Home আঞ্চলিক খুলনা জেলা পরিষদের দুই বছরের প্রকল্প ৫ বছরেও বাস্তবায়ন হয়নি

খুলনা জেলা পরিষদের দুই বছরের প্রকল্প ৫ বছরেও বাস্তবায়ন হয়নি

121


মো: রাজু হাওলাদার
নগরীর রূপসা স্ট্যান্ড রোডে খুলনা জেলা পরিষদের এক হাজার আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত মেয়াদে শেষ হয়নি। দুই বছরের প্রকল্পটিতে ৫ বছরে বাস্তবায়িত হয়েছে ৭৫ ভাগ। আর এমন অবস্থায় প্রকল্পের কাজ শেষ না হতেই ভবনটি হয়ে পড়েছে পুরাতন জ্বরাজীর্ণ। বরাদ্দ অনুযায়ী অর্থ না পাওয়ায় প্রকল্পটি বাস্তবায়নের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
খুলনায় সরকারি-বেসরকারিভাবে বৃহৎ পরিষদের সভা, সেমিনার, সম্মেলন ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য একটি অডিটরিয়ামের সংকট রয়েছে। তারই পরিপেক্ষিতে ২০২০ সালের ১০ মার্চ এক হাজার আসন বিশিষ্ট অডিটরিয়ামের নির্মাণ কাজ শুরু করে জেলা পরিষদ। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স স্মার্ট প্রপার্টিজ কাজের অনুমতি পায়। প্রকল্পের নির্মাণ কার্যাদেশ অনুযায়ী ২০২২ সালের ১০ মার্চ এ সম্পন্ন হওয়ার কথা থাকলেও প্রকল্প গ্রহণের ৫ বছর অতিবাহিত হলেও অসমাপ্ত এখনও শেষ হয়নি। বিগত দেড় বছর একেবারেই বন্ধ রয়েছে নির্মাণ কাজ।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী প্রাপ্ত অর্থ পরিশোধ করছেনা জেলা পরিষদ। আমরা বিল সাবমিট করেছি সাড়ে ৭ কোটি টাকা কিন্তু আমরা বিল পেয়েছি ৫ কেটি টাকা। তাই আমাদের বিল না পাওয়ার কারণে প্রকল্পের কাজটি বন্ধ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্পটি তিনতলা অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলার ছাদ সম্পন্ন হয়েছে। তিনতলার কাজ এখনও শুরু হয়নি। এখনও ফিনিশিং কাজ, বৈদ্যুতিক কাজসহ আরও অনেক কাজ বাকি পড়ে আছে।
জেলা পরিষদ কর্তৃপক্ষ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশিদ বলেন, প্রকল্পের কাজের অর্থ আমাদের রাজস্ব ফান্ডের না এটি এডিপি মন্ত্রণালয়ের আন্ডারে তবে লবিং করার লোক না থাকায় ঝুলে গেছে অডিটরিয়াম প্রকল্পের অর্থ পাওয়ার বিষয়টি তবে খুব চেষ্টা করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্ধ কিভাবে আনা যায়, তবে কেন আসছে না অর্থ আমার জানা নাই। কিন্তু কবে মন্ত্রণালয় থেকে ছাড়া হবে অর্থ, কবেই বা শেষ হবে প্রকল্পের কাজ তাও বলতে পারছেনা জেলা পরিষদ বা ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বলেন, নগরীতে শিল্পকলা একাডেমির একটি অডিটোরিয়াম ছাড়া আর কোনো অডিটোরিয়াম নেই। আমাদের খুলনায় আর এই রূপসা অডিটরিয়াম একটি অপরিকল্পিত প্রকল্প আর আমি মনে করি এই জেলা পরিষদ একটি অপরিকল্পিত পরিষদ। আজ এই অডিটরিয়ামের কাজ দেড় বছর ধরে বন্ধ।
জেলা পরিষদ নিয়ে নাগরিক সংগঠনের প্রতিনিধিদের অভিযোগ, দুর্নীতি আর অনিয়মই নিয়মে পরিনত হয়েছে। সেই সাথে থেমে আছে এরকমই অডিটরিয়ামের প্রকল্পের মতনই খুলনা জেলা পরিষদের আওতাধীন অনেক প্রকল্পের কাজ।