ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ আটক ২
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও গুলিসহ ২ জনকে আটক করেছে র্যাব। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোরের কোতোয়ালী থানার শালীআট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাত হোসেন (২৮) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৪৮)।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ বলেন, শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। সে সময় ইমলাত হোসেন ও হানিফ মন্ডলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি। জব্দ করা হয় একটি মোটরসাইকেল। এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।
লোহাগড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে।
উপজেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে নানা আকারের আর ঢংয়ের দুর্গা দেবীর মূর্তি বানানো হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পূজা উদযাপনের প্রস্ততি যেন পুরোদমে এগিয়ে চলছে। প্রতিমা শিল্পীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাদামাটির কাজ করছেন। মাটির কাজ শেষ হলেই শুরু হবে রঙ-তুলির আঁচড়।
দেবী দুর্গাসহ প্রতিমাগুলোকে মনোমুগ্ধকর অনিন্দ্য সুন্দর রূপ দিতে ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন এই শিল্পীরা।
জানা গেছে, স্থানীয় মৃৎশিল্পী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে কারিগররা লোহাগড়ায় এসে প্রতিমা তৈরির কাজ করছেন। দুর্গা ছাড়াও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষ, পেঁচা, হাঁস ও সর্পসহ প্রায় ১২টি মূর্তি তৈরি হচ্ছে নিপুণ হাতে।
উপজেলার লোহাগড়া চৌধুরী পাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপে প্রতিমা তৈরি করছেন কারিগর প্রহলাদ বিশ্বাস। প্রতিমা তৈরির কাজে তিনি পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে লোহাগড়ায় এসেছেন। তিনি বলেন, এ বছর ছয়টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ নিয়েছি। বংশ পরম্পরায় এই কাজ করে আসছি। এ বছর প্রতিটি প্রতিমা তৈরির খরচ ৮০ হাজার টাকা নিলেও আমাদের পোষাবে না। কারণ প্রয়োজনীয় উপকরণ, রঙ ও কারিগরের মজুরিসহ সবকিছুর দাম বেড়ে গেছে। শুধু পেশাটাকে টিকিয়ে রাখার জন্য এ কাজ করতে হচ্ছে।
লোহাগড়া উপজেলায় ১৩৮টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিটি মণ্ডপে প্রতিমা নির্মাণের পাশাপাশি চলছে সার্বজনীন মন্দিরগুলোতে সাজসজ্জা।
পোদ্দার পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা তৈরির কারিগর অমৃত সরকার বলেন, পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। দেবী দুর্গার সঙ্গে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও স্বরসতী। এছাড়া এখন পর্যন্ত বাঘ ও অসুরের মুখমণ্ডলসহ দেহের কাঠামো গঠন করা হয়েছে। প্রতিমাগুলো রোদে শুকানোর কাজ চলছে। আর কিছুদিন পরেই রঙ-তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠবে প্রতিমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত করার লক্ষ্যে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে, সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এ বছর উপজেলায় মোট ১৩৮টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠানের প্রস্ততি চলছে।
লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতিমা তৈরিকালীন যেন প্রতিমার কোনো প্রকার ক্ষতি না হয়; সেজন্য আয়োজক কমিটিকে সর্তক থাকতে বলা হয়েছে। আয়োজক কমিটির পাশাপাশি পূজা মণ্ডপে থাকবে আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্যরা। এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টহল টিমও সর্তক হয়ে মাঠে কাজ করবে।
বেনাপোল বন্দরে সার্ভার জটিলতায় দিনভর বন্ধ ছিল আমদানি-রফতানি
নিজস্ব প্রতিনিধি
বেনাপোল বন্দরের ইন্টারনেট সার্ভার আপডেট না থাকায় আজ ৯ ঘণ্টা ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বন্ধ ছিল আমদানি-রফতানি কার্যক্রম। এতে স্থবিরতা নামে বাণিজ্যে। পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে না পারায় শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহতের পাশাপাশি আটকে থাকা ট্রাকে লোকশানের কবলে পড়ে ব্যবসায়ীরা। সোমবার(২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেনি এবং ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক আসেনি বেনাপোল বন্দরে। পরে সার্ভার সচলে বিকাল ৫টার পর থেকে বাণিজ্য স্বাভাবিক হয়।
বাণিজ্যিক সংশ্লিষ্টরা জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যে আগ্রহ বেশি ব্যবসায়ীদের। প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার আমদানি বাণিজ্য ও ৮ হাজার কোটি টাকার কাছাকাছি রফতানি বাণিজ্য হয়। বছরে বেনাপোল বন্দর থেকে আমদানি বাণিজ্যে সরকারের রাজস্ব আসে প্রায় ৭ হাজার কোটি টাকা।
ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় তার বড় একটি অংশ শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস ও শিশুখাদ্য রয়েছে। এদেশ থেকে রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব ও মাছসহ বিভিন্ন প্রকারের পণ্য। গেল দুই বছর করোনার কারণে চাহিদামতো পণ্য আমদানি করতে পারেননি ব্যবসায়ীরা। এখন চাহিদা বেড়েছে। পূর্বে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের আগে গেটপাস হাতো এনালগ প্রক্রিয়ায় হাতে কলমে। পরে বাণিজ্যে আধুনিকতা আনতে অনলাইনে গেটপাস এন্ট্রি চালু করে কাস্টমস ও বন্দর। কদিন আগে কাস্টমস তাদের সার্ভার আপডেট করে। কিন্তু আপডেটের বিষয়টি বন্দর কাস্টমসের মধ্যে সমন্বয় না হওয়ায় বন্দর সার্ভার আপডেট করতে বিলম্ব হয়। এতে কাস্টমস আমদানি বাণিজ্য বন্ধ রাখে।
এদিকে আমদানি বাণিজ্য বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে রফতানি পণ্য নেয়নি। এতে বন্ধ হয়ে পড়েছিল রফতানি কার্যক্রম। বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্র্যাফিক) সজিব নাজির জানান, কাস্টমস কর্তৃপক্ষ যদি সার্ভার আপডেটের তথ্য আগে তাদের জানাতেন তবে তারা আরো আগে আপডেট করতে পারতেন। চিঠি পাওয়ার পর বন্দর সার্ভার আপডেটের কাজ শুরু করে। পরে বিকাল থেকে আবারও বাণিজ্য শুরু হয়।
চুয়াডাঙ্গায় সহকর্মী পুলিশদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা হতে বদলির আদেশপ্রাপ্ত বিদায়ী সহকর্মীদের আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা সহকর্মীদের বদলি জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেন। বিদায়ী সহকর্মীগণ চুয়াডাঙ্গা জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্বরত থেকে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালনের স্বীকৃত স্বরুপ পুলিশ সুপার মহোদয় তাদের ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় তাদের সকলের পেশাগত ও পারিবারিক কল্যাণ কামনা করেন।উল্লেখ চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মারুফ হোসেন (বদলীর আদেশপ্রাপ্ত বরিশাল রেঞ্জ), পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম (বদলীর আদেশপ্রাপ্ত কেএমপি, খুলনা), পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ একরামুল হোসাইন (বদলীর আদেশপ্রাপ্ত রাজশাহী রেঞ্জ) এবং মোঃ লাবলু সরদার (বদলীর আদেশপ্রাপ্ত এপিবিএন)সম্প্রতি বদলির আদেশপ্রাপ্ত হন। বর্ণিত পুলিশ কর্মকর্তাগণ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেন। বদলীকৃত কর্মস্থলে যোগদানের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা হতে অদ্য ছাড়পত্র গ্রহণ করেন।
শরণখোলায় দূর্গামন্ডপ পাহারা দেবে জামায়াত শিবির
শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় সনাতন ধর্মালম্বীদের আসন্ন শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ পাহারা দেবে জামায়াত-শিবির নেতা কর্মীরা। এ জন্য দলটি উপজেলায় মন্দিরভিত্তিক ১৯টি স্বেচ্ছাসেবক দল গঠন করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখা আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির বলেন, হিন্দু সম্প্রদায়ের আসন্ন দূর্গা পূজায় জামায়াতের নেতাকর্মীরা তাদের মন্ডপের নিরাপত্তায় দিবারাত্রি পাহারা দেবে। এ লক্ষ্যে শরণখোলায় ১৯টি দূর্গা মন্ডপে প্রতিটির জন্য জামায়াত শিবিরের নেতাকর্মীদের নিয়ে ২০ সদস্য করে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। ১০জন করে সদস্য পালাক্রমে মন্দির পাহারায় নিয়োজিত থাকবে বলে জামায়াতের আমীর জানিয়েছেন।
শরণখোলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাস বলেন, এ বছর শরণখোলা উপজেলায় ১৯টি দূর্গা মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। আগামী ১০ অক্টোবর সপ্তমীর দিনে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ জন্য মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ হয়েছে বলে পূজা উদযাপন পরিষদের সভাপতি জানিয়েছেন।
মোংলায় মদের দোকান বন্ধে ইউএনও’ র কাছে স্মারকলিপি প্রদাণ
মোংলা প্রতিনিধি
মোংলায় মাদ্রাসা, মসজিদ, হেফজখানা, এতিমখানা ও সরকারী ভূমি অফিসের পাশে সরকার অনুমোদিত দেশী মদের দোকান থেকে অবাধে বিক্রি হচ্ছে বাংলা মদ। ওই মদপানকারীদের মাতলামীতে নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ। হাতের কাছে সহজে কিনতে পারায় মদ পানে আসক্ত হচ্ছে শিশু-কিশোর-যুবকেরা।
শিক্ষা ও দ্বীনি প্রতিষ্ঠানের পাশে দীর্ঘদিন এভাবে মদ বিক্রি হলেও স্থানীয় প্রশাসনের দায়-দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এজন্য দ্রুততম সময়ের মধ্যে মদের দোকান বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদাণ করা হয়েছে। মাদ্রাসা ও মসজিদ কমিটির প্রতিনিধিরা সোমবার (২৩সেপ্টেম্বর) দুপুরে এই স্মারকলিপি প্রদাণ করেন।
চালনা বন্দর ফাজিল মাদ্রাসা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ খাঁন বলেন, পৌর শহরের ব্যস্ততম এলাকা মাদ্রাসা রোডে অবস্থিত চালনা বন্দর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, তিনতলা বিশিষ্ট চালনা বন্দর ফাজিল জামে মসজিদ, আলহাজ্ব আবদুল গফুর হেফজখানা ও এতিমখানা। এসব প্রতিষ্ঠানগুলোর মাত্র ২০ফুটের মধ্যে ওই মদের দোকান। তার পাশেই রয়েছে সদর ভূমি অফিসও। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিক্রি হচ্ছে দেশীয় বাংলা মদ। এই মদ বিক্রির জন্য রয়েছে সরকারের অনুমোদন। তাই সাইনবোর্ড দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে চলছে রমরমা মদের কারবার। মদপানকারীদের মাতলামী চলে সড়কে। তাই সব সময় আতংকে থাকতে হয় মাদ্রাসা ও ফেফজখানায় পড়ুয়া শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়ী ও বসবাসকারীদের।
তিনি আরও বলেন, ১৯৫১ সালে গড়ে ওঠা এই ডিগ্রি মাদ্রাসার পাশ্বে দীর্ঘ কয়েক যুগ ধরে চলছে এমন মদ বিক্রির কারবার। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে না পারা প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্তরা অতিষ্ঠ হয়ে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মদের দোকানটি বন্ধের জন্য স্মারকলিপি প্রদাণ করেছি। স্মারকলিপিতে মদের দোকানটি বন্ধের জন্য স্থানীয় ৫শ ব্যাক্তি স্বাক্ষর করেছেন বলেও জানান তিনি।
এদিকে ইউএনও আফিয়া শারমিন আইনগত সকল দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানার ওসি কে,এম আজিজুল ইসলামের কাছে স্মারকলিপির এ কপি পাঠান।
যশোরের শার্শায় দুর্নীতি-চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময়
বেনাপোল প্রতিনিধি
দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে যশোরের শার্শায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি,সাংবাদিকপেশাজীবী ব্যবসায়ী,গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা প্রথামিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম, শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
নবাগত জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক জীবনের বিনিময়ে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। যারা শহিদ হয়েছে ও আহত হয়েছেন তালিকা করা হচ্ছে। তিনি বলেন, বিগত ফেসিস্ট সরকারকে হঠাতে ছাত্র-জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তেমনি রাষ্ট্রের পুনর্গঠন নিশ্চিত করতে নিজেদের জায়গা থেকে তারা যেন এখনও ঐক্যবদ্ধ থাকে।
তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবেনা, সে যে কোন দলের হউক না কেন।
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনায় এমইউজে খুলনার দোয়া
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম-এর বিশেষ প্রতিনিধি ও চীফ রিপোর্টার রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচ এম আলাউদ্দিন।
দোয়া মাহফিলে ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান সভাপতিত্বে বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, সিনিয়র সদস্য এরশাদ আলী, জি এম রফিকুল ইসলাম, কে এম জিয়াউস সাদাত, মাকসুদ আলী, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, নাজমুল হক পাপ্পু, মাশরুর মোর্শেদ, সেলিম গাজী, কামরুল হোসেন মনি, এস এ মুকুল, এমরান হোসেন, মোসলেহ উদ্দিন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার রাত পৌণে তিনটায় বিএফইউজের সভাপতিক রুহুল আমিন গাজীকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে পারেননি তার পরিবার। ফ্লাই করার অনুমতি না পেয়ে তাকে নিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে এসে আবারও ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশ সংকটাপন্ন। তিনি আপনজনদের যেমন চিনতে পারছেন না তেমনি কথাও বলতে পারছেন না। শ্বাসকষ্টও একটু বেশি মনে হয়েছে। তারপরও মহান আল্লাহ সবকিছুই পারেন। তিনি রুহুল আমিন গাজীকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন এই দোয়া সবাই করবেন। তার পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।#
কেশবপুরে ধর্ষণ মামলায় জেল হাজতে পরকীয়ায় আসক্ত স্কুল শিক্ষক
কেশপুর প্রতিনিধি
বিবাহিত হয়েও অন্য নারীর সঙ্গে পরকীয়া করার অপরাধে খুলনায় ধর্ষণ মামলায় যশরের কেশবপুর উপজেলার মোঃ লিটন হোসাইন নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে র্যাব- ৬। গত ১৭ সেপ্টেম্বর উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। খুলনা সদর থানা সূত্রে জানাযায়, আটক ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় এক নারী অভিযোগ করায় তাকে আটক করা হয়েছে। আটক মোঃ লিটন হোসাইন ১১নং হাসানপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের মৃত মোজহার আলী’র ছেলে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বলেন, আসামী স্কুল শিক্ষক লিটনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলা তদন্তাধীন রয়েছে।
এদিকে, সহকারী শিক্ষক আটক মোঃ লিটন হোসাইনের বিরুদ্ধে তার বিবাহিত স্ত্রী লাভলী খাতুন “পরকীয়া আসক্ত দুঃশ্চরিত্র স্কুল শিক্ষক স্বামী কর্তৃক নারী নির্যাতন, যৌতুক দাবি, বিনা অনুমতিতে ২য় বিবাহের চেষ্টা ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ” এনে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কেশবপুর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, ২০১৮ সালে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ লিটন হোসাইনের সাথে ইসলামী বিধান অনুযায়ী সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়ার আহাল আলী বিশ্বাসের মেয়ে লাভলী খাতুনের সাথে বিবাহ হয়। বর্তমানে তাদের তাসনুভা আক্তার নামে ৩বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিবাহের সময় আনুমানিক ২ লক্ষাধিক টাকার সাংসারিক জিনিসপত্র এবং স্বর্ণালঙ্কার প্রদান করেন এবং চাকুরিতে যোগদানের সময় তার স্ত্রী পিত্রালয় থেকে নগদ টাকা ছয় লক্ষ টাকা এনে দেন। কিন্তু শিক্ষক মোঃ লিটন একজন পর সম্পদ লোভী ও পরনারী আসক্ত প্রকৃতির ব্যক্তি। শিক্ষক মোঃ লিটন গত ২-৩ মাস যাবত আমার নিকট আবারও চার লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছে। টাকা দিতে না পারায় আমার উপর কথায় কথায় শারীরিক ও মানসিক ভাবে অমানুষিক নির্যাতন শুরু করিতে থাকে এবং নানা প্রকার হুমকি ধামকি দিতে থাকে, যাহার পরিপ্রেক্ষিতে সংসারে মনোমালিণ্য সৃষ্টি হয়।
