স্পোর্টস ডেস্ক
সাঞ্জু স্যামসনের বিধ্বংসী সেঞ্চুরির পর বরুণ চক্রবর্তী-রবি বিঞ্চইর স্পিন তোপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬১ রানের বড় জয় পেয়েছে ভারত। প্রোটিয়া সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
ডারবানের কিংসমেডে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০২ রান করে। জবাবে ১৪১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়া কোনো ব্যাটারই ভালো করতে পারেননি। সর্বোচ্চ ২৫ রান করেন হেনরিখ ক্লাসেন। জেরাল্ড কোয়েটজির ব্যাট থেকে আসে ২৩ রান।
ভারতীয় বোলারদের মধ্যে বরুণ ও বিঞ্চই ৩টি করে উইকেট দখল করেন। ২টি উইকেট পান আভেশ খান।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করা ভারতের হয়ে ৪৭ বলে সেঞ্চুরির দেখা পান স্যামসন। এই ওপনোর শেষ পর্যন্ত ৫০ বলে ৭টি চার ও ১০টি ছক্কায় ১০৭ রান করেন পিটারের বলে আউট হন। এছাড়া তিলক বর্মা করেন ৩৩ রান।











































