
সুন্দরবন মহিলা কলেজের গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান বিএনপি নেতার
রামপাল প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজে অধ্যায়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র পক্ষ থেকে বৃত্তি সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে কলেজে হলরুমে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ও আনোয়ারা মনোয়ারা ট্রাস্ট বৃত্তি এবং হাসিনা আলী ট্রাস্টের সহযোগিতায় এ বৃত্তি প্রদান করা হয়।
কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন সুন্দরবন মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান (শামীম)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আয়েশা সিদ্দিকা মানি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিউর রহমান সামি, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ জিহাদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোক্তাদির, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক মিনহাজুল আবেদিন প্রমুখ। বৃত্তি প্রদান শেষে কলেজের হল রুমে সুন্দরবন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রয়াত আবু বকর ছিদ্দিক এঁর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এরপর তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ গোলাম ইয়াছিন।
চুয়াডাঙ্গায় চাকরিচ্যুত বিডিআর চাকরি ফেরতের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পিলখানা হত্যাকান্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত পাওয়ার দাবীতে বিক্ষোভ ও প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় এসব চাকুরীস্যুত বিডিআরের সদন্যরা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করে।
উল্লেখ্য, আওয়ামীলীগ সরকারের আমলে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনীর কয়েকজন অফিসারকে হত্যা করা হয়। ওই সময় অনেক বিডিআর সদস্যকে অভিযুক্ত করে বিচারের আওতায় আনা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গার কয়েকজন বিডিআর চাকরি হারান। ফলে তারা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান শেষে তারা বিক্ষোভ মিছিল সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন ‘বিগত ২৫/২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে পিলখানাসহ সারাদেশের ইউনিটসমূহে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিলো তা তৎকালীন খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতীয় ‘র’ বাহিনী দ্বারা ঘটিয়ে তার পিতার হত্যার প্রতিশোধ নিয়েছিলো। তার প্রতিদানে পিলখানাসহ সকল ইউনিট সমূহে অবৈধ আদালত স্থাপন করে। সেই আদালতে ছিলোনা আমাদের বাক স্বাধীনতা, কোন আইনজীবি নিয়োগ দেয়াও নিষেধ ছিলো। এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তিদাতা। যা পৃথিবীর কোন দেশেও হয়তো এমন নিয়ম নেই। আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি। সারা দেশে প্রায় ১৮ হাজার ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্য রয়েছেন।
আইনজীবী আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে বিক্ষোভ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আইনজীবি আলিফ হত্যাকান্ডের বিচারের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আসলাম , ফোরামের সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, আসম আব্দুর রউফ, মইনুদ্দিন মইনুল, মানি খন্দকার ও জীল্লুর রহমান জালাল বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, চট্রগামের বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত শাস্তি দাবি জানায়।
ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরে সেনাবাহিনীর দায়িত্বরত মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুরের সিভিল সার্জন মো: মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামাতের আমির মো: তাফাজ্জেল হোসাইন ফরিদ।
এসময় জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে নিহত ৫ জনের পরিবারের সদস্যরা ও আহতরা উপস্থিত ছিলেন। এসময় নিহত পরিবারের স্বজনরা তাদের কর্মক্ষম ব্যাক্তিদের উপার্জনের ব্যবস্থা করার দাবী জানান। এসময় বক্তরারা বলেন জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে এদেশ আবারো স্বাধীন হয়েছে। এ ছাত্র জনতার গণঅভ্যুন্থানে ছাত্ররা বৈষম্য নিরোশনে ও মুক্তির নেশায় বুকের তাজার রক্ত দিয়ে পুনরায় স্বাধীন করেছিলো। আমরা গভীর শ্রদ্ধাভারে নিহতদের স্মরণ করছি। পাশাপাশি পিরোজপুরে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার জন্য জেলা প্রশাসন কাজ করবে।
এসময় পিরোজপুরে নিহত মো: রফিকুল ইসলাম, নিহত মো: এমদদুল হক, নিহত মো: আবু জাফর হাওলাদার, মো: মামুন খন্দকার, মো: হাফিজুল সিকদার এর পরিবারের সদস্যদের নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও জেলায় আহত ৬৫ জন কে নগদ অর্থ প্রদান করে জেলা প্রশাসন।
অতঃপর প্রশাসন ভেঙে দিল রোমান ব্রিকস ইটভাটা কেশবপুরে
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে অবৈধ ইটভাটা রোমান ব্রিকস অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেলা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় যশোর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে ভাটাটি গুড়িয়ে দেন। অভিযানের সময় ভাটার মালিক সিদ্দিকুর রহমান পালিয়ে যান। অবৈধ ভাটাটি ভেঙে ফেলায় শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় জনগণ উল্লাস প্রকাশ করেন।
প্রসঙ্গত, এর আগেও কয়েকবার রোমান ব্রিকস ভেঙে ফেলা হলেও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান আইন অমান্য করে ক্ষমতার অপব্যবহার করে ইটভাটাটি পুনরায় চালু করেন। বুধবারের অভিযানে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান, যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ব্যবহৃত হয় ভাটা ভাঙার যন্ত্র এক্সকাভেটর, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, এবং পুলিশ, আনসার ও দমকল বাহিনীর সদস্যরা।
