Home আঞ্চলিক ঘূর্ণিঝড় দানা: মোংলা বন্দরে এলার্ট ওয়ান জারি

ঘূর্ণিঝড় দানা: মোংলা বন্দরে এলার্ট ওয়ান জারি

34


মোংলা প্রতিনিধি
ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে মোংলা বন্দরে নিরাপদে নোঙ্গর করেছে নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ। বুধবার (২৩অক্টোবর ) দুপুরে বন্দরের ৯নম্বর জেটিতে বিএনএস শাপলা ও বিএনএস শৈবাল নামে জাহাজ দুইটি নোঙ্গর করে। এছাড়া বিএনএস প্রত্যাশা ও বিএনএস স্বাধীনতা নামে আরও দুইটি যুদ্ধ জাহাজ মোংলা নৌ ঘাঁটিতে নিরাপদে নোঙ্গর করেছে। এই চারটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে মোংলায় আসে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূইয়া জানান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৩নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে মোংলা বন্দরে নিজস্ব এলার্ট- ওয়ান জারি করা হয়েছে। এছাড়া ঝড় মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে বুধবার দুপুরে এক সভায় এই প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজসহ বন্দরের নিজস্ব নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে বন্দরে অবস্থানরত আটটি জাহাজে সার, কয়লা ও ক্লিংকারসহ বেশ কয়েক প্রকার পণ্য খালাস বোঝাই স্বাভাবিক রয়েছে বলেও জানায় হারবার মাষ্টার কমান্ডার সাইফুর রহমান ভূইয়া।
এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলায় সকালে হালকা বাতাসহ বৃষ্টি হয়েছে। এখনও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।