কেশবপুর প্রতিনিধি
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কেশবপুর শাখায় টাকার সংকট দেখা দিয়েছে, এর মানে এই শাখায় সাময়িক নগদের ঘাটতি রয়েছে। সরকার পতনের পর থেকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক টাকা সংকটে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে চাহিদা তুলনায় গ্রাহককে টাকা খুবই কম পরিমাণে বিতরণ করছে। মিনতি রানী, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বিশ হাজার টাকার চেকে ৫০০০ টাকা দিতে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সম্মতি দেয়, শর্ত থাকে চেক আজ রেখে যেতে হবে আগামী রবিবার ৫০০০ টাকা উত্তোলন করতে পারবে।
তিশা শিমু বৃত্তির টাকা ব্যাংকে জমা হয়, তার ৪৫০০ টাকা প্রয়োজন কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ একদিন পর ৩০০০ টাকা শিমুর আম্মুর হাতে তুলে দেয়। আশিক, বিজিবি সার্জেন্ট শ্যাম কুড় বাড়ি ,রাজশাহী পোস্টিং- উনার বেতন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে প্রতি মাসে জমা হয় । বর্তমানে বেতনের সব টাকা দিতে পারছে না ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কেশবপুর শাখা । ম্যানেজার সাহেব রাজশাহীর ব্রাঞ্চ ম্যানেজার কে টেলিফোন করে বলেন আশিক সাহেবকে টাকা দিতে। আশিক সাহেব বলেন যে শাখার একাউন্ট সেই শাখা ছাড়া অন্য কোন শাখায় কোন টাকা বিতরণ করছে না ফাষ্ট সিকিউরিটি ব্যাংক । বিভিন্ন লোকজনের কথায় অনেকেই এসেছে তাদের ডিপিএস উত্তোলন করতে । যেমন কেশবপুরের ফ্রিজ মেকানিক নিতাই এক হাজার টাকা করে প্রতি মাসে জমা দেয় আট বছর মেয়াদী ডিপিএস – আজ উত্তোলন করতে এসেছে মনে করছে ব্যাংক থাকবে না। আবার কেউ এসেছে তাদের এফডিআর ভেঙে ফেলতে। গ্রাহক গণ কোন আস্থা পাচ্ছে না ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কেশবপুর শাখার উপর। ভাল্লুক ঘর বিলিকা বিদ্যালয়ের শিক্ষক “গোলক চন্দ্র মল্লিক” তিনি প্রতি মাসে ৪০০০ টাকা ডিপিএস জমা দেয় ৮ বছর মেয়াদি, ৫ বছর অতিবাহিত হয়েছে আর ৩ বছর বাকি। সে এসেছেন বিষয় টা পর্যবেক্ষণ করতে উনি কোন টাকা উত্তোলন করবেন না আবার আস্থা ও পাচ্ছেন না। এই দিক থেকে শিক্ষকরা অনেক সচেতন উনারা ব্যাংক থেকে ডিপিএস অথবা এফডিআর মেয়াদ উত্তীর্ণর আগে উঠাতে চাচ্ছেন না । কিছুদিন পূর্বে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সপ্তাহে দুদিন ৫০০০ টাকা করে উত্তোলন করতে দিত। বর্তমানে সপ্তাহে একদিন তিন হাজার টাকা উত্তোলন করতে পারবে গ্রাহক তাও একদিন পরে।
এই বিষয়ে ব্যাংকের ক্যাশ ইনচার্জ শিশির ইমরান বলেন, প্রতিদিন প্রচুর গ্রাহক টাকা উত্তোলন করতে আসছে । সেই তুলনায় আমাদের কাছে টাকা সিমিত আমরা গ্রাহকে প্রতিদিন পঁচিশ লক্ষ্য টাকা বিতরণ করছি কেশবপুর শাখা থেকে। ক্যাশ অফিসার জয়নাল আবেদীন তিনি বিনয়ের সাথে গ্রাহকে বুঝিয়ে পরের দিন আসবার জন্য অনুরোধ করেন। বিষয়টি নিয়ে ম্যানেজার আসাদুজ্জামান গোলদার সাহেবের সাথে কথা বলতে গেলে তিনি খুলনাঞ্চল পত্রিকার প্রতিনিধি কে বসিয়ে রেখে সরে পড়েন। অনেক গ্রাহক উনার বিরুদ্ধে এই ধরনের কাজ কর্মের অভিযোগ করেন।











