কেশবপুর উপজেলায় ১২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে কেবল দুইটি, কেশবপুর ব্রিকসসহ, বৈধ কাগজপত্রের মাধ্যমে পরিচালিত হয়। বাকি ১০টি ভাটা অবৈধভাবে ইট পুড়িয়ে এলাকার পরিবেশ দূষণ করছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী নেতা সিদ্দিকুর রহমান প্রায় ১০ বছর আগে ফসলি জমি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পাশেই অবৈধভাবে রোমান ব্রিকস নির্মাণ করেন। সেখানে ইট পুড়িয়ে তিনি এলাকার পরিবেশ দূষণ করে আসছিলেন। ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় ফসল উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি ভাটার কার্যক্রমে সড়ক নষ্ট, শব্দ দূষণ এবং ধোঁয়ার কারণে ক্ষেতের ফসল নষ্ট হচ্ছিল। এসবের প্রতিবাদ করলে ভাটার মালিক সন্ত্রাসী বাহিনী দিয়ে কৃষকদের ওপর হামলা চালাতেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা চলছে।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান জানান, বারইহাটি গ্রামে অবস্থিত রোমান ব্রিকস ভাটাটি পরিবেশ দূষণ করায় এটি ভেঙে দেওয়া হয়েছে। অন্য অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ফসলি জমি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে নির্মিত হওয়ায় রোমান ব্রিকস ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিদ্দিকুর রহমান দাবি করেন, পরিবেশ অধিদপ্তর অন্যায়ভাবে তার ইটভাটা ভেঙে দিয়েছে। তিনি জানান, তার বিরুদ্ধে পরিবেশবাদী সংস্থা বেলা হাইকোর্টে মামলা করেছে, যার জবাব তিনি দিয়েছেন। মামলাটি বর্তমানে চলমান।
বিডিআর বিদ্রোহে’র সুষ্ঠ বিচারের দাবিতে যশোরে মানববন্ধন
যশোর প্রতিনিধি
২০০৯ সালে পিলখানায় বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং একইসঙ্গে পুনঃতদন্ত করে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বিডিআর সদস্যকে হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে চাকরিচ্যূত বিডিআর সদস্যদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরপরাধ চাকুরিচ্যূত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল চাই করতে হবে। নিরপরাধ বিডিআর সদস্য যারা এখন পর্যন্ত জেলে বন্দি আছে তাদের অবিলম্বে মুক্তি চাই। যে সমস্ত চৌকস সেনা অফিসার পিলখানার হত্যাকাণ্ডে শহিদ হয়েছেন ওই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সুষ্ঠু ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি ও নির্দোষ ব্যক্তিদের মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের কেন্দ্রীয় ও জেলা সমন্বয়ক ওহিদুল ইসলাম খান, সুবেদার হুমায়ুন কবিরসহসহ যশোরের ৮ উপজেলার সমন্বয়করা বক্তব্য দেন।
দাকোপে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
দাকোপ প্রতিনিধি
দাকোপের তিলডাঙ্গা এলাকায় জমির উৎপাদিত ধান কাটাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় দাকোপ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে বটবুনিয়া এলাকার মতিয়ার রহমান সানার ছেলে আবুল কাসেম সানা বলেন, উপজেলার তিলডাঙ্গা মৌজার এস এ ১ নম্বর খাস খতিয়ানের ১১৯৩ ও ১৩৮৮ নম্বর দাগের মোট ১.৫০ একর জমি দেবব্রত কুমার বাছাড় ৭৬৯৯ নম্বর বন্দোবস্ত দলিল মূলে এবং ১৭ ও ১৭৩/ ৭৭-৭৮ নম্বর সেটেলমেন্ট কেসে একই এলাকার দেবব্রত কুমার বাছাড় প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছে। বিগত ১৪/১৫ বছর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালিন তিলডাঙ্গা এলাকার মৃত শিবেন্দ্রনাথ সরদারের ছেলে ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সুরঞ্জন সরদার ক্ষমতার দাপট দেখিয়ে গায়ের জোরে উক্ত জমি দখল করে নেয়। দেবব্রত বাছাড়ের মৃত্যুর পর তার ছেলে চন্দন বাছাড় ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে উক্ত জমিতে ভোগদখলের জন্য বিভিন্ন সময়ে গেলে সুরঞ্জন তার লোকজন নিয়ে চন্দনকে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে আসছে। উক্ত জমি বি.আর.এস ১৫৮ নম্বর খতিয়ানে ১৪৭৪ দাগে ১.৫০ একর দেবব্রত বাছাড়ের নামে রেকর্ড এবং কর খাজনা পরিশোধ আছে। অতএব জমির প্রকৃত মালিক দেবব্রত বাছাড়। সুরঞ্জন উক্ত জমি দাবি করে যে সংবাদ সম্মেলন করেছে তার কোন ভিত্তি নেই। চন্দন বাছাড় আমার বিশ^স্ত ও কাছের লোক বিধায় উক্ত জমি রক্ষনা বেক্ষনের জন্য আমাকে দায়িত্ব দেয়। কাসেম দাবি করে বলেন আমি বিভিন্ন দপ্তরে উক্ত জমি নিয়ে অভিযোগ দিলেও সুরঞ্জন তার পক্ষে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। যে কারণে চন্দনের চাষ করা ফসলের কিছু অংশ কর্তন করেছি। সে আমাকে সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য বানোয়াট অভিযোগ এনে গত ২৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে যার কোন ভিত্তি নেই। চন্দন যাতে উক্ত জমাজমি শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করতে পারে সে জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম। এ বিষয়ে সুরঞ্জন সরদার বলেন, এই জমি আমি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছি। তারা কখনো জমিতে ধান চাষ বা রোপন করতে আসেনি। তাদের অভিযোগের কোন ভিত্তি নেই। তা ছাড়া আমার কাগজ পত্র বৈধ কি না এক জায়গায় বসলে তার প্রমান দেবো।
রাসায়নিক সারের প্রভাব সম্পর্কে শত বাড়ি প্রতিনিধিদের সাথে মতবিনিময়
শ্যামনগর প্রতিনিধি
বাংলাদেশে কৃষিবিদ্যা জলবায়ু বিচার এবং খাদ্য সার্বভৌমত্ব কর্মসূচি প্রচার উপলক্ষে শ্যামনগরে রাসায়নিক সারের প্রভাব সম্পর্কে শতবাড়ি প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ নভেম্বর সকাল ১০টায় বারসিকের আয়োজনে পৌরসভা সদরে অবস্থিত দেবালয় গ্রামে কৃষি প্রতিবেশ বিদ্যা পাঠশালায় বেসরকারি গবেষণ প্রতিষ্ঠান বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা প্রতিমা রানী চক্রবর্তীর সভাপতিত্বে ফিল্ড ফ্যাসিলেটিটর অষ্টমী মালোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শিক্ষক রনজিত বর্মন,সাংবাদিক এম কামরুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নারী কৃষক সদস্যরা।
বক্তারা বলেন,সকল নারী কৃষকদেরকে কৃষি কাজে উদ্বুদ্ধ করার দিকনির্দেশনা দেন। এবং রাসায়নিক সার ব্যবহার না করে নিজরা জৈব সার তৈরি করে কাজ করার আহ্বান জানান। এসময় নারী কৃষক মোছাঃ কোহিনুর বেগম বলেন আমরা পরিবার হতদরিদ্র ।এখান থেকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের মাধ্যমে কিভাবে জৈব সার তৈরি করতে হয় সেগুলো শিখানো হয়েছে।সেগুলো আমরা কাজে লাগিয়ে লাভবান হয়েছি এবং সকলকে একসাথে জৈব সার তৈরি করে কৃষিকাজ করতে সকলের কাছে আহ্বান করেন।
৩০ নভেম্বর সাতক্ষীরা আসছেন জামায়াতের আমীর
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয় মাঠে দুপুর ২ টায় শুরু হবে জেলার কর্মী সমাবেশ। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। কর্মী সমাবেশ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সমাবেশে লক্ষাধিক কর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন।
