ফকিরহাটে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে শেখ মেহেদী হাসান (১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে।
নিহত শেখ মেহেদী হাসান উপজেলার পিলজংগ ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের শেখ সাইদুল ইসলামের ছেলে। সে পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক অনুপ কুমার রায় নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শেখ মেহেদী হাসানের বাবা-মা ঢাকার একটি গার্মেন্টসে চাকুরী করায় সুবাদে সে তার চাচা হোগলডাঙ্গা গ্রামের শেখ জাহিদুল ইসলামের কাছে থাকতেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শেখ মেহেদী হাসান কবুতরের খাবার দিয়ে ঘরে আসার সময় বসত ঘরের কাঠের সিঁড়িতে উঠতে গিয়ে হোচোট খেয়ে নিচে পড়ে। এতে সে সামান্য আঘাত প্রাপ্ত হয়।
এসময় তার চাচা শেখ জাহিদুল ইসলাম তাকে স্কুলে যাওয়ার জন্য বকাবকি করে। যদি স্কুলে না যায় তাহলে বই বিক্রি করে দেবে বলে জানায়। এ কথা শুলে মেহেদী হাসান তার রুমে চলে যায়।
পরবর্তীতে এদিন সকাল ৮টার দিকে তাকে ডাকতে গেলে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ডোকেন। এসময় মেহেদী হাসানকে ঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলই ফাঁস ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে ফাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন যানা যাবে।
নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
নগরীর বয়রায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, খুলনা মহানগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকার শেখ বাবর আলীর ছেলে মোঃ আশরাফুল (২৫), পঞ্চগড়ের দেবিগঞ্জের ফুলবাড়ি এালাকার ফজলু হকের ছেলে মোঃ রাব্বি (২০) ও একই জেলার বোদা থানা এলাকার মৃত. হায়দার আলীর ছেলে মোঃ মামুন (২০)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের ১০ তলার চলমান কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায়। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা মিলে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯ টার দিকে তাদেরকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ৩ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রয়েছে। নির্মাণাধীন ভবনে কোন সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মুন্সীগন্জে জামায়াত ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার মুন্সীগন্জ ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে মুন্সীগন্জ ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সীগন্জ ইউনিয়ন জামাতের আমীর মাওলানা আবুল হুসাইন গাজী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর শ্যামনগর উপজেলার সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর শ্যামনগর উপজেলার সাবেক আমীর মাওলানা মুফতি আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলার জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদি হাসান বুলবুল,জামাতের অফিস সম্পাদক মাওলানা মহসিন আলম, মুন্সীগন্জ ইউনিয়ন জামায়াতে সাবেক আমীর মো: আব্দুল রাজ্জাক মোড়ল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিচুর রহমান, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো: আব্দুল করিম, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, মুন্সীগন্জ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবলুর রহমান, আবুল কালাম, মো: ফজলুল হক, মো: জাহাঙ্গীর আলম মন্টু, আব্দুল মান্নান, মনিরুজ্জামান মন্টু, মাওলানা মাহফুজুর রহমান, মো: মফিজুর রহমান, মো: আলফে সানি, মো: মাহবুব হাসান, শওকাত হোসেন প্রমূখ।
সমাবেশ আগামী ১৪ তারিখে শ্যামনগর উপজেলায় যুব সমাবেশে সকলকে উপস্থিত থাকার আহব্বান জানান।
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোস্তাক আহমেদ ৩০২ ভোট পেয়ে সভাপতি, ইউসুফ আলী ২৭৯ ভোট পেয়ে, সাধারণ সম্পাদক ও মুজিবর রহমান ২৬৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৪৫২ নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে অনুপস্থিত থাকেন ৭জন নেতা।
থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান হিমেল, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা কৃষকদলের সদস্য সচিব কেএম আজিজ, যুবদল নেতা তরিকুল ইসলাম প্রমুখ।
গনতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত এ নির্বাচনে প্রার্থীরা হলেন সভাপতি পদে কামরুজ্জামান লিটন, মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক পদে ইউসুফ আলী, রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম এবং মুজিবর রহমান।
রূপসায় নবম শ্রেণীর ছাত্রী চৈতির অকাল মৃত্যুর জন্য দায়ী করে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রী ফাইরুজ মাহমুদ নিদ চৈতির অকাল মৃত্যুর জন্য দায়ী নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান,তার স্ত্রী সোনিয়া সুলতানা ও শিক্ষিকা কাকলি গাইন সহ দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আজ ১০ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমানের সাথে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে গত জুলাই মাসের ২৪ তারিখে চৈতি নিজ বাড়িতে আত্মহত্যা করে। এ ব্যাপারে প্রয়াত ছাত্রী চৈতীর মাতা নুরনাহার বাদী হয়ে আদালতে শিক্ষক মাহাবুবুর রহমানের নামে মামলা দায়ের করেন। এছাড়া ও তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে বিদ্যালয়ের উক্ত শিক্ষক পলাতক রয়েছেন বলে জানা যায়।
নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রয়াত ফাইরুজ মাহমুদ চৈতীর পিতা ফিরোজ পাশা,মাতা নুর নাহার শেখ, ইউপি সদস্য রেশমা আক্তার, আশরাফ আলী রাজ,হুমায়ূন কবীর রাজা,নিজাম উদ্দীন,মনিরা বেগম, হাফিজুর রহমান,পিয়াস শেখ, সাব্বির শেখ,হাসান মল্লিক,সাদমান,মোঃ সিদ্দিক, মোঃ তুহিন, আরমান শেখ, রেজাউল করিম, ফারুক,জনী,শফিক, হিরা শেখ,সুমন ঘোষ,প্রিন্স শেখ,আঃ হালিম,রিয়াদ শেখ,সৌমিত্র দেবনাথ,ওবায়দুল্লাহ মল্লিক,শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল হাওলাদার,মোঃ ইউসুফ,ইব্রাহিম খলিল, মোঃ সিয়াম,লাবন্য আক্তার জ্যেতি,সুমাইয়া আক্তার ফাতেমা,সাদিয়া আক্তার লামিয়া,মারুফা,সুমাইয়া সুলতানা,মুন্নী খাতুন,সাহারা আক্তার তৃষা,শান্তনা দাস, জ্যেতি রানী পাল,সুমা খাতুন,আসাদুজ্জামান রাফি,রাহুল কুমার দাস,অর্পন পাল,আজিম শিকদার, রাজ্জাক প্রমূখ।
অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ শেষে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ জনতা
