Home আঞ্চলিক খুলনা-৬’সাবেক এমপি রশীদুজ্জামানের আদালতে ৩দিনের রিমান্ড মঞ্জুর

খুলনা-৬’সাবেক এমপি রশীদুজ্জামানের আদালতে ৩দিনের রিমান্ড মঞ্জুর

34


পাইকগাছা প্রতিনিধি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আ’লীগের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আনোয়ারুল ইসলাম। বুধবার সকাল ১১ টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে সাবেক এমপি’কে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আনা হয়। আদালত সুত্র জানান, গত ২৬ আগস্ট থানায় ফসিয়ার রহমানের দায়েরকরা বিস্ফোরকদ্রব্য আইনে’র মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত তুষার কান্তি দাস বলেন, গতকাল ধার্য্যদিনে শুনানীন্তে আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাৎক্ষনিক উপজেলা বিএনপির সহসভাপতি আসলাম পারভেজ ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকেরর নেতৃত্বে রশিদুজ্জামানের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য,র্যাব-৮ গত ১৬ অক্টোবর ভোর ৫ টায় সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান’কে পটুয়াখালী’র কলাপাড়া মহিপুর থেকে আটক করেন।