প্রধান অতিথি হিসেবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এছাড়া, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাহবুব আলম, শহর আমীর জাহিদুল ইসলাম,শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল আরো বলেন, ছাত্র জনতার সফল অভ্যুথানের মাধ্যমে বিগত ৫ আগষ্ট দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। এরপর নানা বিষয়ে সংস্কারের মাধ্যমে অন্তরবর্তীকালীন সরকার দেশকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম ডা: শফিকুর রহমান সাতক্ষীরা সফর করবেন। ওইদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ এবং মোসলেমা আদর্শ একাডেমীর ময়দানে রুকন (সদস্য) সম্মেলন হবে। দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে লক্ষাধিক নেতা-কর্মী উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।
বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মূলক সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
৩ ডিসেম্বর জিরো পয়েন্টে বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক প্রস্তুতি মূলক সভা গতকাল বুধবার বেলা ১১ টায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইমরান আহমেদের সভাপতিত্বে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ মহালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর বিএনপির সহ-সভাপতি নূর আলম ভূইয়া, সহ-সভাপতি রবিউল আকুঞ্জি, সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রথম শ্রেণীর মেরিন মাস্টার মহাসিন ফারাজী, দপ্তর-সম্পাদক আমিনুল ইসলাম সজীব, প্রচার সম্পাদক রিপন ডাকুয়া, যুবনেতা বিশ্বজিত বিশ্বাস, শফিকুল ইসলাম, মামুন শেখ, উজ্জ্বল, কৃষকনেতা সুমন হাওলাদার প্রমূখ। সভায় বিএনপির জিরো পয়েন্টের মহাসমাবেশ-কে সফল করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিত হয়ে সভা-কে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়।
পাইকগাছা ওলামা দলের আহবায়ক কমিটি গঠন
পাইকগাছা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পাইকগাছা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হাফেজ মোঃ আবু মুছা কে আহ্বায়ক ও মাও. আবুল কালাম আজাদ কে সদস্য সচিব করে উপজেলা উলামা দল শাখার ১৮ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভায প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন, জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি হাফেজ মাও. ফারুক হুসাইন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা উলামা দলের সহ-সভাপতি হাফেজ মতিউর রহমান, ডুমুরিয়া উলামা দলের সভাপতি হাফেজ মাওলানা খলিলুর রহমান। উপজেলা উলামা দলের সদস্য সচিব মাও. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, সাবেক জেলা সদস্য সাংবাদিক আলাউদ্দিন রাজা, যুবদল নেতা এসএম মোহর আলী, নাজমুল হুদা মিন্টু, মোঃ হুরায়রা বাদশা, মাওঃ আনিসুর রহমান, কামরুল ইসলাম, হাফেজ মাও. আব্দুল হাদিস, মেছের আলী সানা, অধীর চন্দ্র মন্ডল, শহীদুর রহমান, মিলন, ক্বারি কামরুল ইসলাম, হাফেজ আব্দুল হাকিম প্রমুখ। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, উলামা দল শাখার ১৮ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনঢ সদস্যরা হলেন, সহ সভাপতি কারী কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ক্বারি ইদ্রীস আলী, কোষাধ্যক্ষ মাওলানা বাহরুল আলম, সাংগঠনিক সম্পাদক, মোঃ নাজমুস শাহাদাত, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ শাহীন আলম, প্রচার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওঃ আশরাফ আলী, দপ্তর সম্পাদক, মোঃ ইয়াছিন আলী, সহ দপ্তর সম্পাদক মোঃআকবার সানা, সদস্য মোঃ আকবার মোড়ল, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ রেজাউল করিম।
ইন্দুরকানী প্রেসক্লাবের নির্বাচনে নাসির সভাপতি, মনির সম্পাদক
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানী প্রেসক্লাবের নির্বাচনে নাসির সভাপতি ও মনির সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার প্রেসক্লাব মিলনায়তনে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা চন্দন রায়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের ইন্দুরকানী প্রতিনিধি খান মোঃ নাসির উদ্দিন ১৭ ভোট এবং দৈনিক ইনকিলাবের মো: মনিরুজ্জামান খান ১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি আলমগীর কবির মান্নু (দৈনিক খোলা কাগজ), জাকির হোসেন (দৈনিক পিরোজপুরের কথা), যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম (দৈনিক আমাদের সময়), দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, সাহিত্য ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মামুন হোসেন, সদস্য আহাদুল ইসলাম, এম আহসানুর ছগির, আল আমিন হোসেন, আজাদ হোসেন বাচ্চু ও কে এম শামীম রেজা।
জুলাই গণহত্যার বিচারের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
জুলাই গণহত্যার বিচারের দাবিতে খূলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অভ্যুত্থানের তিন মাস পার হলেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে, তাতে হাজারো প্রাণ ঝরে গেছে, যা ইতিহাসে নজিরবিহীন। শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধসহ অসংখ্য ছাত্র-জনতা ও ছাত্রশিবির কর্মীকে শহীদ করা হয়েছে। এই গণহত্যায় রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করে ছাত্র-জনতার ওপর নিপীড়ন চালানো হয়েছে। নেতৃবৃন্দ বলেন, তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জাতি আজ চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। এখনো তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। কিন্তু দেশের জনগণ তাদের আর বরদাশত করবে না। নেতৃবৃন্দ চব্বিশে যারা এই গণহত্যার সাথে জড়িত, তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে বাংলার মাটিতে বিচার করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। তা না হলে ছাত্র-জনতারাই বিচার করবে। নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানে হিন্দু-মুসলমানসহ সকল ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারের দোসর ও দিল্লির ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে ‘জুলাই গণহত্যার বিচারের দাবিতে’ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে খুলনা বিভাগীয় শহরে ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন। মহানগরী সেক্রেটারি এস এম নূরুল্লাহ’র পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক মো. আমিরুল