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া আলীম বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক এর বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে ওই মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অধ্যক্ষ ফজলুল হক মাদ্রাসায় অবৈধভাবে বেশ কয়েকটি নিয়োগ দিয়েছে।বিগত দিনে মাদ্রাসার সরকারি ভাবে বরাদ্দকৃত প্রকল্পের টাকা আত্মসাৎ সহ তিনি মাদ্রাসার বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকলেও, ওই প্রতিষ্ঠানের কোন শিক্ষক কিংবা কর্মচারী ভয়ে তার প্রতিবাদ করতে পারে নাই। তিনি প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তাই বিক্ষোভকারীরা অধ্যক্ষের সকল অপকর্মের সুষ্ঠ তদন্ত করে তাকে মাদ্রাসার অধ্যক্ষের পদ থেকে অপসারণের দাবি জানান।
খুবির কর্মচারীর পিতার মৃত্যুতে প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপকের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের পরিচ্ছন্নতাকর্মী সঞ্জয় কুমার দাসের পিতা গোপাল কুমার দাস গত ০৯ সেপ্টেম্বর (সোমবার) রাত ৯টায় ফুসফুস সংক্রমণজনিত কারণে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৩ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১০ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ২টায় রূপসা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের পরিচ্ছন্নতাকর্মী সঞ্জয় কুমার দাসের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংশ্লিষ্ট স্কুলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খুবির একাডেমিক ক্যালেন্ডার পুনর্র্নিধারণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এর সভাপতিত্বে গত ০৮ সেপ্টেম্বর (রবিবার) সকল স্কুলের ডিনবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচের) ২য় বর্ষ টার্ম-১, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের ২য় টার্ম এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স ২য় টার্মের একাডেমিক ক্যালেন্ডার পুনর্র্নিধারণ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুনর্র্নিধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ আগস্ট থেকে শুরু হওয়া কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে, ক্লাস গ্রহণ ২৫ আগস্ট থেকে ২৮ নভেম্বর পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত, পরীক্ষা গ্রহণ ১১ ডিসেম্বর থেকে ০২ জানুয়ারি ২০২৫ খ্রি. পর্যন্ত। এছাড়া পূজার ছুটি ০৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়।
আশাশুনির এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ; সন্ধান পেতে পরিবারের আবেদন
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনির কুল্যা ইউনিয়নের পুরোহিতপুর গ্রামের শহিদুল্লাহ সরদারের ছেলে মাদ্রাসা ছাত্র নয়ন ইসলাম (১৪) গত ২৭ আগস্ট থেকে নিখোঁজ রয়েছে। তার সন্ধান পেতে উদ্বিগ্ন আর উৎকন্ঠায় রয়েছে তার পরিবার। বহু খোঁজাখুজির পর তার খোঁজ না পেয়ে তার পিতা গত ৭ সেপ্টেম্বর আশাশুনি থানায় ২৪৮ নম্বর সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী ও পারিবারিক সূত্রে জানাগেছে, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শরাফপুর মাদ্রাসায় হেফজো খানায় পড়তো নয়ন ইসলাম। ছুটিতে বাড়ি আসার পর ছুটি শেষ হলে গত ২৭ আগস্ট বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় নয়ন ইসলাম। কিন্তু সে আর মাদ্রাসায় পৌছায়নি। এদিন থেকে অদ্যবদি সম্ভব্য সব স্থান সহ বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিলেও কোন হদিস মেলেনি তার। ছেলের সন্ধান পেলে জরুরী ভিত্তিতে পিতা শহিদুল্লাহ সরদার এর মোবাইল নং ০১৪০৩-১২৪২২৭ তে জানানোর জন্য বিশেষ ভাবে সহৃদয় ব্যক্তিদের অনুরোধ জানিয়েছে তার পরিবার।
সন্ত্রাসী, দখলদার, চাঁদাবাজ ও মাদক বিক্রেতাদের গ্রেফতার করতে হবে: খুলনা ইসলামী আন্দোলন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সর্বত্র প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, ৫ ই আগস্টের পর দখলবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক বিক্রেতাদের গ্রেফতার করতে হবে। পুলিশ প্রশাসনের যে সকল সদস্য এখনো কাজ যোগ দেয়নি তাদেরকে অবসরের ঘোষণা দিয়ে নতুন লোক নিয়োগ দিতে হবে। চাঁদাবাজ ও দখলদারদের কঠোর হস্তে দমন করতে হবে। এ দেশ আমাদের সকলের। সকল ধর্মের সকল নাগরিকের স্ব-স্ব অধিকারের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় খুলনা মেট্রোপলিটন এর নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলীর সাথে সৌজন্যে সাক্ষাতে মতবিনিময়ে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আবদুল আউয়াল, সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন, ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বন্দ, অতিরিক্ত পুলিশ কমিশনার তাসলিমা খাতুন, উপ পুলিশ কমিশনার রাশিদা বেগম, ফটোসাংবাদিক বাহাউদ্দিন প্রমূখ।
ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একক কোনো গোষ্ঠীর ছিলো না এ অভ্যুত্থান সকল দলের। সকল ছাত্র-জনতার। আওয়ামী পুলি বিগত ১৬ বছরে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, অনেক বোনকে করা হয়েছে বিধবা, বাবার ছায়া থেকে বঞ্চিত হয়ে শত শত শিশুর আর্তচিৎকার আমরা এখনও শুনতে পাই। খুলনায় আওয়ামী দুঃশাসনে অত্যাচারিত নিপীড়িত মানুষের মামলায় এখনো কোন গ্রেপ্তার, বৈধ/অবৈধ অস্ত্র জমা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন, নেতৃবৃন্দ খুলনা বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা কদরুল ও মৌলভী পাড়ার মুশফিককে অবিলম্বে খুঁজে বের করা, যানজট মুক্ত খুলনা শহর রাখা এবং আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা কে সামনে রেখে যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ কাজ করবেন বলে প্রশাসনকে আশ্বস্ত করেন।
শিশু একাডেমিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে প্রতিযোগিতা ১৬ সেপ্টেম্বর
তথ্য বিবরণী
বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় শিশু একাডেমিতে হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় পর্যন্ত, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।
