Home আলোচিত সংবাদ ৩০শে অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা

৩০শে অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা

27


ঢাকা অফিস
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে ৩০শে অক্টোবর। ওইদিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে।
মঙ্গলবার সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।
বৈঠকে বিমান ভাড়া নির্ধারণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনো একটু বিবেচনার বিষয় রয়েছে। তাই এখনো আমরা চূড়ান্তভাবে বলতে পারবো না।
উপদেষ্টা বলেন, এ মাসের ৩০ তারিখ আমরা প্যাকেজ ঘোষণা করতে পারবো।
অন্য বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস হজযাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।