Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

193
বরিশাল অঞ্চলে ভাসমান পদ্ধতিতে সবজির চারা উৎপাদন ও চাষ করছেন কৃষকেরা। স্থানীয় মানুষের কাছে এটা ‘ধাপ চাষ’ নামে পরিচিত। জোয়ার–ভাটার সঙ্গে মিলিয়ে তলিয়ে যাওয়া–জেগে ওঠা জমিতে টমেটো, বেগুন, বাঁধাকপি, করলা, ঝিঙে, চিচিঙ্গা, ফুলকপি, শসাসহ বিভিন্ন শাকসবজির চারা উৎপাদন করা হয়। গত শুক্রবার বরিশালের বানারীপাড়া উপজেলার উমারেরপাড় এলাকা ঘুরে ছবিগুলো তোলা।

রূপান্তর-এর আয়োজনে খুলনায় পুলিশ রিফর্ম বিষয়ক নাগরিক পরামর্শ সভা আজ
খবর বিজ্ঞপ্তি
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার কর্মসূচীর উদ্যোগের মধ্যে অন্যতম, বাংলাদেশ পুলিশ বাহিনী সংস্কার। এই কাজে সহযোগিতা করতে সুন্দরবন অঞ্চলের বিভিন্ন পেশা ও সম্প্রদায়ের নাগরিকদের অভিমত ও সুপারিশ সংগ্রহ এবং লিপিবদ্ধ করতে এক পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সভাটি খুলনা মহানগরীর শিববাড়ী মোড়স্থ হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এই পরামর্শ সভার আয়োজন করেছে।
এই পরামর্শ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। বিশেষ অতিথি থাকবেন খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিপুল শাহরিয়ার এবং খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল।

রামপালে ২১০ প্রান্তিক চাষি পেল শীতকালীন প্রণোদনার বীজ-সার
রামপাল প্রতিনিধি
রামপালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে শীতকালিন কৃষির বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় কৃষি মিলনায়তনে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ প্রণোদনার এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার জি,এস অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপসহকারী কৃষি অফিসার কিশোর কুমার বালা প্রমূখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবৎসর/রবি/২৪ মৌসুমে কৃষি প্রণোদনা (খ) ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ -২ অতিবৃষ্টির জন্য পুনর্বাসন কর্মসূচীর শীতকালীন সবজির বীজ এবং (গ)-২০২৪-২৫ অর্থবৎসরে অতিবৃষ্টির জন্য পুনর্বাসন কর্মসূচীর হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে। ভূট্টা, গম, সরিষা, পিয়াজ, সূর্যমুখী, শীতকালীন বীজ, খেসারি ফসলের বীজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ৩০ জন চাষিকে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে সার, ১০ জন কে সরিষা ১ কেজি পেয়াজের বীজ, ১০ কেজি এমওপি ১০ কেজি করে ডিএপি সার, ৬০ জন চাষিকে ৮ কেজি করে খেসারি, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০ জন চাষিকে গম, ১০ জন চাষিকে সরিষা ও ১০০ জন চাষিকে সবজির বীজ ও সম পরিমাণ সার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার জানান, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রণোদনার আওতায় সার ও বীজ প্রদান করেছে। আমরা কৃষকদের উৎসাহীত করতে এসব উপকরণ দিয়েছি, যাতে কৃষকগণ আরো বেশী উৎসাহীত হন ও বেশী ফসল ফলাতে পারেন।

বিএনপি নেতা মনা’র সুস্থ্যতা কামনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ্যাড. শফিকুল আলম মনার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা সদর থানার আহবায়ক খায়রুজ্জামান সজীব, সিনিয়র যুগ্ম-আহবায়ক মঞ্জুর শাহীন রুবেল, নাইম হাসান হাসিব, রিপন সিকদার, মোঃ আল আমিন, মোঃ জুলফিকার আলী, মিজান সরদার, সাইফুর রহমান জাহিদ, মোঃ শফিকুল ইসলাম সজল, আলাউদ্দীন জোমাদ্দার, এজাজ হোসেন মোল্লা, মোঃ ফিরোজ হাওলাদার, মোঃ জাফর হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম ডালিম, মোঃ মাহামুদ হাসান পলাশ, ইকবাল হোসেন বাবু কাজী, মোঃ জামাল হোসেন ভূট্টো, মোঃ আলী আকবর, এস,এম কবীর, মোঃ ফারুক মোল্লা, মোঃ স্বপন শেখ, মোঃ জহির শেখ, মোঃ রিপন হোসেন প্রমুখ। সহ সদর থানা স্বে”ছাসেবক দলের অন্তর্গত সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ।

উপকূলীয় নারীদের মাঝে লিডার্সের সবজি বীজ ও জৈব সার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে কৃষি ও জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (টখঅই)-এর যৌথ উদ্যোগে বসত বাড়ির আঙিনায় অভিযোজিত এবং টেকসই সবজি চাষের লক্ষে “সবজি বীজ ও জৈব সার ” বিতরন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
লিডার্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রণজিৎ কুমার বর্মন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার জনাব এ বি এম জাকারিয়া, হেড অব এক্যাউন্ট্যান্ট মোঃ রায়হান কবির, টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস, এবং রেখা খাতুন, টিম লিডার (ভারপ্রাপ্ত)। এছাড়াও লিডার্সের অন্যান্য কর্মকর্তারা এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রণজিৎ কুমার বর্মন বলেন, উপকূলীয় নারীদের মাঝে সবজি বীজ ও জৈব সার বিতরণ নারীদের কৃষি উদ্যোগে উৎসাহ সৃষ্টি করবে এবং অভিযোজিত ও টেকসই সবজী চাষ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক স্বচ্ছলতা বৃাদ্ধতে সাহায্য করবে। লিডার্সের এই উদ্যোগ উপকূলীয় নারীদের মাঝে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, এবং পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
লিডার্সের এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলে কৃষিতে নারীদের উন্নয়ন এবং সবজি চাষে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে ৫০ জন উপকারভোগীর মাঝে ৮ প্রকারের সবজি বীজ এবং ৫ কেজি করে জৈব সার বিতরণ করা হয়।

নড়াইলে কমছে খেজুর গাছ
নড়াইল প্রতিনিধি
খেজুর রসের গুড়-পাটালির চাহিদা থাকলেও নড়াইলে দিন দিন কমছে খেজুর গাছ। যে গাছ গুলা আছে তাতেও মিলছে তেমন রস। খেজুরের গুড়-পাটালির ব্যাপক চাহিদা থাকলেও মিলছেনা গুড় তৈরির কাঁচামাল খেজুর রসের। শীত শুরুর সাথে সাথে খেজুর গাছ কাটতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। আর কয়েকদিন পরেই খেজুর গাছ থেকে গাছিদের নামানো রসে তৈরি হবে গুড় ও পাটালি। একারনে গাছ থেকে রস সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। নড়াইল সদর উপজেলার সরসপুর গ্রামের গাছি রবিউল ইসলাম বলেন, খেজুর রস সংগ্রহের মৌসুম আসলেই আমি খেজুর রস সংগ্রহ করার জন্য গাছ কাটি। গত বছর ৮০টি খেজুর গাছ কাটছিলাম, গাছের মালিকদের রস দেওয়ার পরেও আমি ৫০ হাজার টাকার রস ও গুড় বিক্রি করছি। এবারও আমি ৮০ টি খেজুর গাছ কাটছি। এবার রস ও গুড়ের দাম একটু বেশি হবে বলে আশা করছি সবকিছু ঠিক থাকলে এবার আমি ৮০টি গাছ থেকে ৮০ হাজার টাকার রস ও গুড় বিক্রি করব। গুপিকান্তপুরের আরেক গাছি মতিন মিয়া বলেন, তিনি ২২ বছর ধরে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করেন। বাজারে খেজুর গুড়-পাটালির ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু দিন দিন খেজুর গাছ কমে যাওয়ায় চাহিদা মত গুড়-পাটালি তৈরি করতে পারছেন না। মাইজপাড়া এলাকার হাবিবুল্লাহ নামের এক বাসিন্দা বলেন, শীতকালে পিঠা, পায়েস, ক্ষিরের জন্য খেজুর রস ও গুড় অপরিহার্য। খেজুর রস ও গুড়ের তৈরি পিঠা-পায়েসের স্বাদই অতুলনীয়। তবে দুঃখের বিষয় দিন দিন কমে যাচ্ছে এই খেজুর গাছ। এ বিষয়ে নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, নড়াইলের মাটি খেজুর গাছের জন্য খুবই উপযুক্ত। তবে দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে। কৃষি অফিসের উদ্যোগে জনসাধারণকে খেজুর গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
ঢাকা অফিস
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, আমাদের বড় সমস্যা হলো মৎস্য আহরণ বন্ধকালীন ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে মাছ ধরছে। অনুপ্রবেশ ঠেকানোর জন্য আমরা ভারত সরকাকে পূর্বেই এবিষয়ে জানাতে হবে। মৎস্য আহরণ বন্ধে সময় নির্ধারনে তিনি মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কোস্টগার্ড, নৌ পুলিশ, নৌবাহিনীসহ সংশ্লিষ্টদের দ্রুত কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি প্রজননের সঠিক সময় ও মৎস্য আহরণ বন্ধে বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে আরো গবেষণা করে গবেষণার ফলাফল জনগণকে জানানোর পরামর্শ প্রদান করেন তিনি। সোমবার সকালে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে “বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধকালীন সময় পুনঃনির্ধারণ বিষয়ক কর্মশালায়” প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
উপদেষ্টা বলেন, ইলিশ আমাদের প্রকৃতিক সম্পদ, আল্লাহর দান। ইলিশ ডিম ছাড়ার পর বড় হওয়ার জন্য সুযোগ দিতে হবে এক্ষেত্রে আমাদের সবার দায়িত্ব রয়েছে। মৎস্যজীবীরা আমাদের আমিষের যোগান দিয়ে যাচ্ছে। একদিকে জেলেদের সুবিধা অন্যদিকে মাছ রক্ষা করা আমাদের কর্তব্য। বাজারে মাছের সরবরাহ বাড়লেও এমনকি পর্যাপ্ত ইলিশ পাওয়া গেলেও দাম কমছেনা। এক্ষেত্রে ইলিশ আহরণ, সরবারহ, বিপনণ, সংরক্ষণ প্রভৃতি জড়িত। আমরা জনগণকে খাওয়াতে পারছি কীনা সেখানে আমাদের দায়বদ্ধতা রয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধে যতই নির্ধারণ করিনা না কেন, যদি আমরা মাছ ধরার জাল নিয়ন্ত্রণ না করি কোন পদক্ষেপই কাজ হবেনা। জাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে মুন্সিগন্জে বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা অব্যাহত রয়েছে। শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ করবো তারা যেন জাল উৎপাদনের সাথে জড়িত কারখানাগুলোতে কোন লাইসেন্স না দেয়। সমুদ্রে ট্রলার দিযে যারা মাছ ধরেন তাদের আরো সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তাদের সমুদ্র সার্বভৌমত্ব রক্ষা করে মাছ এবং সমুদ্র রক্ষার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেছেন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও নির্বিঘ্ন প্রজননের নিমিত্ত নির্দিষ্ট সময়ের জন্য মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম একটি আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি। মা ইলিশের নিরাপদ প্রজনন ও জাটকা সংরক্ষণের ন্যায় সমুদ্রে মৎস্য প্রজাতির সফল প্রজনন ও প্রজননোত্তর সংরক্ষণ করা হলে সামুদ্রিক মৎস্যসম্পদের আহরণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে গবেষকগণ সুপারিশ করেন।
মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বিশেষঙ্গ বিজ্ঞানীগণ, বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।

