খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা চৌধুরী হাসানুর রশীদ মিরাজের সহধর্মিণী হাবিবা সুলতানা স্নিগ্ধা (৪৫) সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসা ময়দানের মরহুমার নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। নামাজে জানাজায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা চৌধুরী হাসানুর রশীদ মিরাজের সহধর্মিণী হাবিবা সুলতানা স্নিগ্ধার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন। একই সাথে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্ ুতায়ালার নিকট মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ মহানগর বিএনপি, থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।









































