
বিএল কলেজ অধ্যক্ষের পদত্যাগে ছাত্রদলের আলটিমেটাম
স্টাফ রিপোর্টার
খুলনার সরকারি ব্রজলাল কলেজের (বিএল কলেজ) অধ্যক্ষ সেখ মো. হুমায়ুন কবিরের পদত্যাগের জন্য সাত দিনের আলটিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএল কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে বুধবার (৩০ অক্টোবর) খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। কলেজের বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাসের নামফলক সংবলিত প্যানা টানানোয় বাধা দেওয়ার প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানায় ছাত্রদল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইয়াছিন গাজী বলেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রসংগঠন ছাত্রলীগ অবৈধভাবে বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাসের নামফলক তুলে ফেলে। মঙ্গলবার ছাত্রদল নেতৃবৃন্দ নামফলক সংবলিত প্যানা টানাতে গেলে অধ্যক্ষ বাধা দেন। এর আগে অবশ্য অধ্যক্ষের কক্ষে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কিন্তু নামফলকের প্যানা টানাতে গেলেই ছাত্রদল নেতৃবৃন্দকে যৌথ বাহিনীকে দিয়ে নাজেহাল করা হয়। এরপর ছাত্রদল নেতৃবৃন্দ ক্যাম্পাস থেকে বের হয়ে গেলে অধ্যক্ষ একটি বিশেষ ছাত্রসংগঠনের নেতৃবৃন্দকে ডেকে রুদ্ধদ্বার বৈঠক করেন। এভাবে দ্বিমুখী আচরণ করে অধ্যক্ষ মনুষ্যত্ববিবর্জিত আচরণের বহিঃপ্রকাশ করেছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ ধরনের মনুষ্যত্বহীন ব্যক্তি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিএল কলেজের সর্বোচ্চ পদে আসীন থাকতে পারেন না উল্লেখ করে আগামী সাত দিনের মধ্যে তার অপসারণ দাবি করা হয়।
অধ্যক্ষ হুমায়ুন কবিরকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, তিনি এর আগে তালা সরকারি কলেজের অধ্যক্ষ থাকাকালে ফ্যাসিবাদ সরকারের দোসর হিসেবে স্বাক্ষর রেখেছিলেন। কলেজে শিক্ষার্থী ভর্তি ও হলে সিট বরাদ্দের ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শেখ রিয়াজ শাহেদ, ছাত্রদল নেতা খালিদ বিন ওয়ালিদ শোভন, তামি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা চেম্বার অব কমার্সের পরিচালকদের সাথে ইসলামী আন্দোলন মহানগর নেতৃবৃন্দের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় চেম্বার ভবনের সভাকক্ষে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক বৃন্দদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শরিফ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক ও সহ-সভাপতি মোস্তফা জামান ভুট্রো, পরিচালক এম এ মতিন পান্না, কাজী মাসুদুল ইসলাম, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ ইসলাম খান, আলহাজ্ব মোশারফ হোসেন, মোঃ শাহ আলম, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ সোহাগ দেওয়ান, দীপক কুমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাকিম, ইসলামী ছাত্র আন্দোলন সদর থানার সভাপতি হাফেজ হাবিবুল্লাহ মেসবাহ।
নেতৃবৃন্দ বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাধ্যমে আনার জন্য চেম্বার অব কমার্স এর সাথে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিন এবং আগামী ১৮ই নভেম্বর চরমোনাই পীর সাহেব এর খুলনায় আগমনে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পিরোজপুরের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক,কর্মচারী ও এলাকাবাসী।
৫ আগষ্ট গনঅভ্যুত্থানের পর সাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কমিটি বিলুপ্ত করা হয়। বর্তমানে ওই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পূনরায় কমিটি দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়।
গত ৬ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ওঘঝ০২-৬/০০০৮৩/২০১৭/১২১০/৩৭৩২ নং স্মারক মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের ই-মেইলে মো: রেজা পাহলবী মাসুমকে সভাপতি ও শরিফুল ইসলাম নান্নুকে সদস্য সচিব করে একটি এডহক কমিটি করে প্রেরণ করা হয়। উক্ত কমিটির বিরুদ্ধে ওই কলেজের অধ্যক্ষ সহ মোট ৪৯ জন্ শিক্ষক ও কর্মচারী বাতিলকরনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবরে একটি লিখিত আবেদন করেন।
আবেদনে দেখা যায়,উক্ত কমিটির বিষয়ে অধ্যক্ষ বা কলেজ র্কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন আবেদন করেন নাই। কমিটি সম্পর্কে অত্র এলাকার জনগণ এবং শিক্ষক-কর্মচারীগণ অবগত হলে এলাকায় ব্যপক ক্ষোভের সৃষ্টি হয় এবং কমিটি বাতিলের জন্য শিক্ষার্থীসহ এলাকার সচেতন মহল বিক্ষোভ মিছিল প্রদান করে কলেজ এবং অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় যোগাযোগ করে উক্ত কমিটি বাতিলের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদানে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেন। উক্ত কার্যক্রম বিলম্ব হওয়ায় এলাকাবাসী’র কলেজ ক্যাম্পাসে প্রতিনিয়ত অবস্থানের কারণে নিয়মিত পাঠদান প্রক্রিয়া ব্যহত হচ্ছে। গত ২১ অক্টোবর নবগঠিত এডহক কমিটির সভাপতি রেজা পাহলবী মাসুমসহ কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে অফিস কক্ষে তালা দেয় এবং শিক্ষক কর্মচারীদের উপর ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে।
কমিটি বাতিলকরণ পত্রে আরো বলেন, উক্ত ঘটনায় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক, কর্মচারীগণ ভীত সস্ত্রাস্ত অবস্থায় দিনাতিপাত করছেন। এমতাবস্থায় কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও শিক্ষক সহ আমরা নিরাপত্তার জন্য উক্ত কমিটি বাতিল করার জন্য আবেদন করেন।
এবিষয়ে কলেজ অধক্ষ্য মো: আব্দুস সালাম বলেন, রেজা পাহলবি মাসুম কে আমি ব্যক্তিগতভাবে চিনি ও না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সভাপতি হিসাবে তার নামে শুপারিশ করি নাই, আমি মো: মিজানুর রহমান দুলাল সহ, এস.ডি ফয়াজুল হক খান, মো: আপেল মাহামুদ এই তিন জনার নাম দিয়ে সভাপতির জন্য সুপরিশ করেছি তিনি কিভাবে সভাপতি হন আমি জানি না, আমরা এ কমিটি বাতিলের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি।
এ বিষয়ে রেজা পাহলবি মাসুম কে ফোন দিলে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাকে এডহক কমিটির সভাপতি বানিয়েছেন, আমি এ অনাস্থার বিষয়ে কিছু জানি না, এবং আমি তাদের কোন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করি নাই এটি মিথ্যা এবং বানোয়াট,ভিত্তিহীন।
নড়াইলে জমির লোভে তিন বছরের শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার চরবিলা গ্রামে ৬ শতক জমির লোভে মাহবুব মোল্যার বিরুদ্ধে হ্নদয় ফকির নামে তিন বছরের এক শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। হ্নদয় চরবিলা গ্রামের ইটভাটা শ্রমিক সোহেল ফকিরের ছেলে। আহত শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেল ফকির জানান, তিনি ভোলা জেলার লালমোহন উপজেলায় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করেন। বাড়িতে তার স্ত্রী শিশু পুত্রকে নিয়ে বসবাস করেন। বসতভিটার ৬ শতক জমি জোরপূর্বক ভোগদখলে নিতে দীর্ঘদিন ধরে নানা অপচেষ্টা চালিয়ে আসছেন মাহবুব মোল্যা (৫৫)। মাহবুব মোল্যার অত্যাচারে তিনি ও পরিবারের সদস্যরা সবসময় আতংকিত থাকেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ নিখোঁজ হয় শিশু হ্নদয়। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমরা কান্নাকাটি করতে থাকি। এক পর্যায়ে ল্যাট্রিনের পাশে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে আত্মীয় আলেয়া এগিয়ে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন।এ ঘটনার সঙ্গে তাঁর চাচাতো মামা মাহবুব জড়িত বলে তিনি অভিযোগে জানিয়েছেন। এ ঘটনার দেড়মাস আগে তাঁর ৬ বছরের শিশুপুত্র রোহানকে পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলে রাখা হয়। সে সময় বিষয়টিকে তাঁরা মামা মাহবুবের পরিকল্পনার বিষয়টি আঁচ করতে পারেননি বলে জানান তিনি।সোহেলের মা ভানুমতি জানান, চাচাতো ভাই মাহবুবের সঙ্গে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছে। আমার জমি মাহবুবের নামে লিখে দেয়ার জন্য আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে আসছিল। জমি লিখে না দেয়ায় গত ২৩ অক্টোবর মাহবুব আমাকে শারিরীকভাবে মারপিট করে। ঘটনা উল্লেখ করে সদর থানায় অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে মাহবুব মোল্যা বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন। আমাকে হেয় করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।
খুবির ইউআরপি ডিসিপ্লিনের সেমিনারে বক্তারা