খুলনায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
সোমবার বেলা ১২ টায় খুলনা প্রেসক্লাব ভিআইপি কনফারেন্স রুমে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট আনলিমিটেড এর গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমরা খুলনা জেলার অধিবাসী, আমাদের পার্শ্ববর্তী জেলা বাগেরহাট মিঠাপুকুর পাড় কে আলি রোডস্থ আঃ মান্নান তালুকদার বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট স্টক থেকে একটি লাইসেন্স করে যাহার গভঃ রেজিঃ নং ৮৯১১৪/১০। নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলিয়া ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে কোরআন হাদিসের কথা বলে খুলনার কিছু স্বনামধন্য আলেমদের সামনে রেখে, লভ্যাংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, চটকদার বিজ্ঞাপন, পর্যাক্রমে এজাক্স জুটমিল ক্রয় এবং উদ্বোধন দেখিয়ে খুলনার সরল মনা প্রায় তিন হাজার চারশো সদস্যর কাছ থেকে ৮১ কোটি টাকা বিনিয়োগ নেয়।
তারা বলেন গত নভেম্বর২০১৮ ইং হতে উক্ত কোম্পানির বয়রা বাজার খোকন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত খুলনা শাখা অফিসের সকল ধরনের লেনদেন বন্ধ করে দেয় এবং পর্যায়ক্রমে অফিস স্টাফদের বেতন, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল বকেয়ার কারনে অফিস বন্ধ হয়ে যায়। এহেন পরিস্থিতিতে খুলনার সদস্যদের একটি টিম বাগেরহাটের হেড অফিসে কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা মৌখিক ও লিখিত একাধিকবার টাকা ফেরত দেয়ার চুক্তি করে দুঃখজনক হলেও সত্য অদ্যবধি পর্যন্ত যার একটিও বাস্তবায়ন করে নাই ফলশ্রুতিতে বিনিয়োগকৃত হাজার হাজার সদস্য আজ নিঃস্ব সর্বস্বান্ত।
এই কোম্পানিতে বিনিয়োগকারী সদস্যদের একটি অংশ অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও মিল শ্রমিক, যারা নিজেদের জীবনের শেষ সম্বল বিনিয়োগ করে এখন মানবতার জীবনযাপন করছে আর্থিক সংকটের কারণে বিনা চিকিৎসায় শতাধিক সদস্য জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যারা জীবিত আছে তারা প্রত্যেকে জীবন্ত লাশে পরিনত হয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলেন কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদার বর্তমান দুদকের দায়েরকৃত মানি লন্ডারিং মামলায় জেলহাজতে আছে। সদস্যদের বিনিয়োগকৃত অর্থের দ্বারা ক্রয়কৃত সম্পত্তি কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদারের মাতা, স্ত্রী, সন্তান, শ্যালক, ভাই সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দ্বিধায় বিক্রিয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং এখনো নিচ্ছে, এমডি ও তার আত্নীয় স্বজন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণে এখন আমরা হতাশ, আমরা আমাদের মূলধন হারানোর শঙ্কায় এখন দিশেহারা।
আমরা গত ২০/১১/২০২৪ ইং তারিখ মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছি এই কোম্পানির কার্যক্রম খুলনা বাগেরহাট এবং পিরোজপুর জেলায় বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে পরিচালিত হতো বাঘেরহাট এবং পিরোজপুরের সদস্যরা ও একই কার্যক্রমে সংবাদ সম্মেলন করেছেন।
খুলনার ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন থেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতিদ্রুত নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ বাগেরহাটে এই কম্পানিতে রিসিভার নিয়োগ করে হাজার হাজার সদস্যদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা গ্ৰহন করার আবেদন জানান। তারা বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিকূল প্রতিফল বর্তমান সরকার সাধারণ মানুষজনের ভাষা বোঝে এবং কষ্ট দূর হোক লাঘব করে সাধারণ মানুষের কষ্ট যত ফেরত পেতে আমরা বিশ্বাস করি সরকার ও প্রশাসন সদস্যদের পক্ষে কার্যকারী ভূমিকা নেবেন বলে আশা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্যদের পক্ষে মোঃ মিজানুর রহমান গাজী। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা জাহিদুর রহমান, মাওলানা ওবাইদুর রহমান, কারী সৈয়দ রুস্তম আলী, মোঃ শফিকুল ইসলাম, শেখ আলী আকবর, মাওলানা হাফিজুর রহমান, মোঃ মঈন উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রবিশস্যের বীজ বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় বসুন্ধরা -কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রবিশস্যের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয় বয়াতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা(অবঃ) হরষিত চন্দ্র কীর্তুনিয়া এ বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা রানী বেপারি, সমাজ সেবক সাইদুল ইসলাম মহারাজ, কৃষাণী ঝর্ণা রানী বেপারী প্রমূখ।
শেষে স্থানীয় ৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে কুমড়া,বরবটি,সীম,সরিষা ও ধনিয়া রবিশস্য বীজ বিতরণ করা হয়। সুবিধাভোগী কৃষকরা কৃষি সম্প্রসরণে বসুন্ধরা -শুভসংঘের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। কৃষকরা কৃষি উন্নয়ন ও সম্প্রসারণে এমন উদ্যোগ ভবিষ্যতে বেগবান করার জন্য বসুন্ধরা -শুভসংঘের প্রতি অনুরোধ জানান।

কয়রায় নিরাপদ পানি সংকট সমাধের উপর এ্যাডভোকেসি সভা
কয়রা প্রতিনিধি
কয়রায় জেজেএসের ইউআরসিসি প্রকল্পের উদ্যোগে নিরাপদ পানি সংকট সমাধানের জন্য এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, ইউএনডিপির প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি আঃ ছালাম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, শিক্ষক মোঃ আলমগীর হোসেন, জেজেএসের ইউআরসিসি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর তরুণ বড়ুয়া, এফ এফ মোঃ মোশারেফ হোসেন ,আল আমিন ,জহিরুল ইসলাম, লাবনী আক্তার, মিনাল প্রামানিক প্রমুখ।

খুলনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর কার্যালয় উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেন, দীর্ঘ ষোলোটি বছর ফ্যাসিবাদী শাসনের জুলুম-নির্যাতনে সমগ্র দেশ জর্জরিত। দুর্নীতি, লুটপাট, নাগরিক অধিকার হরণ ও অপশাসনের করাল গ্রাসে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি, প্রশাসনিক ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ-কুরবানির বিনিময়ে বাংলাদেশ এখন ইতিহাসের এক সম্ভাবনাময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সকল শ্রেণিপেশার নাগরিকদের অংশগ্রহণে দেশকে পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনিক সংস্কারে সরকারকে সহায়তা করতে হবে। তিনি আরো বলেন, শ্রমিকরা দেশের বৃহত্তর জনগোষ্ঠী। আর খূলনার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বিপুলসংখ্যক শ্রমিক এখানে বসবাস করে। এই বিশাল শ্রমিকজনতার কাছে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাওয়াতকে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজিস্ট্রেশন নাম্বার বি ১৫০৫) এর কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় খুলনা বিদ্যুৎ কেন্দ্র ১ নং গেট সংলগ্ন এলাকায় এ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আনিসুর রহমান মন্টু। সাধারণ সম্পাদক বুলবুল কবিরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসূল, খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রনিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান, শ্রমিক নেতা জাহিদুর রহমান, দেলোয়ার হোসেন, মাওলানা আসাদুজ্জামান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: বি-১৫০৫) এর নেতৃবৃন্দ শ্রমিক নেতা বদর রশিদ মিন্টু, শহিদুল ইসলাম, হুমায়ুন কবির, ফারুক হাওলাদার, বাকী বিল্লাহ, আমির হোসেন তোতা, আবুল হাসান বুলবুল, হাসিবুর রহমান, জিল্লুর রহমান, আব্দুস সালাম ও কামরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করা হয়নি। আমরা দেখেছি বিভিন্ন সংগঠন শ্রমিকদের কথা বলে আন্দোলন করেছে। কিন্তু তারা শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করতে পারেনি। শ্রমিকদের ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তাই শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামিক আইন বাস্তবায়ন করতে হবে।

