।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি’র অর্ন্তগত দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ এর প্রার্থীতার ফর্ম সংগ্রহ, জমাদান ও প্রত্যাহারের সময়সূচি ঘোষনা করেছেন নির্বাচন পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা জানান, ঘোষিত তফসিল আনুযায়ী ২৯ নভেম্বর’২৪ শুক্রবার সকাল ১১টায় ভোটার তালিকা প্রকাশ। ২৯ নভেম্বর’২৪ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা ও বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করা যাবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে ফর্ম জমাদানের সময় নির্ধারন করা হয়েছে এবং রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে যাচাই-বাছাই শেষে পুর্নাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৩০ নভেম্বর’২৪ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা। একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন নির্বাচন পরিচালনা কমিটি।











