অভিযোগ সূত্রে আরও জানাযায়, শিক্ষক মোঃ লিটন হোসাইন পরনারী আসক্ত হওয়ায় গোপনে আসমা খাতুন নামীয় অজ্ঞাত এক মহিলার সহিত পরকীয়ায় আসক্ত। কিছুদিন আগে তারা একবার বিবাহের চেষ্টা করে কিন্তু সফল হয় নাই। অচিরেই তারা বিবাহ করবে বলে আমি জানতে পেরেছি। এমতাবস্থায় আমি কণ্যা সন্তানটি লইয়া পিত্রালয়ে অবস্থান করিতেছি। বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তিনি।
ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া ও স্ত্রী’র অভিযোগের বিষয়ে স্কুল শিক্ষক মোঃ লিটন হোসাইনের ছোট ভাইয়ের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দাস বলেন, আমার স্কুল ছুটির পর গত ১৭ সেপ্টেম্বর সহকারী শিক্ষক লিটন হোসাইনকে র্যাব-৬ আটক করে নিয়ে যায়। পরে জানতে পারি তার বিরুদ্ধে ধর্ষণে মামলা হয়েছে। মামলার কাগজ পত্র আমাকে দেখানোর জন্য পরিবারকে বলেছি। আটকের বিষয়টি কেশবপুর প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব স্যারকে জানিয়েছি। তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
কেশবপুর প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব বলেন, সহকারী শিক্ষক লিটন হোসাইনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন চেয়েছি। প্রতিবেদন পেলেই আমি যশোর জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবো। তিনিই তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিবেদন পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কয়রায় ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় বাংলাদেশ গন অধিকার পরিষদের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজু হাওলাদার ও জায়েদ আহমেদ রুবেলের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি বিল্লাল হোসেন ও আবু হাসেম কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য পূর্নাজ্ঞ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যা হলেন সহ সভাপতি আল মামুন, শেখ মেহেদী হাসান, গোবিন্দ কুমার,ইসমাইল হোসেন, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সালাহ উদ্দীন, শেখ মেহেরাব হোসেন, মাহমুদল্লাহ রিয়াদ, শাহিন আলম,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, আক্তারুল ইসলাম, সোহেল রানা, মোঃ হানিফ শেখ, দপ্তর সম্পাদক,তানজিদ হাসান, উপ দপ্তর সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক নাঈম হোসেন, সহ অর্থ সম্পাদক রাজ আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক সাথী আক্তার, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহানা ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক আরাফাত হোসাইন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ওজিয়ার ইসলাম, মানব অধিকার বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, আইন সম্পাদক কাকলী আক্তার, সহ আইন সম্পাদক অয়েজ কুরুনি হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুস্তাহিদ আহমেদ, সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনাইন হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামিনুর ইসলাম , তথ্য ও গবেষণা সম্পাদক আহসান হাবিব,সহ তথ্য গবেষণা সম্পাদক সাধনা আক্তার, সমাজ সেবা সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সহ সমাজ সেবা সম্পাদক নাহিদ হাসান, ক্রিয়া সম্পাদক আবু সাঈদ, সহ ক্রিয়া সম্পাদক জাহিদ হাসান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ এনারুল ইসলাম, সহ গণমাধ্যম সম্পাদক ইমতিয়াজ আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, উপ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ নেয়াজ আহম্মেদ।
বুধহাটা গাজীরমাঠে বিএনপির অফিস উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টায় ৭ নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বেউলা গাজীর মাঠে ৭ নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করা হয়। বিএনপির নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে মোবাইল কনফারান্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাঃ শহিদুল আলম। ছাত্রদল নেতা শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আঃ হান্নান, যুবদল নেতা রফিকুজ্জামান বকুল, ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান মনি, রেজাউল ইসলাম, যুবদল নেতা ফারুক হোসেন, কামরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি লিয়াকত হোসেন,খোরশেদ আলম, শওকত হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক হাবিবুল্যাহ, মাস্টার আহসান হাবীব প্রমুখ।
কুল্যার মোড়ে বাসের ধাক্কায় ২ জন আহত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাসের ধাক্কায় ২ জন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১.৩০ মিনিটে কুল্যার মোড় নিবেদিতা নার্সিং হোম ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায় ঢাকা -চ ৪৪৮৫ নং বাসটি সাতক্ষীরা থেকে দ্রুতগতিতে কুল্যার মেড়ে এসে একটি রাখা ভ্যানে সজরে আঘাত করে। সেখানে থাকা ২ জন মারাত্নক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার উন্নত চিকিৎস্যার জন্য সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যায়। এছাড়া বাসটি কোমরপুর ও কুল্যার হলের পাশে একই ঘটনা ঘটায় সেখানেও কয়েকজন আহত হয়।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় হত্যার দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন
পিরোজপুর প্রতিনিধি
হত্যার দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দা মো: রফিকুল ইসলাম মিঠু ফকিরের।
গত ২ সেপ্টেম্বর পিরোজপুর আমলী আদালত-০২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ সাদিক আহম্মেদ এর আদেশের পরিপ্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর এ লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের নির্বাহী মেজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার , ভান্ডারিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামাল হোসেন, ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক আবুল বাশার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না।
মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, ধারকৃত টাকা চাওয়াকে কেন্দ্র করে ভান্ডারিয়ার ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. মোশাররফ ফকিরের ছেলে মিঠু ফকিরসহ বাশার তালুকদার, মো. ছালাম তালুকদার ও হাসিব তালুকদারকে কুপিয়ে আহত করে স্থানীয় জেলা পাড়ার ৩০ থেকে ৪০ জনে একটি দল। প্রথমে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে ৬ আগষ্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ৭ আগষ্ট বিকেলে ময়না তদন্ত ছাড়াই তাকে তার গ্রামের বাড়ী উপজেলা ভিটাবাড়ীয়ায় দাফন করা হয়। সে সময় থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় ময়না তদন্ত করানো সম্ভব হয়নি বলে জানান তার বোন নাজমা বেগম। নিহতের স্ত্রী মোসা: পলি আক্তার জানান, সে সময় থানায় মামলা করা সম্ভব না হওয়ায় গত ১৬ আগস্ট তিনি বাদী হয়ে ভান্ডারিয়া থানায় ১৫৪ ধারায় একটি মামলা দায়ের করেন, যার নম্বর- ৪/১২২। মামলাটি পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জি.আর মামলা হিসেবে নথীভুক্ত হয়, যার নম্বর ১২২/ ২৪। গত ২ সেপ্টেম্বর আমলী আদালত-০২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ সাদিক আহম্মেদ মিঠুর লাশ উত্তোলন করে তা ময়না তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ সোমবার এ লাশ উত্তোলন করা হয়।
ফকিরহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. এএসএম মহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টীম লিডার মোল্লা মনিরুজ্জামান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া একই দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জজকোর্টের আইনজীবীদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যা এড. হাসনা হেনা খান সাতক্ষীরা জজকোর্টের বিজ্ঞ পিপি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েছেন বলে দাবী করে ‘লিফলেট’ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের ব্যানারে জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সভাপতি এ্যাড. আব্দুস সাত্তার।