খুলনায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতিতে জড়িতদের গ্রেফতাদের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
খুলনায় দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও হত্যার হুমকির প্রতিবাদে শিববাড়ি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতি খুলনা শাখা। বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে হাজার খানেক লোক উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার নগরীর সোনাডাঙ্গা এলাকায় ক্লাসিক বোর্ড সেন্টারে অস্ত্র ঠেকিয়ে হামলা ও ডাকাতি করে চিহ্নিত সন্ত্রাসী হাড্ডি সাগর ও তার অনুসারী অন্তত ৬ জন।
বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির খুলনার সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, খুলনায় বোর্ড ব্যবসায়ী মোঃ শহিদ খানের ব্যবসা প্রতিষ্ঠানে গত বুধবার প্রকাশ্য দিবালকে হামলা ভাংচুর ও ডাকাতির ঘটনা ঘটেছে। যা আমাদের সারাদেশের ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে ভাবিয়ে তুলেছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও ফার্নিচার ব্যবসায়ীদের নিরাপত্তা দাবি করছি।
মানববন্ধনে বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোসাদ্দেক হানিফ, সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন, সহ-সভাপতি মোঃ সাফায়েত হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদ্য মোঃ আলাউদ্দিন, মোঃ মিজানুর রহমান, মোঃ কারিমুল ইসলাম, শেখ জেহাদুল ইসলাম, মির মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ আসাদ তালুকদার, মোঃ শহীদ খান, আলমগীর হোসেন, বিভিন্ন মাল্টিন্যাশনাল ফানির্চার প্রস্তুত প্রতিষ্ঠান আকিজ বোর্ড, হাতিল ফার্নিচার, হাতিম ফার্নিচার, আকতার ফার্নিচার, আম্বাার বোর্ড মিলস, সুপার বোর্ড মিলস, পারটেক্স বোর্ড মিলস, এম. আর. এস বোর্ড মিলস, উড ল্যান্ড বোর্ড এর প্রতিনিধিগন মানববন্ধনে বক্তৃতা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও ডাকাতি এই সরকারের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী বার বার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে হামলা করে অবলিলায় ঘুরে বেড়াচ্ছে। অথচ একাধিক মামলা থাকলেও পুলিশ তাকে খুজে পাচ্ছে না। অবিলম্বে ক্লাসিক বোর্ড সেন্টারে হামলাকারিদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সকল ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ছোট ভাইকে কুপিয়ে আহত করার বিচার দাবি ও চাঁদা না দিয়ে ডাকাতির শিকার হয়েছেন নগরীর ব্যবসায়ী মোঃ শহীদ খান। থানায় জিডি, মামলা এমনকি যৌথবাহিনীর কাছে লিখিত অভিযোগ করে কোন বিচার না পেয়ে এখন নিজের জীবন নিয়েই হুমকিতে পড়েছেন তিনি। অস্ত্র ঠেকিয়ে দিনে দুপুরে দোকান ভাঙচুর করে সোনাডাঙ্গা এলাকার ক্লাসিক বোর্ড সেন্টারের সত্বাধিকারী মোঃ শহীদ খানের কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা লুটে নেয়। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সোনাডাঙ্গার সৈয়দ আলী হোসেন সড়কে ক্লাসিক বোর্ড সেন্টারে অস্ত্রের মুখে দোকানের কর্মচারীদের জিম্মি করে ৬ ডাকাত এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ৬ জনের নাম উলে¬খ করে মামলা হলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

বনদস্যু কর্তৃক জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়ের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
শ্যামনগর প্রতিনিধি
পশ্চিম সুন্দরবন থেকে ডাকাত মুক্ত করুণ,মৎস্য জীবীদের পরিবার বাঁচান, সুন্দরবনের পর্যটকদের ভ্রমনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করুন ও সুন্দরবন নির্ভর অসহায় মৎস্যজীবীদের জীবিকা রক্ষার এক মাত্র আয়ের পথ বনদস্যু কর্তৃক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের প্রতিবাদে শত শত মৎস্যজীবীদের উপস্থিতিতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৫ নভেম্বর সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে চত্বরে সাতক্ষীরা রেঞ্জ,সুন্দরবন পশ্চিম বনবিভাগের মৎস্যজীবীদের আয়োজনে বাবুল রহমানের সঞ্চালনায় জেলেদের প্রতিনিধি মোঃ আজিবর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজুরুল ইসলাম,উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান কবীর, রমজান নগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদুজ্জামান (সহিদ),জামায়াত নেতা মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ ফজলুল রহমান প্রমুখ।
জেলেদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আকবর হোসেন, আব্দুল মাজেদ,আমজাদ হোসেন,আইয়ুব আলী তার বলেন,পূর্ব পুরুষের আমল থেকে পার্শ্ববর্তী সুন্দরবনের উপর বংশানুক্রমে আমরা নির্ভরশীল। বছরের অধিকাংশ সময় সুন্দরবনের মাছ-কাঁকড়া ধরে জীবন-জীবিকা নির্বাহ করি। পরিবার ও সন্তানদের ভরণ-পোষন করি।সম্প্রতি সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু বাহিনীর তৎপরতা শুরু হয়েছে। গত এক মাসেরও বেশী সময়ের পূর্ব থেকে মঞ্জু বাহিনী পরিচয়ে ৩ সদস্যের একটি বাহিনী একে একে ৩০ জনের বেশী জেলেকে জিম্মি করে কয়েক লক্ষ টাকা মুক্তিপন বাবদ আদায় করেছে।একই ভাবে আলিম ও মিলন পাটোয়ারী নামে আরো দুইজন বনদস্যুগ্রুপের দল বল নিয়ে সুন্দরবনে দস্যুতা শুরু করেছে। তারা কাঁকড়া ও মাছ শিকারে যাওয়া জেলেদের জিম্মি করে নৌকার মালিক সহ দাদন ব্যবসায়ী অনেক ক্ষেত্রে পরিবারদের নিকট থেকে মাথাপিছু ২০-৫০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপন আদায় করছে। সুন্দরবনের উপর নির্ভরশীল উপকুলীয় জনপদের প্রায় ৫৫০০০ হাজার পরিবারের সার্বিক দুরাবস্থার কথা বিবেচনা করে আবারো মাথা চাড়া ওঠা বনদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সচিবালয় ঢাকা,র্যাব মহাপরিচালক সদর দপ্তর ঢাকা ও জেলা প্রশাসক সাতক্ষীরাকে স্মারকলিপি প্রদান করা হয়।

দিঘলিয়ায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম জানান, দিঘলিয়া প্রেসক্লাবের সম্পত্তি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রেসক্লাবের জমি উদ্ধারের মাধ্যমে ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নগরঘাট ফেরির অতিরিক্ত টোল বন্ধে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনার মাধ্যমে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নবাগত ইউএনও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মাহবুবুল আলম, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি প্যানেল চেয়ারম্যান ঝর্ণা বেগম, বারাকপুর ইউপি প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, সরকারি দিঘলিয়া এম এ মজিদ ডিগ্ৰী কলেজ এর প্রভাষক মোঃ নাছির হোসেন, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মহাসিন সিকদার, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুসফিকুর রহমান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন, খানজাহান আলী থানার প্রতিনিধি সাহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে দুপুর দুই টায় উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয় ।

চুয়াডাঙ্গার হাসাদাহে টাস্কফোর্স অভিযানে ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল বিশেষ অভিযানে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। সোমবার বেলা১১টায় চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে হাসাদাহ বিডিআর ক্যাম্পের সামনে পূর্বে সতর্ক করা মেসার্স নিশান ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানকে তদারকি করেন। তদারকি কালে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অনুমোদনহীন বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য, প্লাস্টিকের খেলনাযুক্ত চিপস ও শিশুখাদ্য, মেয়াদ বিহীন ও বেনামি পণ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।তদারকিকালে উক্ত টিমকে ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম। আইন-শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীরের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম নেতুত্ব দেয়।

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আলমসাধু চালকের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯ টায় আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের আঠারোখাদা গ্রামের মৃত আইজাল হকের ছোট ছেলে সাইফুল ইসলাম(৫০) আলমসাধু চালিয়ে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের অদূরে পৌঁছালে অপরপ্রান্ত থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় সে আলমসাধু নিয়ন্ত্রণ করতে না পেরে ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে যান ও ঘটনাস্থলেই মারা যান। বেচে আছে ভেবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

মশিয়ালী দারূল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক মোন্তাজুরের বিরুদ্ধে মানববন্ধন
খান জাহান আলী থানা প্রতিনিধি
মশিয়ালী দারূল উলুম দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রীর সাথে অশালীন কথাবার্তা ও অনৈতিক আচরণের অভিযোগে মাদ্রাসায় সহকারী শিক্ষক মোন্তাজুর রহমানের বিরুদ্ধে সোমবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার সামনের সড়কে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রী শিক্ষক ও এলাকাবাসী। অত্র মাদ্রাসার সুপার আব্দুর গফফার ২০ জন শিক্ষকের স্বাক্ষরিত অভিযোগ পত্র পদাধিকার বলে মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করেন। অভিযোগ সূত্রে জানা যায় গত ৬ ই নভেম্বর অভিযুক্ত শিক্ষক মোন্তাজুর রহমান চতুর্থ শ্রেণীর ছাত্রীর সাথে অশালীন কথাবার্তা ও অনৈতিক আচরণ করে। এছাড়া তিনি এলাকার সাবেক মেম্বার ক্ষমতায় দাপট দেখিয়ে অভিযোগকারী শিক্ষকদের রাস্তায় বিভিন্ন সময় আক্রমণ করে। এ অবস্থায় মাদ্রাসার সুপার ও শিক্ষকগণ নিরাপত্তা হীনতায় ভুকছেন। ভুক্তভুগিরা আইনের সহায়তা কামনা করছেন। মানববন্ধনে ছাত্র-ছাত্রী শিক্ষক ও সর্বস্তরের এলাকাবাসীর দাবি শিক্ষক মোন্তাজুর রহমানকে আইনের আওতায় এনে চাকরিচ্যুত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে মাদ্রাসার শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখতে হবে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার মোঃ জাহিদ হোসেন, ইসমাইল হোসেন বাবু, গাজী মোন্তাজ উদ্দিন, আঃ ছালাম শেখ, ইউনুস মোল্লা ,কামরুল মোল্লা ,আলম মোল্লা, আশরাফ গাজী, আজাদ বিশ্বাস, মোঃ শেখ মামুন শেখ, মুজিবর শেখ ,মোসলিম শেখ, রেজা গাজী, খায়রুল মোল্লা, জগলুল সরদার, সোহেল মোল্লা ,আয়নাল হক, জাকারিয়া মাহমুদ পিন্টু, মিন্টু ,রবিউল ,আহসান, শোয়েব ,আকরাম আকুঞ্জি, নাসির, আলমগীর হোসেন জামিল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্র-ছাত্রীবৃন্দ ,শিক্ষকবৃন্দ ও অভিভাবক বৃন্দ। এ সময় মোঃ জাহিদ হোসেন বলেন এই শিক্ষকের বিরুদ্ধে পূর্বে ও অনেক অভিযোগ রয়েছে সে মাদ্রাসার ছাত্রী ও ছাত্র ছাত্রীর মহিলা অভিভাবকের সাথে বিভিন্ন অশালীন কথাবার্তা বলেছে। এই শিক্ষক মাদ্রাসায় থাকলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে কোন অভিভাবক তাদের সন্তানকে এই মাদ্রাসায় পাঠাতে চাইবে না। তিনি আরও বলেন প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ দ্রুত তদন্ত সাপেক্ষে এই শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করে চাকরী চ্যুত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। এলাকাবাসী শিক্ষক মোস্তাজুরের বিরুদ্ধে খুব ক্ষিপ্ত সে মাদ্রাসায় প্রবেশ করলে অপীতিকর পরিস্থিতি ঘটতে পারে। এ বিষয়ে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান জানান বিষয়টি তদন্ত চলছে তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষক মোন্তাজুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা সুদে ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে মাগুরা থেকে ৩৬ নারী-পুরুষ পুলিশ হেফাজতে
মাগুরা প্রতিনিধি
‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’-এর ব্যানারে ঢাকায় যাওয়ার পথে মাগুরা থেকে ৩৬ নারী-পুরুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল থেকে এম এম পরিবহনের একটি বাসে যাওয়ার সময় তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।
এসময় তাদের কাছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি ব্যানার ও কিছু পরিচয়পত্র পাওয়া যায়। পুলিশ হেফাজতে নেওয়া ৩৬ জনের মধ্যে ৩০ জন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের সঙ্গে আট শিশুসন্তান রয়েছে।
পুলিশ হেফাজতে নেওয়া নারী ও পুরুষরা জানান, তাদের বিনা সুদে ঋণ দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়ে তারেক নামের একজন তাদের ঢাকার সাভারে নিয়ে যাচ্ছিলেন। তাদের সবার বাড়ি ঝিনাইদহের কুশোবাড়ি, লাঘুটিয়া গ্রামে।
টিমের নেতৃত্ব দেওয়া আখিরুন নামের এক নারী জানান, তারেক নামের ওই ব্যক্তির বাড়ি মাগুরার হাজিপুর গ্রামে। লোক মারফত জানতে পারেন, যেসব টাকা বিদেশে পাচার হয়েছে, সেই টাকা দেশে ফিরিয়ে এনে গরিব-অসহায়দের মাঝে এক থেকে দুই লাখ টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে। আন্দোলনের বিষয়টি তারা জানতেন না।
মাগুরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমিত কুমার সাহা বলেন, ৩৬ জনকে একটি পরিবহনসহ পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