রচনা লিখন প্রতিযোগিতা, ক-বিভাগ: চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। বিষয়: ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এর গুরুত্ব ও তাৎপর্য। শব্দ সংখ্যা অনধিক ছয়শত এর মধ্যে লিখতে হবে। খ-বিভাগ: অষ্টম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ এবং মানব জাতির উপর এর গুরুত্ব। শব্দ সংখ্যা অনধিক এক হাজারের মধ্যে লিখতে হবে। এছাড়া বেলা দেড়টায় মুজগুন্নি শিশু বিকাশ কেন্দ্রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকল সাড়ে ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ-ফোর সাইজের কাগজের এক পাশে রচনা লিখতে হবে। স্বহস্তে লিখিত রচনা আগামী ১৫ সেপ্টেম্বর বেলা একটার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। খাতার প্রথম পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর লিখতে হবে। হামদ ও নাত প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক সকল শিশুকে প্রতিযোগিতা শুরুর ১৫ মিনিট পূর্বে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদগণের স্মরণে বৃক্ষরোপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কুয়েটের সেচ্ছাসেবী সংগঠন ‘ট্রাই’। বিশ্ববিদ্যালয়ের ‘দুর্বার বাংলা’ ভাষ্কর্যের প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের’৯০ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, কুয়েটের সেচ্ছাসেবী সংগঠন ট্রাই, ড্রিম, এডভেঞ্চার ক্লাব ও কুয়েট ফটোগ্রাফিক সোসাইটি এবং সাধারণ শিক্ষার্থীদের সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, খান জাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষকবৃন্দ, বৃক্ষ উন্নয়ন কমিটির সভাপতি ও সদস্য সচিব, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ট্রাই, ড্রিম, এডভেঞ্চার ক্লাব ও কুয়েট ফটোগ্রাফিক সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় চিত্রা এক্সপ্রেস ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দশ পকেট ব্রিজের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদরের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন দশ পকেট ব্রিজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।নিহত নারীর পরিচয় সনাক্ত করতে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। তারা এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে অজ্ঞাত ওই নারীর পরিচয় নিশ্চিত করবেন।চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়।
পরিচয় সনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে।রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, চিত্রা এক্সপ্রেস টেনে কেটে অজ্ঞাত এক নারী মারা গেছে। তার বয়স আনুমানিক ৪০ হতে পারে। আমরা মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে জানিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভয়নগরে অধ্যক্ষের বিরুদ্ধে জাল সনদে চাকরিতে বহালসহ নানা অভিযোগ
স্টাফ রিপোর্টার-
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ এর অধ্যক্ষ মহিদুল ইসলাম খাঁনের বির“দ্ধে জাল সনদে ২৫ বছর চাকরিতে বহাল সহ নানা অভিযোগ উঠেছে। তার বির“দ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে।
তথ্যানুসন্ধ্যান ও দুদুকের অভিযোগ পত্র থেকে জানা গেছে, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খাঁন ১৯৯৯ সালে যশোর সদরে অব¯ি’ত সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন। এসময় তিনি কম্পিউটার প্রশিক্ষণের জাল সনদ জমা দিয়েছেন বলে দুদুকের কাছে পাঠানো অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। ওই সময় তিনি কম্পিউটার প্রশিক্ষণের যে সনদ দাখিল করেছিলেন তার রোল নাম্বর ০৫৩৩ ও সিরিয়াল নম্বর ছিলো ০১৩১।
৪ জুন ২০০৩ তারিখে সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজর এক অডিটে মহিদুল ইসলামের সনদটি যাচাই এর জন্য সনদ প্রদানকারি প্রতিষ্ঠান বগুড়ার বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমীতে (নট্রামস) পাঠানো হয়। ৯ সেপ্টেম্বর ২০০৩ তারিখ বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষনা একাডেমী (নট্রামস) বগুড়া কতৃপক্ষ সনদটি তাদের প্রদত্ত নয় বলে চিঠিতে জানানো হয়। এরপর তিনি ২০১৭ সালে নওয়াপাড়া মডেল কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। সে সময় ক্ষমতাসীন দলের এমপি রণজিত রায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। অভিযোগ আছে তিনি মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে মহিদুল ইসলামকে অধ্যক্ষ পদে নিয়োগ দেন।
কলেজটি জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি কলেজ সে জন্য অধ্যক্ষ নিয়োগের সকল কাগজ জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অনুমোদনের জন্য পাঠনো হয়। কিন্ত বিশ্ববিদ্যায়ল কতৃপক্ষ ১৯ নভেম্বর ২০১৭ তারিখে সেই নিয়োগটি বাতিল করেন। জাতীয় বিশ্ব বিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আদেশ ক্রমে ডা. মো.মনির“জ্জামা স্বাক্ষরিত স্বারক নম্বর-আইএনএস ৩৬৬৩৭(১) নিয়োগ বাতিলের বিষয় উল্লেখ করেন। সেই আদেশে বলা হয় অধ্যক্ষ হিসাবে যোগদানের জন্য যে শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক তা মহিদুল ইসলাম খানের নেই। অভিযোগ উঠেছে তিনি মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক অধিদপ্তরে মোটা টাকা ঘুষ দিয়ে এমপিও ভূক্ত হয়ে বেতন ভাতা প্রাপ্ত হয়েছেন।
এছাড়া তিনি সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজ থেকে নিয়ম না মেনে আওয়ামীলীগের দাপট দেখিয়ে চাকুরী থেকে অব্যহতি পত্র নেওয়ার পরেও কলেজের হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে।
দুর্নীতি দমন কমিশন যশোর শাখার উপ-পরিচালক আল আমিন বলেন, ‘বসুন্দিয়া সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের সাবেক কম্পিউটার প্রভাষক মহিদুল ইসলাম খান এর বির“দ্ধে দায়ের হয়েছে কি না তা খুঁজে দেখে আগামীকাল আপনাকে বলতে পারবো।’
এদিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো রসিদে দেখা যায় গত ১৯ আগষ্টে পাঠানো হয়েছে যা ২০ আগষ্ট তারিখে প্রাপকের ঠিকানায় পৌছে যাবে। অভিযোগের সাথে সকল দুর্নীতির প্রমাণপত্রও দাখিল করা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিদুল ইসলাম খাঁন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সনদ জাল নয়। আমি নট্রামস এর একটি শাখা থেকে কোর্স সম্পন্ন করেছি। সেই শাখা আমাকে সনদ দিয়েছে।’
মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর সহকারি কলেজ পরিদর্শক মদন মোহন দাস বলেন, ‘২০১৭ সালে আমাদের বোর্ড থেকে ওই কলেজে কোন নিযোগ দেওয়া হয়নি। অভিযুক্ত অধ্যক্ষ হয়তো অন্য কোন ভাবে নিয়োগ নিয়েছেন।’
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
ঢাকা অফিস
সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে ১৯ জনের মৃত্যু হলো। এছাড়া একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৩৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুসারে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০২ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮১৯ জন।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগের হাসপাতালে। অন্যদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং খুলনা বিভাগের হাসপাতালে একজন করে মোট তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১২১ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। দ্বিতীয় সর্বোচ্চ ১১৩ জন ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় ৭৮ জন, খুলনা বিভাগের হাসপাতালগুলোয় ৫৯, বরিশাল বিভাগের হাসপাতালগুলোয় ৩৭, রাজশাহী বিভাগের হাসপাতালগুলোয় ১৮, ময়মনসিংহ বিভাগের হাসপাতালগুলোয় ১৭ ও রংপুর বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১ জন ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। এ সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