লিখিত বক্তব্য তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির একজন বিজ্ঞ সদস্যা এড. হাসনাহেনা খান সাতক্ষীরা জজকোর্টের বিজ্ঞ পিপি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েছেন মর্মে ‘লিফলেট’ প্রচার করে বেড়াচ্ছেন-যা অনভিপ্রেত, দুঃখ জনক এবং বিভ্রান্তিকর অপপ্রচার ও শাস্তিযোগ্য অপরাধ । তার এই কার্যক্রম সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীসহ বিচার অঙ্গনের প্রতি সর্বপরি বর্তমান সরকারের প্রতি একটি প্রহসন মূলক আচরন বলে আমরা মনে করি। বিশেষ করে, বর্তমান সরকারের কোন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন ছাড়া এই ধরনের প্রচার কার্যক্রম সরকারের ভাবমূর্তি বিনষ্টের একটি অপচেষ্টা ছাড়া অন্য কিছু হতে পারে না।
৬ বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গত ৫ই আগস্ট ছাত্র জনতার দ্বারা সংগঠিত এক গনবিপ্লবের মাধ্যমে নোবেল লোরিয়েট প্রফেসর ড. মোহম্মদ ইউনূস এর নেতৃত্বে আমরা একটি অন্তবর্তী সরকার পেয়েছি। অন্তবর্তীকালীন এই সরকারকে এদেশের প্রতিটি রাজনৈতিক দল, সুশিল সমাজ, সাংস্কৃতিক গোষ্ঠী ইতিমধ্যে স্বাগত জানিয়ে সরকার পরিচালনায় সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সদ্য ক্ষমতা গ্রহনকারী অন্তবর্তী সরকার রাষ্ট্র সংস্কার এর মাধ্যমে একটি গনতান্ত্রিক সরকার গঠনের নিমিত্তে শক্তিশালী। নির্বাচন কমিশন গঠনের জন্য ইতিমধ্যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তারই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহীতা ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই স্বচ্ছতার ভিত্তিতে তাদের কার্যক্রম শুরু করেছেন। উল্লেখিত কার্যক্রমের অংশ হিসাবে বিচার বিভাগের মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের জেলা পর্যায়ে জি.পি, পি.পিসহ বিভিন্ন পদে যোগ্য ব্যক্তিদেরকে পদায়ন করার জন্য সংশ্লিষ্ট আইন মন্ত্রনালয় আইনানুগ ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি অতিদ্রুত সময়ের মধ্যে বর্তমান অন্তবর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রালয় বাংলাদেশের সমগ্র জেলায় প্রজ্ঞাপনের মাধ্যমে জিপি, পিপি এবং তদসংক্রান্ত অন্যান্য পদে নিয়োগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন-যাহা বর্তমানে প্রক্রিয়াধীন।
কিন্তু সরকারের এহেন কার্যক্রম চলমান থাকাকালে আমরা লক্ষ করছি যে, অত্র সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির একজন বিজ্ঞ সদস্যা এড. হাসনা হেনা খান সাতক্ষীরা জজকোর্টের বিজ্ঞ পিপি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েছেন মর্মে ‘লিফলেট’ প্রচার করে বেড়াচ্ছেন-যা অনভিপ্রেত, দুঃখ জনক এবং বিভ্রান্তিকর অপপ্রচার ও শাস্তিযোগ্য অপরাধ বটে। তার এই কার্যক্রম সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবী সহ বিচার অঙ্গনের প্রতি সর্বপরি বর্তমান সরকার এর প্রতি একটি প্রহসন মূলক আচরন বলে আমরা মনে করি। বিশেষ করে, বর্তমান সরকারের কোন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন ছাড়া এই ধরনের প্রচার কার্যক্রম সরকারের ভাবমূর্তি বিনষ্টের একটি অপচেষ্টা ছাড়া অন্য কিছু হতে পারে না।
খুলনার দিঘলিয়া থানার ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গঠন
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া থানা আয়োজিত আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান দিঘলীয়ার অস্থায়ী কার্যালয়ে মুফতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আসাদল্লাহ হামিদী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান।
সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মুফতি আজিজুর রহমান সোহেল, সহ-সভাপতি মুফতি আব্দুল মান্নান উসমানী, সাধারণ সম্পাদক মুফতি গোলামুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি তাজ উদ্দিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি কামরুল হাসান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও: ইকবাল হোসেন, মসজিদ বিষয়ক সম্পাদক মাও: হেদায়েতল্লাহ, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মাও: ফেরদৌস, আলিয়া সাদরাসা বিষয়ক সম্পাদক মাও: রমজান, মহিলা মাদরাসা বিষয়ক সম্পাদক মাও: জিয়াউর রহমান, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, ওলামা কল্যাণ সম্পাদক মুফতি আব্দুর রহিম, এবতেদায়ী মাদরাসা মক্তব সম্পাদক মাও: আকতারুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাও: ফরিদ উদ্দিন, কর্মসংস্থান বি. সম্পাদক মাও: শহিদুল ইসলাম সাউদ, প্রচার সম্পাদক ক্বারী হেলাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক হাফেজ আমীর হামজা, দপ্তর সম্পাদক মুফতি মহাসিন হোসেন, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক হাফেজ আসলাম উদ্দিন, বায়তুল মাল বি. সম্পাদক মাও: মহিউদ্দিন উসমানী, সহ-বায়তুলমাল বি: সম্পাদক মাও: খালিদ হাসান, খেদমতে খালক বি.সম্পাদক মাও: আবুল বাশার, সদস্য: মুফতি নাঈম আশরাফ, মুফতি আহমাদল্লাহ, মাও: লোকমান হোসেন, মাও: মিনারুল ইসলাম, মাও: শামীম হোসেনের নাম ঘোষণা করেন।
”জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় খুলনা শহরের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ”জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় খুলনা শহরের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের পরামর্শক প্রতিনিধি দলের সাথে কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক সভা সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় পরামর্শক প্রতিনিধি দলের পক্ষ থেকে পওয়ার পয়েন্টের মাধ্যমে গৃহীত প্রকল্প সমূহের জরিপ ও ডিজাইন কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, জার্মান ভিত্তিক দাতা সংস্থা কেএফডব্লিউ এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পের আওতায় কেডিএ বাইপাস রোড, দৌলতপুর থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ, আলুতলা ও লবনচরায় স্লইচগেট নির্মাণসহ পাম্প হাউজ স্থাপন, নগরীতে বিদ্যমান ২৩টি পুকুর সংস্কার ও পাড় বাধাই, নিরালা ও বাস্তুহারা খালের পাড় বাঁধাই, রূপসা রিভারভিউ পার্ক নির্মাণ ইত্যাদি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভায় প্রকল্পের সহকারী টীম লিডার ড. ফিটার হেন, প্রজেক্ট ডাইরেক্টর ক্রিশ্চিয়ান কুকম্যান, কেসিসি’র সচিব (অতি: দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, প্রকল্প পরিচালক কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, রাজস্ব কর্মকর্তা এস কে এম তাসাদুজ্জামান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ প্রতিনিধি দলের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জের বিষ্ণুপুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে যুব সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার চৌমুহনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে যুব সমাবেশে জামায়াত ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার নূর ইসলাম এর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আফিস সম্পাদক মুহাঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কালিগঞ্জ শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহ সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মাস্টার শেখ হাবিবুর রহমান, মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী হাবিবুর রহমান, ছাত্র শিবির নেতা আজহারুল ইসলাম, সাবেক প্রিন্সিপাল আব্দুল কাদের হেলালী, ছাত্রশিবির এর সাবেক নেতা জামাল ফারুক, শফিকুল ইসলাম, শেখ ফাহাদ হোসেন, শেখ সেলিম, ডাঃ মনিরুজ্জামান প্রমুখ।
সুশীলন এর নির্বাহী প্রধান উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামানের ৫৯ তম জন্মবার্ষিকী পালিত
কালিগঞ্জ প্রতিনিধি
