Home আন্তর্জাতিক ইরানে কয়লাখনি বিস্ফোরণে নিহত ৫১

ইরানে কয়লাখনি বিস্ফোরণে নিহত ৫১

12


আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৫১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। আজ রবিবার দক্ষিণ খোরসান প্রদেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরান থেকে দক্ষিণ-পূর্বে ৫৪০ কিলোমিটার দূরে তাবাসে খনির দুটি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণের কারণে এটি ঘটেছে। দক্ষিণ খোরাসানের গভর্নর জাভেদ ঘেনাতজাদেহ বলেছেন, বিস্ফোরণের সময় ব্লকে ৬৯ জন শ্রমিক ছিলেন।

খনির ভেতরে কতজন জীবিত ও আটকে আছে তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় প্রসিকিউটর আলী নেসাইকে রাষ্ট্রীয় গণমাধ্যম উদ্ধৃত করে বলেছেন যে ‘খনিতে গ্যাস জমে’ অনুসন্ধান অভিযানকে কঠিন করে তুলেছে।

তাবাস খনি ৩০ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং এটিকে ‘ইরানের সবচেয়ে ধনী এবং বৃহত্তম কয়লা এলাকা হিসাবে বিবেচনা করা হয়।