বিদ্যুতের বকেয়া চেয়ে ড. ইউনূসকে আদানির চিঠি
খুলনাঞ্চল ডেস্ক
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৮০ কোটি ডলার বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। ভারতীয় সংবাদামধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আদানি বলেছেন, ‘বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি আমরা পূরণ করেছি। কিন্তু ঋণদাতারা এখন আমাদের ওপর কঠোর হয়েছে। আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে প্রাপ্য ৮০০ মিলিয়ন ডলারের প্রাথমিক ছাড়পত্রের জন্য আপনার সদয় হস্তক্ষেপের অনুরোধ করছি।’
তিনি বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছি। আমরা অনুরোধ করছি আমাদের বিল যেন নিয়মিত পরিশোধ করা হয়।’
এর আগে গতকাল সোমবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের ঝাড়খ-ের ১ হাজার ৬০০ মেগাওয়াটের গড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ আদানির কাছে বাংলাদেশের বকেয়া ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার হয়েছে। এ পরিস্থিতিকে আদানি গ্রুপ ‘টেকসই নয়’ বলে ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে। গ্রুপের এক কর্মকর্তা বলেন, আমরা জানি বাংলাদেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। দেশটির নতুন সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং বকেয়া পরিশোধসংক্রান্ত আলোচনার পাশাপাশি সেখানে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা নিয়েও আমাদের কথাবার্তা হচ্ছে।
এর মধ্যে আজ মঙ্গলবার ড. ইউনূসকে লেখা আদানির চিঠি প্রকাশে এলো।
চরমপন্থী গ্রুপগুলোকে নিয়ন্ত্রণ করতেন ইনু
খুলনাঞ্চল রিপোর্ট
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু দেশের রাজনীতিতে আলোচিত নাম। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের সন্তান ইনু গ্রেফতারের খবরে কুষ্টিয়ায় মিষ্টি বিতরণ করা হয়।
জাসদ গণবাহিনীর অন্যতম পৃষ্ঠপোষক ইনুকে নিয়ে নিজ দল জাসদেও রয়েছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে জাতীয় নেতা কাজী আরেফ হত্যার ঘটনায় দলের অনেকেই মাস্টার মাইন্ড হিসেবে ইনুকে দায়ী করেন। এছাড়া কুষ্টিয়া অঞ্চলে আরো অনেক হত্যাকাণ্ডের নায়ক হিসেবে ইনুকে দায়ী করেন সাধারণ মানুষ। কুষ্টিয়া অঞ্চলে অস্ত্রের রাজনীতি ও চরমপন্থী গ্রুপগুলো একটা সময় ইনু নিয়ন্ত্রণ করতেন। এমনকি তার দলের অনেক কর্মী এখনো অস্ত্রের রাজনীতি করেন বলেন অভিযোগ রয়েছে।
হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়া-২ আসন (ভেড়ামারা-মিরপুর) থেকে এমপি নির্বাচিত হন তিনি। ইনু ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগ সরকারের সবশেষ মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন ইনু।
১৪ দলীয় জোটের অন্যতম নেতা হাসানুল হক ইনুর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছিল দা-কুমড়া সম্পর্ক। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জোট থেকে দলীয় মনোনয়ন পেলেও পরাজিত হন তিনি। নির্বাচনে পরাজিত হওয়ার পর মাত্র দুইবার এলাকায় যান এই নেতা। তাই সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ নেতারা মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের পক্ষে ভোটে নামলে ইনুর নৌকা ডুবে যায়।
গত ১৬ বছরে আওয়ামী লীগের নৌকায় চড়ে ইনু জেলার রাজনীতিতে প্রভাব বিস্তার করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িও ভেড়ামারায় হওয়ার সুবাদে দুজনের মধ্যে ছিল সাপে-নেওলে সম্পর্ক। রোববার (২৫ আগস্ট) ভেড়ামারা বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সভা থেকে বিএনপি ও ছাত্রদলের নেতারা ইনুকে কট্টাক্ষ করে নানা বক্তব্য দেন।
পরিসংখ্যান বলছে, ২০০৮ সালের আগের তিনটি নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি প্রার্থীর কাছে জামানত হারান। তবে মহাজোট গঠনের পর কপাল খুলে যায় ইনুর।
একই আসন থেকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ দলীয় মনোনয়ন চাইলেও ইনুকে আসন ছেড়ে দেওয়ার কারণে কপাল পুড়ে যায় হানিফের। হানিফকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে পাঠানো হয়। আর সর্বশেষ চারটি সংসদ নির্বাচনে নৌকায় চড়ে তিনবার এমপি বনে যান ইনু। এমনকি মন্ত্রীর স্বাদও গ্রহণ করেন। তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। যে নৌকায় চড়ে ইনু এমপি ও মন্ত্রী হন সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিগত বছরগুলোতে ইনু ও তার দল জাসদের সম্পর্ক মোটেও ভালো যায়নি।
বিশেষ করে সর্বশেষ দুটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের প্রবল প্রতিরোধের মুখে পড়েন ইনু। শেখ হাসিনার হস্তক্ষেপে কয়েকবার ইনু উতরে গেলেও এবার ইনুর নৌকা ডুবে যায় হানিফের শিষ্য কামারুলের কাছে। শিষ্যকে দিয়ে ফাঁদ পেতে ধরাশায়ী করেন ইনুকে। ইনু ও জাসদের রাজনীতি কুষ্টিয়া থেকে বিতাড়িত করতে হানিফ উঠেপড়ে ছিলেন হানিফ।
সর্বশেষ দুই বছরে আওয়ামী লীগের দুই নেতাকে হত্যার অভিযোগ ওঠে জাসদ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিশেষ করে চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর জাসদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরোধ তুঙ্গে ওঠে। আওয়ামী লীগ নেতাকর্মীরা ইনুর বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করে শাস্তি দাবি করেন।
আর এ হত্যার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করা হয় ইনুর অনুগত ও ডানহাত হিসেবে পরিচিত জেলা জাসদ সভাপতি আব্দুল আলীম স্বপন ও তার ভাই চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনের বিরুদ্ধে। ইনু আসামি না হলেও জাসদের জেলার শীর্ষ নেতারা আসামি হন। এরপর গত বছরের ২ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা সঞ্জয় কুমার হত্যার পর জাসদকে দায়ী করা হয়।
এ ঘটনার পর জাসদ ও বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় আওয়ামী লীগের লোকজন। এসব নিয়ে জাসদ ও আওয়ামী লীগের সম্পর্কে আর জোড়া লাগাতে পারেনি ইনু। যার পরিণতি ভোগ করতে হয় সর্বশেষ সংসদ নির্বাচনে।