সুশীলন এর নির্বাহী প্রধান মোস্তফার নুরুজ্জামান এর ৫৯তম জন্মবার্ষিকী নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরার কালিগঞ্জে সুশীলনের আঞ্চলিক অফিসের আয়োজনে সঞ্চয় ও ঋণদান কার্যক্রম ইউনিটের আওতায় সকল কর্মকর্তা ও কর্মীদের সহযোগিতা সুশীলনের নির্বাহী প্রধান বাংলাদেশের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামান এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সুশীলন কার্যালয়ে সুশীলনের নির্বাহী কমিটির সহ-সভাপতি ইলাদেবী মল্লিকের সভাপতিত্বে ও সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সুশীলন ইসি কমিটির কোষাধাক্ষ এ্যাড:জাফরউল্লাহ ইব্রাহিম, সদস্য কণিকা সরকার, অধ্যাপক ইন্দ্রজিৎ মন্ডল, অধ্যাপক সোমা বিশ্বাস, সৈয়দ মাহমুদুর রহমান, জিএম আবু আব্দল্লাহ হাসান, খাঁন জাহিদুল রহমান বাবু, সাইদুল ইসলাম মিন্টু, সমর সিংহ, আবু জাফর,সিদ্দিকী, মিলন, সুকুমার ঘোষ, ফিরোজ হোসেন প্রমূখ। উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামানের জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা থেকে টেলি কনফারেন্স এর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোস্তফা নুরুজ্জামান।অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত অনুভূতি প্রকাশ, আলোচনা সভা, কেক কাটা কবিতা আবৃত্তি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।একই সাথে সারাদেশের সুশিলেনের কার্যালয়ে জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
তেরখাদার চরকুশলা-পাতলার বিভিন্ন স্থানে রাস্তা ধসে খালে বিলীন হওয়ার শঙ্কা
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার চরকুশলা মোল্যাবাড়ী জামে মসজিদের সামনে, পাতলা দক্ষিণপাড়া মসজিদের সামনে, পাতলা জাফর সিকদারের বাড়ির সামনে, পাতলা আবু তালেব মোল্যার বাড়ির সামনে ও পাতলা আদম শিকদারের বাড়ির সামনে সহ জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে মাটি ও পিচের রাস্তা ভেঙে খালের পানিতে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত এটির সংস্কার করা না হলে এই ঝুকিপূর্ণ স্থানের রাস্তাগুলি খালে চলে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
হাড়িখালী-সাচিয়াদাহ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তার বিভিন্ন স্থানে মাটি ও পিচ রাস্তা ভেঙে খালের পানিতে মিশে যাচ্ছে। কোথাও কোাথাও রাস্তার অর্ধেক অংশ ভেঙ্গে গিয়ে চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। সম্প্রতি একটানা বৃষ্টিতে ভাঙনের সৃষ্টি হয় বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, খালের মধ্যে রাস্তার কিছু অংশ ধসে পড়েছে। এলাকাবসী জানান, রাস্তা ভেঙ্গে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রুত এটি সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংঙ্কা তাদের। চারদিনের বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি যতদ্রুত সম্ভব মেরামত না হলে চরম সমস্যায় পড়বেন পথচারীরা।
পথচারীরা জানান, রাস্তাটিতে যাত্রীবাহী বাস চলাচল করেনা, সে কারনে সিএনজি, লেগুনা, ভ্যান ইজিবাইকসহ ছোট যানবাহনের অবাধ চলাচল রয়েছে। এছাড়াও এই এলাকার কৃষকের উৎপাদিত সবজি ও বিভিন্ন ধরনের ফসল মাঝারি ধরনের পিক-আপ ভ্যান গাড়ী যোগে ঢাকা সহ বিভিন্ন শহরে পৌছানো হয়। রাস্তার যে পরিস্থিতি তাতে অচিরেই এটি খালে মিশে যাবে। এই রাস্তা দিয়ে গোপালগঞ্জ, মোল্লাহাট সহ বিভিন্ন জেলা ও উপজেলায় যোগাযোগের একমাত্র সড়ক হওয়ায় ব্যাপক চাপ রয়েছে রাস্তাটিতে। এটি দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই রাস্তায় জনসাধারনের চলাচল। রাস্তার বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় এখন নির্বিঘ্নে চলাচল ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহনে প্রায় হাজার হাজার লোক চলাচল করে।
৪ নং সাচিয়াদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি। এলজিইডির তেরখাদা উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা জানান, রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষকে অবহিত করেছি, আশা করি দ্রুতই কাজ শুরু হবে।
খুলনায় মুক্তমঞ্চে কাওয়ালী সন্ধ্যায় দ্রোহের সুর
খুলনাঞ্চল ডেস্ক
খুলনায় কাওয়ালী গানের আসরে সুরের মূর্ছনায় প্রাণের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। শারোদ সন্ধ্যায় মুক্তমঞ্চে সুরের আবেশ ছড়িয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় জুলাই ও আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের। সেখানে ঢল নামে ছাত্র-জনতার।
রবিবার (২২ সেপ্টেম্বর’২৪) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খুলনা শিববারি মোরে সাবেক জিয়া হল চত্বরে টাইফুন শিল্পী গোষ্ঠীর সার্বিক তত্ত্বাবধানে এ কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কাওয়ালি আসরে ছিল কবিতা, কাওয়ালি গান, বিদ্রোহী গান, অভিনয়, ও একক কবিতা।
কাওয়ালি সন্ধ্যার এই আসরে ‘নিজামুদ্দিন আউলিয়া’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘মন আমার দেহ ঘড়ি’, ‘আল্লাহু আল্লাহু আল্লাহু’, ‘ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা’, ‘স্বাধীনতার গান’সহ বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন শিল্পীরা।
অনুষ্ঠানে উপভোগ করতে আসা শিক্ষার্থী ফাতিমা জেরিন বলেন, ‘সাতক্ষীরায় মুক্তমঞ্চে এরকম গানের আসর আগে কখনো দেখা যায়নি। সবাই নিজ নিজ ইচ্ছামতো গানের সুরে সুর মিলিয়ে উপভোগ করছে। দীর্ঘদিন পর এই কাওয়ালি সন্ধ্যার আসর যেন শহরকে পুনরুজ্জীবিত করে তুলেছে।’
আরেক শিক্ষার্থী নাঈমুর রহমান জানান, ‘অনেকদিন ধরে সাতক্ষীরায় এ ধরনের অনুষ্ঠান না হওয়ায় নীরব-নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছিল। কাওয়ালি সন্ধ্যার মাধ্যমে সে নিস্তব্ধ শহরে প্রাণের সঞ্চার হয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে জাগ্রত রাখতে এ ধরনের অনুষ্ঠান বিভিন্ন স্থানে আয়োজন করা প্রয়োজন।’
আয়োজকরা জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রেখে নিহতদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যার আয়োজন। টাইফুন শিল্পী গোষ্ঠী, সাধারণ শিক্ষার্থীসহ পরিচিতজনেরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে ৫৮ শত টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
ডেঙ্গু মশা প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশন নড়েচড়ে বসেছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে কেসিসি নগরীতে অভিযানে বের হয়। অভিযানে নগরীর বিভিন্ন ড্রেনে ময়লা আবর্জনা ফেলে পানি প্রবাহ বাধা সৃষ্টির অপরাধে ছয় ব্যক্তিকে জরিমানা করা হয়। এদের ৫ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অস্তিত্ব সংকটে খুলনা অঞ্চলের ৩৭ নদী
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী খুলনা বিভাগে নদীর সংখ্যা ১৩৮টি। এর মধ্যে ৩৭টি নদীর অস্তিত্ব বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
সোমবার দুপুরে খুলনার হোটেল ওয়েস্টার্ন ইনন অডিটোরিয়ামে খুলনা বিভাগের সব নদনদী সংরক্ষণে করণীয় বিষয়ক এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। বেলার তথ্যানুসারে সংকটাপন্ন নদীগুলো হল- শোলমারী, চুনকুড়ী, রূপসা, ভদ্রা, ময়ূর, হরি, হামকুড়া, পশুর, মুক্তেশ্বরী, হরিহর, ইছামতি, গড়াই, কালিগঙ্গা, ভৈরব, কপোতাক্ষ, মধুমতি, নবগঙ্গা, চিত্রা, কুমার, আাঠারোবাঁকি, বেতনা, মাথাভাঙ্গা, বলেশ্বর, ভোলা, মরিচাপ, কাকশিয়াল, মোংলা-ঘসিয়াখালী চ্যানেল, খোলপেটুয়া, ঘ্যাংড়াই, শিবশাহ, তেলীগাতি, গুয়াচাপা, হাড়িয়াভাঙ্গা, গুয়াখালী, সালতা, লাবণ্যবতী ও চুণা নদী।