অটোরিকশার যাত্রীদের বাঁচাতে গিয়ে ব্রিজের রেলিংয়ে ঢুকে গেল ট্রাক
মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের লাঙ্গলবাধ-শ্রীপুর সড়কের গোয়ালপাড়া ডাবল ব্রিজের রেলিংয় ভেঙে মাঝ বরাবর বালুবোঝাই একটি ট্রাক ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালান। এ ঘটনায় শ্রীপুর-লাঙ্গলবাধ সড়কে কয়েক ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাটফাদিলপুরগামী বালুবোঝাই একটি ট্রাক গোয়ালপাড়া ডাবল ব্রিজের ওপর গেলে বিপরীত দিক থেকে আসা লাঙ্গলবাধগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি অবস্থানে থাকায় ট্রাকচালক সিএনজিতে থাকা যাত্রীদের প্রাণ বাঁচাতে ট্রাক থামানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে লাগিয়ে দেন। পরে স্থানীয়রা বালু আনলোড করে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালান।
ট্রাকচালক লিটন বলেন, লাঙ্গলবাধ থেকে বালু নিয়ে শ্রীপুর হয়ে হাটফাদিলপুর যাচ্ছিলাম। আমার গাড়ির গতি কম ছিল, পথে গোয়ালপাড়া ডাবল ব্রিজে দ্রুতগামী একটি সিএনজি ট্রাকের মুখোমুখি চলে আসে। সিএনজিতে থাকা ১০ জন মানুষের জীবন বাঁচাতে ট্রাক থামানোর চেষ্টা করি। একপর্যায় ব্রিজের রেলিংয়ে লাগিয়ে দিই। আমি আমার জীবনের মায়া না করে ১০ জন মানুষের জীবনের চিন্তা করেছি।
শ্রীপুর থানার এসআই মনসুর রহমান বলেন, আমরা খবর শোনে ঘটনাস্থলে যাই। কোনো নিহতের খবর নেই। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

কেউ জানে কেউ জানে না
একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন জাহিদুল

যশোর প্রতিনিধি
যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তর করে নজিরবিহীন অনিয়ম দুর্নীতি করেছেন অধ্যক্ষ জাহিদুল ইসলাম। তিনি ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে ঘরে বসে বেতন তুলেছেন। তাদের অনিয়ম দুর্নীতির পথ সহজ করতে প্রতিষ্ঠাকাল থেকে পালাক্রমে সভাপতি পদে বসিয়েছেন বোন ও ভগ্নিপতিকে। তারাই অধ্যক্ষ জাহিদুল ইসলামের দুর্নীতির সহযোগী হিসেবেই থেকেছেন।
সম্প্রতি তাদের দুর্নীতির বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অধ্যক্ষ জাহিদুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আর অবস্থা বেগতিক দেখে বেসরকারি প্রতিষ্ঠান ‘মডেল পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষ পদ থেকে সরে গেছেন তিনি।
লিখিত অভিযোগে জানা যায়, ২০০৩ সালে প্রতিষ্ঠিত যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজটির অধ্যক্ষ জাহিদুল ইসলাম। তিনি একই সঙ্গে ২০১০ সাল থেকে মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ প্রতিষ্ঠানে ১৪ বছর ধরে নিয়মিত কর্মরত থাকলেও যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে যান না। কিন্তু মাস শেষে দুই প্রতিষ্ঠান থেকেই বেতন ভাতা উত্তোলন করেন। যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ স্পষ্ট লঙ্ঘন। এমপিও নীতিমালার ১১.১৭ ধারায় বলা হয়েছে, ‘এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। ’
বিগত সরকারের আমলে আওয়ামী লীগের প্রভাবশালীদের ম্যানেজ করে বহাল তবিয়তে চাকরি টিকিয়ে রেখেছেন তিনি। শুধুই নিজেই অসম্ভবকে সম্ভব করেননি। ২০১০ সালে স্ত্রী নাসরিন পারভীন তানিয়াকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়েছেন। তিনিও হেঁটেছেন স্বামীর পথেই। ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত সাড়ে ১৩ বছর কর্মস্থলে না গিয়েও তুলেছেন নিয়মিত বেতন ভাতা। অধ্যক্ষ জাহিদুল ইসলাম তার অনিয়ম, দুর্নীতি ঢাকতে প্রতিষ্ঠাকাল থেকেই বোন জাহিদা ইদরিস ও ভগ্নিপতি আরাফাত ইদরিসকে পর্যায়ক্রমে পরিচালনা কমিটির সভাপতি পদে বসিয়েছেন। কলেজে না এসেও বছরের পর বছর বিভিন্ন প্রকল্পে টাকা, সরকারি অংশের বেতন, বিল ও আনুষঙ্গিক বিল দেখিয়ে টাকা উত্তোলন করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত ৬ অক্টোবর অধ্যক্ষ জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে পান কলেজের সিনিয়র শিক্ষক ডিএম তবিবর রহমানকে। অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এর পর অভিযোগের প্রমাণ লোপাটে ব্যস্ত হয়ে পড়েন জাহিদুল ইসলাম। গত ১২ নভেম্বর ভোর ৫টা ৪৫ দিকে কলেজে প্রবেশ করে প্রয়োজনীয় ও গোপনীয় কাগজপত্র ব্যাগে ভর্তি করে নিয়ে গেছেন বলে থানায় জিডি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
একাধিক শিক্ষক জানান, ‘এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ হয়ে তিনি শিক্ষকতা ও দায়িত্ব পালন করেন মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে। ২০১০ সালের পর থেকে তিনি নিয়মিত এমপিওভুক্ত কলেজে আসেন। কলেজের প্রধান নিয়মিত কর্মস্থলে না আসায় কলেজটির কার্যক্রম খুড়িয়ে চলছে। কলেজের উন্নয়ন ফান্ড নেই। অভ্যন্তরীণ কোনো কমিটি নেই। স্বামী অধ্যক্ষ ও স্ত্রী হিসাব সহকারী হওয়ায় ঘরে বসে তারা ইচ্ছা মতো খরচের বিল উত্তোলন করেন। কলেজের বোন ও ভগ্নিপতি কলেজ প্রতিষ্ঠার পর থেকে পর্যায়ক্রমে সভাপতির দায়িত্ব পালন করায় অধ্যক্ষ জাহিদুল ইসলাম অপ্রতিরোধ্য হয়ে ওঠেন।
তবে অভিযোগ অস্বীকার করে কলেজের হিসাব সহকারী নাসরীন পারভীন তানিয়া দাবি করেছেন, কলেজের শিক্ষকরা ষড়যন্ত্র করছেন। তারা স্বামী-স্ত্রী নিয়মিত কলেজে যান। হাজিরা খাতায় স্বাক্ষরও করা আছে। ’
এ বিষয়ে যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সহকর্মীরাই। আমি নিয়মিত কর্মস্থলে যায়।
তিনি আরও বলেন, বেসরকারি মডেল পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের পারিবারিক প্রতিষ্ঠান। আমি সেখানকার অধ্যক্ষ নই, পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে আছি। এজন্য সেখানে যাতায়াত আছে। ’

আন্দোলনে নিহত সুমনের মরদেহ ১১২ দিন পর উত্তোলন
মাগুরা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী সুমন শেখের মরদেহ দাফনের ১১২ দিন পর উত্তোলন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলায় বালিদিয়া গোলাম কিবরিয়া হাফেজিয়া মাদরাসা কবরস্থান থেকে সুমনের মরদেহ উত্তোলন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট মহম্মদপুর সদরে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ মারা যায়। ওইদিনই ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মুন্সি রাসেল হোসেনের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।
সুমন শেখ মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের কান্নু শেখের ছেলে। মামলার তদন্তের স্বার্থে আদালত সুমনের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান। এ মামলায় এখন পর্যন্ত ৭ জন নামীয় ও দুজনকে অজ্ঞাত নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।

ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যের জামিন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও তাহজীব আলম সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. এমরান চৌধুরি তাদের জামিন মঞ্জুর করেন। এদিন বিকেল সাড়ে ৫ টার দিকে সাবেক দুই এমপি কারামুক্ত হন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করে র্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
অপরদিকে গত ৭ নভেম্বর ঢাকার নবীনগর থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলমকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যা মামলাসহ আরো দুটি মামলা ছিল। এ মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

কালীগঞ্জে হযরত আলী ক্লিনিকে ডাঃ তানিয়ার হাতে আবারো ১ প্রসূতির মৃত্যু
কালীগঞ্জ প্রতিনিধি
প্রসব বেদনায় ক্লিনিকে ভর্তির ৩ ঘন্টার মধ্যে কসাই খ্যাত ডাঃ তানিয়ার ভুল অপারেশনে সংগীতা নামে ১ প্রসূতির করুন মৃত্যু? জনরোষ থেকে নিজেকে বাঁচাতে কসাই ডাঃ তানিয়া সহ ক্লিনিক মালিক নার্সরা পাঁচিল টপকে পালিয়ে রক্ষা ।ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৫ নভেম্বর )বেলা পৌনে ৩ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন ডাঃ হযরত আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। ভুক্তভোগী প্রসূতির নাম সঙ্গীতা কুমারী মন্ডল ,(২২) সে উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামের প্রসেনজিৎ কুমার মন্ডলের স্ত্রী। প্রসূতি সঙ্গীতা মন্ডলের প্রসব বেদনা শুরু হলে মোটা অংকের টাকার চুক্তিতে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে অনুমোদনবিহীন হযরত আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে। এরপর মোট অংকের চুক্তিতে বেলা পৌনে ত ৩ টার সময় কসাই খ্যাত ডাঃ ডাক্তার তানিয়াকে খবর দিলে সে এসে সিজারিয়ান অপারেশন করে বাচ্চা প্রসব করায় ।ওই সময় বাচ্চা সুস্থ থাকলেও ভুল অপারেশনের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয় বলে স্বজনরা জানায় । বিষয়টি প্রকাশ পেলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ।এই সময় উত্তেজিত জনতা ক্লিনিকের উপর চড়াও হলে সুযোগ বুঝে পিছনের দরজা দিয়ে কসাই ডাঃ তানিয়া এবং ক্লিনিক মালিক সিরাজুল ইসলাম সহ তার নার্সেরা প্রাচীর টপকে পালিয়ে রক্ষা পায় ।পরে রোগীর পালস থাকার খবরে স্থানীয় লোকজন দ্রুত অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয় । তবে শেষ পর্যন্ত মৃত রুগী বেঁচে আছে কিনা সে খবর এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি ।নলতা শেরে বাংলা ক্লিনিকের আংশিক মালিক ডাঃ তানিয়ার ভুল অপারেশনে এবং ভুল চিকিৎসায় একের পর এক রোগী মারা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে ভুক্তভোগীরা জানান ।এ পর্যন্ত নলতা, কালিগঞ্জ ,দেবহাটা ,শ্যামনগর উপজেলার বিভিন্ন ক্লিনিকে এক ডজনেরও বেশি রোগীকে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার ফলাও ভাবে প্রচার হলেও সাতক্ষীরা জেলা সিভিল সার্জন কোন ব্যবস্থা না নেওয়ায় ডাক্তার বিহীন ক্লিনিক গুলোর বেহাল অবস্থা । প্রথম স্বামীকে জেলে পাঠিয়ে এ পর্যন্ত একাধিক বিয়ের নায়িকা ডাঃ তানিয়া তার গাড়ি চালক ড্রাইভারকে বিয়ে করে আলোচনায় আসে। শ্যামনগরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাজমুলের সঙ্গে অসামাজিক কার্যকলাপ রত অবস্থায় জনতা পুলিশের হাতে ধরা পরলে ১০ লক্ষ টাকর বিনিময়ে সে যাত্রায় রেহাই পেয়ে কিছুদিন আত্মগোপনে থাকে পরবর্তীতে আবার তার পুরানো কসাই চেহারার কার্যকলাপ শুরু হয়েছে । বিষয়টি সাতক্ষীরা জেলার সিভিল সার্জন এর আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। এ ব্যাপারে ক্লিনিক মালিক সিরাজুল ইসলাম পালিয়ে যাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে ডাক্তার তানিয়ার ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এড. শফিকুল আলম মনার সুস্থতা কামনা বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তা বাদী দল ( বিএনপি) খুলনা মহানগর আহ্বায়ক এডভোকেট শফিকুল আলম মনা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, মো.আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম, শেখ রফিকুুল ইসলাম রফিক, মো. ইকবাল হোসেন তোকা, আ. মান্নান মুন্নাফ, মো.জয়নাল আবেদিন, মো. জাভেদ আক্তার, ডা. মাহফুজুর রহমান বাচ্চু, মো. মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, সবুজুল ইসলাম সবুজ, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু.বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

শ্যামনগরে নারীদের এবং স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সংবেদনশীল কর্মশালা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের এবং স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ২৫ নভেম্বর ২০২৪ ইংরেজি তারিখে সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দায়িত্ব বহনকারী ব্যক্তিদের সাথে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন পিসিআরসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, মহিলা বিষয়ক অধিদপ্তর এর ফিল সুপারভাইজার শিখা মন্ডল, সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী এস এম আরিফুজ্জামান ও ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রশিক্ষক মোঃ মাহমুদুল হাসান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাস হালদার,প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহানা পারভীন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজল কান্তি সরকার, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস এবং সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী উন্নয়ন দলের সদস্যবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি পি সি আর সি বি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সুজন বিশ্বাস এবং এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ প্রমূখ।

বটিয়াঘাটায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
আগামী ৩রা ডিসেম্বর মহাসমাবেশ উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে স্হানীয় দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আহবায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিনেতা যথাক্রমে মোঃ ফারুখ খন্দকার, কামরুল ইসলাম, সাইফুর রহমান, ওয়াহিদুজ্জামান, কারিমুল ইসলাম, রাহাত আলী লাচ্চু, শফিকুজ্জামান মলঙ্গী, রুহুল মোমেন (লিটন), সেলিম রেজা হাওলাদার, রাশেদ কামাল, মোল্যা ইমরান আহম্মেদ, জাহিদুর রহমান, কবির আকুঞ্জী, সৈয়দ মনিরুল ইসলাম হিরো, মাসুদুজামান, এরশাদ আলী, পলাশ মহলদার, আরাফাত হোসেন, আবু বকর সিদিক (নিরু), ব্রজেন ঢালী, আবুল হোসেন, রেহেনা আফরোজ সুইটি, হেলাল উদ্দিন, এম বাশার, বাহাদুর মুন্সী, মেহেদী আল আজাদ, খান ইসমাইল হোসেন, কানিজ ফাতেমা, বায়োজিদ হোসেন, দেব প্রসাদ মন্ডল প্রমূখ। সভায় দলীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

কুল্যায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুল্যা ইউনিয়ন শাখার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে কুল্যার মোড় বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুল্যা ইউনিয়ন ডক্টরস ফেডারেশন এর সভাপতি ডাঃ মোঃ তাজ এর পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কুল্যা ইউনিয়ন জামায়াতে আমীর মাওঃ ইউসুফ আলী মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল্যা ইউনিয়ন জামায়াতে নায়েবে আমীর মোঃ মেহেদী হাসান, কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ এস করে রাজা, কুল্যা জামায়েত ইসলামী যুব বিভাগের সভাপতি রুবেল হোসেন, সহ সভাপতি মোঃ ইসরাফিল হোসেন, জামায়াতে ইসলামী নেতা মোঃ নুরুজ্জামান, অবঃ শিক্ষক আলহাজ্ব আব্দুস ছামাদ, ইউনুছ ঢালী প্রমুখ।
আলোচনা সভা শেষে কুল্যার মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের মাঝে একটি করে ডেঙ্গু প্রতিরোধের মশারী বিতরণ করা হয়।

সাতক্ষীরায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৫৮ জন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় ৫৮ জন তরুণ—তরুণী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৫৫ জন এবং নারী তিনজন রয়েছেন। এছাড়া আরও ছয় প্রার্থী অপেক্ষায় রয়েছেন।
সোমবরা ভোর রাত দুইটার দিকে পুলিশ লাইন্স ড্রিলসেডে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশের পর তাদেরকে অভিনন্দন জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীসহ তাদের অভিভাবকরা। আবেদন ফি ১২০ টাকা ছাড়া আর কোনো টাকা না লাগায় পুলিশ সুপারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সবার এসময় হৃদয় ছুঁয়ে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সম্পূর্ণ যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সবাই আজ এ জায়গায় এসেছেন। পুলিশকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের এ নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি আরো বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় সাতক্ষীরা জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।
এ সময় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার তালায় আইন শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার আইন শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তালা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে আইনশৃঙ্খলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রথমে আইন-শৃঙ্খলা সভা শেষে উন্নয়ন সমন্বয় কমিটির সভা শুরু হয়। উভয় সভায় তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে অংশগ্রহন করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল-আমিন, বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, তালা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ শাহিনুর রহমান, জামায়েত ইসলামীর সাধারন সম্পাদক অধ্যাপক মুহাঃ ঈদ্রিস আলী, প্রানী সম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই মোঃ কাছেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, খান নাজমুল হুসাইনসহ সকল সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ, বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় আলোচনা হয় ওয়ান লাইন জুয়া কেন্দ্রীয় ভাবে বন্ধ করার বিষয়ে জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে বন্ধের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। মাদক জুয়ার ব্যাপারে থানা প্রশাসন তৎপর রয়েছে। এবং তালা উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্রান্ড,একটি কেন্দ্রীয় ঈদগাহ ও একটি পার্ক তৈরী করতে প্রাথমিক ভাবে সিধান্ত গৃহিত হয়। যা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।

