স্টাফ রিপোর্টার
খুলনায় মৌসুমি ফলমুলের নমুনায় ফরমালিন পায়নি বিএসটিআই। এছাড়াও খুলনা বিভঅগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৭ মামলায় ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ১০টি সার্ভিল্যান্স পরিচালনাকালে খোলা বাজার ও কারখানা হতে ৪৫ টি নমুনা সীল করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার বিএসটিআই খুলনা এর উপ পরিচালক মোঃ আলাউদ্দিন হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ০৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ওজন ও পরিমান মানদন্ড আইন,২০১৮’ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন. ২০১৮’ লঙ্ঘণের দায়ে মোট ০৬টি মামলায় ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই সময় ১০টি সার্ভিল্যান্স পরিচালনাকালে খোলা বাজার ও কারখানা হতে ৪৫ টি নমুনা সীল করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাজারে বিক্রিত আপেল, আঙুর, বেদানা, মাল্টা, কমলা ইত্যাদিসহ মৌসুমি ফলমুলের নমুনা পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।











































