Home আন্তর্জাতিক আমির শরীফে হাত, মোদিকে ‘অবৈধ-ক্ষতিকর’ কার্যকলাপ বন্ধের আহ্বান

আমির শরীফে হাত, মোদিকে ‘অবৈধ-ক্ষতিকর’ কার্যকলাপ বন্ধের আহ্বান

24


খুলনাঞ্চল ডেস্ক
ভারতের রাজস্থানে মির শরীফ দরগাহর ওপর জরিপের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। এর কয়েকদিন পর, রোববার সাবেক আমলাদের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ভারতের ঐতিহ্যবাহী ও বহুত্ববাদী পরিচয়ের ওপর সমস্ত ‘অবৈধ ও ক্ষতিকর’ কার্যকলাপ বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
আমলাদের এই দলে রয়েছেন দিল্লির সাবেক লে. গভর্নর নাজীব জং, যুক্তরাজ্যে ভারতের সাবেক হাই কমিশনার শিব মুখার্জি, সাবেক নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস চিফ লে. জেনারেল জামিরুদ্দিন শাহ এবং রিজার্ভ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর রবি বীরা গুপ্ত।
চিঠির মূল বিষয় : চিটিতে তারা উল্লেখ করেছেন যে, মোদি নিজেই যেখানে খাজা মইনুদ্দিন চিশতির বার্ষিক উরসের সময় দরগাহে ‘চাদর’ পাঠিয়ে সন্ত্রাসবিরোধী ও শান্তির বার্তা দিয়েছেন। সেই দরগাহ ‘ধারণাগত আক্রমণ’-এর মুখে পড়েছে, যা ভারতের বহুত্ববাদী সংস্কৃতির জন্য হুমকি।
চিঠিতে তারা আরও উল্লেখ করেন, ‘এই দরগাহের ওপর আক্রমণ শুধু একটি ঐতিহ্যবাহী স্থানের ক্ষতি নয়, বরং ভারতের সমন্বয়বাদী ধারণার ওপরও আঘাত’।
আদালতের নির্দেশ : গত ২৭ নভেম্বর মিরের একটি দেওয়ানি আদালত দরগাহ কমিটি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের কাছে নোটিশ পাঠায়। এতে অভিযোগ করা হয়, দরগাহটি এক সময় শিব মন্দির ছিল।
এ বিষয়ে আমলারা দাবি করেছেন, আদালতগুলো দ্রুত মানুষের এমন দাবি মেনে নিচ্ছে, যা চষধপবং ড়ভ ডড়ৎংযরঢ় অপঃ-এর স্পষ্ট বিধান লঙ্ঘন করছে।
চিঠিতে আমলারা উল্লেখ করেছেন, ভারতে গত দশকে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। মুসলিম ব্যবসা বয়কট, বাড়ি ভাড়া না দেওয়া এবং প্রশাসনের মাধ্যমে মুসলিম বাড়ি ও ব্যবসা ধ্বংসের মতো ঘটনাগুলো এই সংকটকে আরও গভীর করেছে। মোদির প্রতি আহ্বান : আমলারা প্রধানমন্ত্রীর প্রতি একটি আন্তঃধর্মীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। যেখানে তিনি ভারতের বহুত্ববাদী ঐতিহ্যের প্রতি দৃঢ় প্রতিশ্রম্নতি পুনর্ব্যক্ত করবেন। তারা বলেছেন, ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে। সবার মধ্যে, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা আপনাকে অনুরোধ জানাই’।
চিঠির শেষে তারা প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করেছেন, যাতে সংবিধান এবং আইনের প্রতি দায়িত্ব পালন নিশ্চিত করতে রাজ্য সরকার এবং প্রশাসনকে বাধ্য করা হয়। সূত্র: দ্য টেলিগ্রাফ