Home আঞ্চলিক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার, গাঁজা ও চোলাই মদ উদ্ধার

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার, গাঁজা ও চোলাই মদ উদ্ধার

78


স্টাফ রিপোর্টার
নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে খালিশপুর থানার হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন, নগরীর খালিশপুর থানাধিন বঙ্গবাসী এন/এইচ-৪৪, রোড-২৬, হাউজিং নতুন কলোনীর শাকিলের ছেলে মো. ফাহিম ওরফে কালা ফাহিম (২১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, সোমবার দুপুরে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে খালিশপুর থানা পুলিশ। এসময় খুলনা মহানগর দায়রা জজ আদালতের দেয়া যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামি ফাহিম ওরফে কালা ফাহিমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নগরীতে নিখোঁজ ভিকটিম উদ্ধার : গ্রেপ্তার ১

নগরীর খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ ভিকটিমকে উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ। ২৪ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি হলেন, আব্দুল্লাহ আল মামুন @ জুয়েল (২৪), পিতা-মৃত: আব্দুল খালেক ভুইয়া, সাং- খানজাহান আলী থানাধিন তেলিগাতি ক্লাবের মোড়ের মৃত. আব্দুল খালেক ভুইয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে জুয়েল (২৪)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, ২৪ নভেম্বর দিবাগত রাতে খানজাহান আলী থানা এলাকা অভিযান পরিচালনা করে খালিশপুর থানা পুলিশ। এসময় খানজাহান আলী থানা পুলিশের সহায়তায় জুয়েলকে গ্রেপ্তারপূর্বক ভিকটিমকে উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ভিকটিম উদ্ধার হওয়ায় তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নগরীতে কেএমপির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

নগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়ক ময়ূর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন, আরাফাত আবাসিক প্রকল্প এলাকার আলমগীর হোসেন তনু (৫০) ও একই এলাকার মো. মাসুম শেখ (৩২)। আলমগীর হোসেন তনু গোপালগঞ্জ সদরের বিজয়পাশা গ্রামের মৃত. মোসলেম শেখের ছেলে এবং মাসুম শেখ পিরোজপুর সদরের কালিকাঠী বটতলা এলাকার শেখের ছেলে।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, সোমবার সকালে সোনাডাঙ্গা বাইপাস সড়ক ময়ূর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে লবণচরা থানা পুলিশ। এসময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন তনু ও মাসুম শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

নগরীতে ডিবির অভিযানে ৮০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

নগরীর খুলনা সদর থানাধীন স্টেশন রোড এলাকা অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ ৫জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৪ নভেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন, নগরীর গোবরচাকা এলাকার মৃত. সাগর আলীর ছেলে মো. ইব্রাহিম শেখ (৩৮) ও মৃত. আব্দুল রাজ্জাক হাওলাদারের ছেলে হালিম হাওলাদার (৩৭), বয়রা লোক কলোনীর মৃত মো, মোশারফ হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), স্যার ইকবাল রোডের জীবন লাল সাহার ছেলে প্রদীপ সাহা (৪৭) ও খুলনা জেলার ডুমুরিয়া থানার হাজীবুনীয়া গ্রামের মৃত. অভিমান্য ঢালীর ছেলে তপন ঢালী (৩৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, ২৪ নভেম্বর বিকালে নগরীর স্টেশন রোড এলাকা অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৮০ লিটার চোলাই মদসহ ওই ৫জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়। উল্লেখ্য যে, ইব্রাহিম শেখ এর বিরুদ্ধে ৪টি মামলা; হালিম হাওলাদার এর বিরুদ্ধে ৪টি মামলা; প্রদীপ সাহা এর বিরুদ্ধে ১টি মামলা এবং তপন ঢালী এর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।