ইসলাম, কেন্দ্রীয় সাবেক তথ্য সম্পাদক মহানগরীর সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও কেন্দ্রীয় সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক মহানগরীর সাবেক সভাপতি মোশাররফ হোসেন আনসারী, খুলনা উত্তর জেলা সভাপতি হাফেজ বেলাল হোসাইন রিয়াদ, দক্ষিণ জেলা সভাপতি আবু জর গিফারী, বাগেরহাট জেলা সভাপতি সাঈফ হাসান, সেক্রেটারি মোশেদুল ইসলাম, উত্তরের সেক্রেটারি ইউসুফ ফকির, দক্ষিণের সেক্রেটারি মো. ওয়ায়েজকুরুনী। এতে অন্যান্যের মধ্যে বেলাল হোসেন, তারেক রহমান, হাবিবুল্লাহ রাজু, তৈয়েবুর রহমান, ইস্রাফিল হোসেন, সাঈদুর রহমান, ইমরানুল হক, আসিফ বিল্লাহ, সোলায়মান আবিদ, আবুল হাসান, মারুফ বিল্লাহ, খায়রুল বাশার, হযরত আলী, মিলন হোসেন রাজ, ইমরান খান, মুহতারাম বিল্লাহ, মো. মহিবুল্লাহ, আব্দুর রশিদ, শিবলুর রহমান, কামরুল হাসান, আল আমিন, সেলিম হোসেন, মিরাজুল ইসলাম, আল আমিন, নাঈমুল ইসলাম, লিমন হোসেন জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলটি নগরীর ডাকবাংলো থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়িস্থ শহীদ মীর মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি ল্লোগান দেন।
কালিগঞ্জ উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জে উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয়,আইনশৃঙ্খলা বিষয়ক , চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা জুড়ে অজ্ঞান পার্টির উপদ্রব এবং চেতনা নাশক স্প্রে করে প্রতিনিয়ত চুরি ডাকাতি প্রতিরোধে সবাইকে সজাগ ও সচেতনতা বাড়ানোর আহবান জানানো হয়। সরকারি জায়গা অবৈধভাবে দখল দারিত্ব ও অবৈধভাবে ভবন নির্মাণে কঠোর পদক্ষেপ গ্রহন, উপজেলা ভূমি অফিসে দালাল এবং হয়রানি মুক্ত নামজারি করতে জন-সাধারণকে উদ্বুদ্ধ করার উপর পদক্ষেপ নেয়ার জন্য বিপ্লব ভূমি অফিসকে নির্দেশনা দেওয়া হয়। সড়কের উপর খেয়াল খুশি মতো গাড়ি পার্কিং ও যানজট সহ যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থি কাজকে প্রশাসনের কঠোর নজর দারিতে রাখা সহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে সীমান্তে কঠোর নজরদারি, চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধে টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আকবর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আল রাজী টোকন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, বিষ্ণুপুর ইউ,পি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মৌতলা ইউ,পি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, মথুরেশপুর ইউ,পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাকিম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুজ্জাম রাকিব, বিএনপি নেতা অ্যাড. সোহেল, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনায় আইন সহায়তা অ্যাকটিভিটি প্রকল্প অবহিতকরণ সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনায় মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে আইন সহায়তা প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে খুলনা জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। ইউএসএআইডি আইন সহায়তা অ্যাকটিভিটির আর্থিক সহযোগিতায়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রাইটস যশোর পরিচালিত প্রকল্পের অধীনে সভায় সভাপতিত্ব করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা ও দায়রা জজ লিগ্যাল এইড এর কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রচার-প্রচারণা বৃদ্ধির সুপারিশ করেন। তিনি বলেন, ‘আমাদের সকলের মূল্যবোধ বাড়াতে হবে। গরীব ও অসহায় মানুষ যাতে আইনগত সহায়তা লাভের অধিকার থেকে বঞ্চিত না হন সেজন্যে যে যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে’। এক্ষেত্রে জেলায় আইন সহায়তা অ্যাকটিভিটিকে বেগবান করতে রাইটস যশোরকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন জেলা ও দায়রা জজ।সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, প্যানেল আইনজীবী, অতিরিক্ত পুলিশ সুপার, পিপি, জিপি ও প্যানেল আইনজীবীবৃন্দ। সভাটি পরিচালনা করেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত, উপ-পরিচালক (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম। ও জেলা কর্মচর্তা তপন চন্দ্র দাস।
সভায় বক্তারা সরকারি আইন সহায়তা কার্যক্রমের মাধ্যমে গরীব, অস্বচ্ছল, পিছিয়েপড়া জনগোষ্ঠী ও নির্যাতিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন এবং কোন বিচারপ্রার্থী যাতে হয়রানির শিকার না হন এর জন্য প্রেয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আইনজীবি হত্যা ও দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা কারীদের প্রতিরোধে দাকোপে বিক্ষোভ মিছিল
দাকোপ প্রতিনিধি
আইনজীবি হত্যা ও দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা কারীদের প্রতিরোধে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পদসভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে বুধবার বিকাল ৪ টায় চালনা ডাক বাংলা মোড় হতে একটি বিক্ষোভ মিছিল চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে ডাক বাংলা মোড়ে পথ সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফফার হোসেন, সাধারণ সম্পাদক আল আমীন সানা, উপজেলা বিএনপি যুগ্ম- আহবায়ক দীপক কুমার সরদার, শেখ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইয়ুব আলী কাজি, মোঃ বাচ্চু ফকির, কামরুল ইসলাম, মহিদুল ইসলাম, এস এম আব্দুল কাদের, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, জান্নাতুল ফেরদাউসী, পারুল বেগম, রফিকুল ইসলাম, নুর হোসেন, আব্দুর রাজ্জাক মোল্ল্যা, শফিকুল ইসলাম, আজীম হাওলাদার, আমিনুল ইসলাম বুলবুল, রমজান গাজী, রতন মন্ডল, বদিয়ার হোসেন, ফেরদাউস সানা, মালা কাজি, তারেক গাজী, জয়নাল গাজী, আব্দুল্লাহ মোল্ল্যা, মিজান হোসেন, মিসকাত মোল্ল্যা, মিনারুল শেখ, রাহাজান ইসলাম, পিরালী ইসলাম, সেলিম হাওলাদার, ফজলু ইসলাম, সোহেল হোসেন, জি এম রুম্মন প্রমুখ।