আগের রাগ ও অভিমান থেকে মাহবুব উল আলম হানিফ রাজনীতির মাঠে ইনুকে ঘায়েল করতে জেলার মিরপুরে শিষ্য কামারুল আরেফিনকে দাঁড় করিয়ে দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইনুর বিরুদ্ধে ভোটের মাঠে নামলে বেকায়দায় পড়ে যান। ঢাকায় বসে কামারুলকে মাঠ থেকে সরাতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত না পেরে হতাশ হন ইনু। নির্বাচনে কামারুল আরেফিনের কাছে শোচনীয় পরাজয় বরণ করে মান অভিমানে আর জেলামুখী হননি খুব একটা।
জাসদ গণবাহিনীর অন্যতম পৃষ্ঠপোষক ইনুকে নিয়ে নিজ দল জাসদেও আছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে জাতীয় নেতা কাজী আরেফ হত্যার ঘটনায় দলের অনেকেই মাস্টার মাইন্ড হিসেবে ইনুকে দায়ী করেন। এ ছাড়া কুষ্টিয়া অঞ্চলে আরো অনেক হত্যাকাণ্ডের নায়ক হিসেবে ইনুকে দায়ী করেন সাধারণ মানুষ।
কুষ্টিয়া অঞ্চলে অস্ত্রের রাজনীতি ও চরমপন্থী গ্রুপগুলো একটা সময় ইনু নিয়ন্ত্রণ করতেন। এমনকি তার দলের অনেক কর্মী এখনো অস্ত্রের রাজনীতি করেন বলেন অভিযোগ আছে।
সর্বশেষ ভেড়ামারা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডের সময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেন ইনুর অনুগতরা। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, ইনু কথায় কথায় পুলিশ দিয়ে হয়রানি করতেন নেতাকর্মীদের। জামায়াত-বিএনপির অনেকেই ইনুর সহানুভূতি পেলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করা হয় তার আমলে।
আলেম বিদ্বেষী ইনুর প্রতি জেলার বড় একটি অংশ চরম ক্ষুব্ধ। বিশেষ করে হেফাজত ইসলামের নেতারা ইনুর কঠোর শাস্তি দাবি জানিয়েছেন।
হেফাজত নেতা মুফতি আব্দুল লতিফ বলেন, আলেমদের নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকার যে তাণ্ডব চালিয়ে ছিল তার অন্যতম মাস্টার মাইন্ড ছিল ইনু। তাই তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
১৫ বছরে ইনুর ডানহাত হিসেবে বিভিন্ন ধরনের অপকর্ম করে গেছেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ও তার ভাই চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুর হাফিজ তপন। তাদেরও বিচার চান স্থানীয়রা।
এদিকে ১৫ বছর এমপি থাকাকালে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলোতে তার একচ্ছত্র আধিপত্য ছিল। এসব প্রতিষ্ঠানে তিনি তার পরিবারের লোকজন সভাপতি হিসেবে বসান। স্ত্রী আফরোজ হক রিনা ছাড়াও ছেলেকে সভাপতি করেন কয়েকটি প্রতিষ্ঠানে। টেন্ডার হাট-ঘাট দখলে ছিল ইনুর অনুগতদের। সোমবার বিকেলে ভেড়ামারায় ইনুর নিজ ইউনিয়ন গোলাপনগর এলাকার কয়েকজনের সঙ্গে মোবাইলে কথা হয়। ইনুর আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যকর সৃষ্টি হয়।
ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আলম বলেন, হাসানুল হক ইনু পতিত স্বৈরাচার হাসিনার প্রধান দোসর। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ আছে। সব অভিযোগের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, লুটপাট করে গরিবের হক মেরে ও স্কুল-কলেজের টাকা আত্মসাৎ করে বিপুল সম্পদের মালিক হয়েছেন ইনু।
ব্যবসায়ী আতিয়ার রহমান বলেন, ইনু চতুর একজন ব্যক্তি। তিনি মানুষের সঙ্গে মুখে মিষ্টি কথা বলে লোকজনকে ভুলিয়ে রাখতেন। তবে ষড়যন্ত্রের রাজনীতি করতেন সব সময়। দৃশ্যমান কোনো উন্নয়ন করতে না পারলেও তার দলের কতিপয় নেতাকর্মী এখন কোটি কোটি টাকার মালিক।
হাসানুল হক ইনুর সম্পদের বিষয়ে তিনি বলেন, টানা তিন মেয়াদে এমপি থাকায় নিজ এলাকা গোলাপনগরে একটি বাড়ি ছাড়া উপজেলার কোথাও তার ও তার পরিবারের সদস্যদের নামে কোনো সম্পদ নেই। তবে ঢাকায় তার ও তার ছেলেদের নামে রয়েছে অনেক সম্পদ।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আবু দাউদ বলেন, ইনু এমপি থাকাকালীন কোনো সুযোগ-সুবিধা আওয়ামী লীগের কাউকেই দেয়নি। তার দলের তিন থেকে চারজন নেতা কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। ইনু তাদের এ সুযোগ করে দিয়েছেন। আর মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী সব কাজের কমিশন ইনুর স্ত্রী আফরোজ হক রিনাকে দিতেন বলে সবাই বলাবলি করে। তবে ইনুর পুরাতন একটি বাড়ি ছাড়া জেলায় কোনো সম্পদ আছে বলে জানা নেই।
এ বিষয়ে জেলা জাসদ সভাপতি গোলাম মহসিনের মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। এছাড়া ভেড়ামারা উপজেলা জাসদের শীর্ষ নেতাদের মোবাইলও বন্ধ রয়েছে।
জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, জাসদ সভাপতি ইনু ভারতে পালিয়ে থাকা হাসিনার প্রধান দোসর। তারা ১৫ বছরে দেশকে শোষণ করেছে। তাই ইনু এর দায় এড়াতে পারে না। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ আছে। এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
নড়াইলে সাবেক এসপি সাদিরা খাতুনসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলাসহ বিভিন্ন অভিযোগে সাবেক পুলিশ সুপার সাদিরা খাতুন, লোহাগড়া থানার সাবেক ওসি মো. নাছির উদ্দিন, সাবেক ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৩৪ জনের নামে মামলা করা করা হয়েছে।
অন্যান্য আসামিরা হলেন এসআই মো. মিজানুর রহমান, এসআই সবুর, লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন ইতি, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হাসান, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব মুসল্লী, লোহাগড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রামের মো. মনির হোসেনের ছেলে মো. শরিফুল ইসলাম লোহাগড়া আমলী আদালতে মামলাটি দায়ের করলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে পিবিআই যশোরকে তদন্তের নির্দেশ দেন।
এই মামলায় আগামী ১৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির দলীয় কর্মসূচি পালন করতে লোহাগড়া আর্মি ক্যাম্পের সামনে বাদীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে মিছিলের প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় আসামিরা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে।
নড়াইলের সাবেক পুলিশ সুপার সাদিরা খাতুনের হুকুমে অন্যান্য আসামিরা বাদীসহ বিএনপির নেতাকর্মীদের শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া খেয়ে স্থানীয় কাজী সুলতানুজ্জামান সেলিমের বাড়ির মধ্যে আশ্রয় নিলে সেখানে আসামিরা প্রবেশ করে বাড়ির মধ্যে থাকা বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ধরণের প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে ব্যবহার অনুপযোগী করে ২০ লাখ টাকার ক্ষতিসাধারণ করে। এ সময় কিছু মালামাল লুটপাট করে নিয়ে যায়। বাদী মো. শরিফুল ইসলাম ফরিদপুর মেডিকেলে দীর্ঘদিন চিকিৎসা গ্রহন করে। আসামিরা যাওয়ার সময় বাদীসহ বিএনপি নেতাকর্মীদের হুমকি দিয়ে বলে চাঁদা না দিলে তোদের দেশে থাকতে দেওয়া হবে না।
ঘটনার সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এবং আসামিদের কয়েকজন পুলিশের প্রভাবশালী কর্মকর্তা হওয়ায় তখন লোহাগড়া থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি। বর্তমান সরকারের সময় দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকায় আদালতে মামলা করেছেন বলে বাদী তার আরজিতে উল্লেখ করেছেন।