তালায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর, আহত মা
তালা প্রতিনিধি
তালায় বিদ্যুৎসস্পৃষ্টে প্রাণ গেলো এক বছর বয়ষী শিশু জয়নব খাতুনের। সে উপজেলার বারুইহাটি গ্রামের জুয়েল মোড়লের কন্যা। এ সময় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে জুয়েল মোড়লের স্ত্রী জান্নাতুল খাতুন। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাসহ শিশু জয়নব।
জুয়েল মোড়ল জানান, দুপুরে সাড়ে ১২ টার দিকে রাইস কুকারে পানি গরম করছিল স্ত্রী জান্নাতুল। এক পর্যায়ে পানি গরম করার সময় ওই পানিতে হাত রাখেন তার স্ত্রী। ওই সময় শিশুকন্যা জয়নব খাতুন তার কোলে ছিল। পানি গরম হয়েছে কিনা সেটি হাত দিয়ে দেখার সময় একইসাথে দ’ুজনই বিদ্যুৎ শক পায়। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে শিশুকন্যাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ কর্তব্যরত চিকিৎসাক ডাঃ রায়হান ইসলাম শিশুকন্যা জয়নাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া জুয়েল মোড়লের স্ত্রী এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। এদিকে বিদ্যুৎসস্পৃষ্টে মা-মেয়ে হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালিগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
কালিগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করেছেন সহ- সাংগঠনিক সম্পাদক (অ্যাব) অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়কারী ইঞ্জিঃ মোঃ আইয়ুব হোসেন (মুকুল)। সোমবার (২৫ নভেম্বর-২৪) উপজেলার নলতা চৌমুহনী থেকে শুরু করে রওজা শরীফ রোড, নলতা হাটখোলাসহ বিভিন্ন দোকান পাট ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান (ছোটন), সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম, সদস্য কালাম হোসেন, আহবায়ক নলতা ইউনিয়ন কৃষক দলের ওসমান আলী, যুগ্ম আহবায়ক (জাসাস) তাসকিন আহমেদ, মাষ্টার হাবিবুল, শাহীন, মোকলেছুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে ইঞ্জিঃ মোঃ আইয়ুব হোসেন (মুকুল) বলেন, আমাদের জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে আর কেউ কখনো কোন অন্যায় করার সাহস পাবে না। আমাদের ছাত্রদের আর জীবন দিতে হবে না। আমাদের রাস্তায় আর সংগ্রাম করতে হবে না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে। আমি সাতক্ষীরা ৩ আসনের আপামর জনসাধারণের সাথে থেকেই জীবনের বাকী সময়টুকু বিলিয়ে দিতে চাই।

কালিগঞ্জের বিষ্ণুপুরে বিএনপি’র কর্মী সমাবেশে
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর ২৪) সন্ধ্যায় নীলকন্ঠপুর চৌরাস্তা মোড়ে ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান হাবিরের সভাপতিত্বে ও ইউনিয়ন তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র আহ্বায়ক ও সাবেক প্যানেল চেয়ারম্যান জি এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান খা, জেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক মাহমুদ মোস্তফা,উপজেলা বিএনপির সদস্য এস এম গোলাম রসুল, রেজাউল করিম, আব্দুল জলিল, দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল করিম, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সরদার, চম্পাফুল ইউনিয়ন বিএনপি’র সদস্য ইউনুস আলী,ইউনিয়ন কৃষক দলের আহবায়ক বাবলুর রহমান। খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল বাবু। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম। বিএনপি’র অন্যতম নেতা মারুফ মনুমুন দোলন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক ইদ্রিস আলী বাবু,শেখ আব্দুস সালাম, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মিলন মোল্লা,৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনি,বিষ্ণুপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুবদলের ১নং ওয়ার্ডের সভাপতি ফিরোজ ঢালী, গোলাম বারী প্রমূখ।

দাকোপে জোর পূর্বক ধান কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দাকোপ প্রতিনিধি
দাকোপের তিলডাঙ্গা এলাকায় রাতের আধারে জমির উৎপাদিত আধা পাকা ধান কেটে নেওয়া এবং ক্ষতি সাধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় দাকোপ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে তিলডাঙ্গা এলাকার মৃত শীবেন্দ্রনাথ সরদারের ছেলে ভূক্তভোগি সুরঞ্জন সরদার বলেন, উপজেলার তিলডাঙ্গা মৌজার এস এ ১/১৯ ও ১/২০ নম্বর খতিয়ানের ১৩৮৮ নম্বর দাগের মোট ১.৬০ একর জমি ৪১৪ ও ৪১৫/ ৭৬-৭৭ নম্বর কেসে বন্দোবস্ত প্রাপ্ত আব্দুল খালেক ঢালী ও আহাদ আলীর নিকট থেকে সুরঞ্জন সরদার, মৃত্যুঞ্জয় সরদার ও ধিমান রায় ক্রমিক ক্রয় সূত্রে প্রকৃত মালিক হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। কিন্তু গত ২৩ নভেম্বর রাত ৩টায় তিলডাঙ্গা ইউনিয়নের কাঁকড়া বুনিয়া এলাকার মতিয়ার রহমান সানার ছেলে আবুল কাসেম সানা ও বটবুনিয়া এলাকার মৃত দেবব্রত বাছাড়ের ছেলে চন্দন বাছাড়ের নেতৃত্বে ৩০/৩৫ জন লোক নিয়ে উক্ত জমির ধান কেটে নেয়। পরে খবর পেয়ে ভোর ৬টায় জমিতে গিয়ে ধান কাটার কারণ জানতে চাইলে তারা ভয়ভিতি ও হুমকি ধামকি দিয়ে মারতে উদ্যত হয়। এতে ভূক্তভোগি সুরঞ্জন গং চরম নিরাপত্ত হীনতায় ভোগছে। তারা ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গনেশ সরদার, আবু সাইদ, মাধুরী সরদার, প্রণতি সরদার। এ বিষয়ে আবুল কাসেম সানা বলেন মঙ্গলবার উপজেলা সদরে কাগজ পত্র নিয়ে উভয় পক্ষের শালিসি বৈঠক আছে। সেখানে কাগজ পত্রে যে জমি পাবে সে ওই জমির প্রকৃত মালিক হবে। তাদের বিরুদ্ধে আনিতো অভিযোগ অস্বীকার করেন।

দাকোপে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা ব্যাপক অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি ও খামখেয়ালীপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা ও চালনা পৌরসভার স্থানীয় জনসাধারণের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দাকোপ উপজেলা প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত পথ সভায় বক্তৃতা করেন এস এম ফয়সাল হোসেন, আব্দুর রাজাক শেখ, আয়ুব আলী কাজি, আব্দুর রাজাক মোল্যা, ফেরদৌস সানা, হাসমত খলিফা, বিল্লাল শিকদার, ইয়াছিন শেখ, রতন মন্ডল, সেলিম হাওলাদার, রেজাউল ইসলাম, শাহীন হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা বলেন, অভিযোগের বিষয়ে আমার কোন কিছুই জানা নেই। তাদের কাছে যদি আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে আমার উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাতে পারে। অভিযোগ প্রমানিত হলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে তদন্ত পুর্বক ব্যবস্থা নিবে।

দাকোপে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশরার (ভূমি) মোঃ যুবায়ের জাহাঙ্গীর, থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাত হোসেন সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্র কুমার দাশ, ছাত্র প্রতিনিধিদের মধে আহত ছাত্র মোঃ রেজাউল শেখ, চালনা এম এম কলেজের ছাত্র ইসতিয়াক হোসাইন সিয়াম, অনিক ঘোষ, বাধন চক্রবর্তীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান ও ছাত্র জনতা। স্মরণ সভা শেষে গনঅভ্যুত্থানে নিহত শহিদদের আত্মার মাগফিরত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা হেড কোয়াটার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহ আলম মীর।

ডুমুরিয়ায় মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খোরেরাবাদ মাতৃ মন্দির কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মন্দিরের সামনে কমিটির উপদেষ্টা প্রভাষ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি দাস। সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিপ্লব সরদার, গোবিন্দ মন্ডল, নিরঞ্জন মিস্ত্রী,অনুপ মিস্ত্রী, মানিক মন্ডল,বিনোদ সানা, চিন্ময় সানা, অসীম সরকার,তপন মিস্ত্রী প্রমূখ।

ডুমুরিয়ায় দলিতের গণশুনানি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দলিতের আয়োজনে জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সাথে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও ইসলামিক রিলিফ সুইডেনের সহযোগিতা সোমবার দুপুরে রুদাঘরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রুদাঘরা ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শিহাব মোল্লা। কর্মসূচীর উদ্দেশ্য বর্ণনা করেন দলিতের হেড অব প্রোগ্রাম ইনচার্জ উত্তম দাস। বক্তব্য রাখেন দলিতের কম্পিউটার প্রশিক্ষক বাঁধন পাল, টেকনিক্যাল সাপোর্ট অফিসার হোসনেয়ারা, ইউপি সচিব রুমা আক্তার, ইউপি সদস্য জি এম ওবায়দুল্লাহ, রফিকুল ইসলাম, ফেরদৌস হোসেন, হাফিজা খাতুন, এস এম নাজমুল হক, জিএম খলিলুর রহমান, নাজমা খাতুন, জ্যোসনা খাতুন, দলিতের উপকারভোগী কাকলী কুন্ডু, অঞ্জনা বিশ্বাস, বাঁধন দাস, পূর্ণিমা দাস, কবির শেখ, নন্দিতা দাস, সাগর দাস প্রমুখ। সভা সঞ্চালনা করেন দলিতের সোস্যাল মোবিলাইজার রুমা আক্তার।