ডুমুরিয়ায় সদর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯টি ওয়ার্ডে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করার লক্ষ্যে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমান। সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খান শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা তোফাজ্জেল হক খান, শাহাজাহান হোসেন জমাদ্দার, নজরুল ইসলাম, সোহরাব হোসেন,আরিফ শেখ, সরোয়ার মোড়ল,জাহাতাপ গাজী, সোহাগ গোলদার, রেজা খান,জোনাবালী ঢালী,আলী রসুল খান, আব্দুল হাই, রফিকুল ইসলাম, ডাঃ জিয়াউর রহমান, খলিলুর রহমান, হুমায়ূন কবির, এনায়েত আলী ঢালী,আবু তালেব, হাফিজুর রহমান, রেজাউল গাজী, মর্জিনা বেগম, আঃ কাদের প্রমূখ।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় দুটি দাঁত খুইয়েছেন এক বৃদ্ধ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুটি দাঁত খুইয়েছেন রবীন্দ্রনাথ সরকার নামে এক বৃদ্ধ। আহত বৃদ্ধ উপজেলা রূপরামপুর এলাকার মৃত মনোশান্ত সরকারের ছেলে। আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রূপরামপুর এলাকার রবীন্দ্রনাথ সরকারের সাথে একই এলাকায় সুধীর মন্ডলের বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন গত ১১ নভেম্বর সকালে সুধীর মন্ডল তার দলবল নিয়ে রবীন্দ্রনাথ সরকার কে তার মৎস্য ঘেরের নেট তুলে ফেলতে হবে বলে চাপ প্রয়োগ করে। এতে সে রাজি না হওয়ায় তারা ওই বৃদ্ধের উপর হামলা চালালে রবীন্দ্রনাথের গালের দুটি দাঁত পড়ে গুরুতর জখম হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
পাবলিক কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা নগরীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ নভেম্বর) সকালে খুলনা পাবলিক কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম এর সভাপতিত্বে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ড. মো. বেনিয়াজ জামান, সিনিয়র উপাধ্যক্ষ আবু সিদ্দিকুর রহমান, রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শংকর প্রসাদ ঘোষ, সহকারী অধ্যাপক প্রকৌশলী রেবেকা ইয়াসমিন, নবম শ্রেণীর শিক্ষার্থী ও সহকারি সাংস্কৃতিক প্রিফেক্ট আব্দুল্লাহ আল জাবির, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের পক্ষ থেকে সাদমান রাশিদসহ খুলনা পাবলিক কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বক্তব্য শেষে শহিদদের স্মরণে এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আমিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জুলাইয়ের বিপ্লবী গান ও কবিতা আবৃত্তি করেন খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীরা।
বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমানের সাথে প্রেসক্লাব রামপাল’র নেতৃবৃন্দের মতবিনিময়
রামপাল প্রতিনিধি
প্রেসক্লাব রামপাল’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় কৃষিবিদ শামীমুর রহমানের আমন্ত্রণে তার বাসভবনে যান সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় নেতা সাংবাদিকগণের উদ্দেশ্য বলেন, গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। তিনি সাংবাদিকদের ইতিবাচক মনোভব ও গণমুখী সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ জুলাই আগষ্টের শহীদদের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের বিষয়টি স্মরণ করে বৈশম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ও গণমুখী সাংবাদিকতা করার আশ্বাস দেন। এ সময় মতবিনিময় করেন, প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ নান্টু, সদস্য হারুন শেখ, তুহিন মোল্যা প্রমুখ।#
ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন কুয়েটের ৩১ শিক্ষক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) ৩১ জন শিক্ষক ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেয়েছেন । ২০২৩ সালে হাই ইমপ্যাক্ট জার্নালে রিসার্চ পেপার প্রকাশের জন্য কুয়েটের সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেল কর্তৃক যাচাই-বাছাই পূর্বক উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বুধবার বিকালে বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে এই অ্যাওয়ার্ড প্রদান করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ হারুনুর রশীদ, ইইই অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোহাঃ রফিকুল ইসলাম। অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, প্রফেসর ড. এইচএম ইকবাল মাহমুদ, প্রফেসর ড. মোঃ খালেকুজ্জামান, সহযোগী অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর, ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক সৌমিত্র কুমার সরকার, প্রভাষক অর্পিতা বক্সী, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান সবুজ, গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সুজিত কুমার শীল, রসায়ন বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবুল বাসার মোঃ মামুন জামাল , সহযোগী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মোঃ রিয়াদ হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক দোলা দাস, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোস্তফা জামান চৌধুরী, প্রফেসর ড. কল্যাণ কুমার হালদার, প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, সহকারী অধ্যাপক আবু সাঈদ মোঃ জান্নাতুল ইসলাম, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, প্রফেসর ড. মনির হোসেন, প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলাম, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ হাসান আলী, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল হাসেম, সহকারী অধ্যাপক সাদিয়া মিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম নায়েব উল হোসেন, সহকারী অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাঈম হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জহির উদ্দিন আহম্মাদ, প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান, ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাঃ নাজমা সুলতানা, সহযোগী অধ্যাপক মোঃ গোলাম কিবরিয়া। এসময় অ্যাওয়ার্ড অর্জনকারী বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ তদের বক্তব্যে অনুভূতি ব্যক্ত করেন । অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর ও শাখা প্রধানগণসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে খুলনার খালিশপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩ টায় খালিশপুর পিপলস্ গোল চত্বরে খালিশপুর থানা ইমাম পরিষদ ও খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের যৌথ উদ্দ্যোগে খালিশপুর থানা ইমাম পরিষদ এর সভাপতি মাওঃ কারামত আলীর সভাপতিত্বে ও খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিম সভাপতি মাওঃ মশিউর রহমান খুলনাভী এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খালিশপুর থানা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আনোয়ারুল আযম, অর্থ সম্পাদক মাওঃ জাফর সাদিক, সামাজিক সংগঠন খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
