Home খেলাধুলা লেভার কাপের শিরোপা জিতল টিম ইউরোপ

লেভার কাপের শিরোপা জিতল টিম ইউরোপ

13


স্পোর্টস ডেস্ক

টিম ওয়ার্ল্ডকে হারিয়ে লেভার কাপ চ্যাম্পিয়ন হল টিম ইউরোপ। এই জয়ে গুরুত্বপূর্ণ রাখেন কার্লোস আলকারাজ। টেলর ফ্রিটজকে পরাজিত করেন তিনি ৬-২ ও ৭-৫ ব্যবধানে। ফলে টিম ইউরোপ ১৩-১১ ব্যবধানে টিম ওয়ার্ল্ডকে পরাজিত করে শিরোপা জেতে।

মূলত চারবারের গ্র্যান্ডস্ল্যাময়ী আলকারাজ এদিন প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। প্রথম সেটে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের দাপট দেখিয়ে গেলেন তিনি, দ্বিতীয় সেটে অবশ্য কিছুটা লড়াই দেখান ফ্রিটজ। তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন আলকারাজ। এই জয়ের ফলে এনিয়ে টিম ইউরোপ পঞ্চমবার লেভার কাপ চ্যাম্পিয়ন হল।

এবারের লেভার কাপ থেকে নাম প্রত্যাহার করেছিলেন রাফায়েল নাদাল। এর আগে ইউএস ওপেন থেকেও তিনি নাম প্রত্যাহার করেছিলেন।এখন তিনি অবসর গ্রহণ করবেন কিনা সেই বিষয়ে জল্পনা চলছে।

গতবছর লেভার কাপ জয় করেছিল টিম ওয়ার্ল্ড। তারা টিম ইউরোপকে ১৩-২ ব্যবধানে হারায়। এর আগে ২০২১ সালে শেষবার টিম ইউরোপ লেভার কাপ জিতেছিল। একবার ফের ২০২৪ সালে এসে তারা টেনিসের এই শিরোপা নিজেদের দখলে নিল।