সকলের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন এবং সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৩০ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় ‘বাংলাদেশের নগর উন্নয়নে রিয়েল এস্টেট ডেভেলপারদের ভূমিকা’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে বিষয়ভিত্তিক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের জুরিখ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে রিয়েল এস্টেটের উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। দিন দিন মানুষের আবাসিক চাহিদা বৃদ্ধির কারণে রিয়েল এস্টেটের প্রতি মধ্যবিত্তরা আগ্রহী হয়ে উঠছে। ফলে বাংলাদেশে নগরায়ন ও অর্থনীতির উন্নয়নও হচ্ছে। রাজধানী ঢাকার পরে চট্টগ্রামেও রিয়েল এস্টেট ডেভেলপাররা অনেক স্থাপনা গড়ে তুলেছেন। খুলনায়ও কয়েকটি ডেভেলপার প্রতিষ্ঠান কাজ করছেন। তবে এখনো বৃহদাকারে তারা নিজেদের মেলে ধরতে পারেনি।
তিনি আরও বলেন, সকলের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। আমাদের মনে রাখতে হবে- রিয়েল এস্টেট আর ভূমি ব্যবস্থাপনা এক না, তবে একে অন্যের পরিপূরক। তবে এই বিষয়ে বিশেষায়িতভাবে প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানের অভাব পরিলক্ষিত হয়। এজন্য ভূমি ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে খুলনায় একটি ইনস্টিটিউট হওয়া প্রয়োজন। এক্ষেত্রে আমি সংশ্লিষ্ট মহলকে এগিয়ে আসার আহ্বান জানাই। পাশাপাশি এই বিষয়ে গবেষণার জন্য রিয়েল এস্টেট ডেভেলপারদেরও এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।
উপাচার্য বলেন, ভবন করার সময় অনেক বিষয়ই আমলে নেওয়া হয় না। বিশেষ করে ওই এলাকার ভূমির গঠন, ড্রেনেজ ব্যবস্থা, স্যুয়ারেজ ব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা, সড়ক প্রশস্তকরণের সুবিধা ইত্যাদি। এসব কারণে পরিকল্পিত নগরায়নে বিঘ্ন ঘটছে। কিছু মানুষের ওভারল্যাপিংয়ের কারণে শহর স্বাভাবিক চরিত্র হারাচ্ছে এবং বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে শহরকে গড়ে তুলতে একাডেমিশিয়ানদের সাথে রিয়েল এস্টেট ডেভেলপারদের কাজ করা উচিত।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। তিনি বলেন, একটি শহর সুস্থ না অসুস্থ তা বোঝা যায়, তার বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থা দেখে। পরিকল্পিত নগরায়নের জন্য ল্যান্ড ও সয়েল স্ট্র্যাকচারের পাশাপাশি ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হওয়া প্রয়োজন। ড্রেনেজ ব্যবস্থাপনায় পানি নিষ্কাশনের জন্য খাল প্রয়োজন, খুলনা শহরে খাল থাকলেও তা ভরাট করে দখল করে রাখা হয়। এতে শহরের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি ছাড়াও ড্রেনে পানি জমে পরিবেশ দূষণ হতে পারে। তিনি আরও বলেন, কোনো ভবন নির্মাণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন। যাতে ভবন নির্মাণের ফলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিনা, জরুরি মুহূর্তে যানবাহন প্রবেশের স্পেস পাওয়া যাবে কি না, ভূমি ও মাটির গঠন ভবন করার উপযোগী কি না- ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। তিনি সকলকে নিয়ে সুন্দরভাবে বসবাস করতে ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে নগর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে ‘বাংলাদেশের নগর উন্নয়নে রিয়েল এস্টেট ডেভেলপারদের ভূমিকা’ শীর্ষক গবেষণা তুলে ধরেন সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও আইএইচএস’র নবনিযুক্ত প্রজেক্ট এন্ড পার্টনারশিপের প্রধান ড. অ্যান্থনি বনাডা-ফাচস। তিনি খুলনার নগর উন্নয়ন কাঠামোর মধ্যে রিয়েল এস্টেট সেক্টরের অবদান এবং চ্যালেঞ্জের উপর আলোচনা করেন। খুলনা শহরের পরিকল্পিত আবাসিক এলাকার উপর সমালোচনামূলক মূল্যায়ন তুলে ধরেন ইউআরপি ডিসিপ্লিনের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ও উপমা। তিন দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মতামত তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. ফৌজিয়া ফারজানা ও স্থাপত্য ডিসিপ্লিনের এস এম নাজিমুদ্দিন। সেমিনারে সূচনা বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশিক উর রহমান। সূচনা বক্তব্যে তিনি খুলনা শহরের ভবিষ্যৎ নগর পরিকল্পনা এবং রিয়েল এস্টেট উদ্যোগের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
তিন দিনব্যাপী এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিসহ বেসরকারি উন্নয়ন সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
খুবির সাথে নেদারল্যান্ডের আইএইচএস-এর এমওইউ ও রিসার্চ কোলাবরেশনের লক্ষ্যে মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাথে নেদারল্যান্ডের ইরাসমাস ইউনিভার্সিটি রটারডামের ইনস্টিউট ফর হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট স্টাডিজ (আইএইচএস) এর এমওইউ স্বাক্ষর ও কোলাবরেশনের লক্ষ্যে এক মতবিনিময় সভা ৩০ অক্টোবর (বুধবার) দুপুরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা, স্থাপত্য, ব্যবসায় প্রশাসন, ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি ডিসিপ্লিনের সাথে আইএইচএস এর মধ্যে স্টুডেন্ট এক্সচেঞ্জ, ফ্যাকাল্টি ভিজিট, শর্ট ট্রেনিং, জয়েন্ট সেমিনার/ওয়ার্কশপ আয়োজন ইত্যাদি বিষয়ে এমওইউ স্বাক্ষর নিয়ে আলোচনা করা হয়। এছাড়া দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিসার্চ কোলাবরেশনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান, আইএইচএস’র নবনিযুক্ত প্রজেক্ট এন্ড পার্টনারশিপের প্রধান ড. অ্যান্থনি বনাডা-ফাচস, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। পরে আইএইচএস’র নবনিযুক্ত প্রজেক্ট এন্ড পার্টনারশিপের প্রধান ড. অ্যান্থনি বনাডা-ফাচসকে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
দেশে ৯১ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত
তথ্য বিবরণী
ধারণা করা হয় বিশে^ প্রতি ছয়জনে একজন কোন না কোনভাবে মানসিক রোগে আক্রান্ত। এ হিসেবে বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় তিন কোটি। বিশাল অংকের এই মানসিক রোগীদের মধ্যে ৯১ শতাংশ প্রাপ্তবয়ষ্ক মানসিক রোগী এবং ৯৪.৩ শতাংশ শিশু মানসিক রোগী চিকিৎসাসেবার বাইরে থেকে যাচ্ছে। মানসিক রোগের কারণ হিসেবে নগর জীবনের ব্যস্ততা, আর্থ-সামাজিক অবস্থা, হতাশা-অপ্রাপ্তি, অনলাইনে অতিরিক্ত সময় কাটানো, খেলাধুলা-সাংস্কৃতিক চর্চার ঘাটতিকে দায়ী করা হয়। মানসিক রোগ থেকে মুক্তি পেতে গৃহ এবং কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে তোলা বা বন্ধুত্বপূর্ণ আচরণ এবং পরিবারে সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।
বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় উপস্থিত বক্তারা এসব তথ্য তুলে ধরেন। খুলনা সিভিল সার্জনের কার্যালয় বুধবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই আলোচনাসভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ। খুলনার সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাম্মী আখতার ও খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম রাজু বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। সভাটি পরিচালনা করেন সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা।
অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে পিরোজপুর সড়ক বিভাগ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে রাস্তার দু‘পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হচ্ছে বুলডোজার দিয়ে। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসষ্টান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশেপাশে এলাকায় চালানো হয় এ অভিযান। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী প্রায় দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পিরোজপুৃর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, পিরোজপুর সড়ক বিভাগাধীন খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসষ্টান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশেপাশে এলাকায় সড়কের দু’পার্শ্বে এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত আছে। তাদের এ কার্যক্রম চলবে বিলেক পর্যন্ত। সড়কের দু’পার্শ্ব দখলমুক্ত করে সড়ককে প্রশস্ত করার আহবান সাধারন মানুষের। অভিযানের নেতৃত্বদেন যুগ্ম-সচিব আব্দুল লতিফ খান, সড়ক ও জনপদ বিভাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা সহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর লাঠিচার্জ করায় পলাতক চেয়ারম্যান জনদুর্ভোগ চরমে
কাঁঠালিয়া সংবাদদাতা
তৃণমূল পর্যায়ের জনগণের সেবা নিশ্চিত করে জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব হলো স্থানীয় সেবা প্রদান যেমন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতা বিতরণ। এ ছাড়া, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাঠালিয়া উপজেলার ১নং চেচরি রামপুর ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতি পর এই কার্যক্রমগুলো স্থবির হয়ে পড়েছে। ফলে তৃণমূলের জনগণ বিভিন্ন সরকারি সেবা থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছে।
৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতন এবং ক্ষমতার পালাবদলের পর থেকে ১নং চেচরি রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন আর রশিদ জমাদ্দার অনুপস্থিত,স্থানীয় সরকারের কার্যক্রম থেমে গেছে এবং ভাতা বিতরণ থেকে শুরু করে দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমগুলোও স্থবির হয়ে পড়েছে। যারা ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে ইউনিয়ন পরিষদে আসছেন, তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা পেতে বিলম্ব হচ্ছে।বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২টার দিকে ১নং চেচরি রামপুর ইউনিয়ন পরিষদে গিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীদের জটলা দেখা যায়। জন্মসনদ, ওয়ারিশান সনদ, পরিচয়পত্র, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রয়োজনে পরিষদে আসেন তারা। কিন্তু চেয়ারম্যান না থাকায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে এসব সেবা গ্রহিতাদের।১নং চেচরি রামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ লোকজন জানান চাকরির জন্য প্রত্যয়ন পত্রের প্রয়োজন। প্রত্যয়ন পত্র না পেয়ে হতাশায় ভুগছেন তারা। উপজেলার ১নং চেচরি রামপুর ইউনিয়নের একাধিক ভুক্তভোগী জানান, জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করার জন্য মাস মাস ধরে চেয়ারম্যান না থাকায় হয়রানির শিকার হচ্ছি। এ কাজে গত কয়েকদিন ধরে উপজেলা পরিষদে ঘুরছি।এক নম্বর ওয়ার্ডের লোকজন জানান ‘আমাদের মায়ের মৃত্যু সনদের জন্য গত দুই মাসে উপজেলা প্রায় ১৫ দিন যাতায়াতের করেছি। এতে প্রায় আমার ৮ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু সনদ পায়নি।
অবিবাহিত নারীর নাম দিয়ে মাতৃত্বকালীন ভাতার টাকা উত্তোলন, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, টিআর, ও গ্রামীণ অবকাঠামো সংস্কারসহ “কাবিখা” বিভিন্ন প্রকল্পের নামমাত্র কাজ করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ, ভুয়া রেজুলেশন করে ইউপি উন্নয়ন সহায়তা খাতে প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
এ ছাড়া ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির তালিকাভুক্ত শ্রমিকদের কাছে ১০ থেকে ১৫ হাজার টাকা উৎকোচ দাবি করেন বলে জানান শ্রমিকরা। টাকা দিতে না পারায় শ্রমিকদের বাদ দেয়া হয় ওই কর্মসূচি থেকে।চেয়ারম্যানের এসব অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ প্রদান করেন শ্রমিক’রা ও স্থানীয় বাসিন্দারা। এর আগেও ওই চেয়ারম্যানের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ, প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
সংশ্লিষ্টরা জানান, কাবিটা প্রকল্পের আওতায় সার্বজনীন মন্দিরের মাটি ভরাট ও সংস্কারের জন্য বরাদ্দ দেয়া টাকা, কিন্তু নামমাত্র কাজ করে সম্পূর্ণ টাকা আত্নসাৎ করেছে চেয়ারম্যান,
শুধু প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ নয়, চেয়ারম্যান হারুন আর রশিদ বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা প্রদানেও রয়েছে অনিয়মের অভিযোগ।
এদিকে ২০২২-২৩-২৪ অর্থবছরে ইউপি উন্নয়ন সহায়তা খাতে প্রকল্প দেখিয়ে লাখ লক্ষ টাকার কাজ না করেই সম্পূর্ণ টাকা তুলে নেন চেয়ারম্যান হারুন আর রশিদ।
এলাকার উন্নয়নের জন্য যেসব বরাদ্দ দিচ্ছে চেয়ারম্যান তা নিজের উন্নয়নে লাগাচ্ছেন। ভুয়া রেজুলেশন করে নামমাত্র কাজ করে ইউপি উন্নয়ন সহায়তা খাত থেকে লাখ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি। স্থানীয় ইউপি সদস্যরা বিষয়টি নিশ্চিত করে,
উপজেলা আইন-শৃঙ্খলা মাসিক মিটিং এ সরকার পালা বদলের পরই অনুপস্থিত রয়েছেন চেয়ারম্যান,
এই অভিযোগের বিষয়ে ১নং চেচরি রামপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হারুন আর রশিদ জমাদারকে, তার মুঠোফোনে একাধিক ফোন দিলে ফোনটি বন্ধু পাওয়া যায় “তাই সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি “
সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় এক সাবেক চেয়ারম্যানের মৃত্যুর অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদরের আবাদেরহাটে ওই মারপিটের ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, আবাদেরহাটের বাজার ব্যবসায়ীদের কাছ থেকে রাতে মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার মাসিক টাকা আদায় করছিলেন। বাজারের মধ্যে জনৈক এক ব্যবসায়ীর দোকানে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়ায় ওই দোকানে বসে থাকা ইন্দিরা গ্রামের জনৈক তমিজউদ্দীনের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তমিজ উদ্দীন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানকে বেধড়ক মারপিট করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ওই বাজারের গ্রাম্য ডাক্তার পিনুর কাছে নিয়ে যায়। সেখানে থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে তিনি মারা যান।
নিহতের ছেলে সোলায়মান রাজু বলেন, রাতে একটি ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সেখান থেকে বাড়িতে গিয়ে আব্বা মারা গেছেন। কেউ তাকে মারেনি।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা দুই ধরনের বক্তব্য পাচ্ছি। নিহত আব্দুল মান্নানের পরিবার বলছেন স্টোকে মারা গেছেন। আর স্থানীয়রা বলছেন, হাতাহাতির ঘটনার জেরে মারা গেছেন। এ কারনে আমরা মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়না তদন্ত ছাড়া এখনই কিছুই বলা যাবে না।
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শাস্তির দাবীতে মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে প্রকল্পের টাকা ও পরিষদ সংস্কারের প্রায় দশলক্ষ টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতি ও নানাবিধ অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সদস্যা, ইউনিয়ন যুবলীগ, কৃষক লীগসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে দক্ষিণ শ্রীপুর টু বাঁশতলা সড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ভূক্তভোগী জনগন অংশগ্রহণ করেন। এ সময় ইউপি সদস্য মনিরুজ্জামান মন্টু, ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য মেম্বর, সাবেক মেম্বর, ইউনিয়নের কয়েকজন ভুক্তভোগী বক্তব্য রাখেন। তারা অভিযোগ করে বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ঐ চেয়ারম্যান একদিনেও পরিষদে আসেনি। তিনি ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশদের মূল্যায়ন না করে দলীয় প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছাধি মতো কাজ করেছেন। তিনি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। ইউনিয়ন আ’লীগের সভাপতির পদে থেকে দলীয় পরিচয় বহন করে এতদিন লুটতরাজের রাজস্ব কায়েম করেছে, আমরা তার দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি চাই। অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে আন্দোলন কারীরা বলেন আগামীতে উপজেলা সদরে মানববন্দন, সংবাদ সম্মেলন, সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতি তুলে ধরে পুলিশ, প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে।
পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে পুলিশ সুপার বলেন, আমরা এখনো পুলিশের ইমেজ নিয়ে কাজ করছি। পুলিশের হৃত ইমেজ ফেরাতে আরো কিছুটা সময় লাগবে। আমি এখানে থেকে পিরোজপুরে পুলিশের ভাবমুতির্কে অনেক উঁচুতে
নিয়ে যাব ইনশাআল্লাহ। সাংবাদিকদের বক্তব্যের জবাবে তিনি বলেন, পিরোজপুরে ১২ শ’ পুলিশ রয়েছে। এখানকার জনসংখ্যার অনুপাতে প্রতি ১২০০ জনে একজন
পুলিশ। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার )
মো: মোস্তাফিজুর রহমান । প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস. এম. তানভীর আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম, এম.এ. রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, সহ প্রমূখ।
খুবিতে স্বাস্থ্যবীমার ক্ষতিপূরণের অর্থের চেক হস্তান্তর করলেন উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর জীবনবীমা চুক্তির আওতায় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুক হোসেনকে হার্টে ব্লকজনিত অসুস্থতার কারণে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের জন্য বীমা অর্থের ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ৩০ অক্টোবর (বুধবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম তাঁর কার্যালয়ে এ চেক তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর মো. খসরুল আলম এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের চাকরিক্ষেত্রে স্বাভাবিক মৃত্যুর পাশাপাশি নানা দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানি হলে তার জন্য জীবন বীমার অর্থ প্রাপ্তি বিষয়ে গত ২০২১ সালের ০৮ সেপ্টেম্বর ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ফলে কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী চাকরিরত অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করা ছাড়াও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা অঙ্গহানি বা অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তিনি জীবন বীমার আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন।
