Home আঞ্চলিক কেন্দ্রীয় বিএনপি নেতা বকুলের পক্ষ থেকে পুজারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

কেন্দ্রীয় বিএনপি নেতা বকুলের পক্ষ থেকে পুজারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

11


।। খবর বিজ্ঞপ্তি।।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, পতিত স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো সক্রিয় রয়েছে। ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। ওই সকল ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে।


শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট-এর উদ্যোগে বড় বয়রা পাল পাড়া সার্বজনিন কালী মন্দিরে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত ১৭ বছরের মধ্যে এ বছরই শান্তিপুর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সারাদেশে শারদীয় দুগোৎসব পালিত হচ্ছে।


বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির শফিকুল আলম তুহিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, রকিবুল ইসলাম বকুল সবসময়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে কাজ করেন। তারই ধারাবাহিকতায় পুজায় উপহার সামগ্রী পাঠিয়েছেন। তিনি বকুলের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান। পরে নেতৃবৃন্দ উপস্থিত পুজারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময়ে স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, শেখ সাদী, জাহিদুর রহমান, হাবীবুর রহমান বিশ্বাস, জহর মীর, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, নিত্যানন্দ মন্ডল, সত্যনন্দ দত্ত, সুজনা জলি, রকিবুল ইসলাম মতি প্রমূখ।