স্টাফ রিপোর্টার
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার রাতে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের খুলনা জেলা, সোনাডাঙ্গা থানা ছাত্রদল ও দৈনিক ভোরের চেতনা খুলনার পরিবার। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন, মোস্তফা জামাল পপলু, কৌশিক দে বাপী, অভিজিৎ পাল, রকিবুল ইসলাম মতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক আর জি উজ্জ্বল, যুগ্ম সম্পাদক ও খুলনাঞ্চল পত্রিকার চিত্র সাংবাদিক সোহেল রানা, কোষাধ্যক্ষ মাজারুল ইসলাম, সদস্য বাপ্পী খান, এইচ ডি হেলাল, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার রিপোর্টার এম এ জলিল,

শেখ জাকির হোসেন, মোঃ রাজু হাওলাদার, মুস্তাফিজুর রহমান, মোসলেহ উদ্দীন, দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি মোঃ নুরুল হুদা শেখ, সোনাডাঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক আরীফুর রহমান টুকু, ছাত্রদল নেতা রেহান ইসলাম, আয়নুল হক লিসান, সফিকুর রহমান সজল, মিরাজ আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত সকলেই দৈনিক খুলনাঞ্চল পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে সত্য প্রকাশের আপোষহীন ভূমিকায় এগিয়ে যাবে দৈনিক খুলনাঞ্চল এই আশাবাদ ব্যাক্ত করেন সকলেই।












































