Home জাতীয় সীমান্তে মানুষ হত্যার কোনো বিচার শেখ হাসিনা করতে পারেননি: সারজিস

সীমান্তে মানুষ হত্যার কোনো বিচার শেখ হাসিনা করতে পারেননি: সারজিস

23

ঢাকা অফিস।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে এদেশের মানুষকে মরতে হয়। এ সব হত্যার কোনো বিচার শেখ হাসিনা করতে পারেননি। যারা এ বিচার করতে দেয়নি তারা ভারতের সেবাদাস হিসেবে ছিল। এবার তাদের বিচার করতে হবে।’

আজ শুক্রবার বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘যিনি আপনাদের কথা শুনবেন, প্রশ্নের উত্তর ও জবাবদিহির জন্য প্রস্তুত থাকবেন তাকে সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। দল আর মার্কা দেখার সময় শেষ। এখন সময় যোগ্যতা দেখার।’

তিনি বলেন, ‘হাজার ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটিতে যেন কোনো কালো শকুন থাবা দেওয়ার চেষ্টা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই শকুনকে ছাত্র-জনতা ছিড়ে ফেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘পঞ্চগড় থেকে ঢাকার দুরত্ব সবচেয়ে বেশি দূরের। প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা ধরে জার্নি করতে হয়। কিন্তু পঞ্চগড়ের এক মন্ত্রী বদলের পর থেকে এখানে রেলের বগির বদলে নসিমন দেওয়া হয়েছে। আমরা আজকের পর থেকে হুশিঁয়ার করে দিতে চাই। আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না।’

মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক এসআই শাহীন, রাকিবুল রানা মাসুদ, জহির রায়হান, তরিকুল ইসলাম, আবু সাঈদ লিওন বক্তব্য দেন। এতে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, মোকাদ্দেছুর রহমান সান, আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন।