাহ্ খুলনা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদৎ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, আল- আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাতক্ষীরার শাখা ব্যবস্থাপক কে এম শাহাদাত হোসেন,¡ রিয়াজুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওয়হাব সিদ্দিকী। উপস্থিত ছিলেন ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সূধূ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
খানজাহান আলী থানা নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে ১ ডিসেম্বর সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি খুলনা – যশোর মহাসড়কের শিরোমণির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিসচার অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শেষে নিসচার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর সভাপতি শেখ আব্দুস সালাম। সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন মিনা মুরাদ হোসেন, শেখ আসলাম হোসেন, মোহাম্মদ ফরহাদ হোসেন, এস এম ইলিয়াস হোসেন, শেখ শাহজাহান, শেখ রানা, খান হুমায়ুন, ইকরাম শেখ, মোঃ মোস্তফা, আরিয়ান মোল্লা, আবুল কাশেম, রেজাউল, মুরাদ হোসেন প্রমুখ।
মোংলা বন্দর প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মাননা পেল বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান
বাগেরহাট প্রতিনিধি
মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড (টিএসএলএল) ও বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডকে সন্মাননা প্রদান করেছে বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে বন্দর জেটির স্টাফিং এ্যান্ড আনস্টাফিং শেডে আয়োজিত অনুষ্ঠানে মোংলা বন্দরের কর্তৃপলমগ ও চেয়ারম্যান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড-এর হেড অফ ডিপার্টমেন্ট ক্যাপ্টেন মো. মাহবুবুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময়, বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (অর্থ) (যুগ্মসচিব), কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) (যুগ্মসচিব) ড. এ. কে. এম. আনিসুর রহমান, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডের ম্যানেজার কে এম রিয়াজুল হকসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড-এর হেড অফ ডিপার্টমেন্ট ক্যাপ্টেন মো. মাহবুবুল আলম জানান, বসুন্ধরা গ্রুপের অব্যাহত সাফল্য ও দেশের উন্নয়নে অবদান রাখার এই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থবছরে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড মোংলা বন্দরের মাধ্যমে ৫০টি মাদার ভ্যাসেল পরিচালনা করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষকে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব প্রদান করায় মোংলা বন্দরের সর্বোচ্চ মাসুল প্রদানকারী শিপিং এজেন্ট হিসেবে বন্দর কর্তৃপক্ষ সন্মাননা প্রদান করেন ।
একই ভাবে, বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড (বিএমটিএল) গত ২০২৩-২৪ অর্থবছরে অর্থবছরে সর্বাধিক কয়লা আমদানিকারক হিসেবে সেরা আমদানিকারক প্রতিষ্ঠানের হিসেবে বন্দর কর্তৃপক্ষ সন্মাননা প্রদান করেছে। এই কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দরে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড আরও প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব প্রদান করেছে। উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো এবং টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে এই সম্মান অর্জন। পাশাপাশি ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড বসুন্ধরা গ্রুপের দ্রুত অগ্রসরমান দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের অবস্থান ধরে রেখে মোংলা বন্দরকে সমৃদ্ধ করাসহ দেশের উন্নয়নে অবদান রাখতে পেরেছে বসুন্ধরা গ্রুপ। এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে প্রতিষ্ঠানটির বসুন্ধরা গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের দূরদর্শী নেতৃত্বে।
মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান ছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষ আরো ২৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন।
আন্তর্জাতিক নারী নির্য়াতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে বাগেরহাটে উঠান বৈঠক
বাগেরহাট প্রতিনিধি
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে বাগেরহাটে উত্তরণ মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) বিকালে শহরের খারদ্বারস্থ সংগঠনটির কার্যালয়ে উত্তরণ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মাসরুরা খানমের সভাপতিত্বে ও রিতা আফরিনের সঞ্চলনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে অবস্থান
তুলে ধরে বক্তৃতা করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ফিরোজা খানম মুক্তা, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, ভৈরব মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি নারগীস আক্তার ইভা, সংস্থার প্রশিক্ষআর্থী নাসিমা খানম প্রমূখ।
ছাত্র সংগ্রহে পাড়া-মহল্লায় শিশু শিক্ষার্থীরা
ঝিনাইদহ প্রতিনিধি
নতুন বছরকে সামনে রেখে ছাত্র সংগ্রহে শিশু শিক্ষার্থীদের পাড়া-মহল্লায় পাঠাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলে ক্লাস বন্ধ রেখে শিশু শিক্ষার্থীদের বিভিন্ন এলাকায় ছাত্র সংগ্রহে পাঠানোয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার সকালে কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কয়েকজন শিশু শিক্ষার্থীকে শহরের এম ইউ কলেজ পাড়া এলাকায় ভর্তিচ্ছু শিশুদের নাম ঠিকানা সংগ্রহের কাজে দেখা যায়। ওই শিক্ষার্ভীদের ভাষ্য, শিক্ষকদের নির্দেশে তারা বিভিন্ন পাড়া-মহল্লা ঘুলে স্কুলে ভর্তিচ্ছু শিশুদের নাম-ঠিকানা সংগ্রহ করছে।
ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি শিক্ষার্থী মাসিউর রহমান স্বাধীন ও আলিমুজ্জামান জানায়, স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা কাকলী ম্যাডাম তাদের এই কাজে পাঠিয়েছেন। তাদেরকে পাড়া-মহল্লার ছোট ছোট ছেলে-মেয়েদের নাম, বাবার ঠিকানা লিখে নিয়ে যেতে বলেছেন। তারা জানায়, ওই শিক্ষিকা এক সপ্তাহ আগে তাদের এ কাজ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সে সময়ে তারা এ কাজ না করাতে আজ (রোববার) স্কুলে গেলে ম্যাডাম বকাঝকা করেন। এ কাজের জন্য ওই বিদ্যালয়ের আরো কয়েকজন শিক্ষক তাদের মতো আরো অনেক ছাত্রকে বিভিন্ন গ্রামে পাঠিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কাকলী মজুমদার বলেন. স্কুলে ওই শিক্ষার্থীদের সঙ্গে তার রোববার দেখাই হয়নি। ওরা কিভাবে তার নাম বলেছে সেটা তিনি বুঝে উঠতে পারছেন না।
বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, নতুন ছাত্র সংগ্রহে শিশু শিক্ষার্থীদের পাড়া-মহল্লায় পাঠানো ঠিক হয়নি। স্কুল বন্ধের সময়ে কোন এলাকায় শিক্ষকরা গেলে সেই এলাকার শিক্ষার্থীদের ডেকে নিতে পারেন। কিন্তু শুধুমাত্র ছাত্রদের পাঠানোর নির্দেশ শিক্ষকরা দিতে পারেন না। ঘটনা জেনে তিনি এ বিষয়ে পদক্ষেপ নেবেন।
কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শারমিন নাছিমা বানু বলেন, শিশু শিক্ষার্থীদের দিয়ে নতুন ছাত্র সংগ্রহের কাজ করানো যাবে না। তিনি এখন ছুটিতে আছেন। অফিসে এলে এ বিষয়ে বিস্তারিত জেনে তিনি ব্যবস্থা নেবেন।
সম্ভাব্য কমিটি ঘিরে দ্বন্দ্ব কুমারখালী বিএনপিতে
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে। তাদের ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হলেও ব্যর্থ হন নেতারা। ফলে দলীয় কার্যক্রম চলেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। চলতি বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত নেতাকর্মীরা কার্যত ছিলেন ঘরবন্দি। তবে আওয়ামী লীগ সরকারের পতন হলে বদলে যায় পরিস্থিতি। বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মীর দেখা মেলে রাজপথে। যদিও আধিপত্য বিস্তারসহ নানা দ্বন্দ্বে এসব কার্যক্রম বিভক্ত হয়ে পরিচালিত হয়েছে। এ অবস্থায় ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।
সূত্র জানায়, দলকে ঐক্যবদ্ধ করে শৃঙ্খলা ফেরানো ও কার্যক্রমে গতি বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জেলা বিএনপির নেতারা। যদিও ভবিষ্যৎ আহ্বায়ক কমিটির শীর্ষ দুই পদের জন্য অন্তত আট নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিষয়টি নিয়ে সংঘাতের আশঙ্কা করছেন অনেক নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মরিয়া দুই দফায় নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তাঁকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আরও চার নেতা। তারা হলেন– জেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও নুরুল ইসলাম আনছার প্রমাণিক, সদস্য অ্যাডভোকেট গোলাম মহম্মদ ও জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন। এই পাঁচ নেতার সমর্থকরা বিভক্ত হয়ে কর্মসূচি পালন করে আসছেন। ফলে কোন্দল বাড়ছে।
এদিকে নতুন কমিটির আহ্বায়ক পদের জন্য তিন নেতা জোর তদবির চালিয়ে যাচ্ছেন। এ পদে উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মো. লুৎফর রহমানের প্রতিদ্বন্দ্বী হলেন– জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিক, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গোলাম মহম্মদ। আর সদস্য সচিব পদের জন্য জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার মোস্তাফিজুর তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব কে আলম টমে, জেলা বিএনপির সাবেক সদস্য নওয়াব আলী ও চাঁদপুর ইউনিয়ন বিএনপি নেতা পলাশ হোসেন দৌড়ঝাঁপ শুরু করেছেন।
একাধিক নেতার অভিযোগ, পদপ্রত্যাশী একাধিক নেতা দলীয় নির্দেশনা অমান্য করে ২০১৯ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন। তাদের মধ্যে সদকী ইউপিতে হেরে যান লুৎফর রহমান। তবে পান্টি ইউপিতে জয়ী হন হাফিজুর রহমান।
যদিও সদস্য সচিব পদপ্রত্যাশী হাফিজুর রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অস্বীকার করেন। তাঁর ভাষ্য, সরকারবিরোধী রাজনীতি করায় অত্যাচার সহ্য করেছেন। দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন। এ জন্য ১৩টি রাজনৈতিক মামলায় তাঁকে আসামি করা হয়েছে। সদস্য সচিব পদে আসতে আরও চারজন নেতা আগ্রহী।
যেসব নেতা শেখ হাসিনার দীর্ঘ শাসনে হামলা-মামলার শিকার হয়েছেন, তাদের মূল্যায়নের আহ্বান জানান খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন। তিনি ১৬ বছরে অন্তত ১৮টি রাজনৈতিক মামলার শিকার হয়েছেন জানিয়ে বলেন, যারা দলীয় নীতি-আদর্শ মেনে তৃণমূল পর্যায়ে কাজ করেছেন, তাদের মূল্যায়ন করতে হবে।
দীর্ঘদিন ধরে দলকে সুসংগঠিত করতে পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক লুৎফর রহমান। আগামী কমিটিতেও আহ্বায়ক পদে তাঁকে রাখা হবে বলে আশাবাদী। যদিও আরও দু’জন প্রতিদ্বন্দ্বী আছেন। ইউপি নির্বাচনের বিষয়ে লুৎফর রহমান বলেন, ওই নির্বাচন বিষয়ে দলীয় তেমন বিধিনিষেধ ছিল না। তাই অংশ নিয়েছিলেন।
বিতর্কিতদের বাদ দিয়ে নতুন কমিটিগুলো গঠনের আশ্বাস দেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির সরকার। তিনি বলেন, এ জন্য কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করা হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বিএনপি বড় রাজনৈতিক দল হওয়ায় কিছুটা গ্রুপিং আছে। তবে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়েই নতুন কমিটি করা হবে। তাদের প্রধান লক্ষ্য হবে দলীয় শৃঙ্খলা ফেরানো ও নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রাখা। ১৫ ডিসেম্বরের মধ্যেই কমিটি হবে বলেও জানান তিনি।
খানজাহান আলী থানা বিএনপির সম্মেলন সফলে প্রচার মিছিল
খান জাহান আলী থানা প্রতিনিধি
খুলনা মহানগর খান জাহান আলী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী ৪ঠা ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং এ সম্মেলন প্রচারের উদ্দেশ্যে খান জাহান আলী থানা বিএনপির উদ্যোগে রবিবার সন্ধ্যা ৬ টায় প্রচার মিছিল ফুলবাড়িগেট খুলনা যশোর মহাসড়কে অনুষ্ঠিত হয়। প্রায় দের যুগ পর আগামী ৪ঠা ডিসেম্বর আনন্দমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে খান জাহান আলী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ২১৩ জন কাউন্সিলর স্বচ্ছ ভোটের মাধ্যমে থানা বিএনপি নেতৃবৃন্দ নির্বাচন করবেন। খান জাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান প্রচার-মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন আগামী ৪ ই ডিসেম্বর সম্মেলন হবে স্বচ্ছ নিরপেক্ষ। সকল কাউন্সিলরকে সম্মেলন সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে আনন্দমুখর পরিবেশে কাজ করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন ইমদাদুল হক, মোড়ল আতাউর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, হেলাল শরীফ , শেখ আলমগীর হোসেন ,ইকবাল হোসেন মিজান ,মীর শওকত হোসেন হিট্টু, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর হোসেন খোকা, মেম্বার মামুন শেখ, আনোয়ার হোসেন, মাস্টার রফিকুল ইসলাম , ডাঃ রইচ উদ্দিন, হাসিবুর রহমান উজ্জ্বল, মোয়াজ্জেম হোসেন বাবু, মোল্লা সোহাগ হোসেন, ফরহাদ হোসেন, মীর মনিরুল ইসলাম সংগ্রাম, জাকারিয়া মাহমুদ পিন্টু, শরিফুল ইসলাম, মুন্সি আজমল হোসেন, আফজাল হোসেন, ইসমাইল হোসেন বাবু, শহিদুল ইসলাম, সোহেল, মাসুম খান, মেহেদী হাসান বাপ্পি ,বেল্লাল, শেখ শুভ সিয়াম হোসেন প্রমুখ।
ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ছাত্র-জনতা অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে নিয়ে ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বর থেকে নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিসচা উপদেষ্টা ,ডুমুরিয়া থানা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ। প্রধান আলোচক ছিলেন,নিসচা’র ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দার, এছাড়া আরোও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক মোঃ এনায়েত হোসেন শেখ, শেখ অহিদুল ইসলাম,সাংবাদিক কাজী আব্দুল্লাহ, শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,খর্ণিয়া হাইওয়ে থানা সার্জেন্ট জাহাঙ্গীর আলম,খুলনা জেলা টিআই মাহমুদ হাসান,ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি শাহজাহান জমাদ্দার, গাজী আব্দুল আজিজ, যুগ্ম-
সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন,প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক,জাহাঙ্গীর আলম মুকুল,সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, যুব বিষয়ক সম্পাদক,গাজী সোহেল আহমেদ,কার্যকরী সদস্য মোঃ মমিনুর রহমান মনি, আব্দুল হক লিটন, নাসির উদ্দিন বাগাতী, এম এম আব্দুল জলিল, জুয়েল বিশ্বাস, মোঃ মহিতুর রহমান, তন্ময় অধিকারী, হুসাইন আহমেদ, হাবিবুর রহমান খান, মোঃ মুজাহিদুল ইসলাম সেতু, মোঃ বিল্লাল হোসেন, মোঃ শাহরুজ্জামান সবুজ, এম এ জলিল, আব্দুর রহমান বেপারী, আলিমুল, হুসাইন আহমেদ,পরিবহন চালক শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের প্রমুখ নেতৃবৃন্দ।











