বয়ফ্রেন্ডের সঙ্গে দ্বন্দ্বে আত্মহত্যা করেন অভিনেত্রী হিমু
ঢাকা অফিস
ছোটপর্দার অভিনেত্রী হোমায়রা হিমু থাকতেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরে। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে ছিল নানান চড়াই-উতরাই। বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি। একপর্যায়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। হিমুর ঘনিষ্ঠজন, কথিত প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি (৩৬) নামের এক ব্যক্তি। আত্মহত্যার ছয় মাস আগে থেকে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত ছিল রুফির। ওই বাসায় মাঝে মধ্যেই রুফি রাতযাপন করতেন বলেও জানা যায়।
তাদের সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল ফোন নম্বর ও ভিগো আইডি ব্লক করে দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও মনোমালিন্যের সৃষ্টি হয়। রুফি ভিকটিম হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন। পরে রাগে ও অভিমানে গত বছরের ২ নভেম্বর হিমু বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনায় ২ নভেম্বর রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন এ মামলার চার্জশিট দাখিল করেন। চার্জশিটে আসামি করা হয় হিমুর ‘বয়ফ্রেন্ড’ জিয়াউদ্দিন রুফিকে। চার্জশিটেই ঘটনার বর্ণনা তুলে ধরেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
হিমুর বাসায় রাত কাটাতেন রুফি:
চার্জশিটে বলা হয়েছে, ভিকটিম হুমায়রা নুসরাত হিমু (৩৮) একজন অভিনয়শিল্পী। তিনি উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরে একটি ফ্ল্যাটে একা থাকতেন। হিমুর বিয়ে হলেও পরবর্তীসময়ে ছাড়াছাড়ি হয়ে যায়। একই ফ্ল্যাটে থাকতেন মেকআপম্যান ও আর্টিস্ট কবির আহম্মেদ মিহির (৪০)। ২০২৩ সালের ২ নভেম্বর বাদীর মামাতো ভাই কামরুল চৌধুরী বাদীকে হিমুর আত্মহত্যা খবরটি জানান। বলেন, হিমুর মরদেহ উত্তরা পশ্চিম আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
খবর পেয়ে বাদী দ্রুত ওই হাসপাতালে যান এবং হিমুকে মৃত অবস্থায় দেখতে পান। পরে কবির আহম্মেদ মিহিরকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন এজাহারনামীয় আসামি জিয়াউদ্দিন ওরফে রুফি ছিলেন হিমুর বয়ফ্রেন্ড এবং ঘটনার ছয় মাস আগে থেকে হিমুর বাসায় তার নিয়মিত যাতায়াত ছিল। এমনকি মাঝে মধ্যে রাতযাপনও করতেন।
উত্তরার একটি ফ্ল্যাটে একা থাকতেন অভিনেত্রী হোমায়রা হিমু। তার বিয়ে হলেও পরে ছাড়াছাড়ি হয়ে যায়। একই ফ্ল্যাটে থাকতেন মেকআপম্যান ও আর্টিস্ট কবির আহম্মেদ মিহির। আসামি জিয়াউদ্দিন ওরফে রুফি ছিলেন হিমুর বয়ফ্রেন্ড এবং ঘটনার ছয় মাস আগে থেকে হিমুর বাসায় তার নিয়মিত যাতায়াত ছিল। এমনকি মাঝেমধ্যে হিমুর বাসায় রাতযাপনও করতেন ঘটনার একদিন আগে গত বছরের ১ নভেম্বর হিমু আসামি রুফির মোবাইল ফোন নম্বর ও ভিগো আইডি ব্লক করে দেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরদিন ২ নভেম্বর বিকেলে রুফি হিমুর বাসায় গিয়ে কলিংবেল চাপলে মিহির বাসার মেইন দরজা খুলে দেন। রুফি বাসায় ঢুকলে মিহির যথারীতি তার রুমে চলে যান। এর কিছুক্ষণ পরই মিহিরের রুমে গিয়ে রুফি চিৎকার করে বলেন, ‘হিমু আত্মহত্যা করেছে’।
এ কথা শুনে মিহির রুফিকে জিজ্ঞাসা করেন- আপনি তো রুমেই ছিলেন। জবাবে রুফি জানান, তখন তিনি বাথরুমে ছিলেন এবং তখনই হিমু আত্মহত্যা করেছেন। এরপর মিহির হিমুর রুমে গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এসময় রুমে থাকা কাচের দুটি গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান মিহির।
মৃত্যুর পর হিমুর মোবাইল ফোন নিয়ে যান রুফি:
চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা আরও উল্লেখ করেন, তাৎক্ষণিক মিহির ও আসামি রুফি হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এসময় মরদেহ হাসপাতালে রেখেই হিমুর ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে কৌশলে সেখান থেকে বেরিয়ে যান রুফি। তদন্তকারী কর্মকর্তা আসামি মোহাম্মদ জিয়াউদ্দিন রুফির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারার অভিযোগপত্র দাখিল করেন।
২০২৩ সালের ২ নভেম্বর রাতে হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। মামলায় হিমুর বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রুফিকে আসামি করা হয়। এরপর ৩ নভেম্বর ঢাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরদিন ৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই বছরের গত ২২ নভেম্বর মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রুফিকে গ্রেফতারের পর যা জানায় র্যাব:
এর আগে ৩ নভেম্বর রুফিকে গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাবের তৎকালীন লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছিলেন, ২০১৪ সালে হিমুর খালাতো বোনের সঙ্গে রুফির বিয়ে হয় এবং কিছুদিনের মধ্যে পারিবারিক সমস্যার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পারিবারিক আত্মীয়তার সম্পর্কের জেরে রুফির সঙ্গে হিমুর পরিচয়। হিমুর খালাতো বোনের সঙ্গে রুফির বিবাহ বিচ্ছেদ হলেও হিমু ও রুফির মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।
২ নভেম্বর বিকেলে রুফি হিমুর বাসায় গিয়ে কলিংবেল চাপলে মিহির বাসার মেইন দরজা খুলে দেন। রুফি বাসায় ঢুকলে মিহির যথারীতি তার রুমে চলে যান। এর কিছুক্ষণ পরই মিহিরের রুমে গিয়ে রুফি চিৎকার করে বলেন, ‘হিমু আত্মহত্যা করেছে’
র্যাব তখন আরও জানায়, রুফি আরেকটা বিয়ে করলেও হিমুর সঙ্গে তিনি বিভিন্নভাবে নিয়মিত যোগাযোগ করতেন এবং ঘটনার কয়েক মাস আগেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। রুফি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও বাগবিতণ্ডা হতো।
র্যাব জানায়, দু-তিন বছর ধরে হিমু ‘ভিগো লাইভ অ্যাপস’-এ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপুল টাকা অপচয় করেন। এ নিয়েও রুফির সঙ্গে হিমুর বাগবিতণ্ডা হতো।
যা বলছেন বাদী ও তদন্তকারী কর্মকর্তা:
মামলায় বাদী নাহিদ আক্তার অভিযোগ করেন, জিয়াউদ্দিন রুফি হিমুর ‘বয়ফ্রেন্ড’ ছিলেন। ঘটনার ছয় মাস আগে থেকে তিনি নিয়মিত হিমুর বাসায় যাতায়াত এবং মাঝেমধ্যে রাতযাপন করতেন। গত ১ নভেম্বর রাফির মোবাইল ফোন নম্বর ও ভিগো আইডি ব্লক করে দেন হিমু। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়। হিমুর মৃত্যুর পর আসামি জিয়াউদ্দিন রুফিকে গ্রেফতার করা হলেও পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন জাগো নিউজকে বলেন, ভিকটিম হোমায়রা হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় তার বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন ওরফে রুফির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছি। তদন্তে আসামির বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় দণ্ডিবিধির ৩০৬ ধারায় এ চার্জশিট দাখিল করা হয়েছে।