ইমাম পরিষদ খালিশপুর ৭ নং সাধারণ সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম, ১০ নং ওয়ার্ড সভাপতি মাওঃ নাজমুস সায়া’দাত, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুফতি বাশির আহমেদ, প্রচার সম্পাদক মাওঃআসাদুজ্জামান, ১৩ নং ওয়ার্ড সভাপতি মাওঃ ইব্রাহিম খলিল, প্লাটিনাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ জাকির হোসেন সহ উপস্থিত ছিলেন খালিশপুর থানা ইমাম পরিষদের মাওঃ হাফিজুর রহমান, খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান অপু, প্রচার সম্পাদক মোঃকাউসার রহমান, সদস্য মোঃ হাবিব, মোঃ আব্দুুস সবুর, হাফেজ আল আমিন, মাহদী হাসান মুন্না, আব্দুল্লাহ, মাহমুদ, কামরুল সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা অন্তবর্তীকালীন সরকারকে বলেন অবিলম্বে জঙ্গি সংগঠন ইসকন কে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সাথে সাথে চট্টগ্রামের মসজিদে ভাঙচুর এবং অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদের কে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করেন।
রামপালে খেলাফত মজলিশের সদস্য সম্মেলন
রামপাল প্রতিনিধি
রামপালে খেলাফত মজলিশের উপজেলা কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি রমিজ উদ্দিন শেখ, জেলা সেক্রেটারি মুফতি রুহুল আমিন, সহসাধারণ সম্পাদক মাওলান জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ আ. হান্নান। সম্মেলন পরিচালনা করেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি নুরুল ইসলাম। সম্মানে উপজেলা খেলাফত মজলিশের ১০ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মাওলানা জুলফিকার আলীকে সভাপতি ও মুফতি নুরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম-আহ্বায়কের পদত্যাগ
যশোর অফিস
আহ্বায়ক কমিটি ঘোষণার একদিন পর পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের এক নেতা। তার নাম মাসুম বিল্লাহ। তিনি যশোর সরকারি এমএম কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থী। তিনি কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার রাশেদ খানকে আহ্বায়ক ও জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্যসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। জেলায় সংগঠনের সদস্যসচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে কমিটি ঘোষণার একদিন পর যুগ্ম-আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ পদত্যাগের ঘোষণা দিয়ে বুধবার বিকেলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে এমন অনেককে রাখা হয়েছে যারা সমাজের কাছে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং তাদের মানবিক গুণাবলীও প্রশ্নবিদ্ধ। এ কমিটির অধীনে কাজ করলে আমার নৈতিক গুণাবলীর অধঃপতন হবে বলে আশঙ্কা প্রকাশ করছি। আমার নৈতিক ও মানবিক গুণাবলী অক্ষুণ্ণ রাখার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদ্য ঘোষিত কমিটি থেকে অব্যাহতি নিচ্ছি। তবে শিক্ষার্থীদের যৌক্তিক সব দাবির সঙ্গে আমি ছিলাম, আছি এবং থাকব।
টিসিবির চাল নিতে যাওয়ার পথে প্রাণ গেলো দুই নারীর
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজারে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুরমান মন্ডলের স্ত্রী ছবেলা (৭০) ও নাসিরের স্ত্রী মরিয়ম (৫০)। তাদের বাড়ি ওই উপজেলার কবরবাড়িয়া গ্রামে।
মিরপুর থানার এসআই শেখ রকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা ভ্যানে করে ইউনিয়ন পরিষদে টিসিবির চাল সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহরের দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছবেলা ও মরিয়ম গুরুতর আহত হন। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য হাবিবুর রহমান জানান, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
ছবেলার নাতি জীবন জানান, ভুক্তভোগীরা তিনজন সকালে টিসিবির কার্ডের মালামাল সংগ্রহ করতে মশান যান। দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। একজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়েছে।
ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচন আ. লীগ সমর্থকদের বর্জনের ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধি
চাপ প্রয়োগের অভিযোগ এনে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ নির্বাচন বর্জন করেছেন। বুধবার (২৭ নভেম্বর) সকালে তারা এ ঘোষণা দেন। ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. আজিজুর রহমান অভিযোগ করে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চাপ দিচ্ছে। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় আমরা নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। আমাদের কোনো প্রার্থী বা সমর্থক এ নির্বাচনে অংশগ্রহণ করবে না।”
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার অ্যাড. খায়রুজ্জামান জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আমি নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলাম। গত ২৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। আমি তাদের দাবির বিষয়ে লিখিতভাবে বারকে জানাই সিদ্ধান্ত দেওয়ার জন্য কিন্তু বারের পক্ষ থেকে আমাকে কোনো সিদ্ধান্ত দেননি।
তিনি আরও জানান, নির্বাচন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। আর তাই আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে নিজেও পদত্যাগ করেছি। লিখিত পদত্যাগপত্র আমি বারে দাখিল করেছি। এছাড়া আমার সাথে দু’জন সহকারী নির্বাচন কমিশনার ছিলেন। তারা হলেন অ্যাড. আব্দুল মালেক ও অ্যাড. তারিকুল আলম। তাদের মধ্যে অ্যাড. আব্দুল মালেকও পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের দায়িত্বরত নির্বাচন কমিশনারের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবু হুরাইরা ও সদস্য সচিব সাইদুর রহমান ৩ দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি প্রদান করেন। সেখানে বলা হয়, এই নির্বাচনে আওয়ামীপন্থীদের অংশগ্রহণ করতে দেওয়া হলে জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের সাথে বেইমানী করা হবে। তাদের কোনো ভাবেই নির্বাচনে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না।