পরিবেশ মঞ্চের আহ্বায়ক কুদরাত ই খুদার সভাপতিত্বে ও সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চের চেয়ারম্যান গৌরাঙ্গ নন্দীর পরিচালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল। আলোচনা সভায় খুলনা বিভাগের নদীসমুহ রক্ষা করার জন্য কয়েকটি সুপারিশ করা হয়। এগুলি হলো, বর্ষা মৌসুমে বিস্তীর্ণ সমতলভূমিতে বন্যার পানি প্রবেশের সুযোগ করে দিতে হবে। মাছসহ সমস্ত জলজ প্রাণীর বিচরণক্ষেত্র উন্মুক্ত করার জন্য অপ্রয়োজনীয় সুইজ গেট এবং বাঁধ অপসারণ করতে হবে। পানি প্রবাহে বাঁধা সৃষ্টিকারী সকল অবৈধ বাঁধ অপসারণ করতে হবে। সেই সঙ্গে সব চর দখলমুক্ত করতে হবে। সব সংযোগ খালগুলোকে লিজমুক্ত ও দখলমুক্ত করে নদীর সাথে সংযোগ ঘটাতে হবে এবং প্রবাহের সাথে আসা পলি খালের মাধ্যমে বিলে অবক্ষেপণের ব্যবস্থা করতে হবে। দেশের নদীর প্রকৃত সংখ্যা নির্ধারণে গবেষণা করতে হবে এবং গবেষণায় প্রাপ্ত সকল নদীর একটি ডেটাবেইজ করতে হবে। নদীর ওপর নির্মিত সকল ছোট ও নিচু ব্রিজ/কালভার্ট অপসারণ করে বড় ও উঁচু ব্রিজ নির্মাণ করতে হবে।
সভা থেকে বলা হয়, অস্তিত্ব সংকটে থাকা ৩৭টি নদীর মধ্যে ২০ টি নদীর প্রবাহ নেই ও হামকুড়া নদী প্রায় অস্তিত্বহীন অবস্থায় রয়েছে। দখল, অপরিকল্পিত ব্রিজ নির্মাণ, বাঁধ, স্লুইজ গেইট, পলি ভরাট, শিল্প বর্জ্য দূষণ ও দখলের কারণে এইসব নদীগুলো এখন হুমকির মুখে রয়েছে।
কয়েকটি নদীর সংকটের জন্য ঐতিহাসিক কারণ উল্লেখ করে বলা হয়, ১৯৩৮ সালের দর্শনায় ভৈরবের বাঁক ভরাট করে কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল স্থাপন করা হয়। যার কারণে মাথাভাঙ্গা নদীর সাথে ভৈরব নদীর সম্পর্ক চ্ছিন্ন হয়ে যায়। ফলে অস্তিত্ব সংকটে পড়ে ভৈরব নদী। ১৮৬১ সালে আসাম বেঙ্গল রেললাইন স্থাপন করতে গিয়ে তৎকালীন নদীয়া জেলার অংশ বর্তামানে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার মধ্যে মাথাভাঙ্গা নদীর শাখা কুমার, নবগঙ্গা, চিত্রা এবং নিম্ন ভৈরবের উৎসমুখে সংকীর্ণ রেল ব্রিজ নির্মাণের ফলে বিদ্যমান নদীকাঠামো বিপর্যস্ত হয়ে পড়ে। শোলমারী নদীর কারণে বিল ডাকাতিয়ার হাজারো কৃষক আজ মানবেতর জীবন যাপন করছে।
১৯৫০ সালের পর দক্ষিণাঞ্চলে ফসল হানি এবং বন্যার কারণে তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের অনুরোধে ক্রুগমিশন নিযুক্ত হয় জানিয়ে সভায় বলা হয়, সে সময়ে দেশের মধ্যে ৪০০০ কি.মি. বেড়ি বাঁধ, ৭৮২টি সুইজ গেইট এবং ৯২টি পোল্ডার নির্মাণ করা হয়। ওই প্রকল্পে শুধুমাত্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৫৫৬ কি.মি. বেড়ি বাঁধ, ৯২টি সুইজ গেইট এবং ৩৭টি পোল্ডার নির্মাণ করা হয়। এই নীতির ফলে প্লাবনভূমিকে নদ-নদী থেকে বিচ্ছিন্ন করা হয়। যার ফলে এই অঞ্চলের অধিকাংশ নদ নদীতে পলি ভরাট হতে শুরু করে।
১৯৯৩ সালে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সেচ প্রকল্প বাস্তবায়নের কারণে এই অঞ্চলের অনেক নদী খন্ডিত হয়ে পড়ে বলে জানানো হয় আলোচনা সভা থেকে।
সভায় বক্তব্য রাখেন, শোলমারী-সালতা নদী রক্ষা কমিটির সদস্যসচিব দেব প্রসাদ সরকার, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এবিএম শফিকুল ইসলাম, পরিবেশ মঞ্চের সদস্য সচিব সুতপা বেদজ্ঞ, হিউম্যানিটি ওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, মংলা-ঘোষিয়াখালী চ্যানেল রক্ষা কমিটির সদস্যসচিব এমএ সবুর রানা প্রমুখ।
কেরুজ মৌসুম শ্রমিক মহিদুলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
দর্শনাস্থ কেরুজ মৌসুমি স্থায়ী শ্রমিক হতে স্থায়ীকরণ হওয়া ১০৪ জন শ্রমিকের বিরুদ্ধে অপঃপ্রসার চালানোর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে কেরু এ্যান্ড কোম্পানির মৌসুমি শ্রমিক হতে স্থায়ীকরণ শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন আখতার হোসেন,শাহ আলম,সাদ্দাম হোসেন,সালাহউদ্দিন সনেট,জুবাইদা নাহার এ্যানি,নাজিরা বেগম,আশরাফুল আলমসহ প্রায় ৪০/৫০ জন শ্রমিক।সাংবাদিক সম্মেলনে তারা জানায়,শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের ৩ বছরের প্রচেষ্টায় সম্প্রতি মন্ত্রণালয় থেকে স্থায়ী করণের(সমন্বয়) প্রক্রিয়ার সুযোগ হয়।কিন্তু কেরুজ মৌসুমি স্থায়ী শ্রমিক মহিদুল ইসলাম তার চাকুরী স্থায়ীকরণ না হওয়ায় দর্শনা আমলী আদালতে কেরুজ সাবেক এমডি,শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করায় ও ফেজবুকে ১০৪ জনের বিরুদ্দে আপত্তি কর মন্তব্য করায় এ সাংবাদিক সম্মেলন করেন।
যুব অধিকার পরিষদ সদর থানার কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
নজরুল ইসলামকে আহ্বায়ক ও মোঃ রফিকুল ইসলাম রাজুকে সদস্য সচিব করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার আওতাধীন খুলনা সদর থানার কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ যুব অধিকার পরিসদ, খুলনা মহানগরের সভাপতি এইচ এম তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সায়জিদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান হৃদয়, মোঃ মাহামুদুর রহমান ফয়সাল, মোঃ নাজমুল হাসান, মোঃ আব্দুল কাদের মল্লিক, মোঃ রাসেল শেখ, কাজী মাহাবুবুর রহমান (তপু), সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম (রাজু), যুগ্ম সদস্য সচিব মোঃ ইমন শেখ, মোঃ রাজু মাতুব্বর, আহসান হাবিব, হাফিজুর রহমান (ছোট), মোঃ মিরাজ তাহসিন, হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ আল আমিন সানা, হাসিবুল সানা, হোসেন মোল্লা রনি, হাকিম আব্দুল মজিদ, আবুল হোসেন মনা, আব্দুল মজিদ খন্দকার (সুজন), মনিরুল ইসলাম প্রমুখ।
গিলাতলায় ড্রাইভার ও হেল্পারদের শাখা অফিসের দাবিতে মানববন্ধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের আওতাধীন (রেজি নং ৬২২) এর ড্রাইভার ও হেল্পারদের শাখা অফিস প্রদানের দাবিতে গতকাল বিকাল ৫ টায় গিলাতলা ৬ নং ওয়ার্ড কেন্দ্রীয় পণ্যাগার পল্লী বিদুৎতায়ন বোর্ডের সামনে প্রায় ঘন্টাব্যাপ্যি মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মোঃ তৌহিদ মোল্লার সভাপতিত্বে ও ড্রাইভার আরমান হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন মাসুম শেখ ড্রাইভার , আব্বাস হোসেন ড্রাইভার , ওয়াসিম মোল্ল্যা ড্রাইভার, শওকত হোসেন কালু ড্রাইভার, গফফার মোল্ল্যা ড্রাইভার , ওহিদুল ড্রাইভার, ফয়সাল ড্রাইভার , ফারুক ড্রাইভার , রানা ড্রাইভার , শহিদুল ড্রাইভার, বাবু ড্রাইভার, মহিদুল, সোহেল, সুজয়, সজ্ঞয়, আমজাদ ড্রাইভার, সাইফুল, ইব্রাহিম, সালাউদ্দীন, রুবেল, টিটো, আনিছুর রহমান বিল্লাল, হাবিবুর, ওহিদুল ইসলাম ড্রাইভার, চান হাওলাদার প্রমুখ মানববন্ধন বক্তারা বলেন আমরা চরম বৈষম্যের স্বীকার আমাদের ৬ নং ওয়ার্ডে ৬২২ এর সদস্য সংখ্যা বেশি হলেও আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে সকল প্রকার সুযোগ সুবিধা থেকে । এজন্য বক্তারা ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সুদৃষ্টি কামনা করেন এছাড়া অতিদ্রত গিলাতলা ৬ নং ওয়ার্ডে ৬৬২ এর শাখা অফিস খোলার জোর দাবি জানান।
দেশি মাছ ও মা ইলিশসহ ইলিশ সম্পদ সংরক্ষণে গৃহীত কর্মসূচি শুধুই লোক দেখানো
দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়াসহ পার্শ্ববর্তী উপজেলাসমুহে দেশী মাছ ও ইলিশ সম্পদ সংরক্ষণে সরকারের গৃহীত কর্মসূচির ঢিলেঢালা বাস্তবায়ন দৃষ্টে জনমনে জিজ্ঞাসা এ কর্মসূচি কি মৎস্য বিভাগের লোক দেখানো? সংশ্লিষ্ট ও পরিদর্শনে জানা যায়, দেশী মাছ সংরক্ষণে সরকারের গৃহীত কর্মসূচি পালন ও ইলিশ মাছ সংরক্ষণে নানা কর্মসূচি পালনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় এড়ানো ঢিলেঢালা পদক্ষেপ বলে বিজ্ঞমহলের অভিমত।
দিঘলিয়া উপজেলার বিভিন্ন খালে বিলে অবাধে পাটা ও কারেন্ট জালসহ নানা মাছ ধরা যন্ত্র দিয়ে মাছ শিকার করে দেশী মাছ ধ্বংস করছে। এ জনপদের আতাই, ভৈরব ও মজুদখালী নদীতে প্রায় সারা বছরই ভাসান জাল, কারেন্ট জাল, চরঘেরা জাল, টানা জালসহ নানা ধরণের জাল ব্যবহার করে মাছ শিকার করে চলেছেন মাছ শিকারীরা। মাঝে মধ্যে এ সকল মাছ শিকার প্রতিরোধে অভিযান পরিচালনা করা ও জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করলেও সংশ্লিষ্ট অপরাধীরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। অধিকাংশ ক্ষেত্রে অপরাধীদের ভ্রাম্যমান আদালতে কারাদন্ড বা অর্থদন্ড দেওয়া হয় না। এ দিকে এলাকার মৎস্য শিকারের বড় ধরণের হাটের মধ্যে ফুলতলা উপজেলার ফুলতলাসহ খুলনার নানা হাটবাজারে দেদারসে কারেন্ট জালসহ নানা জাল বিক্রি হচ্ছে অবাধে। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অভিযান পরিচালনা করা হয় না এমনটিই জানান এলাকাবাসী।