খুবিতে শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন ফিস পুনঃনির্ধারণে গঠিত কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সভাপতিত্বে গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন ফিস পুনঃনির্ধারণের লক্ষ্যে উপ-উপাচার্য, ট্রেজারার ও ডিনবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে কোর্স রেজিস্ট্রেশন ফিস পুনঃনির্ধারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়।
এরই ধারাবাহিকতায় গঠিত কমিটির সভা আজ ৩০ অক্টোবর (বুধবার) সকালে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলাস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান।
সভায় গঠিত কমিটির সদস্য জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, সদস্য সচিব ও আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, সদস্য ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, সদস্য (শিক্ষার্থী প্রতিনিধি) অর্থনীতি ডিসিপ্লিনের মুহিব্বুল্লাহ, ইংরেজি ডিসিপ্লিনের মো. আহাদ হোসেন ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মনিরুজ্জামান রিয়াদ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় আগামী ০৬ নভেম্বরের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন ফিস পুনঃনির্ধারণ করে রিপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
খুবিতে আইইইই স্পিক্সকন ২০২৪ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন শুক্রবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনে ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশন এবং আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর যৌথ আয়োজনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেমস ২০২৪ (স্পিক্সকন ২০২৪) শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামী ০১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মেলনের চিফ প্যাট্রন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান এবং আইইইই’র উইমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান তালুকদার, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার ও চুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক, আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. শেখ আ. ফাত্তাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইইইই বাংলাদেশ সেকশনের কনফারেন্স কো-অর্ডিনেটর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান।
এ আন্তর্জাতিক সম্মেলনে ২০০ জন দেশি-বিদেশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নেবেন। আইইইই স্পিক্সকন ২০২৪ শীর্ষক সম্মেলন এর সাথে প্রোকন-২০২৪ এবং সিম্পসিস্ট-২০২৪ নামে দুটি আলাদা কো-লোকেটেড কনফারেন্স অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রোকন পর্ব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং সিম্পসিস্ট পর্ব খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজন করবে। সিম্পসিস্ট পর্বে টেকনিক্যাল টক এন্ড প্যানেল ডিসকাশন, হিউম্যানিটেরিয়ান প্রজেক্ট এক্সিবিশন, হিউম্যানিটেরিয়ান প্রজেক্টস ফর দ্যা ফ্লাড-অ্যাফেক্টেড পিপল, ওয়ার্কশপ অন হিউম্যানিটেরিয়ান প্রজেক্টসসহ নানা ধরনের বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করা হবে। এছাড়া আইইইই স্পিক্সকন ২০২৪ শীর্ষক সম্মেলন এর সাথে আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার কংগ্রেস ২০২৪ খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
কেশবপুর শিক্ষক-কর্মচারীদর সাথে ঐক্যজোটের নেতৃবৃন্দের মতবিনিময়
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের দিকনির্দেশানায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ওই সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলার সদর ইউনিয়নের মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, নতুল মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, মূলগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কড়িয়াখালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এিমোহিনী ইউনিয়নের এিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়সহ ওই তিন ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসান, কলেজ পর্যায়ের সভাপতি মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, মাধ্যমিক পর্যায়ের সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সিনিয়ার সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ শিক্ষক মাহবুবুর রহমান, কামরুজ্জামান, নুরুন্নাহার নুরী প্রমূখ।
দঃ সলুয়া পল্লী দলিত সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা
কপিলমুনি প্রতিনিধি
দলিত সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১নং হরিঢালী ইউনিয়নে ১০টি গ্রামে কার্যক্রম দঃ সলুয়া পল্লী দলিত সংস্থা কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় ইনহ্যাসপি প্রকল্পের আওতায় ইতালী ’কয়’ এর অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় দলিত এর কারিগরি সহযোগীতায় এইস এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় পল্লী দলিত সংস্থার অডিটরিয়মে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে গেঞ্জি, ডিকশনারি, খাতা ও কলম পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী দলিত সংস্থার সাঃ সম্পাদক শিবুপদ দাশ, প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ত্রিদীব কান্তি মন্ডল, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, প্রভাষক সরদার জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমেদ, শেখ সাদিকুজ্জামান, পল্লী দলিত সংস্থার কোষাধ্যক্ষ অমল কুমার দাশ প্রমূখ। উপস্থিত ছিলেন এ্যাডমিন অফিসার বিপ্লব কুমার দাশ, প্রোগ্রাম অর্গানাইজার জগদীশ দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুন দাশ।
শ্যামা-কালী পূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ
খবর বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গোৎসবের পর দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামা-কালী পূজা উপলক্ষে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে যান ও পূজা-অর্চনাদির খোঁজ-খবর নেন। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, এ বছর জেলার সহস্রাধিক পূজা মণ্ডপে শ্যাম-কালী পূজার দিনে দীপাবলী উৎসবও পালন হবে। দীপাবলীর উৎসবের আলোয় আলোকিত হয়ে অকল্যাণ থেকে কল্যাণের দিকে ধাবিত হওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জীবন থেকে সকল দুঃখ-কষ্ট মুছে গিয়ে নতুন আলোয় ভরে উঠুক প্রাণ, মায়ের কৃপা বর্ষিত হোক সবার জীবনে, বয়ে আনুক সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য। অর্থাৎ অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিণ্টু, কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক আশিস কুমার সিনহা উৎপল, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক দীপংকর মণ্ডল লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা শোভা রানী হালদার, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মণ্ডল, উপদেষ্টা সাগর সাহা, বিজন বিশ্বাস, মৃণাল কান্তি বিশ্বাস, প্রবীর রায়, শিমুল কুমার দাস, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, দেবাশিস কুমর দে, বিশ্বজিৎ কুমার মণ্ডল, মাধুরী মণ্ডল, অনামিকা দাস পপি, শীলা রানী মণ্ডল, সহ-মহিলা সম্পাদিকা চঞ্চলা মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-প্রচার সম্পাদক প্রদীপ কুমার হীরা, সহ-শিক্ষা সম্পাদক বিপুল রায় চৌধুরী, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দীপা বিশ্বাস, সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, সম্মানিত সদস্য এ্যাড. পংকজ কুমার সাহা, শেখর রঞ্জন দেবনাথ, অলোক মজুমদার, রণজিৎ বোস, সুশান্ত অধিকারী, গোবিন্দ দত্ত, লিটন বিশ্বাস খোকন, তপন চক্রবর্ত্তী, শংকর সাহা, জগদীশ চন্দ্র দে, কৃষ্ণেন্দু দত্ত, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, রঞ্জন কুমার সাহা, নিভানন রায়, লিটন বিশ্বাস, মৃত্যুঞ্জয় সরদার, অঞ্জনা সাহা, পূর্ণিমা পাল, রূপসা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক শক্তি পদ বসু ও কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ্বাস, ফুলতলা উপজেলা পূজা পরিষদের সভাপতি গৌর হরি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এস রবীন বসু, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেবপ্রসাদ সরকার, সহ-সভাপতি প্রতাপ ঘোষ, ডুমুরিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগী ও সহ-সভাপতি অশোক কুমার আচার্য্য, পাইকগাছা উপজেলা পূজা পরিষদের সভাপতি সমীরণ সাধু, সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাস, পাইকগাছা পৌরসভা পূজা পরিদের সভাপতি বাবুরাম মণ্ডল, কয়রা উপজেলা পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এ্যাড. অম্বিকা চরণ সানা ও দীলিপ কুমার বৈরাগীসহ জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খানজাহান আলী থানা বিএনপির নির্বাহী কমিটির সভা
