Home খেলাধুলা ফের মেসিকে ছাড়া মাঠে নামছে আর্জেন্টিনা

ফের মেসিকে ছাড়া মাঠে নামছে আর্জেন্টিনা

15


স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বে আজ মঙ্গলবার রাতে মুখোমুখি হতে যাচ্ছে লাতিন ফুটবলের কঠিন প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় খেলবে দুদল। এমনিতেই বিশ্বকাপ ২০২৬ গ্রুপপর্বে সবার ওপরে রয়েছে বর্তমান শিরোপাধারীরা। সবশেষ ম্যাচে তারা ৩-০ গোলে চিলিকে হারিয়েছে। রয়েছে বেশ ফুরফুরে মেজাজে কোচ লিওনেল স্কোলানির দল।

২০১৯ সালের পর থেকে শেষ পাঁচ বছরে মাত্র দুটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা। এর মধ্যে জিতেছে তিন তিনটি মেজর শিরোপা। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ আর এ বছরের কোপা শিরোপা। বলতে গেলে বেশ দুর্দান্ত ফুটবল খেলছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কোপা আমেরিকা ফাইনালে ইনজুরিতে পড়ার পর থেকে আজও মাঠে নামা হয়নি আর্জেন্টাইন সুপারস্টার অধিনায়ক মেসির। এই ম্যাচেও তিনি থাকবেন না আগেই জানা।

আর উইঙ্গার আনহেল ডি মারিয়া কোপার ফাইনালে দল থেকে অবসর নিয়েছেন। এ দুজন ছাড়াই আর্জেন্টাইন চিলির বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে। তবে কলম্বিয়া দলটি খুবই টাফ ফুটবল খেলে। এবারের কোপার ফাইনালিস্ট ছিল তারা।