হোমায়রা হিমুর জন্ম ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায়। অভিনয়ে তার ক্যারিয়ার শুরু ২০০৫ সালে। টিভি নাটকে অভিনয় শুরুর পর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় হিমুর অভিনয় দর্শকের মধ্যে সাড়া ফেলে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘আমার বন্ধু রাশেদ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় হিমুর। ওই সিনেমাটিতে তরু আপা চরিত্রে দেখা যায় তাকে। তবে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন সময় পর্দায় তার উপস্থিতি ছিল অনিয়মিত। এ নিয়ে অভিনেত্রীর মধ্যে সঠিক সুযোগ না পাওয়ার একরকম অভিমান বা অনুযোগও ছিল।
ভুয়া সমন্বয়ক চিহ্নিত করতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা
মেহেরপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াহিদ উজ জামান বলেছেন, ভুয়া সমন্বয়ক চিহ্নিত করতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। আমাদের কাছে অভিযোগ রয়েছে- ভুয়া সমন্বয়ক সেজে অনেকে নানা ধরনের অপকর্মে লিপ্ত রয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুরের ড. শহীদ সাসুজ্জোহা পার্কে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ওয়াহিদ উজ জামান, আগের মতোই কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হলেও তাদের পেতাত্মারা ভর করেছে। এসব অপকর্ম যাতে কেউ করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, সারাদেশে আহত ও নিহত শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে। শহীদদের জন্য একটি ফান্ড তৈরির চিন্তা করছে সরকার। আহত ও নিহতদের পরিবারের স্বজনদের চাকরি দেওয়ার মাধ্যমে তাদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
এ সমন্বয়ক বলেন, নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে অপকর্ম করার কোনো সুযোগ নেই। দ্রুত নাগরিক কমিটির জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে।
১০ সদস্যের সমন্বয়কদের দলটির সঙ্গে জেলা প্রশাসক শামীম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খান প্রমুখ সাক্ষাত করেন।।
এসময় সমন্বয়ক আকরাম হোসেন রাজ, আশরেফা খাতুন, আবু বক্কর খান, ফরহানা ফারিনা, মঈনুল ইসলাম, জান্নাত, তৌহিদ ইসলাম শুভ, মো. বাবু খান ও বিশ্বজিৎ দত্ত উপস্থিত ছিলেন।
স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান-পরিচালকের নামে মামলা
যশোর অফিস
যশোরে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে বেনাপোল স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সুমন হোসাইন। আদালত অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।
বেনাপোল স্থলবন্দরের সাবেক অতিরিক্ত পরিচালক (বর্তমান প্রধান কার্যালয়ে কর্মরত) রেজাউল করিম বলেন, সুমনের বিরুদ্ধে ব্লাকমেইল করার অভিযোগ রয়েছে। তিনি বিভিন্নভাবে প্রভাবিত করে সরকারি কাজে বাঁধা সৃষ্টি করেন। তার বিরুদ্ধে সম্প্রতি বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ (এজাহার) দেওয়া আছে। এজন্য তিনি মিথ্যা অভিযোগে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
বাদীর অভিযোগ, তিনি পেশায় একজন সাংবাদিক। বেনাপোল স্থলবন্দরের টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ দেখতে যান। সেখানে গিয়ে ঢালাই কাজের ভিডিও ধারণ করেন। এরপর তিনি ওই ভিডিও বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে অনিয়মের প্রতিকার চান। একই সঙ্গে অনিয়মের বিষয়ে তার বক্তব্য চান। কিন্তু তিনি সংবাদ প্রকাশে নিষেধ করে বাদীকে বেনাপোল স্থলবন্দর রেস্ট হাউজে দেখা করতে বলেন। গত ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দর রেস্ট হাউজে যাই। সেখানে বিবাদী রেজাউল করিম ও জিল্লুর রহমান চৌধুরী হুমকি দিয়ে নিউজ করতে নিষেধ করেন। অনড় থাকায় মামলায় ফাঁসানোর হুমকি দেন তারা। পরে তাকে হত্যারও হুমকিও দেওয়া হয়। বাদীর আইনজীবী রুহিন বালুজ বলেন, আদালত সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
ভুল চিকিৎসায় মৃত নবজাতককে রেফার্ড করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
যশোর অফিস
নিউমোনিয়ার উপসর্গ নিয়ে রোববার (৮ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি করা হয় একদিন বয়সী এক নবজাতককে। তাকে চিকিৎসাও দিয়ে আসছিলেন ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসকরা। কিন্তু এক পর্যায়ে শিশুটি মারা যায়। তবে মারা যাওয়ার তথ্য গোপন রেখে দায়িত্বরত চিকিৎসক ওই নবজাতককে অন্য হাসপাতালে রেফার্ড করেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এরপর বিষয়টি জানাজানি হলে নবজাতকের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। পরবর্তীতে হাসপাতালের কর্মকর্তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এদিকে এ ঘটনায় যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌস জাহাঙ্গীরকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মৃত নবজাতক যশোর শহরতলী নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি জামরুলতলা এলাকার সাইফুল ইসলাম ও শান্তা ইসলাম দম্পতির সন্তান। গত ৭ সেপ্টেম্বর নিজ বাড়িতে শান্তা ইসলাম ওই সন্তান প্রসব করেন। জন্মের পর নিউমোনিয়ার উপসর্গ দেখা দিলে স্বজনরা শহরের একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসকের পরামর্শে রোববার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল ও নবজাতকটির পরিবার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর নিজ বাড়িতেই শান্তা একটি পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের পর একটু অসুস্থ বোধ করলে নবজাতকটির স্বজনরা তাকে নিয়ে যশোর শহরে বেসরকারি কিংস হসপিটালে নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসক পলাশ কুমার পালকে দেখান। এ সময় তিনি নবজাতকের পরীক্ষা-নীরিক্ষা এবং আল্ট্রাসনো করেন। কিন্তু তেমন কোনো রোগ ধরা না পড়ায় সাধারণ নিউমোনিয়া উল্লেখ করে স্বজনদের জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তার পরামর্শে রোববার রাতে নবজাতককে যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন তারা। এরপর থেকে ইন্টার্ন চিকিৎসকরা ওই শিশুকে ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। নবজাতকের স্বজনরা অভিযোগ করে বলেন, অনেক অনুরোধের পর ওইদিন রাতে ডাক্তার আফসার আলী এসে নবজাতককে ব্যবস্থাপত্র দিয়ে যান। ইন্টার্ন চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের অবহেলার এক পর্যায়ে সোমবার ভোর ৫টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে শিশু চিকিৎসক আফসার আলী হাসপাতালে যান। নবজাতকের ব্যবস্থাপত্রে ভোর ৫টার দিকে রেফারের বিষয়টি উল্লেখ করেন। একইসঙ্গে স্বজনরা নবজাতককে খুলনায় নিয়ে যেতে অপারগতা প্রকাশ করেন বলে ব্যবস্থাপত্রে উল্লেখ করেন চিকিৎসক। এছাড়া শিশু চিকিৎসক আফসার আলী রোগীর স্বজনদের সঙ্গে উগ্র আচরণ করেন বলেও অভিযোগ করেছেন তারা।