খান জাহান আলী থানা প্রতিনিধি
নগরীর ফুলবাড়ী গেট খান জাহান আলী থানা বিএনপির দলীয় কার্যালয়ে খান জাহান আলী থানা বিএনপির উদ্যোগে নির্বাহী কমিটির সভা গতকাল বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কেন্দ্রীয় কমিটি সদস্য ও বিএনপি খুলনা মহানগর আহ্বায়ক এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা, প্রধান বক্তা হিসেবে উপ¯ি’ত ছিলেন বিএনপি খুলনা মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, এছাড়া উপ¯ি’ত ছিলেন শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, এমদাদুল হক, আতাউর রহমান মোড়ল, সাহেদুল ইসলাম, হেলাল শরিফ, এনামুল হাসান ডায়মন্ড, রুমি সিকদার, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন মিজান, শাহ আলম শিকদার ,মিজানুর রহমান,রফিকুল ইসলাম রফিক ,মোল্লা সোহাগ হোসেন ,আজমল হোসেন, মনির হোসেন , তৈয়েবুর রহমান, আনোয়ার হোসেন, মিনা মুরাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন,খোকন,আজু, মামুন মেম্বার প্রমুখ।
প্রধান অতিথি এ্যাডভোকেট শফিকুল আলম মনা তার বক্তব্যে বলেন দলের দুঃসময় যে সমন্ত নেতাকর্মী সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছে কমিটিতে তাদের জায়গা দিতে হবে। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে নেতাকর্মীদের উপর অনেক নির্যাতন করা হয়েছে জেল জুলুম করা হয়েছে। এ সময় মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান, খুলনার অভিভাবক রকিবুল ইসলাম বকুলের হাতকে শক্তিশালী করতে হবে।
মহেশ্বরপাশা খাদ্যবিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন শ্রমিকদের মৃত্যুৎ ফান্ডের টাকা আত্মসাতের প্রতিবাদে গেট সভা
খানজাহান আলী থানা প্রতিনিধি
শ্রমিকদের মৃত্যু ফান্ডের টাকা আত্মসাৎ এর প্রতিবাদে মহেশ্বরপাশা খাদ্যবিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন এর শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি রেখে প্রতিবাদ ও গেট সভা করেন। গতকাল বুধবার সকাল ১০ টায় এ প্রতিবাদ সভায় বক্তৃতায় সভাপতি আরিফ হোসেন বলেন, মৃত্যু ফান্ডের টাকা যাদের কাছে আছে তারা এই টাকা পরিশোধ না করা পর্যন্ত এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তিনি আরও বলেন শ্রমিকদের টাকা ইউনিয়নের জয়েন্ট একাউন্টে না রেখে সাবেক সভাপতিরা তাদের ব্যক্তিগত ব্যাংক একাউন্ট জমা রেখেছে এবং এই টাকার হিসাব চাইলে তারা বিভিন্ন বাহানায় কালক্ষেপণ করছে। প্রতিবাদ সভায় আরো বক্তৃতায় সাধারণ সম্পাদক মোঃ সেলিম কাজী বলেন, আমাদের মৃত্যু ফান্ডের টাকা আমরা পাই না। আমাদের শ্রমিক ভাই, মা-বোন মারা গেলে তাদের জমানো টাকা তাদের দেয়া হয় না। আমাদের জমানো টাকা ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, সাবেক সভাপতি শাহাদত মিনা আত্মসাৎ করেছে। এই টাকা পরিশোধ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ করে যাব আমরা। প্রতিবাদ সভায় উপ¯ি’ত ছিলেন সহ-সভাপতি আব্দুল মালেক শেখ, সাংগঠনিক সম্পাদক ফারুক সরদার, মোহাম্মদ মনিরুল ইসলাম মোঃ শহিদুল ইসলাম, আব্দুল মজিদ হাওলাদার, মোঃ সাদেক হোসেন, মোঃ সোহরাব হাওলাদার মোঃ আলম, শেখ আব্দুর রাজ্জাক, মোঃ ইউসুফ, মোহাম্মদ কুদ্দুস, আব্দুল সোবাহান, মোঃ মজিদ হাওলাদার, মোঃ শাহ আলম, আব্দুল সালাম সরদার, মোহাম্মদ মখলু সরদার, মোহাম্মদ মোতালেব সরদার, আব্দুল কালাম সরদার, আব্দুল হাই সরদার, আব্দুল হাসান সরদার, মোঃ হান্নান সরদার, মোঃ শাহ আলম সরদার, আব্দুল মজিদ সরদার, অহিদুল সরদার, সুন্নাত সরদার, বজলু সরদার, আব্দুল মতিন সরদার সহ বিভিন্ন পযার্য়ের শ্রমিকরা উপ¯ি’ত।
ঝিনাইদহে পাঁচ ‘চরমপন্থি’ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে চাঞ্চল্যকর ‘পাঁচ হত্যা’ মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন ঝিনাইদহ জেলা জজ আদালতের (দ্বিতীয়) বিচারক মো. জাকারিয়া। দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু (৭০) ও কুষ্টিয়া সদর জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী। আলী রেজা কালু ৫ আগস্টের পরে ভারতে পালিয়ে গেছেন বলে আদালত রায় ঘোষণার সময় উল্লেখ করেছেন।
পলাতক যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আলী রেজা কালু কুষ্টিয়ার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী মোর্তজা খসরুর বড় ভাই ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের চাচা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় ঝিনাইদহ জেলা জজ দ্বিতীয় আদালত এ রায় পড়ে শুনান।
অন্যদিকে একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মকবুল হোসেন (৬৫), আনোয়ার হোসেন (৬০), বড় কালু (৪০), আব্দুর রাজ্জাক (৫০), আব্দুল মান্নান (৪৫) ও বাবলুর রহমান (৪০)।
মামলার রায় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ ডিসেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামের কটা মিয়াকে গুলি করে ও গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে ও আটক আসামির জবানবন্দি মতে মঙ্গলবার বিকেলে উল্লেখিত রায় প্রদান করেন।
চাঞ্চল্যকর হত্যা মামলায় বাদী পক্ষে অ্যাড. অজিৎ কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাড. কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।
মেহেরপুরে আওয়ামী লীগের ২ নেতা আটক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রাক্তন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে আটক করেছে র্যাব।
বুধবার (৩০ অক্টোবর) ভোরে গাংনী শহরের নিজ নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
গাংনী থানার ওসি বনি ইসরাঈল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।
এমএ খালেক সদ্য সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং একেএম শফিকুল আলম ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নড়াইলে অভিযান-জরিমানা
নড়াইল প্রতিনিধি
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নড়াইলে বাজার তদারকি অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স কমিটি। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিশেষ টাস্কফোর্স কমিটির পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে কালিয়া উপজেলার চাচুড়ী ও সদরের বাশগ্রাম বাজারে অভিযান চালানো হয়। এসময় মোট পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী মূল্য তালিকা সংরক্ষণ ও না টানানোর অপরাধে শুকুর মুন্সীকে এক হাজার টাকা, স্বাধীন মোল্যাকে ৫০০ টাকা, মাহবুব শিকদারকে ২০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী গরুর মাংস বিক্রেতা গোলাম মীরকে তিন হাজার টাকা ও মনিরুল ইসলামকে লুকিং গ্লাস এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোয় ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ওমর ফারুক, ছাত্র প্রতিনিধি সদস্য শুভ মোল্যা ও নবাব মোল্যা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান চলবে।
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ বৃহস্পতিবার
বেনাপোল প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপারও চলবে। শনিবার (২ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। মূলত বুধবার বিকেল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন তারা। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতে দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে এ বন্দর দিয়ে। মাত্র সাতদিনের এলসিতে পণ্য আনা যায়। বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার। আড়াই ঘণ্টায় চলে আসা যায় চেকপোস্টে। সে কারণে আমদানিকারকরা পণ্য আমদানির জন্য বেনাপোল বন্দর ব্যবহার করে থাকেন।
বেনাপোলে ২৩৯ কোটি টাকার রাজস্ব আদায় কম
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল কাস্টমস হাউজে চলতি ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ৭০৫ কোটি টাকা। সেই আলোকে অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৫৪৩ কোটি ৩০ লাখ টাকা। সেখানে আদায় হয়েছে এক হাজার ৩০৩ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হয়েছে ২৩৯ কোটি ৪২ লাখ টাকা।
