Home আলোচিত সংবাদ ভিসার জন্য মার্কিন দূতাবাসে ফিঙ্গার প্রিন্ট দিলেন খালেদা জিয়া

ভিসার জন্য মার্কিন দূতাবাসে ফিঙ্গার প্রিন্ট দিলেন খালেদা জিয়া

45


ঢাকা অফিস
আমেরিকান ভিসার জন্য দূতাবাসে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া। বুধবার দুপুরে ৩টা ২০ মিনিটে গুলশানের আমেরিকান দূতাবাস থেকে বের হন তিনি।
এরআগে, সোয়া ২টার দিকে তিনি গুলশানের বাসা থেকে দূতাবাসে যান। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য ডিসেম্বরে যুক্তরাজ্য ও তারপর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। ঢাকা থেকে লন্ডন হয়ে তিনি আমেরিকার হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।