বুধবার থেকে শুরু হচ্ছে চরমোনাইর তিনদিন ব্যাপী বাৎসরিক মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী মহাসম্মেলন চরমোনাই এর ঐতিহাসিক অগ্রাহয়ণের বাৎসরিক মাহফিল। আগামীকাল বুধবার ২৭ নভেম্বর বাদ জোহর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হবে মাহফিলের আনুষ্ঠানিকতা। এর আগেই আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত হবে কীর্তনখোলা তীরস্থ চরমোনাই ময়দান। ২৭,২৮, ২৯ নভেম্বর তিনদিনব্যাপী বাৎসরিক মাহফিল ৩০ নভেম্বর শনিবার সকালে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
তিনদিনের এ মাহফিলে প্রথমদিন বাদ জোহর ব্যতিত প্রতিদিন সকাল-সন্ধায় মোট সাতটি মূল বয়ান হয়ে থাকে। এরমধ্যে দ্বিতীয় দিন সন্ধা এবং এব তৃতীয় দিন সকালে দুটি বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। উদ্বোধনী ও আখেরী বয়ানসহ মোট পাঁচটি বয়ান করবেন মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে মাহফিল বাস্তবায়নের প্রধান নির্বাহী মুফতী সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন, ফাল্গুনের মাহফিলে গতবছর থেকে পূর্ণ ৬ টি মাঠ নিয়ে বড় পরিসরে হলেও অগ্রহায়ণের মাহফিল কিছুটা ছোট পরিসরে হয়ে থাকে। এবছর মূল মাদরাসার মাঠসহ দুইটি মাঠ মাহফিলে আগত মুসুল্লিদের জন্য প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে প্যান্ডেলের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আছে। মাইক-লাইট প্রায় সেট হয়ে গেছে। সামিয়ানার কাজ কিছু বাকী আছে মাহফিল শুরুর আগেই শেষ হয়ে যাবে। মাহফিলের দ্বিতীয় দিন সারাদেশ আগত স্কুল-কলেজ, মাদরাসার ছাত্রদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র সমাবেশ এবং তৃতীয় দিন সকাল ১০টায় ইসলামী আন্দোলনের আয়োজনে ওলামা সমাবেশ হবে। এছাড়াও প্রতিবছরের ন্যায় যুব সমাবেশ ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। মাহফিলে আমীর-নায়েবে আমীরুল মুজাহিদীন ছাড়াও জোহরের পর থেকে রাত ১১টা পর্যন্ত চরমোনাই তরিকার বিভিন্ন খলিফা ও দেশ-বিদেশ থেকে আগত অলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ বয়ান করে থাকেন। এছাড়াও প্রতিদিন সকালে সবকটি মাঠে খুটি ভিত্তিক হালকায় মুসুল্লিদের নামাজ, কেরাত ও মাসআলা মাসায়েলের প্রাষ্টিক্যাল তালিম দেয়া হয়।
উল্লেখ্য, প্রতি বছর বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে অগ্রহায়ণের ১২,১৩,১৪ ইংরেজী ২৭,২৮, ২৯ নভেম্বর ও ফাল্গুণের ১২,১৩,১৪ ইংরেজী ২৪,২৫,২৬ ফেব্রুয়ারিতে দুটি মাহফিলে হয়। এবছরের অগ্রহায়ণের মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার ২৭ নভেম্ব

কয়রায় কর্মসৃজন কর্মসচী প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
কয়রায কর্মসৃজন কর্মসুচী প্রকল্প ৪০ দিনের কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গোবরা গ্রামের মৃত আফতাব মিস্ত্রীর পুত্র মোঃ আয়ুব আলী। গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরের। ৪০ দিনের কর্মসুচী প্রকল্পের কয়রা সদর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওর্য়াডের কাজের টাকা প্রকৃত উপকারভোগীকে না দিয়ে কৌশলে আত্মসাত করা হয়েছে। প্রকল্পের সভাপতি ইউপি সদস্য শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাসুম বিল্লাহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারি প্রকৌশলী পার্থ চক্রবর্তীর সহযোগিতায় এই অর্থ আত্মসাত করা হয়েছে । তিনি আরও বলেন , আমি নিজেও কাজ করি। কাজের অর্থের জন্য নগদ খোলা একাউন্ট নম্বর দিযে দেয়। কিন্তু আমার একাউন্টে কাজের টাকা না দিয়ে ২নং ওর্য়াডের ইউপি সদস্যর কাছের ব্যাক্তি ইয়াছিন মোড়লের মোবাইল নম্বর টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ইকরামুল হকের টাকা তার মোবাইল একাউন্টে না দিয়ে অন্য একটি নম্বর দেওয়া হয়েছে। আবু হানিফ নামের একজন কাজ করলেও ১৬ হাজার টাকা তার মোবাইল একাউন্টে না দিযে বিশ্বজিৎ নামের এক ব্যাক্তির মোবাইল নম্বরে টাকা প্রদান করা হয়েছে। এ ধরনের অনেক উপকারভোগী শ্রমিকদের নামের টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগের বিষয়ে কথা হলে ইউপি সদস্য মাসুম বিল্লাহ বলেন, যারা অভিযোগ করেছে তার মধ্যে ১ জন ৫ দিন কাজ করে আর কাজে আসেনি। অন্য বাকি ২ জন মোটেও কাজ করেনি। পরে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট দপ্তরে জানালে তারা অন্য লোক দিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন। তবে প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারি প্রকৌশলী পার্থ চক্রবর্তি বলেন, ইকরামুলের বিষয়টি আগে থেকে জানি এটা মিষ্টেক হয়েছে। বাকি ২ জনের কথা আমি কিছুই জানিনা।

ডুমুরিয়ায় অর্থনৈতিক শুমারীতে তথ্য সংগ্রহ কার্যক্রম স্হায়ী শুমারী কমিটির অবহিতকরণ সভা
ডুমুরিয়া প্রতিনিধি
অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন’নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে দেশের সকল প্রতিষ্ঠান,প্রাতিষ্ঠানিক, কৃষি খামার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ড সম্বলিত খানার তথ্য উপাত্ত সংগ্রহের লক্ষ্য সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রনয়ণে আসন্ন ৪র্থ অর্থনৈতিক শুমারী চূড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ স্থায়ী শুমারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ নভেম্বর) সোমবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান’র পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
এসময় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: কাজল মল্লিক, উপজেলা প্রকৌশলী মহাঃ রবিউল ইসলাম,মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু আবদুল্লাহ বায়েজিদ, থানা ওসি তদন্ত আক্তারুজ্জামান লিটন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান, আই সি টি অফিসার শেখ সুমন হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টার মোঃ মনির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা সুলতানা কামাল,
মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রাণী, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, খর্নিয়া হায়ওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ফজলুর রহমান, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী রমজান আলী, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম, পাট কর্মকর্তা নীলয় মল্লিক, চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান, শেখ হেলাল উদ্দিন, জহুরুল হক, হুমায়ূন কবির বুলু, বিমল কৃষ্ণ সানা, প্রমুখ।

কয়রায় কর্মসৃজন কর্মসচী প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
কয়রায় কর্মসৃজন কর্মসুচী প্রকল্প ৪০ দিনের কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গোবরা গ্রামের মৃত আফতাব মিস্ত্রীর পুত্র মোঃ আয়ুব আলী। গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের কয়রা সদর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওর্য়াডের কাজের টাকা প্রকৃত মালিককে না দিয়ে সু-কৌশলে আত্মসাত করা হয়েছে। প্রকল্পের সভাপতি ইউপি সদস্য শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাসুম বিল্লাহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারি প্রকৌশলী পার্থ চক্রবর্তীর সহযোগিতায় এই অর্থ আত্মসাত করা হয়েছে । তিনি আরও বলেন , আমি নিজেও কাজ করি। কাজের অর্থের জন্য নগদ খোলা একাউন্ট নং দিযে দেয়। কিন্তু আমার একাউন্টে কাজের টাকা না দিয়ে ২নং ওর্য়াডের ইউপি সদস্যর কাছের ব্যাক্তি ইয়াছিন মোড়লের মোবাইল নং টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ইকরামুল হকের টাকা তার মোবাইল একাউন্টে না দিয়ে অন্য একটি নং দেওয়া হয়েছে। আবু হানিফ নামের একজন কাজ করলেও ১৬ হাজার টাকা তার মোবাইল একাউন্টে না দিযে বিশ্বজিৎ নামের এক ব্যাক্তির মোবাইল নং টাকা প্রদান করা হয়েছে। এ ধরনের অনেক ব্যাক্তির নামের টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগের বিষয়ে কথা হলে ইউপি সদস্য মাসুম বিল্লাহ বলেন, যারা অভিযোগ করেছে তার মধ্যে ১ জন ৫ দিন কাজ করে আর কাজে আসেনি। অন্য বাকি ২ জন মোটেও কাজ করেনি। পরে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট দপ্তরে জানালে তারা অন্য লোক দিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন। তবে প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারি প্রকৌশলী পার্থ চক্রবর্তী বলেন, ইকরামুলের বিষয়টি আগে থেকে জানি এটা মিষ্টেক হয়েছে। বাকি ২ জনের কথা আমি কিছুই জানিনা।

যুব অধিকার পরিষদ সদর থানার আওতাধীন ২১ নং ওয়ার্ড কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আগামী ০৩ (তিন) মাসের জন্য খুলনা মহানগর যুব অধীকার পরিষদের আওতাধীন খুলনা সদর থানার ২১ নং ওয়াড যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুব অধিকার পরিষদ সদর থানার আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ আল মামুন-কে ২১নং ওয়াডের আহ্বায়ক ও মোঃ দেলোয়ার হোসেনেকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে । কমিটির অন্যান্য নেতৃত্ববৃন্দ যথাক্রমে যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চন্দ্র রায়, তোফাজ্জেল হোসেন টিপু, রাজু গাজী, মোহাম্মাদ মানিক, যুগ্ম সদস্য সচিব মোঃ ইয়াছিন হাওলাদার, মোঃ আরিফুল ইসলাম লাবু, মোঃ ইউনুস, মোঃ হেলাল ও কার্য নির্বাহী সদস্য সোহেল তালুকদার, মোঃ শাহাবুদ্দীন, মোঃ সিহাম হাওলাদার ও আব্দুর রহমান।

কলারোয়া থানায় মতবিনিময় সভা
কলারোয়া প্রতিনিধি
কলারোয়া থানাধীন বলফিল্ড মাঠ প্রাঙ্গণে কলারোয়া থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সাতক্ষীরার জনগণ বাস্তবিকই বন্ধুভাবাপন্ন। আমরা সর্বদাই সকলের নিকট আইনের প্রতি আনুগত্য আশা করি। যেহেতু পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা দুঃসাধ্য, তাই আমরা আপনাদের গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত পরামর্শকে সর্বদায় স্বাগত জানাই। আপনাদের চারপাশে প্রতিনিয়ত ঘটমান অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকে আমরা উৎসাহিত করি এবং এ ধরনের সংবাদ ও সংবাদদাতার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় আমরা সর্বদাই সচেতন।তিনি আরও বলেন, মাদক একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এটি একটি সামাজিক ব্যাধি। আমি এবং আমার সহকর্মীগণ সাতক্ষীরা জেলা হতে মাদক নির্মূলে শতভাগ প্রতিজ্ঞাবদ্ধ। মাদক বিক্রেতা এবং ব্যবহারকারী সম্পর্কে তথ্য প্রদান ও তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব মোঃসজীব খান পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, জনাব মোঃসামসুল আরেফিন, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা,কলারোয়া উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ,