এসময় পণ্য আমদানি হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৬১৫ মেট্রিক টন। আর রপ্তানি করা হয়েছে ৯ হাজার ৬৪৯ মেট্রিক টন।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে আমদানি হয়েছিল ১৪ লাখ ৪৫ হাজার টন। ২০২১-২২ অর্থবছরে পণ্য আমদানি হয়েছিল ২১ লাখ ১৪ হাজার টন। এর আগের ২০২০-২১ অর্থবছরে আমদানি করা হয়েছিল ২৬ লাখ ৪৪ হাজার মেট্রিক টন পণ্য।
২০১৯-২১ অর্থবছরে পণ্য আমদানি করা হয়েছিল ২০ লাখ ৩৮ হাজার ৬৪ মেট্রিক টন। ২০১৮-১৯ অর্থবছরে পণ্য আমদানি করা হয় ২০ লাখ ১১ হাজার ৬ মেট্রিক টন পণ্য। নানা কারণে দিন দিন কমছে আমদানি-রপ্তানি। সেই সঙ্গে ঘাটতিতে পড়ছে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামছুর রহমান জানান, বৈশ্বিক মন্দা, ডলারের দামে ঊর্ধ্বগতি আর দেশে আন্দোলনের কারণ দেখিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো এলসির সংখ্যা কমিয়েছে। সেই সঙ্গে শতভাগ মার্জিন থাকায় অনেকে আমদানি বন্ধ রেখেছেন। বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনে বেশিরভাগ ব্যবসায়ী পণ্য আমদানি কমিয়েছেন। তারা দেশের পরিস্থিতি দেখছেন। আশা করা যাচ্ছে সামনের মাসগুলোতে আমদানি-রপ্তানি স্বাভাবিক গতি পাবে।
যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান জানান, সরকার পরিবর্তনের কারণে ব্যবসা-বাণিজ্য কিছুটা ছন্দপতন হয়েছে। ব্যবসায়ীরা দেশের পরিস্থিতি কোথায় যায় সেটি দেখছেন। আবার ডলারের উচ্চমূল্যও একটি বড় ব্যাপার। তবে আশা করা যাচ্ছে সামনের মাসগুলোতে বাণিজ্যে গতি পাবে।
ভারত-বাংলাদেশ চেম্বারের পোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, দেশে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলায় ব্যবসায়ীরা পণ্য আমদানি কমিয়ে দিয়েছিলেন। তবে সামনে আমদানি-রপ্তানি বাড়বে। তখন রাজস্ব আদায়ও বেড়ে যাবে।
বেনাপোল কাস্টম হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, গেল জুলাই-আগস্ট মাসে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার কারণে ব্যবসায়ীরা পণ্য আমদানি থেকে বিরত ছিলেন। এখন ডলারের পরিস্থিতিও স্থিতিশীল। আশা করা যাচ্ছে বাকি মাসগুলোতে ব্যবসায়ীরা পুরোদমে বাণিজ্য কার্যক্রম শুরু করবেন। তখন রাজস্ব আদায় বেড়ে যাবে।
বড় ভাইয়ের খুনিদের হাতে ২২ বছর পর খুন হলেন ছোট ভাই
যশোর অফিস
যশোরের চৌগাছায় ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আশা হত্যাকাণ্ডের ২২ বছর পর সেই আসামিদের হাতে খুন হলেন তার আপন ভাই আনিসুর রহমান। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে কুপিয়ে জখমের পর বুধবার ভোরে আনিসুরের মৃত্যু হয়।
নিহত আনিসুর রহমান (৫৫) চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও নিহত ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আশার সেজো ভাই।
হামলায় আনিসুরের ফুফাতো ভাই আব্দুস সালামও আহত হন। হতাহতরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। হামলাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং চেয়ারম্যান আশা হত্যা মামলার আসামি।
নিহত আনিসুরের ছোট ভাই আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আনিসুর রহমান ও তার ফুফাতো ভাই আব্দুস সালাম জগন্নাথপুর উত্তরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। চা পান শেষে আনিসুর বাড়ির উদ্দেশে দোকান থেকে বের হন। এ সময় হঠাৎ সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
আশা চেয়ারম্যান হত্যা মামলার আসামি বিএনপি সমর্থক লেন্টু, হাদি, আমিন ও কোরবানের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী এই হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে যান ফুফাতো ভাই আব্দুস সালাম। সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় আনিসুর রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান জানান, হামলার শিকার আনিসুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মারা গেছেন। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।
স্থানীয় সূত্র জানায়, চৌগাছার সিংহঝুলীতে আওয়ামী লীগ-বিএনপির রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। ২০০২ সালের ২৪ জুলাই সন্ত্রাসী হামলায় নিহত হন চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ হোসেন আশা। ওই হত্যা মামলার আসামি ছিলেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত লেন্টু ও হাদি। ২২ বছর পর তাদের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী মঙ্গলবার রাতে আনিসুরের উপর হামলা চালায়।
স্থানীয় সূত্র আরও জানায়, চৌগাছার সিংহঝুলি ইউনিয়নে আশা চেয়ারম্যান হত্যাকাণ্ডের পর ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর খুন হন ওই ইউনিয়নের চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টু। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
চেয়ারম্যান মিন্টু হত্যাকাণ্ডের তিনদিন আগে ২৩ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন যুবদল কর্মী আতিয়ার রহমান (৪৫)। আতিয়ার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আশা হত্যা মামলার আসামি ছিলেন। ধারাবাহিক এসব হত্যাকাণ্ড একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে।
বাগেরহাটের জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি
বেনাপোল প্রতিনিধি
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানকে দ্রুত প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের কাছে বাগেরহাটবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি তুলে দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম।
এসময় বাগেরহাট জেলা বিএনপির কমিটির যুগ্ম-আহ্বায়ক শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদস্য শাহেদ আলী রবি, নাসির আহমেদ মালেক, মাহবুবুর রহমান টুটুল, জাসাস সভাপতি মো. কামরুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২৪ অক্টোবর বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে রায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা দেওয়া সংক্রান্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ওই দিন রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে রোববার (২৭ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে জেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সিভিল সার্জনের শাস্তি ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে বক্তব্য দেন।
এদিকে, বৃহস্পতিবার রাতের পর থেকে সিভিল সার্জন অফিস করছেন না। একটি সূত্র জানিয়েছে, তিনি বাগেরহাটে নেই। তবে মঙ্গলবার ঢাকায় একটি দাপ্তরিক সভায় যোগদান করেছেন বলে জানা গেছে।
যুবদল নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার
মাগুরা প্রতিনিধি
মাগুরায় জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন মাগুরা জেলা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সাবেক কমিটির সদস্য ঠিকাদার ফরিদ হাসান খান।
লিখিত অভিযোগপত্রে ঠিকাদার ফরিদ হাসান খান উল্লেখ করেন, এলজিইডির আমপান প্রজেক্টের আওতায় মাগুরা-বুনাগাতি সড়ক মেরামতের লক্ষ্যে তিনি ৭ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা চুক্তিমূল্যের একটি ঠিকাদারির কার্যাদেশ পেয়েছেন। কিন্তু মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল এ কাজের বিপরীতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। দাবিকৃত এই টাকা না দিলে ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি হুমকি দিয়েছেন। চাঁদা দাবির বিষয়ে জেলা বিএনপির স্থানীয় নেতাদের জানানো হলে তারা কোনো ব্যবস্থা নেননি। যার পরিপ্রেক্ষিতে প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে তিনি লিখিত অভিযোগপত্রটি দাখিল করেছেন।
তিনি বলেন, জেলা যুবদল সভাপতি কল্লোল মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করেছেন। যে বিষয়টি রেকর্ড আকারে সংরক্ষিত আছে। বিষয়টি তদন্ত করলে প্রমাণিত হবে।
অভিযোগের বিষয়ে মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, আইন পেশায় জড়িত আছি। পাশাপাশি ঠিকাদারি ব্যবসা রয়েছে। এলজিইডির ঠিকাদারি কাজে অংশ নিতে ৪টি সিডিউল ক্রয় করেছিলাম। ঠিকাদারি কাজের বহুল প্রচলিত নেগোসিয়েশন প্রক্রিয়ার সুবিধা চাওয়ার কারণে আমার নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। কিন্তু ফরিদ হাসান খানসহ অন্যান্য ঠিকাদার কাজটি সমঝোতা করে ভাগ করে নেওয়াতে আমরা বঞ্চিত হয়েছি।
বিনামূল্যে সার-বীজ পেল ৪৫৯৫ জন কৃষক
মাগুরা প্রতিনিধি
