Home খেলাধুলা পয়েন্ট হারাল ম্যানইউ

পয়েন্ট হারাল ম্যানইউ

15


স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর পয়েন্ট হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করল এরিক টেন হাগের শিষ্যরা।

শনিবার মাঠে আধিপত্য করেও জিততে পারেনি ইউনাইটেড। লিগে টানা দুই হারের পর গত শনিবার সাউথ্যাম্পটনকে ৩-০ ব্যবধানে হারায় ইউনাইটেড, এর তিন দিন পর লিগ কাপে তৃতীয় সারির দল বার্নসলির বিপক্ষে ৭-০ গোলে জিতেছিল টেন হাগের দল। বিশাল ওই জয়ের চার দিন পর পয়েন্ট হারানোর হতাশায় ফিরল তারা।

এ ম্যাচে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে আধিপত্য করে প্রথম ২০ মিনিটে গোলের জন্য চারটি শট নিয়ে চারটিই লক্ষ্যে রাখে ইউনাইটেড, কিন্তু সাফল্যের দেখা মেলেনি।

লিগে পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ইউনাইটেড। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি, পেপ গায়ার্দিওলার দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। সমান ম্যাচে তৃতীয় ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ক্রিস্টাল প্যালেস।