এ দিকে দিঘলিয়া উপজেলাসহ খুলনার বড় বড় আড়ৎগুলোতে অভিযানকালীন নিষিদ্ধকালীন সময়ে মা ইলিশ ও জাটকা বাজারজাতকরণ ও বেচাকেনা চলে অবাধে। এমনকি সাপ্তাহিক ছুটির দিনকে বেচে নিয়ে নিষিদ্ধ মাছ জাটকা, মা ইলিশ, আফ্রিকান মাগুর, পিরানহা মাছ বাজারে বিক্রি করে অবাধে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেও পুরাপুরি আইনের প্রয়োগ সম্ভব হয়নি এমনটাই জানিয়েছেন লোকজন। আগামীতে এ ব্যাপারে শতভাগ আইনের প্রয়োগ হবে এমনটাই দিঘলিয়ার মানুষের।
খুলনায় গণসমাবেশ সফলে ইসলামী আন্দোলন ১৭নং ওয়ার্ডের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার উদ্যোগে গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৭ নম্বর ওয়ার্ডের এক প্রস্তুতি সভা সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউ মার্কেট নিজস্ব কার্যালয়ে ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, বিশেষ অতিথি ছিলেন থানার সেক্রেটারি আলহাজ্ব কবির হোসেন হাওলাদার। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ মুফতী দেলোয়ার হোসেন, মোঃ আঃ মান্নান সবদার, আবু হানিফ ভান্ডার, মোঃ রেজাউল ইসলাম টুটুল, মোঃ মনির শেখ, মোঃ মিজানুর রহমান, মোঃ মকবুল হোসেন মুকুল, মোঃ মহিউদ্দীন, মোঃ মাশরাফী মোর্তজা প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ২৭ শে সেপ্টেম্বর শুক্রবার গণসমাবেশ সকলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে আশরাফ সভাপতি ফুয়াদ সম্পাদক
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আশরাফ-উজ-জামান খান সভাপতি ও আব্দল্লাহ আল ফুয়াদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে সহসভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী ও মোল্যা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক পদে উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুম বিল্লাহ ও গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান জয়লাভ করেছেন। নির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদে নূরুল ইসলাম খান, রমেশ চন্দ্র দত্ত, মেহেদী হাসান জাহিদ, আয়ুব খান ও অলিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের ৪৯ জন ভোটারের ভেতর ৪৭ জন ভোট প্রদান করেন।
আশরাফ-উজ-জামান খান অষ্টমবারের মতো সভাপতি ও আব্দল্লাহ আল ফুয়াদ প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতি-সম্পাদক প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সামসুজ্জামান। এছাড়া কমিশনের সদস্য ছিলেন প্রেসক্লাবের সদস্য মদন সাহা অপু ও আব্দুল মোমিন। আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন পর্যবেক্ষণ করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম প্রমুখ।
হাইকোর্টের আদেশের পরেও রূপসা ঘাটের বৈধ ইজারাদার হয়রানি ও বাঁধার শিকার হচ্ছেন
নিজস্ব প্রতিবেদক
অবশেষে দীর্ঘদিন ধরে জোর করে দখলে রাখা রুপসা ঘাটটি ফিরে পেল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউএ। ইতোমধ্যে কর্তৃপক্ষের টেন্ডারের মাধ্যমে রুপসা ঘাটটির ইজারা গ্রহণ করেছেন শেখ মোঃ আকবর আলী। তবে, বিআইডব্লিউএ কর্তৃপক্ষের বৈধ ইজারাদার শেখ মোঃ আকবর আলী রুপসা খেয়া ঘাটটি পরিচালনা করতে যেয়ে প্রতিনিয়ত বাঁধার সম্মুখীন হচ্ছেন। যে কারণে কোনো ব্যক্তি ওই ঘাটের শান্তিপূর্ণ স্থিতি অবস্থা এবং যাবতীয় কার্যক্রমে বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিপি নং-৩১৫৮/২০২৪ কার্যতালিকা নং-০৫ শুনানী করা হয়েছে। আপিল বিভাগ শেখ মোঃ আকবর আলীর আপিলের পক্ষে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে ৮ (আট) সপ্তাহের আদেশ প্রদান করে। এদিকে তথ্য মতে, ‘দ্যা ল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অর্ডিন্যান্স ১৯৯৮ এবং দ্যা পোর্ট এ্যাক্ট ১৯০৮” এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক সরকারের ০৯.০৯.১৯৬০ সনে জারিকৃত গেজেট নোটিফিকেশন নং-৪৬২ অনুযায়ী খুলনা জেলা জজ আদালত দেওয়ানী আপিল নম্বর-১৫৯/২০১৩ এ বিআইডব্লিউটিএ এর পক্ষে রায় ঘোষণা করেন। এ বিষয়ে বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,দি পোর্ট এ্যাক্ট, ১৯০৮ (১৯০৬ সনের ১৫ নং আইন) এর ৪নং ধারা বলে সরকার তৎকালীন হোম (ট্রান্সপোর্ট) ডিপার্টমেন্টের নোটিফিকেশন নং-৪৬২ (এইচটিডি) এর মাধ্যমে ০৯-০৯-১৯৬০ ইং তারিখে খুলনা নদী বন্দর ঘোষনা করে। নোটিফিকেশন নং-৪৬৩ (এইচটিডি) ১২/০৯/১৯৬০ তারিখের গেজেটে প্রকাশিত জারীর মাধ্যমে বিআইডব্লিউটিএ-কে নদী বন্দরের সংরক্ষক (ঈড়হংবৎাধঃড়ৎ) নিয়োজিত করা হয়। সরকার ঘোষিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী খুলনা নদী বন্দর সীমানা ভৈরব এবং রূপসা নদীর দুই কুল ঘেষে উত্তরে মজুদ খালী নালা এবং দক্ষিণে লবনচরা খাল পর্যন্ত বিস্তৃত। তাছাড়া, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ ০২-০৫-১৯৬১ এর নির্দেশনা অনুযায়ী তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), খুলনা কর্তৃক খুলনা নদী বন্দরের তীরভূমি ১৬-০৬-১৯৬১ইং বিআইডব্লিউটিএ’র অনুকূলে হস্তান্তর করা হয়। উক্ত সময় হতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিআইডব্লিউটিএ ও খুলনা জেলা প্রশাসন কর্তৃক যৌথ জরিপকৃত ১৪২.৯৭ একর তীরভূমির অনুকূলে বিআইডব্লিউটিএ ইপিআইডব্লিউটিএ অর্ডিন্যান্স ১৯৫৮ অনুযায়ী কর্তৃপক্ষকে বন্দর ও নদী পথে সংরক্ষক নিয়োজিত করা হয়েছে। সংশ্লিষ্ট ধারার ১৫ (৫) এ বলা হয় “ঞড় ফবাবষড়ঢ়, সধরহঃধরহ ধহফ ড়ঢ়বৎধঃব রহষধহফ ৎরাবৎ ঢ়ড়ৎঃং, রহপষঁফরহম মযধঃং ধহফ ঃবৎসরহধষ ভধপরষরঃরবং রহ ংঁপয ঢ়ড়ৎঃং ধহফ মযধঃং” অর্থাৎ ঘাট/পয়েন্ট তৈরী থেকে শুরু করে তার উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা বিআইডব্লিউটিএ’র উপর ন্যাস্ত রয়েছে। উক্ত আইনের আওতায় বন্দর সীমার মধ্যে সিটি কর্পোরেশন বা অন্য কোন সংস্থাকে ঘাট উন্নয়নের কোন দায়িত্ব দেওয়া হয়নি। এরই ধারাবাহিকতায় বিআইডব্লিউটিএ ঘাটটি ফিরে পেয়ে তফসিল ঘোষণা অনুযায়ী দরপত্র আহবান করলে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন শেখ মোঃ আকবর আলী নামের ব্যক্তি। ইতোমধ্যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে পেয়ে রুপসা ঘাটটির ইজারা গ্রহণ করেছেন শেখ মোঃ আকবর আলী। হয়রানি মুক্ত যাত্রিসেবার মান নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন ইজারাদার। বিরোধপূর্ণ এ ঘাটটির শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনের সহযোগিতায় সাধারণ যাত্রীদের উন্নত যাত্রীসেভার পাশাপাশি শিক্ষার্থী,রোগী,চলাচলে অক্ষম অর্ধ বা পূর্ণ প্রতিবন্ধী, টোল দিতে অপারগ ব্যক্তিদের কাছ থেকে টোল নেয়া হয়না বলে জানান ইজারাদার। এদিকে ঘাটটি নেওয়ার পর থেকে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন ইজারাদার। এ বিষয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে খুলনার সবচাইতে জনবহুল এই ঘাটটির যাত্রীদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে যাত্রী হয়রানি বন্ধে নানান উদ্যোগের পাশাপাশি ইজারাদার কে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান, বিআইডব্লিউটিএ কর্তৃক বৈধ ইজারাদার শেখ মোঃ আকবর আলী। এদিকে পূর্বের তুলনায় রূপসা ঘাটের ইজারা গ্রহণে যাত্রীদের কোন প্রকার হয়রানি ছাড়া চলাচল করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা। ঘাট দিয়ে চলাচলকারী শিক্ষার্থী আব্দল্লাহ আল হিসানের সাথে এই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে বলেন, আগে শিক্ষার্থীদের কে হেনস্তা করা হতো এখন সেটি হচ্ছে না। যে কারণে ভালো লাগছে বলে জানায় সে। রূপসার আলাইপুরের শেখ ফারুক হোসেন বলেন প্রতিদিন দুবার নদী পারাপার হন তিনি। হাতে কোন মালামাল থাকলে সেগুলোর জন্য আলাদা টাকা দিতে হতো কিন্তু বিআইডব্লিউটিএ নেয়ার পর থেকে কোন ঝামেলা হচ্ছে না। আগে পারাপার হতে গেলে টোল দিতে হতো কিন্তু সামন্ত সেনার এই বাসিন্দা প্রতিবন্ধী ফরিদা বেগমের এখন আর টোল দিতে হয় না বলে জানান তিনি।
গণসংহতি আন্দোলনের সংগঠকের উপর হামলার নিন্দা
খবর বিজ্ঞপ্তি
গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলার পাটকল রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক ও বৈষাম্যববিরোধী ছাত্র আন্দোলনের নেতা সামস সারফনিকে সোমবার রাজঘাট এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল অভয়নগর উপজেলার আহবায়ক নাইম উদ্দীন বিজয় প্রহৃত করেছেন। এর প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিভাগীয় নেতারা নিন্দা জানিয়েছেন। রোববার সন্ধ্যায় এক প্রেস গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমটিরি আহবায়ক মুনীর চৌধুরী সোহেল এবং যুগ্ম আহবায়ক মোঃ অলিয়ার রহমান এক যুক্ত বিবৃতিতে এ ঘটনার তিব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেনে। বিবৃতিতে নের্তৃবৃন্দ জানান, স্থানীয় রাজঘাট এলাকায় র্কাপটেংি জুটমলি সংলগ্ন বাজারে সামস সারফিন সামন কে মাথায় এলোপাতাড়ি কিল,ঘুষি মারে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সামন মাটিতে লুটিয়ে পড়েন। মাটিতে পড়ে যাওয়ার পর আবারো দফায় দফায় আঘাত করা হয় এতে করে সামনের শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। সামন আহত হয়ে স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছনে। বিবৃতিতে নতেৃবৃন্দ অবলিম্বে এই হামলার সাথে জড়িতদরে আইনের আওতায় এনে গ্রেফেতার, করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিএনপি নেতা গাজী তফসীরের সাথে রঘুনাথপুর বাসীর মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি :
খুলনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গাজী তফসীর আহমেদ এলাকার জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ডুমুরিয়ার রঘুনাথপুর বাজার কমিটির সভাপতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
রঘুনাথপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আতাউর রহমান মোড়ল সভায় সভাপতিত্ব করেন। রঘুনাথপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি স, ম রনকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা এফ এম গোলাম ছরোয়ার, অসিম মন্ডল, তারোক মন্ডল, মাসুদুর রহমান ফারাজী, শফিকুল ইসলাম, আবু বকর গাজী, এ এম আমিনুর রহমান, মো. রিয়াজ উদ্দিন উকিল, ইসমাইল ফকির, আব্দুল মজিদ ফকির, শেখ শামিম, উজ্জ্বল আকুঞ্জী, ইমদাদ জোয়াদ্দার, মো. মুরাদ মোল্লা, জয়নুল আবেদীন, মালেক সরদার, জিন্নাহ আকুঞ্জী, মতিউর রহমান, রুস্তম ফারাজী প্রমুখ।
পরে বাদ মাগরিব থুকড়া বাজারে তিনি নিজ গ্রামবাসী ও সাধারণ মানুষের সাথেও মতবিনিময় করেন তিনি। সফরকালে তিনি তার মরহুম পিতা-মাতার কবরে সালাম ও তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া পেশ করেন।
বিএনপি নেতা গাজী তফসির আহমেদ ২০০৩ সালে সাধারণ জনগণের ব্যালটের মাধ্যমে বিপুল ভোটে প্রথমবার রঘুনাথপুর জনপ্রিয় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে একটানা তিন বার নির্বাচিত হয়ে ১৬ বছর এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
গাজী তফসির আহমেদ খুলনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ১৯৯৪ সালে খুলনার বিএল কলেজে তুখোড় ছাত্রনেতা ছিলেন। তিনি দীর্ঘ ৪ বছর অসুস্থতাজনিত কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বর্তমানে এ বিএনপি নেতা আবার রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
পিরোজপুর নানা ধরনের অপ্রপ্রচারের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র বিরুদ্ধে নানা ধরনের অপ্রপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সময়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে অসত্য কাল্পনিক ভিত্তিহীন বিভ্রান্তিকর নানা তথ্য ছড়াচ্ছে।
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র পারিবারিক একটি সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি কুচক্রীমহল জেলা বিএনপির ত্যাগী এ নেতার বিরুদ্ধে অপ্রপ্রচার চালাচ্ছে। ভান্ডারিয়া উপজেলার একটি জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি অনলাইন পত্রিকায় জনৈক সোহেল সিকদার এর বরাত দিয়ে ভিত্তিহীন একটি সংবাদ প্রচার করা হয়।
এ বিষয়ে সোহেল সিকদার জানায়, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু আমাদের আত্মীয়। জমি নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় বিএনপির কয়েকজন আমাদেরকে চাপ দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা বলাতে বাধ্য করে। তাদের উদ্দেশ্য ছিলো আমাদের দিয়ে গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে হেয় প্রতিপন্ন করানো। আমার ভুলের কারনে জেলা বিএনপির সন্মানিত এ নেতা আমার আত্মীয় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। এজন্য আমি লজ্জিত।
স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা জানান, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু গত ০৫ আগষ্ট এর আগে ৮ থেকে ১০ টি মামলার আসামী হয়ে মাসের পর মাস জেল খেটেছে। দলের দুর্দিনে তিনি আমাদের রাজপথে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি সময়ে দলের মধ্যে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ পক্ষটি বিগত দিনেও আয়োমীলীগের সাথে ঘনিষ্ট সম্পর্ক রেখেছে। এদিকে সম্প্রতি সময়ে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভল ‘র বিরুদ্ধে অপ্রপ্রচার ও মিধ্যাচারের প্রতিবাদ জানিয়ে নাজিরপুর উপজেলা বিএনপি, ইন্দুরকানী উপজেলা বিএনপি, নেছারাবাদ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, দলের দুঃসময়ে আমরা রাজপথে ছিলাম। যাদের আমরা পাইনি তারা এখন অতি বিপ্লবী। তারা আওয়ামী প্রেতাত্মাদের উপর ভর করেছে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে। এই অপপ্রচারকারীরা গত ১৭ বছর পূর্বে মামার নাম ভাঙ্গিয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন। এরপর আওয়ামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসায় তারা পিরোজপুর থেকে পালিয়ে যান। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা থেকে এলাকায় ফিরে পুনরায় মাথা চড়া দিয়ে উঠেছে। তারাই এখন অপপ্রচার চালাচ্ছে। গত ২০২২ সালের ১৫ এপ্রিল পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর পিরোজপুর জেলা বিএনপি ও এর অন্তর্ভুক্ত প্রতিটি ইউনিট বিএনপি ও এর অঙ্গসংগঠন শক্তিশালী দুর্গে পরিণত হয়। যে কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে পিরোজপুর জেলা বিএনপি ব্যাপক সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে সক্ষম হয়।
গাজী ওয়াহিদুজ্জামান লাভলু আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ৯ম শ্রেণিতে পড়াকালীন অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি এরপর পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পড়াবস্থায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এছাড়াও পিরোজপুর সদর উপজেলায় দীর্ঘ ১৩ বছর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে একাধিকবার কারারুদ্ধ হয়েছি। অসংখ্য মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। ব্যাপক নির্যাতিত ও নিপীড়িনের শিকার হয়েছি।
সাংগঠনিক শক্তি, দলীয় আনুগত্য এবং তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিবাদের দোসররাই পিরোজপুর জেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। ইতোমধ্যে অপপ্রচারকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি তার বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিষয় প্রশ্ন রাখেন, গত ১৭ বছরে দলের জন্য তাদের কি অবদান রয়েছে, তারা দলের খারাপ সময়ে কি ভুমিকা রেখেছেন?
মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে দর্জী শ্রমিকদলের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে মহানগর দর্জী শ্রমিকদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর শ্রমিকদলের আহবায়ক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফির পরিচালনা মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ, মিজানুর রহমান, ইসলাম খলিফা, রিপন আকন, বাবুল গাজী, নুর আলম, জামান চৌধুরী, বাবু, আরিফুল ইসলাম, সোহেল, মধু, সুশান্ত, নাইম, গৌতম সাহা, হযরত প্রমূখ।











