মৃত নবজাতকটির মা শান্তা ইসলামের অভিযোগ, শিশুর বয়স বিবেচনা না করে হাই অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়ার কারণে তার বাচ্চা মারা গেছে। তার বাচ্চার মৃত্যুর পরে চিকিৎসক জীবিত বলে খুলনায় রেফার্ড করেন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কত কষ্ট করে ১০ মাস পেটে রেখে স্বপ্ন দেখেছি। আল্ট্রাসনো করে দেখি ছেলে সন্তান হবে। তারপর বাড়িতে আনন্দের বন্যা বইতে থাকে। এর মধ্যে বাচ্চা প্রসব হয়। বাড়িতে সবাই খুশি। কিন্তু অসুস্থ হয়ে ডাক্তারের কাছে এনে বাচ্চাটি মারা গেছে। ডাক্তারা আমার বাচ্চাটিকে ভুল চিকিৎসায় মেরে ফেলেছে।’
নবজাতকটির বাবা সাইফুল ইসলাম বলেন, ‘এরা ডাক্তার না, কসাই! তাদের ভুল চিকিৎসায় আমার সন্তানরে হারিয়েছি। ডাক্তাররা তাদের দায় দায়িত্ব এড়াতে অন্যত্র রেফার্ড করেছে। চিকিৎসা ব্যবস্থার এই করুণ দশা এসব চিচিৎসকের কারণে। এই অপচিকিৎসা ও নবজাতক হত্যার বিচারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর রশিদ বলেন, নবজাতক শিশুকে মৃত অবস্থায় খুলনায় রেফার করা হয়েছে বলে অভিযোগ করছেন নবজাতকের স্বজনরা। এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আ’লীগ দেখলে রাস্তায় পিটিয়ে মারার নির্দেশ যুবদল নেতার
কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামী লীগ দেখলে রাস্তায় পিটিয়ে মারার নির্দেশনা দিয়েছেন স্থানীয় এক যুবদল নেতা। বক্তৃতা দেওয়া ওই যুবদল নেতার নাম রফিকুল ইসলাম রফিক। তিনি কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের ভাগ্নে।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপি অফিস উদ্বোধন অনুষ্ঠানে নেতাকর্মীদের এমন নির্দেশনা দেন রফিকুল ইসলাম। সেই সভায় দেওয়া তার বক্তব্যের এক মিনিট দুই সেকেন্ডের ভিডিও তিনি নিজেই ফেসবুকে পোস্ট করেন।
ভিডিওতে রফিকুলকে বলতে শোনা যায়, ‘যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন। ওরা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, বাজারে যেতে দেয়নি। আমাদের বাজার পর্যন্ত করতে দেয়নি। এতো জঘন্য রাজনীতি করে তারা।’
যুবদল নেতা রফিকুল আরও বলেন, ‘বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে তিনজন একসঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমাদের নামে গায়েবী ও নাশকতা মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা দলের ভেতর কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।’
এমন বক্তৃতার বিষয়ে যুবদল নেতা রফিকুল ইসলাম বলেন, গত ১৫ থেকে ১৬ বছর আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি তা ভাষায় বলা যায় না। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এ কথা বলেছি। আবার এইটুকু না বললেও হয় না, বলতে হয়। নেতাকর্মীদের ধরে রাখতে গেলেও বলতে হয়।
এমন বক্তব্য বিএনপি সমর্থন করে কি না জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হক বলেন, বিএনপি এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন কোনো নির্দেশনাও নেই। আর নিমতলা বাজারে বিএনপির অফিস উদ্বোধনের বিষয়েও আমার কিছু জানা নেই।
রুহুল হক ও সাবেক এসপি মঞ্জুরুল কবিরসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরার সদর উপজেলার পাথরঘাটা গ্রামের বিএনপি কর্মী ইসলাম মোড়লকে গুলি করে হত্যার অভিযোগে এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, সদর সার্কেলের সাবেক এসপি কাজী মনিরুজ্জামান, ডিবির সাবেক ওসি এনামুল হক, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এম পি ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, এ এসআই পাইক দেলোয়ার, সদর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক শেখ মো. নাসির উদ্দীন, এস আই বিধান কুমার বিশ্বাসসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত একাব্বর মোড়লের ছেলে নিহত ইসলাম মোড়লের ভাই ইসরাইল মোড়ল। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গণ্য করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এ মামলার এজাহার নামীয় অন্যান্য আসামিরা হলেন, জজ কোর্টের সাবেক এপিপি ওকালত হোসেন, কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী শাহাজাদাসহ ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলায় ১৫/ ২০ জনকে অজ্ঞাত নামা আসামি উল্লেখ করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ই জুন আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ স্বপন এর বাড়িতে গোপন বৈঠকের মাধ্যমে নিহত ইসলাম মোড়লকে হত্যার পরিকল্পনা হয়। তারই ধারাবাহিকতায় ১৩ই জুন রাত আনুমানিক ১ টার দিকে উল্লেখিত আসামি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ইসলাম মোড়লের বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে মারপিট করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ভ্যানে উঠিয়ে চোখ বেধে নিয়ে গিয়ে ছয়ঘরিয়া নামক স্থানে গুলি করে হত্যা করে। বাদী পক্ষের আইনজীবি এড, আবুবকর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা সম্ভব না হওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তণ হওয়ায় মামলাটি দায়ের করতে বিলম্ব হয়েছে। তিনি এসময় বিচার বহির্ভুত হত্যাকান্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন।
অপরদিকে সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের লোকমান দফাদার এর ছেলে শিবির কর্মী মৃত হাফিজুর রহমানকে গুলি করে হত্যার দায়ে সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, সদর সার্কেলের সাবেক এসপি কাজী মনিরুজ্জামান, ডিবির সাবেক ওসির এনামুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন, জজকোর্টের সাবেক পিপি এডভোকেট আব্দুল লতিফসহ ৪৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত শিবির কর্মীর ভগ্নিপতি সলেমান সরদার সাতক্ষীরার আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন । এছাড়া পৃথক সময়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার তৎকালীন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আবুল কালামকে হত্যার দায়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ, ফ, ম, রুহুল হক, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, দেবহাটা থানার ওসি তারক বিশ্বাস, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হকসহ ৬৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।











