মাগুরায় চলতি অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ৪৫৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, মসুর ডাল, ভূট্টা, খেসারী, মুগ, ও শীতকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা ভেটেনারি কর্মকর্তা সুশান্ত কুমার বিশ্বাস প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা জানান, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে রবি প্রণোদনার ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৪ হাজার ৫৯৫ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া গম ১৮৮০ জন, ভুট্টা ৭৫ জন, শীতকালীন পেঁয়াজ ৪৩০ জন, সরিষা ১৬০০ জন, মসুর ডাল ৩৮০ জন, খেসারি ডাল ১৮০ জন ও মুগ ১৮০ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।
দামুড়হুদায় বিজিবির হাতে স্বর্ণসহ মটরসাইকেল উদ্ধার
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দামুড়হুদা (৬ বিজিবি) হুদাপাড়া বিওপির সদস্যরা এক চোরাকারবারিকে ধাওয়া করে ৮শ৭০ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণের বারসহ মোটরসাইকেল উদ্ধার করেছে।
মঙ্গলবার পৌনে ২ টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মজনুল করিম পিবিজিএম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের পিলার ৯৫/৩-এস ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া মাছপাড়া নামক স্থানে এ্যাম্বুশ করে। এসময় বিজিবি টহলদল সন্দেহ ভাজন এক ব্যক্তিকে মোটর সাইকেলযোগে এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে।অবস্থা বেগতিক দেখে মটরসাইকেল চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সশস্ত্র টহল দল চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে মোটর সাইকেলের সাইলেন্সার পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় স্কচটেপ দ্বারা মোড়ানো ১টি প্যাকেট উদ্ধার করে ও প্যাকেটের ভিতর হতে ৮শ৭০ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণের বার উদ্ধার করে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি ঘটনানাটির তথ্য সত্য নিশ্চিত করেছেন।
কোটচাঁদপুর উপজেলার ৪নং বলুহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মিসভা ও প্রিতীভোজ অনুষ্ঠিত
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মৎস্য হ্যাঁচারি’র অতিথি ভবন সংলগ্নে ৩০শে অক্টোবর (বুধবার) বেলা তিনটার সময় ৪নং বলুহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মিসভা ও প্রিতীভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাবেক সভাপতি ৪নং বলুহর ইউনিয়নের সভাপতি মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে, ৪নং বলুহর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন (পিয়াস) এর পরিচালনায়,ও কামাল হোসেনে’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু বক্কর বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক কোটচাঁদপুর উপজেলা, সভাপতি ৪নং বলুহর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান, এ্যালাঙ্গী ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ একরাম হোসেন, ৪নং বলুহর ইউনিয়নের বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, আবু তালেব শেখ রিপন, পৌর যুবদলের সদস্য সচিব সেলিম রেজা মধু, আরো উপস্থিত ছিলেন ৪নং বলুহর ইউনিয়ন সকল ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দলের মধ্যে বিভাজন গ্রুপিংসহ সকল প্রকার ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে দলকে একত্রিত করে যে কোন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটচাঁদপুরের প্রতিনিধি হৃদয় আহসান, ফায়েজ অনিক, দেলোয়ার হোসেন দিলু, সাইফুল ইসলাম শিলু, আল শাহরিয়ার ওভিক, আব্দুল্লাহ আল মাসুদ প্রত্যয়, আবির হোসেন প্রমুখ।
ডুমুরিয়া কাঁচা বাজারের এক ব্যবসায়ী ক্রেতাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
পণ্য বিক্রয় করে একেকজনের নিকট একেক দামে,অভিযোগটি ডুমুরিয়া সবজি বাজারের ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন দেলো হাওলাদার ও তার ছেলে হাসান হাওলাদারের বিরুদ্ধে তাদের বাড়ি ডুমুরিয়া সদর ইউনিয়নের আরাজী সাজিয়াড়ায় ভুক্ত ভোগী স্থানীয় ক্রেতা রাশেদুল ইসলাম বলেন, তাদের দোকানে কেনা কাটা করতে গেলে প্রতি পণ্যের দাম বাজার দর ছাড়াও ইচ্ছা মতো বেশি নিয়ে থাকেন,মীর পাড়ার আফজাল হোসেন বলেন পেঁয়াজ কিনতে গেলে দেখা যায় প্রতি কেজিতে ৫/১০ টাকা বেশি নিচ্ছেন। ক্রেতা আকবর বলেন ওর দোকানে ঝাল কিনতে গেলে অন্যান্যদের থেকেও ২০ টাকা করে বেশি নিচ্ছে, তার কাছ থেকে ক্রয় না করলে সে অসৎ আচরণ করে।
ভূক্ত ভূগী ক্রেতারা বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দিন মজুরিদের অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে, সেখানে ওই দোকানে একজন দিন মুজুরি এক’শ গ্রাম রসুন কিনতে গেলে তাকে এক’শ গ্রাম রসুন মেপে দিয়ে বলেন ব্যাগ দেন বৃদ্ধ লোকটি বলেন বাবা ব্যাগতো নাই তুমি পলিথিনে দাও দোকানদার পলিথিনে দিয়ে পলিথিনের জন্য একটা রসুন উঠিয়ে নেয় তখন ক্রেতা লোকটি বলেন বাবা রসুন তুলে নিচ্ছ কেনো দোকানদার বলেন পলিথিন তো টাকা দিয়ে কেনা লাগে ফ্রিতে পাওয়া যায় না।এই কথা বলে ক্রেতার সাথে খারাপ ব্যবহার করে এদৃশ্য দেখে পাশের দোকানদারেরা বৃদ্ধ লোকটিকে সরিয়ে নিয়ে যায়,
তখন আর এক ক্রেতা দেখে বলেন ওই দোকানদারের ব্যবহার ভালো না মালের দাম বাজার দর ছাড়াও বেশি নেয়। সরেজমিন গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যবসায়ী জানান বাজারে ওদের দুই বাপ-বেটার কারনে ব্যবসায়ীদের মানসম্মত নষ্ট হচ্ছে।
দেলোয়ার ও তার ছেলে হাসানের সাথে প্রতিনিয়তো ক্রেতাদের সাথে বাক বিতন্ডা হয়।এই ব্যপারে ডুমুরিয়া বাজার কমিটির
সদস্যসচিব নেপাল দেবনাথের সাথে কথা বললে তিনি বলেন দেলোয়ার অরফে দেলো ও তার ছেলে হাসানের বিরুদ্ধে আগেও ক্রেতাদের সাথে অসৎ অভিযোগ এসেছে দেলোয়ার ও হাসানের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে আহবায়কের মুঠোফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।
কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আব্দুস সাত্তার সাতক্ষীরার জজ আদালতের পিপি নিযুক্ত
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের কৃতি সন্তান ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার সাতক্ষীরা জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনোনীত হয়েছেন।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগের সাতক্ষীরা জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের আইন কর্মকর্তা হিসাবে মনোনীত হয়েছেন। গত ৩০ অক্টোবর-২৪ তারিখে উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত আদেশ মতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার সাতক্ষীরা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ছিলেন। বুধবার বিকালে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে ফুলেল শুভেচছায় সিক্ত করেণ।
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে প্রকল্পের টাকা ও পরিষদ সংস্কারের প্রায় দশলক্ষ টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতি ও নানাবিধ অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সদস্যা, ইউনিয়ন যুবলীগ, কৃষক লীগসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে দক্ষিণ শ্রীপুর টু বাঁশতলা সড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ভূক্তভোগী জনগন অংশগ্রহণ করেন। এ সময় ইউপি সদস্য মনিরুজ্জামান মন্টু, ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য মেম্বর, সাবেক মেম্বর, ইউনিয়নের কয়েকজন ভুক্তভোগী বক্তব্য রাখেন। তারা অভিযোগ করে বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ঐ চেয়ারম্যান একদিনেও পরিষদে আসেনি। তিনি ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশদের মূল্যায়ন না করে দলীয় প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছাধি মতো কাজ করেছেন। তিনি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। ইউনিয়ন আ’লীগের সভাপতির পদে থেকে দলীয় পরিচয় বহন করে এতদিন লুটতরাজের রাজস্ব কায়েম করেছে, আমরা তার দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি চাই। অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে আন্দোলন কারীরা বলেন আগামীতে উপজেলা সদরে মানববন্দন, সংবাদ সম্মেলন, সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতি তুলে ধরে পুলিশ, প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে।
ডুমুরিয়ায় ২৮/১ পোল্ডারে অন্য পোল্ডারের পানি না ঢোকানোর দাবিতে মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ২৮/১ পোল্ডারে অন্য পোল্ডারের পানি না ঢোকানোর দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে ২৮/১ পোল্ডার বাসীর আয়োজনে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কৈয়াবাজারে কয়েকশ’ নারী পুরুষের সমন্বয়ে প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।এ সময়ে বক্তারা বলেন চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিলপাবল ,লাইন বিলপাবলা, পূর্ব ও পশ্চিম বিলপাবলাসহ বিভিন্ন এলাকায় যখন শতশত পরিবার পানি বন্দি, ভেসে গেছে হাজার হাজার মৎস্য ঘের, বিনষ্ট হয়েছে কৃষকের কৃষি খামার,মানুষ যখন দিশেহারা ঠিক তখনই একটি মহল অন্য পোল্ডারের পানি ২৮ এর ১ ও ২ পোল্ডারে ঢোকানোর পাঁয়তারা চালিয়ে আসছে। বিশেষ করে পাসখালি স্লুইচ গেট,পঞ্চু, খয়রামারি,কুলটি স্লূইচ গেটসহ কয়েকটি পয়েন্ট থেকে পানি ঢোকানোর চেষ্টা চলছে। এটি বাস্তবায়ন হলে তলিয়ে যাবে প্রায় ৪০টি গ্রাম। পথে বসবে হাজার হাজার পরিবার। সিমা হীন দুর্ভোগে পড়বে কৃষক ও এলাকার সাধারণ মানুষ। আশু এ পাঁয়তারা বন্ধে যথার্থ মহলের জোর হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় এলাকার জনতা প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।এ সময়ে বক্তব্য দেন স্থানীয় সমাজ সেবক গৌতম মণ্ডল,অনুপম মণ্ডল, জুলফিকার আলী, পংকজ মল্লিক, সুশান্ত মণ্ডল, কৃষ্ণপদ মন্ডল, সার্ভেয়ার মৃণাল মালদার,উত্তম মণ্ডল, গণেশ বাওয়ালি,তারক গাইন, দেলোয়ার হোসেন,সমন্ত মণ্ডল,চন্দকান্ত বিশ্বাস,আশিতোষ রায়, ঠাকুর মণ্ডল সহ অনেকে।
সাংবাদিক দিদারুল আলমের সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, ইউএনবি’র খুলনা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক শেখ দিদারুল আলমের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। সাংবাদিক শেখ দিদারুল আলম অসুস্থ হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সচেতন খুলনা বাসীর সমাবেশ: দেশ ও জাতির কল্যাণে ৯ দফা দাবী উত্থাপনৎ
খবর বিজ্ঞপ্তি
দেশ ও জাতির কল্যাণে ৯ দফা দাবী উত্থাপন করেছে সচেতন খুলনা বাসীর সমাবেশ ৩০ অক্টোবর, ২০২৪ ইং তারিখে খুলনা ডাকবাংলা, সরওয়ার্দী স্কুলের সামনে এক সমাবেশে তারা এ দাবী উত্থাপন করে। দাবীগুলো হলো- ১ম দফা – পবিত্র শানে মানহানী করলে শরঈ শাস্তি নিশ্চিত করতে হবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানে কোন কুলাঙ্গার মানহানী করলে তার শরঈ শাস্তি বাস্তবায়ন করতে হবে। ২ দফা : পাঠ্যক্রমে নূরে মুসজাসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পবিত্র জীবনী মুবারক অন্তর্ভূক্তকরণ এবং পবিত্র দ্বীন ইসলাম নির্ভর শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। ৩য় দফা – পবিত্র কুরআন-সুন্নাহর ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে। অন্তর্র্বতীকালীন সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং ৯ সদস্য বিশিষ্ট কমিটি করেছে। জনগণের দাবী হচ্ছে, সংবিধান যারাই সংস্কার করুক, সংবিধানে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দ্বীনি অনুভূতির প্রতিফলন থাকতে হবে। পবিত্র কুরআন-সুন্নাহ মেনেই সংবিধানের ধারা-উপধারা প্রণয়ন করতে হবে, কিছুতেই কুরআন-সুন্নাহ বিরোধী কোন কিছু প্রবেশ করানো যাবে না। সংবিধানে রাষ্ট্রদ্বীন ইসলাম অবশ্যই বহাল রাখতে হবে এবং কুফরী মতবাদ বাদ দিয়ে মহান আল্লাহ পাক উনার উপর আস্থা ও ভরসা ফিরিয়ে আনতে হবে। উল্লেখ্য দেশ পরিচালনায় যে যত আইন বা পদ্ধতির কথা কথাই বলুক না কেন, প্রকৃতপক্ষে সমগ্র দুনিয়ার শাসন ব্যবস্থা হযরত খোলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালামে উনাদের আদলেই হওয়া উচিত, কারণ সে ব্যবস্থা ব্যতিত ইনসাফ সম্বলিত শাসন ব্যবস্থা কখনই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ৪ দফা- দ্রব্যমূল্য ও চিকিৎসা সেবার উর্ধ্বগতি হ্রাস করতে হবে। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে অনেক পরিবার খাদ্য খাওয়া কমিয়ে দিয়েছে। খাদ্যের দাম এভাবে বাড়তে থাকলে গরীব ও মধ্যবিত্তকে খাবার খাওয়া বন্ধ করা ব্যতিত উপায় থাকবে না। অন্তর্র্বতীকালীন সরকারের উচিত দ্রুত দ্রব্যমূল্য হ্রাস করে জনগণের জন্য তা সহনশীল পর্যায়ে নিয়ে আসা। পাশাপাশি, বর্তমানে দেশে চিকিৎসা খরচ জনগণের সক্ষমতার বাইরে রয়েছে। জনগণ যেন চিকিৎসার মত মৌলিক ও জরুরী চাহিদা সহজে লাভ করতে পারে, সেজন্য চিকিৎসার খরচও জনগণের সক্ষমতার মধ্যে আনতে হবে। ৫ম দফা- পাহাড়ে উপজাতিদের পৃথক রাষ্ট্র গঠন করার ষড়যন্ত্র দমন করাতে হবে এবং কথিত রাজার শাসনের অবসান ঘটাতে হবে। পাশাপাশি নারিকেল জিঞ্জিরা দ্বীপ ভ্রমণে সর্বপ্রকার নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ৬ষ্ঠ দফা- হিন্দুত্ববাদ ও ভারতসহ বিদেশী রাষ্ট্র তোষণ বন্ধ করতে হবে। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার ভারত বিরোধী বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছিলো। কিন্তু ক্ষমতায় আসার পর তারা আওয়ামীলীগের মতই ভারতসহ বিদেশী রাষ্ট্র তোষণ নীতি অব্যাহত রেখেছে। হিন্দুত্ববাদ তোষণের ক্ষেত্রেও একই ঘটনা পরিলক্ষিত হচ্ছে। বিশেষভাবে লক্ষণীয়, দূর্গা পূজার ছুটি বাড়িয়ে ভারত ও হিন্দুত্ববাদীদের খুশি করার চেষ্টায় নেমেছে বর্তমান সরকার। আওয়ামী সরকার যেভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাদ দিয়ে ভারত ও হিন্দুত্ববাদীদের খুশি করায় মনোযোগী ছিলো, বর্তমান সরকারের কার্যক্রমও একইরকম দৃশ্যমান হচ্ছে। বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পথে হেটে আওয়ামীলীগের পরিণতি যেন বরণ না করতে হয়, সে বিষয়ে তাদের সতর্ক থাকা উচিত। ৭ম দফা- ভারত-ফিলিস্তিনসহ বিশ্বের যে কোন স্থানে মুসলমান নির্যাতন হলে রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করতে হবে। ৮ম দফা- জরায়ু ক্যানসার প্রতিরোধের টিকার নামে মেয়েদের বন্ধাত্ব তৈরী করা করা যাবে না। এইচপিভি টিকা কার্যক্রম বন্ধ করতে হবে। ৯ম দফা- মুসলমানদের বাক স্বাধীনতা হরণ না করা যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী সরকার মুসলমানদের বাক স্বাধীনতা হরণ করেছিলো। বর্তমান সরকার যেন আওয়মীলীগের মত ফ্যাসিস্ট আচরণ না করে সেই ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে।
বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ
বেনাপোল প্রতিনিধি
ভারত থেকে আমদানিকৃত বেনাপোল বন্দরের ৩১ নম্বর সেডে ফিশ মিলের ভেতরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পন্যচালানটি বুধবার (৩০ অক্টোবর) রাতে বেনাপোল বন্দরের ৩১ নম্বর সেড থেকে পন্য চালানটি জব্দ করেছে কাস্টমস।
কাস্টমস সূত্রে জানা গেছে, শামীম এন্টারপ্রাইজ নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠান ভারত থেকে ৫০ মেট্রিক টন ফিশ মিল ঘোষণা দিয়ে পণ্য চালানটি আমদানি করেন। পণ্য চালানটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ইনোভেটিভ নামে একটি প্রতিষ্ঠান। পন্য চালানটি কাস্টম থেকে ছাড় করণের জন্য প্যারেন্টস ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার নামে এক সি এন্ড এফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেছেন। ভারতীয় তিনটি ট্রাকে করে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে পন্য চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। যার ট্রাক নম্বর ডই -২৫-ঋ-৭৭২৩, ডই-২৫-ঈ-১২৪১ও ডই-২৫-ঋ-১৬৯২।
বেনাপোল কাস্টমসের পরীক্ষন গ্রুপের রাজস্ব কর্মকর্তা জাহিদুর রহমান জানান, আজ বুধবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ডেপুটি কমিশনার মহোদয়ের নির্দেশ ক্রমে ফিশ মিল ঘোষনায় আমদানি করা পন্য চালানটি পরীক্ষন করা হয়। পরীক্ষণ করে তিনটি গাড়িতে ৫০ টন ফিশ মিলের মধ্যে ঘোষণা বহির্ভূত প্রায় ৭ টন শুটকি মাছ পাওয়া যায় । মিথ্যা ঘোষণা দিয়ে ফিশ মিলের ভিতরে শুটকি মাছ আমদানি করায় পন্য চালানটি সাময়িক জব্দ করা হয়েছে। ফিশ মিলের কোন শুল্ক কর দিতে হয় না। তবে শুটকি মাছের শুল্ককর ৫৮ শতাংশ। বেনাপোল কাস্টমস হাউজে প্রতি কেজি শুটকি মাছের শুল্কায়ন মূল্য ২ ডলার এবং শুল্কহার,৫৮ শতাংশ। ঘোষণা বহির্ভূত শুঁটকি মাছের মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। পন্য চালানটিতে ডিউটি ফাঁকি দেয়া হচ্ছিল প্রায় ৯ লাখ ৮৫ হাজার টাকা। পণ্য চালানে ঘোষণা বহির্ভূত শুটকি মাছ আমদানি করায় পন্য চালানটি সাময়িক জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে সি এন্ড এফ এজেন্ট প্রতিনিধি তারেক বাবুল জানান , আমদানিকৃত পণ্য চালানটি ফিশ মিল। এখানে কোন শুটকি মাছ নেই । ল্যাবে পরীক্ষণ করলেই প্রমাণিত হবে এটা ফিশ মিল নাকি শুটকি মাছ। এখানে আমার বা আমার আমদানি কারকের কোন অপরাধ নাই । আমদানীকৃত পণ্যচালানে শুল্ক ফাঁকির কোন প্রবণতা আমাদের নাই।
বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান আমদানিকৃত ফিশ মিলের ভিতরে ঘোষণা বহির্ভূত শুটকি মাছ পাওয়াই পন্য চালানটি সাময়িক আটক করা হয়েছে। পন্য চালানে বিপুল পরিমাণে শুটকি মাছ পাওয়া গেছে। জব্দকৃত পণ্যচালনে প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁসি দেয়া হচ্ছিল। কাস্টমস আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।










