দাকোপের নলিয়ান মহিলা সমবায় সমিতি লিঃ এর ১ম বার্ষিক সাধারন সভা
দাকোপ প্রতিনিধি
সমবায সমিতির মূলনীতি ‘সততা একতা স্বচ্ছতা” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হল নলিয়ান মহিলা সমবায় সমিতি লিঃ এর ১ম বার্ষিক সাধারন সভা। সোমবার ২৫ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলোযয়াত ও গীতা পাটের মাধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। রেহেনা বেগমের সভাপতিত্বে ও শিউলি বেগমের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তৃতা করেন নবযাত্রা প্রকল্প-২ এর (খুলনা) সিনিয়র অপারেশন অফিসার্স আশিষ হালদার, বিশেষ অতিথির বক্তৃতা করেন সমবায়ী সাংবাদিক গাজী আবুল বাশার, উপজেলা সমবায় অফিসের (মাট পরিদর্শক) মোঃ সাহাবুর রহমান, নরিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, নরিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান তিক্তক মোঃ মনিরুজ্জামান, নবযাত্রা প্রকল্পের হেলথ নিুুউটিশন স্পেশালিষ্ট স্টিফেন হেম্রব,এন্ড ই স্পেশালিষ্ট মোঃ সামছুর রহমান পাটোয়ারী, সুতারখালী ইউপির সাবেক সদস্য্য আবু মুছা গাজী, নরিয়ান কৃষি ব্যাংকের সহকারিণী ম্যানেজার দেবেশ সরদার, নলিয়ান স্টেশন কর্মকর্তা ফরিদ উদ্দিন, শিক্ষক নিপুন কান্তি মন্ডল, সংরক্ষিত ইুউপি সদস্য জাবেদা বেগম, পুরন্জন রায়, নবযাএা প্রকল্পের (এএসএসও)আঃ রাজ্জাক,গাজী নাজমুল হাসান, মানবিকতা বিশ্বাস প্রমুখ। সভায় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শ্রেনি পেশার উপস্থিত ছিলেন। সমিতির প্রথম বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারন সম্পাদক শিউলি বেগম। সমিতির ১৮১জন সদস্য্যর উপস্থিতিতে বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি অনন্য উদাহরন সৃষ্টি করে।অনুষ্ঠানের প্রধান অতিথি সমবায়ের বিভিন্ন দিক নিযে গুরুত্বপূর্ন আলোচনা ও সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টি ও বেকার সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তৃতায় উল্রেখ করেন।আগামীতে সমিতির পুঁজি বৃদ্ধি করে এলাকাবাসীকে সুন্দর একটি ভবিষ্যত উপহারের আহবান জানান।

খুবি উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নাদিমুদৌলার পিতা মোঃ আইয়ুব আলী সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব নগরীর দৌলতপুরের পাবলাস্থ বিল ডাকাতিয়া গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নাদিমুদৌলার পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত), প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এড. শফিকুল আলম মনার সুস্থতা কামনা বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তা বাদী দল ( বিএনপি) খুলনা মহানগর আহ্বায়ক এডভোকেট শফিকুল আলম মনা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, মো.আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম, শেখ রফিকুুল ইসলাম রফিক, মো. ইকবাল হোসেন তোকা, আ. মান্নান মুন্নাফ, মো.জয়নাল আবেদিন, মো. জাভেদ আক্তার, ডা. মাহফুজুর রহমান বাচ্চু, মো. মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, সবুজুল ইসলাম সবুজ, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু.বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

বাড়ি থেকে বের করে নারীকে কুপিয়ে হত্যা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে মাকড়ঢোন এলাকায় ঘটে এ ঘটনা। হত্যাকাণ্ডের জন্য তন্ময় মণ্ডল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। তবে তাকে এখনো আটক করতে পারেনি পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের মেছের শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়ি যান তন্ময় মণ্ডল। তিনি সেখানে তাকে খুঁজতে থাকেন। এসময় সুনীলের স্ত্রী সবিতা মল্লিক জানান তিনি বাড়ি নেই। তখন তন্ময় তাকে রাস্তায় এগিয়ে দেওয়ার জন্য বললে সবিতা মল্লিক এগিয়ে দিতে যান। এসময় বাড়ির পুকুর পাড় পর্যন্ত গেলে তন্ময় দা দিয়ে কুপিয়ে সবিতাকে পাশের ডোবায় ফেলে দেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মৌসুমি ইয়াছমিন বলেন, রক্তক্ষরণ ও পানিতে ফেলে দেওয়ায় ডুবে তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত তন্ময় মাকড়ঢোনের কালিপদ মণ্ডল ওরফে কালুর ছেলে। তন্ময় পেশায় একজন ইজিবাইক চালক।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এটা একটি হত্যাকাণ্ড। হত্যাকারীকে আটকে আমরা মাঠে রয়েছি। তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। হত্যাকারীকে ধরা গেলে রহস্য উদঘাটন করা সম্ভব।

কয়রার প্রাচীন নিদর্শন উত্তর বেদকাশী এলাকার খালাস খাঁর দিঘি
কয়রা প্রতিনিধি
খুলনার সুন্দরবন-সংলগ্ন কয়রা উপজেলাজুড়ে বহু বছর আগে গভীর বনাঞ্চল ছিল। কালের বিবর্তনে সেই বনাঞ্চল পরিষ্কার করে বসতি গড়ে উঠেছে। প্রাচীন অনেক নিদর্শন ছড়িয়ে আছে কয়রার গ্রামগুলোয়। তেমনই এক নিদর্শন উত্তর বেদকাশী এলাকার খালাস খাঁর দিঘি। স্থানীয় লোকজনের ভাষ্য, পাঁচ শতাধিক বছরের প্রাচীন নিদর্শন এ দিঘি ইতিহাসের সাক্ষী। দিঘিটির অবস্থান কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কলেজিয়েট স্কুলের সামনে।
লিখিত ইতিহাস থেকে জানা যায়, সুলতানি আমলে হজরত খানজাহান আলী (রহ.)–র শিষ্য পীর খালাস খাঁ প্রথমে তাঁর সহযোগীদের নিয়ে দক্ষিণ দিক দিয়ে সুন্দরবনের গভীরে প্রবেশ করেন। তিনি দলবল নিয়ে জঙ্গল কেটে রাস্তা তৈরি করতে করতে সামনের দিকে অগ্রসর হন। সবশেষে ১৪৩৭ থেকে ১৪৪২ সালের মধ্যে কয়রার বেদকাশীতে এসে আস্তানা গড়েন। ১৪৪৫ থেকে ১৪৫০ সালের মধ্যে বেদকাশীতে বিশাল একটি দিঘি খনন করেন। পরে তাঁর নামানুসারে দিঘিটি পরিচিতি পায় ‘খালাস খাঁর দিঘি’ নামে। দিঘিটির দৈর্ঘ্য ১ হাজার ৫০ ফুট ও প্রস্থ ৬০০ ফুট। দীঘির নামে ১২ দশমিক ৬৬ একর জমি সরকারি জরিপে রেকর্ড আছে। দিন দিন সংকুচিত হয়ে এখন এর আকার অনেকটাই কমে গেছে। প্রায়ই কাছের ও দূরের অনেক মানুষ এই দিঘি দেখতে আসেন। দিঘির এক পাড়ে পীর খালাস খাঁর আস্তানা ও মাজার। দিঘির দক্ষিণ-পশ্চিম কোণে ইট দিয়ে গাঁথা একটি কালীর থান (মন্দির)। এসব স্থাপনা বর্তমানে ধ্বংসপ্রায়।
আজ শনিবার সকালে সরেজমিন দিঘিটির দক্ষিণ পাড়ে মানুষের বসতি দেখা গেছে। উত্তর ও পশ্চিম পাড়ের পাশ দিয়ে গেছে একটি পাকা রাস্তা। পাড়ে আছে নানা প্রজাতির গাছপালা। সেসব গাছে অনেক পাখি কিচিরমিচির করছে। দিঘি সম্পর্কে জানতে চাইলে বেদকাশী এলাকার প্রবীণ বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, রক্ষণাবেক্ষণের অভাবে খালাস খাঁর দিঘির আগের সেই সৌন্দর্য, মনোরম পরিবেশ, পরিযায়ী পাখিদের বিচরণ এখন আর নেই। ছোটবেলায় এ দিঘি নিয়ে অনেক রূপকথা শুনেছেন। কথিত আছে, এক রাতে পীর খালাস খাঁর অনুগত জিনরা খনন করে দিয়ে গেছে এ দিঘি। অতীতে এ দিঘির পানি হাটে হাটে বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ পর্যন্ত করতেন। প্রচলিত বিশ্বাস ছিল, এর পানি পান করলে পেটের রোগ সারে। এখনো প্রায়ই এ দিঘি দেখতে আসেন অনেক মানুষ। কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আ ব ম আবদুল মালেক তাঁর লেখা ‘কয়রা উপজেলার ইতিহাস ও ঐতিহ্য’ বইয়ে উল্লেখ করেছেন, একসময় খালাস খাঁর দিঘির পানি ছিল খুবই মিষ্টি, রং ছিল লাল টকটকে। এর চার কোণায় নাকি চার রকম পানি পাওয়া যেত। এই অঞ্চলের মানুষের জীবনধারণের জন্য এ দীঘির পানিই ছিল একমাত্র ব্যবস্থা। বড় বড় হাটে এ দীঘির পানি বিক্রি হতো। স্থানীয় লোকজনের ভাষ্য, ১৫ বছর আগেও ঐতিহাসিক দিঘিটি ছিল ঘন জঙ্গলে ঘেরা। দিঘির পাড়ে ছিল উঁচু টিলা। শত প্রজাতির গাছগাছালিতে অবাধ বিচরণ ছিল বিরল পাখপাখালির। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা ও ২০২০ সালে আম্পানের আঘাতে নদীর লোনাপানিতে দিঘিটি তলিয়ে যাওয়ার পর থেকে এর সৌন্দর্য নষ্ট হয়।
কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, খালাস খাঁর দিঘি দেশের ইতিহাসের অংশ। এখন সরকারি ইজারা দিয়ে মাছ চাষের বাণিজ্যিক ব্যবহারে দিঘিটির রূপ পরিবর্তন তাঁদের ভাবিয়ে তুলছে। ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী দিঘিটি পরিকল্পিতভাবে সংরক্ষণ করা হলে এটিকে দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটনকেন্দ্রে পরিণত করা সম্ভব।