স্টাফ রিপোর্টার।।
শুক্রবার (১ নভেম্বর) খুলনার ফেরীঘাট মোড় থেকে আওয়ামী লীগের দালাল জাতীয় পার্টির ঢাকায় গুপ্ত হামলার প্রতিবাদে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে খুলনায় মশাল মিছিল করেছে যুব অধিকার পরিষদ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ফেরীঘাটে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে অংশগ্রহন করেন যুব অধিকার পরিষদের নগর সভাপতি এইচ এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এস কে রাশেদ, উপস্থিত ছিলেন- সাইজিদ হোসেন, আজিজ শেখ রুবেল, খায়রুল ইসলাম, তাজভীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম, দিদারুল ইসলাম, রবিউল ইসলাম রবি, জয়নুল আবেদীন মুন্না, ইখলাস তালুকদার, শাহিদুল ইসলাম, হৃদয় শেখ, ইমন শেখসহ অনেকে।











