২৮ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য ছিল। নির্বাচনে ভোটার রয়েছেন ৩২০ জন। নির্বাচনে বিএনপি জামায়াত ঐক্য পরিষদের সবুজ প্যানেলে ১৭ জন, আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদের লাল প্যানেলে ১৭ জন ও স্বতন্ত্র সাদা প্যানেলে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।
পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ৩ যুবক আটক
যশোর অফিস
যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে তিন যুবক আটক হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) যশোর শহরের ডা. আব্দুর রাজ্জাক কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে নিয়মিত মামলা করা হয়েছে।
আটকরা হলেন- জামালপুরের সরিষাবাড়ি উপজলার কৃষ্ণপুর গ্রামের মো. মিলনের ছেলে শিপন হোসেন রাসেল (২২), শেরপুরের শ্রীবর্দি উপজলার গৌরজরিনা গ্রামের ছবর আলীর ছেলে সামিউল হক (৩০) এবং নেত্রকোনা সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮)। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আজ যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা ছিল। আব্দুর রাজ্জাক কলেজ কেন্দ্রে আইডি কার্ড যাচাইকালে দেখা যায়, পরীক্ষার্থী আলিমুলের স্থলে শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে শামিউল হক ও রাকিবুলের স্থলে পরীক্ষা দিচ্ছেন সানোয়ার হোসেন। ওই সময় তিনজনকে আটক করা হয়।
ছেলের মারধরে আহত মায়ের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ছেলের মারধরে গুরুতর আহত মা ছবিজান বেগম (৮০) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রামের মৃত্য আলীমুদ্দি খাঁর স্ত্রী।
এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলে মো. বিল্লাল খাঁ জানান, তাদের ভিটাবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন মেঝ ভাই কাশেম আলী খাঁর (৪৫) সঙ্গে বিরোধ চলছিল তার। বাড়ির বের হওয়ার পথ ভাই কাসেম বেড়া দিয়ে ঘিরে রেখেছে। প্রায় ৭ মাস ধরে চলাচলের পথে বাঁধা দিচ্ছেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার সালিশ বৈঠক করেও মীমাংসা করতে পারেননি। তিনি কারো কথা মানতে চান না। গত ১১ নভেম্বর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে মারধর শুরু করেন তিনি। এ সময় তাকে বাঁচাতে মা ছবিজান বেগম এগিয়ে আসলে কাশেম ও তার স্ত্রী রোজিনা বেগম মাকেও ব্যাপক মারধর করে আহত করেন।
এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তাদের সহযোগিতায় মাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মায়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্মরত চিকিৎসকরা সঠিক চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। অর্থাভাবে ঢাকায় না নিয়ে বাড়িতে নিয়ে যান। বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে আরো জানান, মারামারির ঘটনায় তালা থানায় তিনি বাদী হয়ে তার ভাই কাশেম আলী খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও মুকুল কে আসামি করে মামলা দায়ের করেন। তবে তাদের কাউকে এখনো গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলার প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেনাপোল হয়ে ৮ দিনে ভারত থেকে এলো ৯৩০ মেট্রিক টন চাল
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮ দিনে ভারত থেকে ৯৩০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। বর্তমানে দেশীয় বাজারে চালের পাইকারি ও খুচরা মূল্য কম। এদিকে আমদানি মূল্য বেশি পড়ায় চাল আমদানিতে অনিহা দেখাচ্ছেন ব্যবসায়ীরা।
আমদানিকারকেরা জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানকে বিনা শুল্কে সেদ্ধ ও আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এসব চাল আমদানি করতে হবে। কিন্তু দেশীয় বাজারে পাইকারি দামের তুলনায় ভারতের বাজার থেকে আমদানি করা চালের দাম বেশি পড়ছে। এতে লোকসানের মুখে পড়ার শঙ্কায় চাল আমদানিতে আগ্রহ হারাচ্ছে আমদানিকারকরা।
বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ১৮ থেকে ২৬ নভেম্বর রাত ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে ৩০টি ট্রাকে ভারত থেকে মোট ৯৩০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সর্বশেষ আমদানি হয়েছে ১০৫ মেট্রিক টন স্বর্ণা (মোটা) চাল। শুল্কায়ন শেষে আজ এসব চাল বন্দর থেকে ছেড়ে গেছে।
যশোরের শার্শা উপজেলার চাল আমদানিকারক প্রতিষ্ঠান অর্ক ট্রেডিং দুই হাজার মেট্রিক টন আতপ ও তিন হাজার মেট্রিক টন সেদ্ধ মোটা চাল আমদানির অনুমোদন পেয়েছে।
এর মধ্যে ১০০ মেট্রিক টন সেদ্ধ স্বর্ণা চাল ইতিমধ্যে এই প্রতিষ্ঠান আমদানি করেছে। যার প্রতি কেজি আমদানি মূল্য পড়েছে ৫১ টাকা। অন্যান্য খরচ দেড় থেকে দুই টাকা। অর্থাৎ ৫৩ টাকা প্রতি কেজির দাম পড়েছে। অথচ দেশীয় বাজারে এই স্বর্ণা চাল ৫০ টাকা কেজি পাইকারিতে বেচাকেনা হচ্ছে।
অর্ক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মফিজুর রহমান বলেন, ‘৫৩ টাকা কেজি দরে মোটা চাল আমদানি করেছি। পরে দেখি, দেশীয় বাজারে মোটা চাল ৫০ থেকে ৫২ টাকা কেজি পাইকারি ও খুচরা বেচাকেনা হচ্ছে। বাধ্য হয়ে কেজিতে এক টাকা লোকসানে ৫২ টাকা কেজি চাল বিক্রি করতে হয়েছে। যে কারণে ১০ ডিসেম্বরের মধ্যে ৫ হাজার টন চাল আমদানি করা হয়তো সম্ভব হবে না।
যশোরের শার্শার স্থানীয় চালের আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, আজ বুধবার সেদ্ধ স্বর্ণা মোটা চাল ৫০ টাকা পাইকারি দামে আড়তে বেচাকেনা হচ্ছে।
নাভারণ বাজারের সবচেয়ে বড় চালের আড়ত চৌধুরী রাইস মিলের স্বত্বাধিকারী রাশেদ চৌধুরী বলেন, আজ বুধবার হাইব্রিড মোটা চাল ৪৯ টাকা ও স্বর্ণা মোটা চাল ৫১ টাকা কেজি পাইকারিতে বিক্রি হয়েছে। নতুন ধানের চাল বাজারে আসতে শুরু করেছে। এখন থেকে চালের দাম কমতে থাকবে। যদিও এবার অতিবৃষ্টির কারণে চালের উৎপাদন কমেছে। সে কারনে চাল আমদানির প্রভাবও বাজারে থাকবে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, বেনাপোল বন্দর দিয়ে ৮ দিনে ৩০ ট্রাকে ৯৩০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আরো চালের চালান বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আমদানি এভাবে অব্যাহত থাকলে বাজারে চালের দাম কমে আসবে বলে জানান তিনি।
দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতির বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলামের বড় ভাই রেজাউল ইসলাম এর মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক ও শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপন, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, মোঃ মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল প্রমূখ।
নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রীতি সমাবেশ ও গায়েবানা জানাজা
স্টাফ রিপোর্টার
ইসকন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে উত্তাল খুলনা নগরী। এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে খুলনায় শোক ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী ও সাধারন শিক্ষার্থীরা। বুধবার (২৭ নভেম্বর) নগরীর শিববাড়ি মোড়ে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এছাড়া সন্ধ্যায় আইনজীবী সাইফুল ইসলাম আলীফের গায়েবানা জানাজা আদায় করেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের জাতীয় পতাকে অবমাননা করেছেন। যার ফলে ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তারই প্রেক্ষিতে এই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ইসকন এখন দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে আওয়ামী লীগ, আর এখন এই আওয়ামী লীগ ইসকনের হাত ধরে ফিরে আসতে চাচ্ছে।
শিক্ষার্থীরা প্রশাসনকে উল্লেখ করে বলেন, “যে প্রশাসন কোন ঘটনা ঘটার পাঁচ দিন আগে জেনে যেতেন, সেই প্রশাসন এখন কোথায়? এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যের ডিজিএফআই ও এনএসআইয়ের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের বিচার ও ফ্যাসিস্ট সরকারের বিচার হবে, ততক্ষণ দেশের ছাত্র জনতা রাজপথ ত্যাগ করবে না। ছাত্র সমাজ এই সমস্ত জঙ্গিদের প্রতিহত করতে আগামীতেও থাকবে। আমরা সবাই মিলে এই স্বাধীন বাংলা উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু সেই পরাজিত শক্তি বারবার মাথা ছাড়া দিয়ে উঠছে, বারবার বিভিন্ন রুপে ফিরে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাইছে। শিক্ষার্থীরা আরও বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড যে বা যারা ঘটিয়েছেন তাদের সাবধান করে দিতে চাই, আপনাদের চরম মূল্য দিতে হবে। আমরা দাবি জানাই দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বাংলাদেশ ৯২% মুসলমানের দেশ, এই দেশে জঙ্গি সংগঠন ইসকনের হাতে একজন মুসলমানের মৃত্যু হবে আমরা ভাবিনাই।
শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের দেশের সকল ধর্মের ভাই, মা-বোনদের সমান সম্মান করি। কিন্তু ইসকন একটি জঙ্গি সংগঠন, এই সংগঠনকে যারা সামর্থন করবে, সে যেই ধর্মেরই হোক না কেন সে জনগণের শত্রু, এই দেশের শত্রু। বাংলার মাটিতে তার ঠাঁই হবে না।
সমাবেশ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাজ্জাদুল ইসলাম বাপ্পি, মিনহাজুল ইসলাম সম্পদ, আব্দুল আহাদ, মহিবুল্লাহ মুহিব, মহররম হাসান মাহিম, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরাম, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, হৃদয় ঘরামী, ইসরাত জাহান তৃষা, সুমাইয়া বান্না, শামসুন্নাহার নিশি, আফসা প্রমুখ।
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরি পুনর্বহালের দাবিতে নগরীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে খুলনায় মানববন্ধন ও র্যালি করেছে বিডিআর কল্যাণ পরিষদ। বুধবার (২৭ নভেম্বর ) সকাল ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে মানববন্ধন শেষে র্যালি নিয়ে খুলনার শহীদ হাসিস পার্কে শেষ হয় ।
মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিষ্ট সরকার প্রভু দেশকে সন্তুষ্ট করতে এবং সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করতে ও বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য নীল-নকশা তৈরি করে। এরই অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে। ওই হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শাহাদাৎবরণ করে। ঘটনা পরবর্তী ফ্যাসিষ্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। সীমান্ত থেকে ধরে নিয়ে এনে তাদের নামে মামলা দেয়, এমন কি ছুটিতে থাকা সদস্যদেরও এনে মামলা দেয় বিগত সরকার। বক্তারা আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে ১৮ হাজার ৫২০ জন বিডিআরকে চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবন-যাপন করছে।
বিডিআর কল্যাণ পরিষদের খুলনা জেলা সমন্বয়ক মুন্নার সভাপতিত্বে খুলনা জেলার চাকরীচ্যুত সকল বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ২৭ হাজার
খবর বিজ্ঞপ্তি
খুলনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের তদারকিমূলক অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) খুলনা এবং চুয়াডাঙ্গা জেলায় ভোক্তা অধিকারের ২ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার আলী হোসেন মার্কেট বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। এছাড়া তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সাবেক সভাপতি পান্নার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সাবেক সভাপতি ্ওস ্ওম আনিসুজ্জামান পান্নার ১০ম মৃত্যুবার্ষিকী ২৭ নভেম্বর। ২০১৪ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেছিলেন। পান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বুধবার বাদ মাগরিব ডালমিল মোড়স্থ কুদরতিয়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয় মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোস্তাক আহমেদ। এ সময়ে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতাসহ নেতৃবৃন্দ। এছাড়া সাবেক সভাপতি পান্নার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন সমিতির খুলনার সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী প্রমুখ।
জাতীয় কৃষক সমিতির শোক ও সমাবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
আমরা জাতীয় কৃষক সমিতির খুলনা জেলা কমিটির পক্ষ থেকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে জাতীয় কৃষক সমিতির কেন্দ্র কমিটির সহ-সভাপতি কৃষক নেতা শেখ হাফিজুর রহমানের পুত্র শেখ সাব্বির রহমান সাধন (৩০) ২৭ নভেম্বর বুধবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ২৮ নভেম্বর বৃহস্পতিবার নড়াইল জেলাধীন লক্ষীপাশা গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে সমাহিত করা হবে।
শেখ সাব্বির রহমান সাধনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় কৃষক সমিতির খুলনা জেলা কমিটির পক্ষে সভাপতি গৌরাঙ্গ প্রসাদ রায়, সাধারণ সম্পাদক মাস্টার সন্দীপন রায়, দপ্তর সম্পাদক শেখ মফিদুল ইসলাম, কৃষক নেতা আরিফুজ্জামান বাবলু, আঃ মজিদ মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।










































